2009-10-09
মিশর: খারাপ লোকেরা যারা নিজস্ব ব্লগে পাঠকের মন্তব্যকে সংযত করেন না
মিশরের সাংবাদিক ও ব্লগার খালেদ এল বালশি সম্প্রতি তলব পেয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা থেকে আর তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে কারণ তিনি তার ২০০৭ সালের একটি পোস্টে পাঠকের করা একটি ‘খারাপ’ মন্তব্য মুছে ফেলেন নি।
2009-10-04
2009-10-03
চীন: কখন সানশাইনের আগমন ঘটবে
কমিউনিস্ট পার্টির এক দুর্নীতি বিরোধী নীতি, “সানশাইন অ্যাক্টের” কারণে শীঘ্রই চীনের সকল সরকারি কর্মকর্তাদের তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। কিন্তু সরকারি কর্মকর্তাদের এই আইনের বিরোধিতা করা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইনে, যা চীনা জনগণের মাঝে এক বিতর্কের সৃষ্টি করেছে।
2009-10-02
2009-10-01
2009-09-20
মরোক্কো: এক্টিভিস্ট যারা জনসম্মুখে রোজা ভাঙ্গবে, তার জন্য শাস্তি পাবে
রমজান মাসে মুসলমানরা দিনের বেলা কোন ধরনের খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে। মরোক্কোর একদল অ্যাক্টিভিস্ট জনসম্মুখে রোজা ভাঙ্গার দাবী জানাচ্ছে যা মরোক্কোর অপরাধ আইনে এক শাস্তিযোগ্য বিষয়। এই ঘটনার উপর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে ব্লগামাতে।
ইন্দোনেশিয়া: ব্যভিচারীদের পাথর ছুড়ে মারা হবে
বিবাহিত অবৈধ সর্ম্পক স্থাপনকারীদের জন্য একটা দু:সংবাদ রয়েছে। আচেহর স্থানীয় সংসদ এক আইন পাস করেছে, যার ফলে বিবাহিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি ব্যভিচার মূলক কোন অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে, তবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে অপরাধীকে পাথর ছুড়ে মারা হবে।
2009-09-17
তাইওয়ান: প্রাক্তন রাষ্ট্রপতির আজীবন কারাবাসের প্রতিক্রিয়ায়
সেপ্টেম্বরের ১১ তারিখে, তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি চেন সুই- বিয়ানকে শাস্তি হিসেবে আজীবন কারাদণ্ড প্রদান ও ২০০ মিলিয়ন এনটিডি বা তাইওয়ানী মুদ্রা ( প্রায় ৬.১৩ মিলিয়ান আমেরিকান ডলার) জরিমানা করা হয়। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও মুদ্রা পাচারের দায়ে তার এই শাস্তি। চেনের স্ত্রী উ শু-জেনেরও শাস্তি হিসেবে আজীবন কারাবাস প্রদান করা হয়েছে, তার পুত্র চেন চিচ-চুং এবং পুত্রবধূ হুয়ান জুই-চিং-এর মুদ্রা পাচারের দায়ে ২০-৩০ মাসের কারাদণ্ড হয়েছে।
সুদানী এক ‘পাপে' মিশরীয়দের প্রতিক্রিয়া
সুদানে জাতিসংঘের মহিলা কর্মচারী লুবনা হুসেন জেল ও বেত্রাঘাতের মতো শাস্তির হুমকির মোকাবিলা করছেন। তিনি সুদানের রাজধানী খার্তুমে ছেলেদের মতো প্যান্ট পড়ে বের হয়েছিলেন এই 'পাপে' তার এই সাজা। তার দু:খজনক কাহিনীর এখনো পরিসমাপ্তি ঘটে নি। এই পোস্টে মারওয়া রাখা মিশরীয় ব্লগারদের প্রতিক্রিয়ার সংক্ষিপ্ত অংশ তুলে ধরেছেন।
2009-09-15
প্যালেস্টাইন: ভ্রমণকারীরা বলছেন যে ইজরায়েল বেআইনীভাবে প্রবেশাধিকার রুদ্ধ করছে
প্যালেস্টাইনের পশ্চিম তীরে ভ্রমণকারীরা নতুন বাধার সম্মুখীন হচ্ছে। ইজরায়েলি কন্সুলেট থেকে ভিসা নেবার সময় তাদের পাসপোর্টে ‘কেবলমাত্র ফিলিস্তিনি অঞ্চল’ ছাপ দেয়া হয় আর ইজরায়েলে ঢোকার অনুমতি দেয়া হয় না। এই নীতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আর তা ইজরায়েলে বিদেশী ভ্রমণকারীদের বাধাহীন ভ্রমণের ব্যাপারে ১৯৯৫ সালের অসলো ২ চুক্তিরও পরিপন্থী।








