GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

ছবি তোলা

বিষয় আর্কাইভ · 130 টি অনুবাদ


সর্বশেষ গল্পগুলো আরও জানুন ছবি তোলা

21 এপ্রিল 2013

ছবি টি অনুবাদ
মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যকে দেখা: কমান্ডার হ্যাডফিল্ড টুইটারে তার ছবি প্রদর্শন করেছেন

পোস্টটি পড়ুন

কানাডার নভোচারী ক্রিস হ্যাডফিল্ড , সম্প্রতি আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে পরিভ্রমণে মহাশূন্যে অবস্থান করছেন, সেখান থেকে তিনি টুইটারে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্দান্ত সব দৃশ্যাবলির ছবি প্রদর্শন করছেন। মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যের উপর তোলা তার কিছু ছবি এখানে প্রদর্শন করা হল।

30 মার্চ 2013

ভিডিও টি অনুবাদ
মায়ানমারে কৃষক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

পোস্টটি পড়ুন

দক্ষিণ মায়ানমারে ভূমি দখলকে কেন্দ্র করে কৃষক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। একজন পুলিশ নিহত ও ৪৫ জন আহত হয়। মায়ানমারে ভূমি দখল ও ভূমির জন্য প্রতিবাদ প্রায়শই ঘটছে।

ছবি টি অনুবাদ
ছবিঃ অনেক দিন আগে মাদাগাস্কারে

পোস্টটি পড়ুন

মাদাগাস্কারের ইতিহাসকে সম্মান প্রদান করা এবং সেটি সংরক্ষণের মত একই চাওয়া থেকে ফেসবুকের দুটি পাতা দেশটির প্রাচীন সব শহর এবং লোকজনের ছবি সংরক্ষণ করছে।

23 মার্চ 2013

ছবি টি অনুবাদ
ভেনেজুয়েলার আদিবাসী বিশ্ববিদ্যালয়কে কাছে থেকে দেখা

পোস্টটি পড়ুন রাইজিং ভয়েসেস

ভেনেজুয়েলার আদিবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে কেমন লাগবে? উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-যোগাযোগ বিভাগের তিন শিক্ষার্থী রাইজিং ভয়েসেস আয়োজিত তিনটি ওয়ার্কশপে যোগ দিয়ে কি করে ভাল করে ডিজিটাল ছবি তোলা যায় এবং সেগুলো ইন্টারনেটে তুলে সবার সাথে ভাগাভাগি করা যায় তার উপর প্রশিক্ষণ লাভ করেন।

26 ফেব্রুয়ারি 2013

ছবি টি অনুবাদ ভিডিও টি অনুবাদ
সিরিয়াঃ- লেন্স অফ এ ইয়াং হোমিস- অবোরধে থাকা একটি শহরের আলোকচিত্র

পোস্টটি পড়ুন

অবরোধের মুখে থাকা সিরিয়ার একটি শহরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হচ্ছে একদল তরুণ ফটোগ্রাফার। হোমসে কি ঘটেছে তা বিশ্বকে দেখানো ছাড়াও তারা সেই সমস্ত লোকদের কাছ থেকে অনুরোধ পান যারা হোমসের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, তারা জানতে চান তাদের গৃহ কি ধ্বংস হয়ে গেছে নাকি তা ঠিক আছে।

24 ফেব্রুয়ারি 2013

ছবি টি অনুবাদ
ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুর

পোস্টটি পড়ুন

জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন’ আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে। তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে।

10 ফেব্রুয়ারি 2013

ছবি টি অনুবাদ
বাংলাদেশ: ছবিতে শাহবাগে প্রতিবাদী জনতার জোয়ার

পোস্টটি পড়ুন

গত শুক্রবার, ৮ই ফেব্রুয়ারি সকাল থেকেই ব্লগারদের প্রতিবাদী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শিশু খেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’। আন্দোলনকারীরা একটি তথ্যবহুল ওয়েবসাইটের মাধ্যমে তাদের দাবী দাওয়া ও কর্মসূচীর সংবাদ দিয়ে যাচ্ছে। এই পোস্টে শুক্রবারের মহাসমাবেশের কিছু ছবি দেওয়া হল।

8 ফেব্রুয়ারি 2013

ছবি টি অনুবাদ
বাংলাদেশঃ সব রাস্তা গিয়ে মিশেছে শাহবাগে

পোস্টটি পড়ুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা এবং অন্যান্য বিচারাধীন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার ৪র্থ দিনের মতো শাহবাগ চত্বরে প্রতিবাদ কর্মসূচি চলছে। এ কর্মসূচি পালনে জড়ো হয়েছে সর্বস্তরের হাজারো মানুষ।

31 জানুয়ারি 2013

ছবি টি অনুবাদ
তিন রাজার নিউ ইয়র্ক ভ্রমণ

পোস্টটি পড়ুন

তিন রাজা এলেন আর গেলেন, কিন্তু তা ৪ জানুয়ারি, এক সাধারণ রৌদ্রোজ্জ্বল সকালে নিউ ইয়র্কে মিউজিও ডেল ব্যারিও কর্তৃক আয়োজিত প্যারেডে শত শত শিশুদের সাথে উদযাপন না করে নয়। এই ক্রিসমাসের উৎসব কয়েক শতাব্দী ধরেই ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকান সংস্কৃতি ঐতিহ্যের অংশ।

ছবি টি অনুবাদ
মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধন

পোস্টটি পড়ুন

"কিভাবে ইতিহাস সংশোধন করা হয়েছে?" এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ মাও যুগের (১৯৪৯-১৯৭৬) চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো ঐতিহাসিক ছবির একটি কোলাজ প্রকাশ করেছেন মাইক্রো ব্লগার @পঙইয়ং, যা একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে