Global Voices বাংলা ভার্সন » ভাষা
স্বাগতম, সার্বিয়ান ভাষায় গ্লোবাল ভয়েসেস
আজকে আমি নিজেকে সম্মানিত মনে করছি এই ঘোষণা করতে পারার জন্যে যে আমাদের অন্যান্য র্গবিত লিঙ্গুয়া ওয়েবসাইটের পাশাপাশি সার্বিয়ান ভাষাতে গ্লোবাল ভয়েসেস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গ্লোবাল ভয়েসেস এর শুরু করার পিছনে মূল ব্যক্তি হলো সিনিসা বোলজানোভিচ, সার্বিয়ান ভাষা আর সাহিত্যে স্নাতক আর গ্লোবাল ভয়েসেস এর একজন লেখক। যদি আপনি তাঁকে না চেনেন, আপনি তাহলে তার সাথে এই স্বাক্ষাৎকার পড়তে পারেন যা এরই মধ্যে লিঙ্গুয়া প্রকল্পের তিনটি ভাষায় ভাষান্তরিত হয়েছে।
সার্বিয়ানে গ্লোবাল ভয়েসেস এর প্রধান তিন ভাষান্তরকারী (ভেরা সেরকোভিচ, দিজানা জুরিকোভিচ আর সিনিসা) খুঁজছেন আরো আগ্রহী স্বেচ্ছাসেবককে যারা তাদের দলের সঙ্গী হবে।
গ্লোবাল ভয়েসেস এর ছয়টি নতুন ভাষার সংস্করণ আছে যারা স্বেচ্ছাসেবক খুঁজছে। এগুলো হলো নেপালি, উর্দু, পোলিশ, ইন্দোনেশিয়ান, রাশিয়ান আর সোয়াহিলি। যদি আপনি এগুলোর মধ্যে কোন ভাষার লেখক বা অনুবাদক হন: দ্বিধা করবেন না, এখনি আমাদের সাথে যোগাযোগ করুন!
লিঙ্গুয়া প্রকল্প এখন একটি বিশাল আর অবশ্যই একটা আকর্ষণীয় আর কার্যকর অনলাইন সম্মিলিত অনুবাদ প্রকল্প!
গ্লোবাল ভয়েসেস এর ১৫টা অফিসিয়াল ভাষার সংস্করন আছে (আরো আসছে) আর ১০০ জনের বেশী স্বেচ্ছাসেবক অনুবাদকের বিশাল উদ্যোগের ফলে, আমি লিঙ্গুয়ার অংশ হতে পেরে সর্বদা র্গবিত। অনুগ্রহ করে আপনার উৎসাহ দেখানোর জন্য মন্তব্য করবেন (হ্যা, আমরা এটা ভালোবাসি!)
অভিনন্দন সার্বিয়ান ভাষায় গ্লোবাল ভয়েসেস কে!
গাজা/এসডেরট: ইজরায়েল এবং প্যালেস্টাইন একসাথে ভিডিওতে
গাজা/এসডেরট: সব প্রতিকুলতার মাঝেই জীবন নামক প্রকল্প একটি উৎকৃষ্ট উদাহরণ কিভাবে অনলাইন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়া যায়। ফরাসী জার্মান সাংস্কৃতিক টিভি চ্যানেল আর্টে.টিভির পৃষ্ঠপোষকতায় গঠিত এই প্রকল্পে সহিংসতা পূর্ণ সীমানতের দুইদিকে বারজন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। দশ সপ্তাহের এই প্রকল্প গত ২৩শে ডিসেম্বর শেষ হয়েছে। গত দুই মাসে প্যালেস্টাইনের গাজার ছয়টি এবং সীমান্তের ওপারে ইজরায়েলের এসডেরটের ৬টি চরিত্রের জীবনযাত্রার খন্ডাংশ প্রতিটি দুই মিনিট দৈর্ঘের ভিডিওতে ধারণ করা হয়েছে।
অনলাইন মিডিয়ার একটি আশ্চর্য সুবিধা আছে যে এটি আন্তর্জালিক, একে অপরের সাথে ক্রিয়া করতে পারে। আপনি ৮০টি ভিডিও বিভিন্নভাবে দেখতে পারেন। আপনি এদেরকে সময়ের ক্রম অনুসারে দেখতে পারেন, প্যালেস্টাইনের একটি ভিডিও ডানে ও ইজরায়েলের একটি ভিডিও বামে। আপনি একটি বিশেষ চরিত্রও ঠিক করে গত দুমাসে তার উপর নির্মিত সব ভিডিও দেখতে পারেন। আপনি ম্যাপ দেখে কোন নির্দিষ্ট স্থানে নির্মিত ভিডিও দেখতে পারেন, অথবা একটি বিষয় নির্বাচন করতে পারেন, যে বিষয় নিয়ে যে সব ভিডিও নির্মিত হয়েছে সব দেখতে পারেন। আপনি একটি নির্দিষ্ট ভাষাও ঠিক করতে পারেন: এর বিষয়বস্তু আরবী, হিব্রু, ইংরেজী, ফরাসী ও জার্মান ভাষায় পাওয়া যাচ্ছে। এই সাইট সব সময়ই আপনাকে সুযোগ দেয় তা দেখতে যে একই সময় সীমান্তের ওপারে কি ঘটছে। ফলে দর্শকরা আঁচ করতে পারে যে সীমান্তের উভয় পাশের জীবনযাত্রার মধ্যে পার্থক্যের চেয়ে সাদৃশ্যই বেশী। উভয় দিকের মানুষেরই আশা, স্বপ্ন এবং উদ্বেগ রয়েছে।
উদাহরণ স্বরুপ, হেবা সাফী গাজার তরুণ সাংবাদিক সংঘের একজন সদস্যা এবং তিনি বেশ কটি ভিডিওতে তার ওবং তার পারিপার্শিক জীবন সম্পর্কে বর্ণনা করেছেন। চিকিৎসা সুবিধা, প্যালেস্টাইনের যুবাদের কথা, মেয়ে হিসেবে তার জীবন, বন্ধুত্ব, কেনাকাটা, খেলাধুলা এবং তার পেশা ইত্যাদি বিষয় আলোচনা ছাড়াও তিনি তার আশা জানিয়েছেন যে সবকিছু ভালোর দিকে এগুবে। নীচের ভিডিওতে তিনি মেয়ে হিসেবে সাংবাদিকতা ক্যারিয়ার গড়ার ব্যাপারে বলছেন:
ড্যানিয়েল মোরদেচাই দর্শকদের জানাচ্ছে ১৬ বছর বয়সী একজন মেয়ের দৃষ্টিতে এসডেরটে জীবন কেমন তা। তিনি অভিনয় করেন এবং একইসাথে স্কুলে পড়াশোনা করেন। নীচের ভিডিওতে তিনি “রেড এলার্ট” খেলেন তার দেখাশোনা করা সেইসব শিশুদের সাথে, পৃথিবীর একমাত্র সুসংরক্ষিত খেলার যায়গায়:
নীচের ভিডিওতে গাজার বিভিন্ন চরিত্রের পরিণতি দেখানো হয়েছে:
এসডেরটের বিভিন্ন চরিত্রের পরিণতি দেখানো হয়েছে এই ভিডিওতে:
এছাড়াও আরও অনেক গল্প আছে যেগুলো আপনারা দেখতে পাবেন  ছাত্র-ছাত্রী, গৃহবধু, মৎসজীবি, এমব্যুলেন্স ড্রাইভার, মার্শাল আর্ট প্রশিক্ষক, কৃষক,  ডাক্তার, মুদি দোকানের মালিক এবং নাপিত ইত্যাদি বিভিন্ন চরিত্রের বর্ণনায়। সব মিলিয়ে এইসব চরিত্র শান্তির গভীর আশা প্রকাশ করে।
পাকিস্তান: আরবী ভাষা নিয়ে ভালবাসা
দ্যা ভিউ ফ্রম মাই স্পেকস ব্লগ মন্তব্য করছে: “মনে হয় পাকিস্তানের সবারই আরবী ভাষা নিয়ে একটি আচ্ছন্নতা কাজ করে।” এর কারন জানতে এই পোস্টটি পড়ুন।
কোরিয়াঃ হানগিউল ঘোষণা দিবস
৯ই অক্টোবর ছিল কোরিয়ার লিখন পদ্ধতি [হানগিউল] প্রবর্তন দিবস। জাতীয় ছুটি দিবস হিসাবে দিনটিকে বাতিল করার পর থেকে প্রতি বছর লোকজন পুনরায় দিবসটিতে জাতীয় ছুটি ঘোষণার দাবীতে সরব হয় ওঠে। যেন কোরিয়ান বর্ণ তৈরীর এই ঐতিহাসিক ক্ষণটির তাৎপর্য্য মানুষজন উপলবদ্ধ করে। কোরিয়ার সমাজে ইংরেজীর উপরে বেশী গুরুত্ব প্রদর্শিত হওয়ায় নেটনাগরিকরাও তৎপর হয়েছে, এ বছরের বর্ষপূর্তি নিয়ে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন।
দেশীঙলগ উদ্বেগ প্রকাশ করেছেন:
한글, 우리나라 글 맞는 걸까?
아름다운 한글 창제를 기리는 562돌 한글날을 맞이했다. 한 나라의 언어이자 그 우수성을 세계에서 인정받은 우리의 한글. 지난 해 561돌 한글날을 맞이하여 “한글날이 왜 공휴일이 되어야 하는가?”글을 통해서 한글날이 국가 공휴일로 지정되어야 하는 필요성을 시사하기도 했었다. 그러나 정작 정부는 이러한 의미깊은 한글날을 국가 공휴일을 지정하려는 움직임은 전혀 보이지 않고 있고, 또한 모든 국민들이 한글의 우수성을 고취시키고 한글 문화 향상을 위한 노력도 미약하기만 하다. 옛 선조들이 나랏글이 없어 서러움을 받을 백성과 후손들을 위해서 세계의 문화유산으로 인정받을 만큼 우수한 나랏글인 아름다운 한글을 창제해 물려 주었으나, 그 소중한 문화유산을 널리 기리고 육성하지 못하고 오히려 외국어 보급과 육성에 국민의 혈세를 투입하고 있으니 선조들께 후손으로 송구스럽고 부끄러울 마음이 앞선다. 어제 오후에 발행된 경향신문 보도자료 “영어엔 1861억, 한글엔 119억… 예산 24배 차이” 란 기사를 읽으면서 그 실망감이 너무 커 어이상실할 지경이었다. 영어 교육 사업에 눈 먼 대한민국 정부를 향하여 자국어인 한글의 가치와 한글이 어느 나라 말인지? 를 되묻고 싶은 심정이다. 물론 글로벌 경쟁력 향상을 위한 영어교육에 힘쓰는 것도 나쁘지 않다고 생각하지만, 자국어인 한글도 제대로 모르면서 외국어인 영어만 잘하면 글로벌 경쟁력은 절로 강화되는 것은 분명 아니라고 생각한다. 또한 영어를 못해서 지금까지 대한민국이 글로벌 경쟁력이 떨어졌다고도 생각되진 않는다.
국민의 세금으로 조성된 예산을 지자체들은 앞다투어 영어마을 건립과 원어민교사 지원에 쏟아 붓고 있다. 더군다나 16개 광역지자체 중5개 지자체는 아예 한글 사업에 땡전 한 푼 예산을 배정하지 않고 있어 주객이 전도된 정부의 정책일로를 바라보는 국민들의 반감을 사기에 충분하고, 외국인의 눈에는 이런 정부의 정책이 이해되지 않는 되지 않는 나라로 비춰지진 않을까? 적지 않은 우려감도 앞선다. 그렇다면 562돌 한글날을 맞아 국내 포털들과 미디어, 그리고 민간단체들이 앞다투어 대대적 한글날 관련 행사로 분주했음에도 불구하고 정부 부처의 인터넷 홈페이지는 어떤 모습일까?
হানগিউল কি আদপেই আমাদের জাতীয় ভাষা লিপি?
আমরা হানগিউল ঘোষণা দিবসের ৫৬২তম বর্ষপুর্তি উদযাপন করলাম। একটা জাতির ভাষা হিসাবে হানগিউল বিশ্বব্যাপী স্বীকৃত। গত বছর ৫৬১ তম হানগিউল ঘোষণা দিবস উদযাপনকালে “কেন হানগিউল ঘোষণা দিবসকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে?” শীর্ষক একটা পোস্ট দিয়েছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম কেন দিনটিতে জাতীয় ছুটি ঘোষণা করা প্রয়োজন। যাই হোক সরকার মনে হয় না এমন তাৎপর্য্যপূর্ণ দিবসকে জাতীয় ছুটি ঘোষণা করবে। তাছাড়া হানগিউল এর শ্রেষ্ঠতা অন্যদের অণুপ্রাণিত করতে এবং এর সংস্কৃতির বিকাশের জন্য মানুষজনেরও তেমন উদ্যোগ পরিলক্ষিত হয় না। আমাদের পূর্বসূরীরা এদেশের মানুষ ও উত্তরসূরীদের স্বীয় ভাষা উপহার দেবার জন্য হানগিউল উদ্ভাবন করেছিলেন। অথচ আমরা এই ঐতিহ্যমন্ডিত ও মূল্যবান সংস্কৃতির প্রশংসা ও চর্চা করি না; উপরন্তু ভিনদেশী ভাষার প্রসার ও বিকাশের জন্য অর্থ অপচয় করি। আমি পূর্বসূরীদের কাছে লজ্জিত ও দুঃখিত। কুনঘিয়াঙ পত্রিকার একটা সংবাদ “১৮৬.১ বিলিয়ন ইংরেজীর আর ১১.৯ বিলিয়ন মাত্র কোরিয়ার জন্য” [কোরিয়ানে], পড়ে হতাশায় স্তম্ভিত হয়ে গেছি। সরকারের কাছে আমি হানগিউলের মূল্য জানতে চাই। এটা সত্যি যে বৈশ্বিক প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধির জন্য ইংরেজী শিক্ষা আমাদের জরুরী। তবে ইংরেজীতে ভাল কথা বলতে পেরে যদি আমরা কোরিয়ানে ভালভাবে কথা বলতে না পারি আমি মনে করি না যে বৈশ্বিক প্রতিযোগীতামূলক বাজারে আমাদের ক্ষমতায়ন ঘটবে। স্থানীয় শায়ত্বশাসিত কর্তৃপক্ষ জনগনের করের অর্থে স্থানীয় ইংরেজীভাষী গ্রাম প্রতিষ্ঠার বাজেট তৈরীতে ব্যস্ত । অন্যদিকে ১৬টা স্থানীয় শায়ত্বশাসিত কর্তৃপক্ষের মধ্যে ৫টিও কোরিয়ান ভাষা হানগিউল বিকাশের জন্য কোন অর্থ বরাদ্দ রাখে নি। সরকারের আচরণ মনে হচ্ছে “ঘোড়ার আগে গাড়ী জুড়ে দেয়ার” মত। এখানের মানুষ ও বিদেশীরা সরকারের নীতি সম্বন্ধে কি ভাবে? বর্ষপূর্তির জন্য ইন্টারনেট পোর্টাল সাইটস, মিডিয়া, এবং বেসরকারী সংস্থা নানা আয়োজনে ব্যস্ত ছিল। কিন্তু সরকারি ওয়েবগুলো কি করছে?
কেন নেটনাগরিকরা বিচলিত?
대화를 하거나 글을 쓸 때, 외국말을 섞어 사용하는 사람들 심상치 않게 볼 수 있다. 무턱대고 비난할 수 없다. 나 역시 예외일 순 없으니까. 교육, 기술, 문화 환경 등 다양한 요소에 의해 외국말에 쉽게 노출 된 상황에서 사용 빈도는 늘어나는 건 필연적이고 사람마다 선호하는 언어가 같을 수가 없으니, 자유주의 국가에서 무조건 언어 사용시 모국어만 사용하게 만들 수 없다. 그렇다고 외국말의 지나친 남용을 눈뜨고 지켜보자는 이야기가 아니다. 뭔가 괴상한 국적 불명의 외래어를 자제하고 우리말을 사랑하고 정확하게 사용하게끔 유도해 나가야 되지 않나 생각된다. 이런 일은 가정, 학교 그리고 사회 곳곳에서 일어나야 된다고 생각한다. 그렇다고 외래어를 무조건 한국어로 바꿔서 가르키고 사용하자는 것은 아니다. 자국엔 없고 외국에서만 있던 혹 만들어진 개념을 우리나라 말로 억지로 만들어 오히려 의미전달을 떨어뜨리는 것 보다 그대로 사용하게는 나을 수도 있다. 다만, 무분별하게 사용되는 외래어 사용을 자제하자는 것이다. 너에게 들려주는 스토리, 패밀리가 떴다와 같은 국적 불명의 합성어, 외국어 발음 그대로 적어놓거나 병행 표기도 아닌 외국어로만 표기해 놓은 간판. 한 미국인이 고개를 갸우뚱하며 이런 말을 한 적이 있다. 왜 한국제품들 이름을 보면 전부 영어를 사용하냐고, 왜 한국어를 사용하지 않냐고. 물론 언어가 어느 정도 유연성이 있어야 외부에서 오는 충격도 받아내고 앞으로 다가올 시대에 대비할 수 있다고 생각되어지나, 굴러온 돌이 박힌 돌을 빼내는 주객전도 상황이 일어나선 안된다고 생각한다. 요즘 너무 심하다.
যারা কথা বলা বা লেখার সময় বিদেশী শব্দ মিশিয়ে ফেলে তেমন লোক খুঁজে পাওয়া খুবই সহজ। আমরা তাদের দোষ দিতে পারি না কারণ আমিও এর ব্যতিক্রম নই। বিভিন্ন জায়গায় যেমন শিক্ষা, প্রযুক্তি এবং সংস্কৃতির অঙ্গনে আমাদের জীবন বিদেশী শব্দে বিশেষভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা মানুষই তার নিজস্ব পছন্দনীয় শব্দ ব্যবহার করে। একটা উদারনৈতিক দেশে কোন মানু্ই তার মার্তৃভাষা ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে এটা নয় যে বিদেশী শব্দের অত্যধিক ব্যবহারকে আমরা অগ্রাহ্য করব। বরঞ্চ অদ্ভুত ও অপরিচিত জাতীর ভাষা ব্যবহার থেকে সতর্ক হওয়া উচিত। আমাদের ভাষার মূল্য সম্পর্কে ও তা সঠিকভাবে ব্যবহার করতে মানুষজনকে উদ্বুদ্ধ করা উচিত। এটা শুরু করতে হবে বাড়ী, বিদ্যালয় এবং সমাজ থেকে। তার মানে এই নয় যে কোন প্রশ্ন ছাড়াই আমরা ধারকরা শব্দগুলোকে কোরিয়ার ভাষায় পরিবর্তন করে ফেলবো। তেমন হলে শব্দের ভুল ও দুর্বল প্রকাশ দেখা যেতে পারে। কিন্তু ধার করা শব্দের অপব্যবহার নিয়ন্ত্রণে আমাদের স্বনিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সাম্প্রতিককালের বিখ্যাত টিভি প্রোগ্রামগুলোতে আমরা যৌগিক শব্দ ব্যবহার করি যেমন ‘নিও-ই-গি ডিউল-রাইয়ো-জু-নিউন স্টোরি' (গল্প যা আমি তোমাকে বলতে চাই) এবং ‘ফ্যামিলি গা ডিউট-ডি' (পরিবার আবির্ভূত) ইত্যাদি। কোরিয়ান ভাষা ছাড়া বোর্ডসাইনগুলো বিদেশী ভাষায় উৎকীর্ণ। একজন আমেরিকান আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমাদের জিনিসপত্রের নাম কোরিয়ানে না লিখে কেন ইংরেজীতে লেখা হয়। এটা ঠিক যে ভাষাকে অনেক উদার হতে হয় যেন আমরা ভবিষ্যতে বাইরের মানুষজনকে চমকে দিতে আরো বেশী উদার হতে পারি। কিন্তু “ঘোড়ার আগে গাড়ী জুড়ে দেয়া” হলে যেমন নুতন পাথর লাথি মেরে হটিয়ে দিতে পারে পুরাতন পাথরকে, তেমনও ঘটতে পারে। সাম্প্রতিককালে এটা অত্যাধিক মাত্রায় দেখা যাচ্ছে।
জাতীয় ছুটি হিসাবে কেন দিবসটিকে বাতিল করা হলো?
1991년에 한글날이 공휴일에서 제외되었다. 당시 이유가 다른 나라에 비슷한 경우가 없다는 것이었다. 이해가 되지 않는 이유다 […].
১৯৯১ সালে হানগিউল ঘোষণা দিবসে জাতিয় ছুটি বাদ দেয়া হয়। কারণ ছিল এই অন্য কোন দেশে এমন কোন জাতিয় ছুটির দিবস নাই। আমি সত্যিই বুঝি না .. […]
রাষ্ট্রপতির ভুল নেটনাগরিকরা ভুলে যেতে পারে না।
오늘이다. 제 562번째 한글날. 세종대왕님께서 ‘나랏말싸미 쭝궈와 달라…' 고민하시며 한글을 창제하신 역사적인 사건을 기념하는 날. 오늘 본인은 영어몰입교육을 국어교육보다 중시하는 사태에 한번 슬프고, 한글 창제국의 대통령의 오타에 또 한번 슬프다. (그러나 솔직히 말하자면 공휴일이 아닌점이 제일 슬프다 -_-;) 어쨌든, 오늘만이라도 우리는 한글을 사용하고 있다는 점에 감사하고 또 감사해야 한다.
অদ্য সেই দিবস। হানগিউল ঘোষণা দিবসের ৫৬২তম বর্ষপূর্তি। এই দিবসে সেই ঐতিহাসিক ক্ষণটিকে উদযাপন করা হয় যখন সম্রাট সেজং হানগিউল তৈরী করলেন এই কারণে “যে ভাষা আমরা ব্যবহার করি তা চীনাদের ব্যবহার থেকে এসেছে…”. আজকে আমি দুঃখিত এই কারণে যে কোরিয়ান ভাষা নির্ভর শিক্ষাব্যবস্থার চেয়ে ইংরেজী নির্ভর শিক্ষা বেশী গুরুত্ববহ হয়ে উঠেছে (সৎভাবে বলতে গেলে, আমি যে কারণে সবচেয়ে বেশি দুঃখিত তা হলো জাতীয় ছুটি হিসাবে এটাকে গুরুত্ব দেয়া হচ্ছে না)। খারাপ লাগছে এজন্য যে জাতির প্রতিনিধি এমন একজন ব্যক্তি ভুল বানানে হানগিউল লিখলো। সে যাক আজকে আমাদের প্রশংসা করতেই হবে যে আমরা এখনও হানগিউল ব্যবহার করি।
ইংরেজির সাথে একজন নেটনাগরিকের কথোপকথোন:
그래, 잉글리쉬 너 잘 다들랬다. 오늘 마침 한글날인데, 내 니 본짐에 한마디 하꾸마. 니는 우찌된기 이나라 사람들을 그리 괴롭히노? 니 때문에 골머리를 앓는 사람이 몇이며 쏟아 붓는 돈이 얼매고? 심지어는 샛바닥을 째가며 몸까정 혹사시키는 아들도 있다카더만. 올 봄에는 또 니한테 모든거를 몰입한다고 캐가꼬.이나라 정치계, 교육계를 발칵 카디메 놓티마는 얼마전에는 또 니를 모리마 골프도 몬치게 한다 카대. 니를 쓰는 사람들은 골프를 말로 치나?으이? 기가 막힌다. 언어란기 뭐꼬?사람들이 원할하이 소통할라꼬 있는지 언어 아이가?사람들 괴롭힐 라마 있을 이유가 없다 아이가?오죽하마 니를 씹어무가메까지 그 한을 삭힜던 사람이 어디 한 둘이가?[…]
এই যে ইংরেজী.. আজ তোমাকে পেয়েছি। জানো তো আজ হানগিউল ঘোষণা দিবস। এ দিনেই তোমার সাথে কথা বলতে চাই। কেন তুমি আমাদের দেশের মানুষকে এত যন্ত্রণা দিচ্ছো? তুমি কি জানো তোমার জন্য এদেশের মানুষের কত দুর্ভোগ পোহাতে হয়? তোমার পেছনে কত খরচ হয়? এমনকি কিছু মানুষ তাদের বাচ্চাদের জিভ চিড়ে ফেলে ভাল ইংরেজীর শেখাতে গিয়ে। এই বসন্তে তোমার নির্ভর শিক্ষা কর্মসূচি নিয়ে মানুষজন বলাবলি করছিলো। এজন্য রাজনৈতিক ও শিক্ষা সেক্টর বিশৃঙ্খল হয়ে উঠেছে। তারপর আবার শুনলাম তোমাকে যদি আমরা ভালমত না জানি, গলফও নাকি খেলতে পারবো না। যারা তোমাকে ব্যবহার করে তারা কি মুখ দিয়ে গলফ খেলে? আমি স্তম্ভিত। ভাষা কি? ভাষা কি মানুষের যোগাযোগ সহায়তার জন্য নয়? এটা যন্ত্রণা দেবার জন্য নয়। এমনকি কিছু মানুষ তাদের যাতনা দূর করার জন্য তোমাকে চিবুতে থাকে। একসময় একটা কথা প্রচলিত ছিল যে কিছু শিক্ষার্থী ইংরেজী বিশ্বকোষের প্রতিটা পাতার শব্দ মুখস্থ করে ফেলে এবং যে পৃষ্ঠাগুলো পড়া হয়ে যায় তা খেয়ে ফেলে (সম্পাদক) - […]
কাজাখস্তান: ভাষা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি
কাজাখস্তানি কতৃপক্ষ রাষ্ট্র ভাষার ইস্যুটাকে আবার সামনে নিয়ে এসেছেন। সোভিয়েত যুগে রুশ ভাষার পৃষ্টপোষকতার পরিপ্রেক্ষিতে কাজাখ ভাষা ব্যাপকভাবে অবহেলার স্বীকার হয়। কিছুদিন আগে পর্যন্ত, কতৃপক্ষ রুশ ভাষাকে (রুশ ভাষা এখনো দাপ্তরিক কাগজপত্র এবং অন্যান্য ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে আছে) পুরোপুরিভাবে বহিস্কার করা থেকে নিজেদেরকে বিরত রাখে। তাই বিষয়টা শুধু স্বল্প সংখ্যাক জাতীয়তাবাদীর আন্দোলনে পর্যবসিত হয়। বর্তমানে প্রত্যেকেই টোফেল (TOEFL)-এর মতো কাজাখ ভাষাশিক্ষার মাণ নির্ধারনী পরীক্ষা চালুর কথায় উদ্বিগ্ন। ২০১০ সাল থেকে চাকুরীতে যোগদান করার জন্যে এর প্রয়োজন হবে।
“আমি বারংবার লিখেছি যে কাজাখরা সরকারী চাকুরিতে প্রভাববিস্তারী (তাঁরা তাঁদের মাতৃভাষা জানে কিংবা জানে না -সেটা  কোন ব্যাপারই নয়)। অনেক ভালো চিকিৎসক অথবা চালক দেশ ত্যাগ করবেন- অথবা ব্যাক্তিমালিকানা খাতে চলে যাবেন-কিন্তু সবকিছুই অপরিবর্তিত থাকবে। অন্যভাবে, আমার ছেলেমেয়েরা ভিন্ন কোন দেশে লেখাপড়া করবে”।
লিখছেন স্লাভোয়ারা (রুশ ভাষায়), যিনি দেশের স্লাভিক জনসংখ্যা অধ্যুষিত উত্তরাংশ থেকে আসা এক সাংবাদিক।
একই এলাকার সাংবাদিক দজলিভো লেতো কিছুটা ধণাত্মক মনভাবাপন্ন এবং তবু তিনি বিস্মিত:
“আমি জানিনা তারা কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন? তারা কি বিনামূল্যে ভাষাশিক্ষার কার্যক্রম চালু করবেন? অথবা যারা কাজাখ ভাষা জানেনা তাদের প্রত্যকেই চাকুরিচ্যুত করবেন ২০১০ সাল থেকে? আমি বলতে চাই, যদি তুমি কাউকে ভাষা শেখাতে চাও, বিবেচক হও, সুযোগ তৈরি করো।”
ওদিকে আলিম-আতেনবেক তার পেনশন ফান্ড একাউন্ট সম্বন্ধে বলেছেন:
আমার স্বল্প দিনের কর্মাভিজ্ঞতায় ৩৮৮,০০০ তেঞ্জ সঞ্চয় করেছিলাম। এখন আমার কাছে আছে  ৩৬৮,০০০ তেঞ্জ। “সমন্বিত পেনশন ফান্ড” আমার ২০০০০ তেঞ্জ খেয়ে ফেলেছে যা কিনা মোট আয়ের শতকরা ৫ শতাংশ। ২০০৭ সালের ২০ ভাগ মূদ্রাস্ফিতীকে বিবেচনায় ধরলে, আমি অনেক কিছু হারাচ্ছি। ফান্ড অফিসিয়াল’রা ক্রেডিট-পতনকে দুষছেন কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়: রাষ্ট্রীয় কতৃপক্ষ কি ফান্ড কার্যক্রমকে নিয়ন্ত্রণ করেন অন্যভাবে বললে উর্ধ্বতন ব্যবস্থাপকদের বেতন কিংবা তাদের বিনিয়োগকৃত সম্পদ? এবং এইসব আর্থিক ক্ষতি কি পুণর্বন্টণ হবে?
মেগাখুইমিয়াক অন্যদিকে  অর্থনৈতিক সংকটের শিকার প্রতিষ্ঠানের দিকে দৃষ্টি দিয়েছেন। রাজনীতি কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে তার চমৎকার উদাহরণ হতে পারে নুর ব্যাংক। ক্রেডিট সংকটের এই ব্যাংকের দরপতন ঘটেনি-দরপতন আগেই ঘটেছে, ব্যাংক মালিক রাখাত আলিয়েভ এবং তার সাবেক শ্বশুর রাষ্ট্রপতি নাজারবায়েভ এর মধ্যকার বিবাদের সুত্র ধরে।
শেয়ারের মুল্য স্থিরভাবে বাড়তে থাকে ২০০৭ সালের জানুয়ারী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উর্ধ্বতন ব্যাবস্থাপকদের সাথে বিবাদ প্রকাশ্য হয়ে উঠে (তারা আলিয়েভ কতৃক অপহৃত এবং নির্যাতিত হয়েছিলেন) শেয়ারের মূল্য ৬২,৫০০ হতে ৫২,৫০০ -তে পড়ে যায়। অত:পর যেহেতু ইস্যুটা এক বৃহত্তর সমস্যার পরিবর্তিত হতে থাকে শেয়ারমূল্য ক্রমাগত কমতে থাকে। যখন তদন্ত কার্যক্রম জোরদার হতে থাকে, শেয়ারমূল্য ২৭,৫০০ তে মুখ থুবড়ে পড়ে। এরপর অর্থনৈতিক সংকট শেষ ধাক্কাটা দেয়- শেয়ারে বর্তমান মূল্য ১৭০০০ তেঞ্জ।
মুমো কাল্ট, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মারাত তাঝিনের ওয়াশিংটন ডিসি সফরের উপর লিখেছেন যে সফরে তিনি রাষ্ট্রপতি নাজারবায়েভের বই  উপস্থাপণ করেন।
লোকজন বলাবলি করছিলেন কেন লেখক স্বশরীরে আসেন নি, কেন  তাঝিন বইটাতে দস্তখত দিতে অস্বীকৃতি জানিয়েছেন, কেন তিনি এতো লাজুক এবং স্বল্পভাষী…………যাইহোক উন্মুক্ত শুড়িখানায় পর্যাপ্ত এলকোহল, সুস্বাদু খাবার আর বিনামূল্যের বই জনগণকে প্রশান্ত করে।
ইতোমধ্যে ওয়েদার ক্লক আতঙ্কিত - বিশেষত ককেশাস অঞ্চলের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পটভুমিকায়- দ্যা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনের কারনে:
“কাজাখস্তান কি কোনভাবে রাশিয়াকে উস্কে দিয়েছে? রুশ সেনাবাহিনী রুশ-কাজাখস্তান সীমান্তের ৩০০ মাইলের ভিতরে মহড়া পরিচালনা করছে…।“
এই লেখা নিউরেশিয়াতেও প্রকাশ হয়েছে।
এ সপ্তাহের ব্লগারঃ রেজওয়ান
তার ব্যক্তিগত ব্লগ দ্যা থার্ড ওয়ার্ল্ড ভিউ ইংরেজীতে বিশ্বব্যাপী পাঠকদের সম্মুখে বাংলাদেশীদের কথা উপস্থাপন করে।
ওয়েবে বাংলায় তথ্য-উপাদান সমৃদ্ধ করতে উৎসুক রেজওয়ান আরো কিছু সহ-অনুবাদক সঙ্গে নিয়ে বাংলায় গ্লোবাল ভয়েসের  লিঙ্গুয়া ওয়েবসাইটটি আরম্ভ করেন।
তিনি রাইজিং ভয়েসের  বিশেষ নিবন্ধের একজন সম্পাদক। রাইজিং ভয়েস হচ্ছে গ্লোবাল ভয়েসের একটা প্রকল্প যা বিশ্বের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন ব্লগিং প্রকল্প চালু করতে বড় ধরণের অর্থ-সাহায্য অনুদান হিসাবে প্রদান করে থাকে। এখানে রেজওয়ান লিখেছেন কেনিয়ার রিপ্যাকটেড ব্লগারদের ইন্টারনেট সংযোগের সমস্যা, কলম্বিয়ার লা লোমার তরুন ব্লগারদের অদম্য শক্তি সম্বন্ধে এবং বাংলাদেশের নারীজীবনের মহিলা ব্লগারদের তোলা চমৎকার ছবি বিনিময় করেছেন।
বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নারী জীবনের ব্লগার নীলুফা এ্যানীর তোলা মনোরম সূর্যাস্তের ছবি
২০০৩ সালে কেন আপনি ব্যক্তিগত ব্লগ লেখা শুরু করেন এবং কি কারণে আপনি ইংরেজী ভাষা বেছে নেন?
আমি তখন ঢাকায় ছিলাম। স্থানীয় একটা পত্রিকায় বিখ্যাত ইরাকী ব্লগার সালাম প্যাক্সের গল্প পড়ি। তার দৈনন্দিন জীবনের উপরে যুদ্ধ কিভাবে প্রভাব ফেলতো সেগুলো তিনি একটা অনলাইন ডায়েরীতে লিপিবদ্ধ করতেন। আমি তার ব্লগ পড়তে শুরু করি এবং এভাবে আরো কিছু চিত্তাকর্ষক ব্লগের সাথে পরিচিত হয়ে উঠে।
এর ফলে ২০০৩ এর এপ্রিলের কোন এক সময়ে আমি নিজের ব্লগ শুরু করতে প্রলুব্ধ হই। প্রথমদিকে নিশ্চিত ছিলাম না লেখার বিষয় নিয়ে। তবে ক্রমশ অন্যান্য ব্লগ পড়ে অনুধাবন করতে সক্ষম হই যে বাংলাদেশ সম্বন্ধে প্রচুর ভুল ধারণার ছড়াছড়ি। এর প্রধান কারণ ইন্টারনেটে বাংলাদেশীদের অনুপস্থিতি। এবং আমি আমার দৃষ্টি নিবন্ধের জায়গা খুঁজে পাই: বাংলাদেশ হয়ে ওঠে বিষয় এবং এরপরে বাংলাদেশী ব্লগস্ফিয়ার।
সেই দিনগুলোতে বাংলা ইউনিকোড ছিল প্রস্তুতি পর্যায়ে। ফলে বাংলাতে ব্লগ লেখা সম্ভব ছিল না (যেহেতু পাঠকের কাছেও আমার ব্যবহৃত বাংলা সফটওয়ার/ফন্ট থাকতে হতো)। আমার মনোযোগ ছিল বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন এবং এর জন্য ইংরেজী ছিল সবচেয়ে প্রস্তুত অবলম্বন।
গ্লোবাল ভয়েস সম্বন্ধে কিভাবে আপনি প্রথম জানলেন?
সম্ভবত প্রথম এই সাইট সম্বন্ধে জানতে পারি আমার ব্লগের লিংক গ্লোবাল ভয়েসে স্থাপন করায়। ইতোমধ্যে আমার ব্লগে একটা ক্ষুদ্র রাউন্ডআপ এবং কয়েকটা অঞ্চলের গেস্ট ব্লগিং শুরু করেছিলাম।
এরপর ২০০৫ এর জুলাইতে আমি গ্লোবাল ভয়েসের সহ-প্রতিষ্ঠাতা রেবেকা ম্যাকিনন এর একটা মেইল পেলাম: “আমরা দেখেছি যে গ্লোবাল ভয়েসে আপনার লিংক প্রায়শই দেয়া হয় এবং আপনার সম্বন্ধে আরো কিছু জানতে পেলে আমরা আনন্দিত হবো”.. গ্লোবাল ভয়েসে লিখতে তিনি আমাকে অনুরোধ করেন।
গ্লোবাল ভয়েসে লেখার জন্য আমি শিহরণ অনুভব করি এবং এরপরের ঘটনা তো ইতিহাস।
আপনার সবচেয়ে স্মরনীয় ব্লগিং অভিজ্ঞতা কি?
অনেক মজার অভিজ্ঞতা হয়েছে আমার। মনে পড়ে ২০০৪ এর এপ্রিলে আমি শ্রীলংকা ভ্রমণে গিয়েছিলাম এবং সে সম্পর্কে ব্লগও লিখেছিলাম। মনে আছে আমার তোলা ছবি এবং দৈনিক প্রতিবেদন প্রকাশের জন্য ইন্টারনেট সংযোগ আছে এমন একটা কম্পিউটার হন্যে হয়ে খুঁজেছিলাম। এই তীব্র আকাঙ্খাই একজনকে আবেগপ্রবণ ব্লগারে পরিণত করে।
আমার ব্লগ পোস্টে প্রাপ্ত মন্তব্য আমাকে আমোদের একটা অংশ সরবরাহ করে। বাংলাদেশের জাতিয় পরিচয়পত্র বাস্তবায়ন পদ্ধতি সম্বন্ধে আমি একবার লিখেছিলাম এবং সেখানে আমার কাছে কারো কারো সুনিদৃষ্ট প্রশ্ন ছিল এমন “আমার আইডি কার্ড হারিয়ে গেছে। দয়া করে আমাকে জানাবেন নতুন আইডি কার্ড কিভাবে উত্তোলন করবো”।
বাংলাতে গ্লোবাল ভয়েস আরম্ভ করার পেছনে কি প্ররোচনা ছিল?
বাংলা ব্লগিং অপেক্ষাকৃত নতুন একটা ফেনোমেনা। বাস্তবিক অর্থে সমস্ত প্রযুক্তিগত প্রতিবন্ধকতা অপসারণ করে ২০০৫ এর ডিসেম্বরে একটা বাংলা ব্লগিং প্লাটফর্ম (এখন যা বৃহত্তম) চালুর মাধ্যমে এর যাত্রা শুরু হয়। বিশ্বের ২৩ কোটি মানুষের ভাষা হলো বাংলা, কিন্তু ইউনিকোডের অভাবে বাংলাদেশ ও ভারতের শ'য়ে শয়ে বাংলা অনলাইন সাইট/প্রকাশনা খুঁজে পাওয়া যায় না এবং প্রকৃতপক্ষে ওয়েবে মানসম্মত বাংলা তথ্য-উপাদানের প্রচুর ঘাটতি রয়েছে।
এজন্য গ্লোবাল ভয়েসের বিষয়গুলো আমার মাতৃভাষায় অনুবাদ শুরু করি। আমি জানতাম শীঘ্রই ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং চাইতাম নিজেদের ভাষায় বিশ্বের নানা অঞ্চলের মানুষের ব্লগের সাথে পরিচয় করিয়ে দিতে। আমাদের এখন ১৫জন অনুবাদক রয়েছেন যদিও মাত্র ৪-৫ জন নিয়মিত। তবে আশা পোষণ করি অচিরেই হয়তো আরো উদ্দীপ্ত ভলান্টিয়ার যোগ দেবে আমাদের দলে।
বাংলা ফন্ট পড়ার জন্য এখন আপনার যা করা দরকার তা হলো ব্রাউজারের ক্যারেক্টার এনকোডিং টাকে ইউনিকোডে (ইউটিএফ৮) সেট করা। আগে আপনাকে কমপক্ষে একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হতো, কিন্তু এখন বেশীরভাগ অপারেটিং সিস্টেমে সবকিছু আগেই ইনস্টল করা থাকে। এখানে দেখতে পারেন যদি আপনি বাংলা ফন্ট পড়তে অথবা লিখতে কোন সমস্যার সম্মুখীন হন।
(http://bn.globalvoicesonline.org/bangla-settings/)
রাইজিং ভয়েস প্রকল্পে লেখার মাধ্যমে সিটিজেন মিডিয়া সম্বন্ধে আপনি কি কি জানলেন?
রাইজিং ভয়েসের অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতি বেশ উপভোগ করি। আমি নিজেই একটা উন্নয়নশীল দেশ থেকে এসেছি এবং তারা যে সব প্রতিকূলতার সম্মুখীন হয় তার বেশীরভাগই অনুধাবন করতে পারি, যেমন ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন অথবা স্রেফ একটা কম্পিউটারের সমানে বসতে পারা। আমি এখনও আমার দেশের ব্লগারদের বলতে শুনি তারা একটা ওয়েব পেইজ খুলতে গিয়ে যখন দেখে যে সেটা লোড হতে প্রচুর সময় নিচ্ছে, সে সুযোগে এক কাপ চা পান করতে পারে। তথাপি এই মানুষগুলো ব্লগ লিখতে উৎসাহী এবং প্রতিটা রাইজিং ভয়েস প্রকল্পে অংশগ্রহণকারী মানুষের জন্যই এটা সত্য; হোক না তা মাদাগাস্কার, কেনিয়া অথবা ঢাকায়। তাদেরকে উপস্থাপন করতে গিয়ে আমি আরো ভীষণভাবে উপলব্ধি করি যে যা করছি তা সঠিকই আছে।
বিগত বৎসরে বাংলা সিটিজেন মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলো কি কি বলে আপনি মনে করেন?
প্রথমতঃ  বাংলা ব্লগিং প্লাটফর্ম যা আমি ইতোমধ্যে উল্লেখ করেছি। এখন আমাদের ৪-৫টা প্লাটফর্ম আছে যেখানে হাজারের উপরে ইউজার এবং অসংখ্য পাঠক রয়েছে। এই প্লাটফর্মগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে। আরো অনেক বহুভাষিক প্লাটফর্ম যেমন ব্লগার, ওয়ার্ডপ্রেস ইত্যাদিতেও ব্লগ তৈরী হচ্ছে।
কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় একটা বাংলা দৈনিক পত্রিকা ব্লগিং চালু করতে যাচ্ছে এবং তাদের দেখাদেখি নিশ্চিতভাবে অন্যরাও অনুসরণ করবে। সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে তারা দেশের প্রায় দশ হাজার বিদ্যালয়ে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ প্রদান করবে।
আপনার কি মনে হয় সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্নতা সম্বন্ধে মানুষের মনোভাব ও ধারণায় সিটিজেন মিডিয়া কোন প্রভাব ফেলতে সক্ষম হয়েছে?
হ্যা অবশ্যই। ঐ সমস্ত দেশের ব্লগস্ফিয়ারে বিভিন্নমুখী অগ্রগতি হচ্ছে এবং কম বেশী মানুষ ব্লগিং এর শক্তি সম্বন্ধে অবগত হচ্ছে।
প্রচারমাধ্যমের একঘেয়েমী চিত্রায়ন ভেঙে পাকিস্থানী ব্লগস্ফিয়ার তাদের বৈচিত্র এবং খোলামন প্রদর্শন করেছে। ভারতীয় ব্লগস্ফিয়ার অনেক বিশাল এবং দেশের বহুসাংস্কৃতিক, জাতিস্বত্তার ঐতিহ্যের প্রতি জোর দিয়ে আঞ্চলিক ভাষার ব্লগস্ফিয়ার বিকশিত হচ্ছে। বাংলাদেশে প্রচলিত প্রচার মাধ্যমে ব্লগ উপেক্ষিত এবং নিজেদের রক্ষার জন্য স্বআরোপিত নিষেধাজ্ঞা বলবৎ করে থাকে, কিন্তু ব্লগাররা সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের মতামত নির্ভিকচিত্তে তুলে ধরছে এবং এখন কয়য়েকজন সাংবাদিক তাদের তদন্তমূলক প্রতিবেদন ব্লগে প্রকাশ করতে পছন্দ করছে।
শ্রীলংকার জাতিগত সমস্যা সম্বন্ধে ব্লগারদের অভিমত, গনতন্ত্রের পথে নেপালের যাত্রা, ভুটানের সংস্কৃতি এবং মালদ্বীপের সূদীর্ঘকালের রাষ্ট্রপতির বিরোধীতার খবর জানা বেশ আকর্ষণীয়।
এসব দেশের প্রচলিত প্রচার মাধ্যম তিক্ত রাজনীতি অনুসরণ করে; ফলে এইসব দেশগুলোর মধ্যে উত্তরোত্তর জাতীয়তাবাদ এবং ঘৃণা বৃদ্ধি পায়। যদি কিছু সাধারণ ঘটনার দিকে তাকান (যেমন ভারত ও পাকিস্থানের সীমান্ত গন্ডগোল) এবং উভয় দেশের পত্রিকার কভারেজ দেখেন তবে বুঝতে পারবেন যে প্রতিবেদকরা কি ভয়ংকর রকমের একপেশে। অন্যদিকে ব্লগাররা এসব বিষয়ে একটা মানবীয় স্পর্শ দিয়ে দূরত্বের মাঝে সেতু স্থাপন করে থাকে এবং এই দেশগুলোর মাঝে শত্রুর বদলে বন্ধুত্ব তৈরী করছে।
উপরে রেজওয়ানের ছবি জেন ব্রিয়া তুলেছেন এবং এখানে ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে।
তাইওয়ান: মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা
টকিং তাইওয়ানীজ ব্লগ মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি দীর্ঘ রচনা লিখেছেন। তিনি লিখেছেন কি করে তাইওয়ানের শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষাকে অবহেলা করা হয় এবং এর প্রভাব পরবর্তীতে ছাত্রছাত্রীদের শিক্ষাগত সাফল্যের উপর প্রভাব ফেলে। এর ফলে মাতৃভাষার ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।
গ্লোবাল ভয়েসেসের অনুবাদকেরা কে কোথায়?
বর্তমানে গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া প্রকল্পের অনুবাদকরা গ্লোবাল ভয়েসেস সাইটকে ১৫টি বিভিন্ন ভাষায় অনুবাদ করছে (১৮টি, আপনি যদি ধরেন সোয়াহিলি, রুশ এবং সার্বিয়ান ভাষাকে যেগুলো শীঘ্রি চালু হচ্ছে)। কাজেই বিশ্বব্যাপী বিপুল পরিমাণ পাঠক, যারা ইংরেজী বলে না, তারাও বৈশ্বিক এই কথোপকথনে যোগ দিতে পারে।
আমরা গত দেড় বছরে ২১টি দেশ থেকে ৭০ জনেরও বেশী স্বেচ্ছাসেবক অনুবাদককে গ্লোবাল ভয়েসেস কমিউনিটিতে স্বাগত জানিয়েছি।
১৫০ জনেরও বেশী লেখক, সম্পাদক এবং অনুবাদকের এই বিশাল টীমে যারা তাদের আগ্রহ আর শক্তির ব্যবহার করছে গ্লোবাল ভয়েসেসের সাথে তাদের সাথে যোগাযোগ রাখা কঠিন কাজ।
আমাদের কোন বাহ্যিক অফিস নেই, কোন ভৌগলিক হোডকোয়ার্টার্স নেই, এবং নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগও কম হয়। আমাদের এবাউট পাতায় আমাদের সম্পর্কে আরও জানতে পারবেন।
ক্লেয়ার উলরিচ, যিনি গ্লোবাল ভয়েসেস ফ্রেন্চ লিঙ্গুয়া টিমকে নেতৃত্ব দেন, প্রায় সমস্ত লিঙ্গুয়া অনুবাদকদের অবস্থানকে এই গুগল ম্যাপে তুলে ধরার চেষ্টা করেছেন।
এই সমস্ত অনুবাদ সাইটকে সবার মাঝে পরিচিত করানোর জন্যে আপনারা আপনাদের ব্লগ বা সাইটে দয়া করে লিন্কগুলো প্রচার করবেন এই কামনা করছি।
View Larger Map
জর্জিয়া, রাশিয়া: জাতিগত সম্পর্ক
তিবলিসিতে থাকা লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী শুপাকা লিখেছে (রুশ ভাষায়) যে তিবলিসিতে থাকা জাতিগত রাশিয়ান হিসাবে এখন কেমন লাগে:
আজকে আবার আমাকে জিজ্ঞাসা করা হয়েছে - [জর্জিয়াতে] রাশিয়ানদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়? তারা কি বিপদে পড়বে না যদি তিবলিসিতে রাশিয়ান বলে?
আমার মা আর শাশুড়ী রাশিয়ান। আমি তাদেরকে এমনি জিজ্ঞেস করেছিলাম – তোমাদের সাথে ওরা কেমন ব্যবহার করে? তারা কি তোমাদেরকে অত্যাচার করে? তারা বলল না তারা আমাদেরকে অত্যাচার করে না।
আমার এই মায়েরা জর্জিয়ান নাগরিক, আর তারা রাশিয়ান নেতৃত্বের কাছ থেকে অন্যসব জর্জিয়ান নাগরিকের মতোই সমস্যার সম্মুখীন হচ্ছে।
আমার শাশুড়ীর জন্য এটা সহজ- তার বাবা মা ইউক্রেনে থাকে; আমার মার জন্য কঠিন- তার বাবা আর বোন সার্বিয়াতে থাকে।
মা কাজে, রাস্তায়, দোকানে আর পাবলিক যানবাহনে জর্জিয়ান ভাষা বলে। কিছুটা রুশ টান আসে আর একটু ভুলও হয় আর নতুন কেউ তাকে প্রায় জিজ্ঞেস করে, ”সাদাউরি হার?” মানে “আপনি কোথা থেকে?” জর্জিয়ানরা কোন বিদেশী তাদের ভাষা বললে খুবই পছন্দ করে।
আর আমার শাশুড়ী বেশিভাগ সময়ে রাশিয়ান ভাষায় কথা বলে। বাচ্চাদেরকে সে রাশিয়ান শেখায়ও- বিকালে মাঝে মাঝে সে কোরনেই চুকোভস্কি আর নিকোলাই নোসোভ এর মত লেখকদের লেখা পড়ে শোনায় পড়শী বাচ্চাদের। তার ছাত্র সংখ্যা কমেনি- রাশানদের অভিযানের আগের সময়কার মতই আছে।
আমি আজকে খুব বোকার মতো একটা পরীক্ষা করেছি - আমি লোকদেরকে রাশিয়ান ভাষায় সম্ভাষণ করেছি। বাসে আমি বলছিলাম ‘ওস্তানোভাইত, পজালুইস্তা' [দয়া করে এখানে থামেন] ‘গাশেরেতের' বদলে, দোকানে আমি জিজ্ঞাসা করছিলাম ‘বুটিল্কু বোরঝোমা' [এক বোতল বরজোমি মিনারেল পানি] ‘এরতি বোরদজুমার' বদলে, ঔষধের দোকানে…অন্যান্য বাক্য। আমি কোন খারাপ প্রতিক্রিয়া দেখি নি।
এই মাসের প্রথমে, ১২ আগস্টে, এলজে ব্যবহারকারী ভোইনোডেল (ভাদিম রেচকালোভ, রাশিয়ার মস্কোভস্কি কোমসোমোলেট পত্রিকার যুদ্ধ প্রতিনিধী) এই স্বগোক্তি দিয়েছে মিজ. লোবঝানিদজের, যিনি রাশিয়ার অন্তর্ভুক্ত উত্তর ওসেটিয়া রাজধানীভ্লাদিকাভকাজ এর বাসিন্দা:
- আমার মেয়ের জামাই ওসেটিয়ান। আমার ৮ বছরের নাতীও ওসেটিয়ান হবে- তার বাবার দিক থেকে। আমি নিজে রাশিয়ান, আমার রক্ত আর কি। কিন্তু পাসপোর্টে আমি জর্জিয়ান। এখন পাসপোর্টে তারা জাতিগত ব্যাপারটা কেটে দিয়েছে, কিন্তু আমার শেষ নাম জর্জিয়ান, আমার মৃত স্বামী থেকে পাওয়া। আমার ছেলে পাসপোর্টে জজিয়ান, আর রক্তেও। যদি অবশ্য তার বাবার দিকে দেখা হয়। সে একজন আর্মেনিয়ানকে বিয়ে করেছে। আর এতো কিছুর পর আমি কে - আমার নাতী ওসেটিয়ান, আর আমার নাতনী জর্জিয়ান- যদি অবশ্য তার বাবার দিক থেকে দেখেন?
কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি সব থেকে বেশি চিন্তিত। এখন কিছু একটা হতে পারে। [দক্ষিন ওসেটিয়ানরা] যুদ্ধ থেকে ক্ষিপ্ত হয়ে ফিরে আসবে। আর তারা শুরু করবে… আমি জানিও না কি আশা করতে হবে…
আমার মনে হয়েছিল আমি আতঙ্কিত। আমি [পুলিশকে] ফোন করেছি। এই পরিস্থিতিতে আমি কি করব, আমি জিজ্ঞাসা করেছি। দেখেন, আমার ছেলে জর্জিয়ান। একজন মহিলা পুলিশ জিজ্ঞাসা করলো: সে কোথায় রেজিস্টার্ড, তার নাগরিকত্ব কি? আমি বললাম সে ভ্লাদিকাভকাজ এ রেজিস্টার্ড, রাশিয়ান নাগরিক। সে এখানে জন্মিয়েছে, কখনো জর্জিয়াতে যায় নি। শাকাশভিলির রাজনীতি সমর্থন করে না। কিন্তু আমাদের শেষ নাম লোবঝানিদজে। আমরা কি করবো?
সে আমার কথা মন দিয়ে শুনে বলল: সব ধরনের সাবধানতা অবলম্বন কর। আমরা সব ধরনের লোকে ভরে গেছি, সে বলল। তাকে রক্ষার চেষ্টা কর। একা রাস্তায় যেতে দিওনা। তোমার ছেলের বয়স কতো? আমি জবাব দিলাম, ৩০ হয়ে গেছে। কি করে তাকে আমি বাইরে যেতে দেবনা? আর মহিলা পুলিশ বলল: আমি তোমাকে বুঝতে পারছি, পরিস্থিতি গুরুতর, কিন্তু প্রত্যেককে আমরা একজন করে অফিসার দিতে পারিনা [তাকে রক্ষার জন্য]। এমন ঘটনা কি এর মধ্যে হয়েছে, আমি জিজ্ঞাসা করি। না, এখনও না, সে বলল।
পুনশ্চ:
আগস্টের ৮ তারিখ থেকে মিজ. লোবঝানিদজের সব আত্মীয় ঘরে বসে আছে। তারা কাজেও যায়না। কিন্তু এটা তারা যারা তাদের স্বামীর দিকে আছে। আর্মেনিয়ান আর রাশিয়ান আত্মীয়দের ভয়ের কিছু নেই বলে মনে হচ্ছে। এখনো না।
সৌদি আরব: নাম নিয়েই সবকিছূ
এটা সাধারণ নিয়ম যে যারা ইসলামে ধর্মান্তরিত হবে তারা মুসলিম নাম রাখবে। কিন্তু এটার কি দরকার – আর কি ধরনের নাম ঠিক হবে? একজন সৌদি ব্লগার এ ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন, আর অন্য কিছু ব্লগার ব্লগে ছদ্মনাম ব্যবহারের কথা চিন্তা করছেন- আর আর একজন সরকারকে উৎসাহ দিচ্ছেন (সন্ত্রাসীদের) ‘নাম জানানোর জন্য'।
‘আমার নাম পিটার হলে কি হতো?' নামক লেখায় জুহায়ের জিজ্ঞাসা করেছেন যে ধর্মান্তরিত হলে নাম পাল্টানো দরকার কিনা:
سؤال يخطر على بالي حين اسمع عن تحول احد غير المسلمين الى الإسلام. ا ذاو ما يفعل بعد النطق بالشهادتين هو تغيير اسمه الى اسم عربي. ولا ادري كيف أصبح الاسم العربي هو الاسم الإسلامي؟ وهل لو احتفظ الإنسان باسمه الذي سماه أبواه سيكون إسلامه ناقصا؟ ولست هنا اتحدث عن الناحية الشرعية اذ اني لا اعرفها ولكني أتسائل عن الحكمة وراء تغيير الأسماء. وهناك امر اخر فبعض أسماءنا العربية هي ترجمة لأسماء مسيحية او يهودية مثل يوسف وداود وهي أسماء أنبياء بني إسرائيل ونستخدمها نحن المسلمون. فهل يعني ذلك اني لو ترجمت احد أسماء الحواريين لاستطعت استعماله؟
আমি যখনই শুনি যে কেউ ইসলাম গ্রহণ করেছে একটা প্রশ্ন আমার মাথায় আসে। শাহাদাহ ঘোষণার পর প্রথম যে কাজ তারা করে তা হল তাদের নাম পালটিয়ে একটা আরবী নাম রাখে। আমি বুঝিনা আরবী নাম কবে থেকে ইসলামিক হল। এটার মানে কি যে একজন ধর্মান্তরিত যদি তার বাবা মার দেয়া নাম রাখে তাহলে তার ইসলাম ধর্ম পালন কম হবে? আমি এখানে শরিয়া আইনের দৃষ্টিকোন থেকে বলছি না কারন আমি তা জানি না। আমি শুধুমাত্র নাম পাল্টানোর পিছনে যুক্তি ও জ্ঞানের কথা বলছি। আর একটা ব্যাপার আছে। আমাদের কিছু আরবী নাম খ্রীস্টান আর ইহুদি নামের ভাষান্তর যেমন ইউসুফ (জোসেফ) আর দাউদ (ডেভিড) যেগুলো বনি ইস্রাইলের নবীদের নাম আর যা মুসলিম হিসাবে আমরা ব্যবহার করি। এর মানে কি যে আমি যদি [জিশুর] অনুসারীদের নাম ভাষান্তর করি তাহলে আমি তা ব্যবহার করতে পারবো?
আলী আল ওমারি ভাবছেন যে অনলাইনে ছদ্মনাম ব্যবহার করা ভালো কিনা:
يتخّفى معظم كتاب المدونات والمنتديات خلف أسماء مستعارة أو أسماء وهمية, وقد يمتلك بعضهم عدة أسماء يكتب مرة تحت هذا الاسم ومرة تحت ذاك!!!
وقد يعتبر البعض أن هذه الظاهرة ظاهرة شكلية لا يجب الوقوف عندها أو السعي إلى التخلص منها, وأنا لا أتفق مع هذا البعض, بل أرى فيها أحد أهم العوامل المتسببة في فقر الويب العربي وتدني مستوى التواصل والحوار بين أفراده.
صحيح أن التخفي خلف اسم مستعار, من شأنه أن يمنح المتخفي هامشا أكبر من الحرية والانطلاق دون قيود, إلا أنه سيضعف لديه الإحساس بالمسؤولية الأدبية, وقد يبدد من نفسه الطاقة التي تدفعه إلى بذل الجهد في إنجاز عمل ما بشكل جيد.
بالطبع؛ لا مانع من أن يكتب البعض تحت اسم مستعار حين يكون هنالك ضرورة تسّوغ له ذلك, أما أن يتحول الإنرنت إلى حفلة تنكرية, فلا أظننا سنعزز من وجودنا في هذا العالم بهذا اللون من الهرب الجماعي.
অনলাইন ফোরামের অনেক ব্লগার আর মন্তব্যকারী ছদ্মনামের পিছনে লুকিয়ে থাকে। কারো কারো একের বেশী নাম থাকতে পারে, এক নামে এখানে আর আর এক নামে অন্যখানে লিখতে পারে! কেউ কেউ এই ব্যাপারটা একটা বাহুল্য বিষয় ভাবতে পারে যা বিবেচনা করা বা পাল্টানো উচিত না - তবে আমি এটার সাথে একমত না। আমার মনে হয় আরবী ওয়েবের খারাপ অবস্থার অনেক কারনের মধ্যে এটা একটা - যারা এটা ব্যবহার করে তাদের মধ্যে নিম্নমানের যোগাযোগ আর কথোপকথন। যদিও এটা সত্যি যে ছদ্মনামের পিছনে লুকালে লেখকের স্বাধীনতা বাড়ে আর কোন ধরনের বাঁধা ছাড়া সে লিখতে পারে, এটা তার লেখক হিসাবে দায়িত্বও কমিয়ে দেয় আর অনলাইনে এনার্জি দেখানোর প্রেরণা কমিয়ে দেয়। অবশ্য ছদ্মনামে লেখাতে কোন ক্ষতি নেই যদি তার পিছনে কারন থাকে- কিন্তু আমি মনে করি না যে আমাদের অনলাইনে উপস্থিতি ঠিকমত বোঝা যাবে যদি আমরা সবাই পালিয়ে ইন্টারনেটকে মুখোশধারীদের স্থানে পরিণত করি।
এর মধ্যে ব্লগার সামওয়ান সিদ্ধান্ত নিয়েছেন যে সততাই সব থেকে ভালো নীতি:
الأسماء المستعارة تمنح صاحبها مجالاً واسعاً من الحديث في كل شيء، فللمستخدم مثلاً أن يتقمص فكراً ويكتب بلسانه ويشارك وينتقد ، وهو لا يعتقد بشيء مما يكتب ويقول، ومن دون أن يكون لحديثه أثر شخصي عليه سلباً أو إيجاباً ، وربما تعرض كلامه للسرقة الأدبية من دون أن يكون له الحق في الاعتراض القضائي لأنه مجهول أساسا
ছদ্মনাম লেখককে সুযোগ করে দেয় সব কিছু নিয়ে লেখার। লেখক একটা জিনিষ চিন্তা করে, লিখে, অংশগ্রহণ আর সমালোচনা করতে পারে এটা না ভেবে যে সে কি চিন্তা করলো আর কি বলল, আর এটার কোন ভালো বা খারাপ প্রভাব তার ব্যক্তিগত জীবনে পড়ে না। কিন্তু তার লেখা চুরি হতে পারে- আর আদালতে অভিযোগ করার তার অধিকার থাকবে না কারন প্রথমত: সে অচেনা।
…أما الأسماء الصريحة، فأول رسالة نفهمها حينما نقرأ اسماً صريحاً هي مسؤولية تحمل التبعات، وهذه مسؤولية عظيمة وخطيرة ، خصوصاً إن خاض المرء مخاض النقد ، فحالة المجتمع التي نحن فيها لا تسمح للناس بأن يفرقوا بين الكلمة وبين قائلها ، فكل ما يقوله يعود بشكل أساسي إلى شخصه. وكل النقد الذي يتفوه به المرء سوف تعود نتائجه في النهاية إلى رصيده الشخصي عند الناس حتى وإن كانت له سوابق تشفع له ، وهو ما يجعل علاقاته الاجتماعية في خطر محدق، بل في بعض الأحيان حالته الأمنية لن تكون على مايرام.
সত্যিকারের নাম নিয়ে, প্রথম যে জিনিষটা মাথায় আসে তা হলো যে কোন পরিণতির মুখোমুখি হওয়ার দায়িত্ব। এই দায়িদ্ব বিশাল আর গুরুতর, বিশেষ করে ব্লগার যখন আর একজনের সমালোচনা করছে। আমরা যে সমাজে বাস করি তা আমাদেরকে যে কথা বলা হয়েছে আর যে তা বলেছে তার মধ্যে পার্থক্য করতে দেয় না। যা একজন লিখবে তা তার উপর ফিরে আসবে আর প্রত্যেকবার সে কিছুর সমালোচনা করবে, তা তার ব্যক্তিগত হিসাবের অন্তর্ভুক্ত হবে যদিও আগের কোন ঘটনায় তাকে মাফ করা যায়। এর ফলে তার সামাজিক সম্পর্ক বিপদের সম্মুখীন হয়, আর তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
انطلاقاً من المسؤولية الفكرية للكلمة التي نكتبها، ومن قيمي ومبادئي التي تفرض على المرء أن يخوض مبادرة الإصلاح والتغيير في شتى الميادين، ومن منطلقاتي التي تنص على تحمل التبعات الشخصية لما أكتب من أفكار ورؤى وتقبل النقد حولها بصدر رحب ، ومن رؤيتي التي تحتم على كل ناقد الإفصاح عن نفسه وشخصه، حتى يؤدي نقده غرضه،
فإني أعلن التالي:
أولاً: تغيير اسمي المستعار “someone” الذي أكتب به التدوينات إلى اسمي الصريح : فهد الحازمي.
ثانياً: الإفصاح عن ما يمكن الإفصاح عنه في صفحة النبذة الذاتية، مثل النشأة والدراسة وغيرها من الأمور.
ثالثاً: إمكانية استيراد البعض من كتاباتي ومقالاتي المنشورة في مواقع مختلفة مثل الإسلام اليوم ومجلة العصر وفضاء الفضائيات وغيرها إلى المدونة مع إضافة تعقيبات وأفكار جديدة حولها.
رابعاً: يُبلغ أمرنا هذا إلى الجهات المختصة.
والله يستر وبس ، ويعيننا على تحمل التبعات.
আমরা যা লিখি তার বুদ্ধিগত দায়িত্বও বহন করি, আর আমার ব্যক্তিগত মূল্যবোধ এই যে ব্যক্তির উচিৎ পরিবর্তন আনা আর জীবনের সব ক্ষেত্রে পুনর্গঠন করা। আর আমি বিশ্বাস করি যে কেউ কিছু লিখলে তার জন্য দায়ী থাকতে হবে আর যে সমালোচনা হবে তা গ্রহণ করতে সক্ষম হতে হবে। আমার মত যে একজন সমালোচকের নাম আর ব্যক্তিত্ব প্রকাশিত হওয়া উচিত তার লক্ষ্য পূরণের জন্য, এই ধারনা থেকে আমি নীচের ব্যাপারটা ঘোষণা করি:
প্রথমত: আমি আমার ছদ্মনাম ‘সামওয়ান' থেকে পরিবর্তন করে আমার ব্লগে আমার নিজের নাম ফাহাদ আল হাজনি নামে লিখব।
দ্বিতীয়ত: আমি আমার প্রোফাইল পাতায় আমার সম্পর্কে যা জানানো সম্ভব যেমন শিক্ষা, সংস্কৃতি, বেড়ে ওঠা ইত্যাদি বিষয় তুলে ধরব।
তৃতীয়ত: অন্য সাইটে আমার যে লেখাগুলো প্রকাশিত হয়েছে, যেমন ইসলাম টুডেতে, তার থেকে যা সম্ভব উদ্ধার করে নতুন ধারণাসহ আমার ব্লগে যুক্ত করব।
চতুর্থ: সশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষ যাতে এই সিদ্ধান্ত জানতে পারে তা আমি চাই।
আর আল্লাহ যেন আমাকে রক্ষা করেন, আর এইসবের ফল বহন করার শক্তি দেন।
একজন ভুতপূর্ব আমেরিকান কূটনীতিক জন বুরজেস, যিনি সৌদি আরব সম্পর্কে ব্লগ করেন, নাম আর লজ্জার ব্যাপারে মন্তব্য করেছেন তার ‘সৌদি আরবে নাম উচ্চারনের সময় হয়েছে‘ শীর্ষক লেখায়:
সৌদি আরবে একটা চল আছে- যেমন বেশীরভাগ আরব দেশে- নিজেদের খারাপ জিনিষ জনসমক্ষে প্রকাশ না করা, তা অন্য লোকের হলেও। যার জন্য আমরা অপরাধের কথা শুনি, কিন্তু কে করেছে তা কখনো জানতে পারিনা… এট বেশ বড় একটা ব্যতিক্রম ছিল ২০০৩ সালে যখন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের রাজ্যে বসবাসরত আল-কায়দা সন্ত্রাসীদের নাম প্রকাশ করেছিল এবং যা সে দেশে প্রথম প্রকাশিত ‘মোস্ট ওয়ান্টেড' (সন্ত্রাসীর) তালিকা ছিল। যদি সরকার স্বীকার করে যে জনগণের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে তাদের দায়ীত্ব জনগণকে জানানো যে বিপজ্জনক লোক ঘুরে বেড়াচ্ছে। এটা যথেষ্ট না যে তাদের গ্রেপ্তার করে আদালতের খামখেয়ালিপনায় মুক্তি দেয়া। তাহলে এরা আবার জেলের বাইরে এসে অপরাধ করতে পারবে আর জনগণ সাবধানও হতে পারবে না। আরব সংস্কৃতিতে লজ্জা একটি শক্তিশালী অস্ত্র। সরকার আর মিডিয়ার এটা ব্যবহার করা উচিত, যখন দরকার, সমাজের কাজে লাগানোর সময় হলে।
জর্ডান: আরবীতে অনুদিত হ্যারি পটার ইজরায়েলে নিষিদ্ধ
জর্ডান থেকে দ্যা ব্লাক আইরিস ব্লগ রিপোর্ট করছে যে আরবীতে অনুদিত হ্যারি পটার ইজরায়েলে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সংবাদ মাধ্যম অনুযায়ী ১৯৩৯ সালে তৎকালীন ব্রিটিশ শাষকদের আরোপিত একটি ডিক্রির আওতায় একে নিষিদ্ধ করা হয়েছে। এই আইন সেইসব দেশ থেকে বই আমদানী নিষিদ্ধ করে যাদের সাথে ইজরায়েল যুদ্ধাবস্থায় রয়েছে।