হাইতির আরও কারাগারের প্রয়োজন নেই। এখানে প্রয়োজন ভাল কারাগার এবং কম সংখ্যক বন্দী।
হাইতি চেরি কিছু মজার পরিসংখ্যান উল্লেখ করেছেন, যা তাঁর মতামত সমর্থন করে।
গ্লোবাল ভয়েসেস (Global Voices) হচ্ছে ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বিশ্বের বিভিন্ন কোনা থেকে ব্লগ এবং নাগরিক মিডিয়ার কথোপকথনকে অনুবাদ করে ও তুলে ধরে এবং তাদের রক্ষায় সোচ্চার হয়।

একটি রুশ ফেডারেল অঞ্চল ইন্টারনেট নজরদারির উদ্দেশ্যে একটি "পরীক্ষামূলক" প্রকল্প হাতে নিতে যাচ্ছে। এটি কস্ত্রোমা আঞ্চলিক সরকার এবং নিরাপদ ইন্টারনেট লীগ নামের একটি এনজিওর যৌথ প্রচেষ্টা, যা রাশিয়ার নতুন ইন্টারনেট কালোতালিকার মতো চিন্তাধারায় প্রবর্তিত।
চলতি মাসে সিঙ্গাপুরবাসীকে জরায়ু মুখ ক্যান্সারের বিনামূল্যে প্যাপ স্মেয়ার পরীক্ষার কথা স্মরণ করিয়ে দিতে সিঙ্গাপুর ক্যান্সার সোসাইটি "কাপড় তোল, জীবন বাঁচাও" নামে একটি বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপনটি প্রচার করার পরেই এর সৃজনশীল দিক, কার্যকারিতা এবং বিরোধীতা করে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
সিরিয়া আনটোল্ড হচ্ছে নতুন এক স্বাধীন ডিজিটাল মিডিয়া প্রজেক্ট, যা কিনা দেশটির চলমান লড়াই এবং নানান ধরনের প্রতিরোধের কাহিনী তুলে ধরতে যাচ্ছে। এই প্রজেক্ট গ্লোবাল ভয়েসেস-এর সাথে মিলিত ভাবে কাজ করবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের একটি ধর্মীয় সংগঠন দাবি তুলেছে নারী-পুরুষ একত্রে চলাফেরা করতে পারবে না। গত ৬ এপ্রিল ২০১৩ সংগঠনটি ঢাকায় একটি লংমার্চ কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেয়। হেফাজতে ইসলামীর নারী অধিকার বিরোধী বক্তব্যের নিন্দা, প্রতিবাদ এবং নারীবিরোধী তৎপরতারোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সবাই। দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী মিছিল, মানববন্ধন, সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল, ২০১৩ তারিখে টাইম ম্যাগাজিনের জরিপে এই দশকের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী এবং গনতন্ত্র আইকন অং সান সু চি। সু চি লেডি গাগার বিপক্ষে ৬১% ভোট পেয়ে জিতেছেন। এই বিজয়ের পরে মিয়ানমারের জনগণ ফেসবুকে তাঁদের আনন্দ-উল্লাস শেয়ার করেছেন।
মাদাগাস্কারের ইতিহাসকে সম্মান প্রদান করা এবং সেটি সংরক্ষণের মত একই চাওয়া থেকে ফেসবুকের দুটি পাতা দেশটির প্রাচীন সব শহর এবং লোকজনের ছবি সংরক্ষণ করছে।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কর্তৃক ইরাক যুদ্ধ ঘোষণার দশ বছর পূর্তি হল গত সপ্তাহে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেটিজেনদের প্রতিক্রিয়া এখানে বর্ণিত হল।
অবরোধের মুখে থাকা সিরিয়ার একটি শহরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হচ্ছে একদল তরুণ ফটোগ্রাফার। হোমসে কি ঘটেছে তা বিশ্বকে দেখানো ছাড়াও তারা সেই সমস্ত লোকদের কাছ থেকে অনুরোধ পান যারা হোমসের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, তারা জানতে চান তাদের গৃহ কি ধ্বংস হয়ে গেছে নাকি তা ঠিক আছে।
ব্লগার্স এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান) এর আহবানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলন ইতোমধ্যেই দেশের বড় বড় শহরগুলোতে ব্যাপ্তি লাভ করেছে। এদিকে তাদের শাহবাগের প্রতিবাদকারীদের 'নাস্তিক' ও 'অমুসলিম' উল্লেখ করে জামাত-শিবির ও সমমনা ইসলামী দলগুলোও সহিংশ আন্দোলন শুরু করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ও টুইটারে অনেকে এ নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে।
রাজধানী ঢাকার শাহবাগ চত্বর তথা প্রজন্ম চত্বরে আন্দোলনের বয়স আজ চৌদ্দ দিনে পা দিল। ব্লগার্স এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান) এর আহবানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে সমবেত হয়। এ আন্দোলনের বিষয়ে কিছু ভিডিওচিত্র এই পোস্টে পাওয়া যাবে।
গত শুক্রবার, ৮ই ফেব্রুয়ারি সকাল থেকেই ব্লগারদের প্রতিবাদী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শিশু খেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’। আন্দোলনকারীরা একটি তথ্যবহুল ওয়েবসাইটের মাধ্যমে তাদের দাবী দাওয়া ও কর্মসূচীর সংবাদ দিয়ে যাচ্ছে। এই পোস্টে শুক্রবারের মহাসমাবেশের কিছু ছবি দেওয়া হল।
উইকিপিডিয়ার দেশের তালিকা অনুসারে তৈরি
কিন্তু আন্না হাজারে কোথায় গেলেন?....উনিই আমাদের দ্বীতিয় গান্ধিজি।