Global Voices বাংলা ভার্সন » ইন্টারনেট ও টেলিকম
প্যালেস্টাইন: টুইটারের অনুপ্রেরণায় রাস্তার নাম
“ওয়েস্ট ব্যান্কের এক ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিশ্বে প্রথম টুইটারের অনুপ্রেরণায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে,” জানাচ্ছেন অ্যাকুয়াকুল ব্লগের ইমান।
থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট প্রকাশিত হয়েছে
বর্তমান সময়ের বাস্তবতা এই যে ইতিপূর্বে কখনো এত লোক ইন্টারনেটে তাদের লেখালেখির জন্যে বিপদগ্রস্ত হন নি বা জেলে যান নি।
যেহেতু বিভিন্ন কর্মী আর সাধারণ নাগরিক ইন্টারনেটকে লাগাতার ব্যবহার করেছেন তাদের মতামত প্রকাশ আর অন্যের সাথে সংযুক্ত হওয়ার, অনেক দেশের সরকার তাদের উপর নজরদারি, ফিল্টারিং, আইনগত ব্যবস্থা আর অপদস্থ করাকে বাড়িয়ে দিয়েছেন। ব্লগার আর অনলাইন লেখকদের কারো কারো জন্য সব থেকে কঠোর পরিণতি হচ্ছে  তাদের অনলাইন আর/বা অফলাইন কাজের জন্য রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে গ্রেপ্তার হওয়া। কিছু করুন ক্ষেত্রে এদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এখন বিশ্বব্যাপী জেলে থাকা মিডিয়া কর্মীর ৪৫% অনলাইন সাংবাদিক আর ব্লগার।
গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রকল্প নতুন একটা ওয়েবসাইট শুরু করছে থ্রেটেন্ড ভয়েসেস (আক্রান্ত কণ্ঠ) নামে যেখানে অনলাইনে মুক্ত ভাষ্যকে থামানোর প্রচেষ্টাগুলোকে খুঁজে বের করে লিপিবদ্ধ করা হচ্ছে। এতে রয়েছে একটা বিশ্ব মানচিত্র আর পরস্পর কার্যকরী একটি টাইমলাইন যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্লগারদের বিরুদ্ধে হুমকির ঘটনা আর তাদের গ্রেপ্তারের চিত্র বোঝা যায়। এই কেন্দ্রীয় প্লাটফর্মে বিভিন্ন নিবেদিত সংস্থা আর কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং হচ্ছে। এই সব সংস্থার মধ্যে উল্লেখযোগ্য ব্লগার রক্ষা কমিটি, মানবাধিকার সংক্রান্ত তথ্যের আরব নেটওয়ার্ক, সীমান্ত হীন সংবাদদাতা, হিউমান রাইটস ওয়াচ, সাইবার ল ব্লগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের রক্ষা কমিটি এবং গ্লোবাল ভয়েসেস এডভোকেসী।
কোন ব্লগার, কোথায়?
গ্রেপ্তারকৃত বা হুমকি প্রাপ্ত ব্লগার আর অনলাইন লেখকদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন বেশ কয়েকটা কারনে।
প্রথমত:, অনলাইন সেন্সরশীপ আর দমন নিয়ে যে গোপনীয়তা চলে তার ফলে সঠিক সংবাদ পাওয়া বেশী কঠিন হয়ে যায়। মিশর বা ইরানের মতো দেশে প্রতি সপ্তাহেই অনলাইন সাংবাদিক বা কর্মীর গ্রেপ্তার বা তাদের হুমকি প্রদানের ঘটনা ঘটছে, কিন্তু এর পেছনে কারণ বা সত্যি ঘটনা প্রায় আবছা হয়ে থাকে।
দ্বিতীয়ত:, এখনো ‘ব্লগার’ এর সংজ্ঞা নিয়ে কিছু মতান্তর আছে। পেশাদারী সাংবাদিকরা লাগাতার অনলাইন মিডিয়া আর ব্লগের দিকে ঝুঁকছেন বেশী স্বাধীনতার খোঁজে, পুরানো সংজ্ঞার ধারণা ঝাপসা করে দিয়ে। আর চীন, তিউনিশিয়া, ভিয়েতনাম বা ইরাকের অনেক তথাকথিত সাইবার-ভিন্নমতাবলম্বীর নিজস্ব ব্লগ নেই, তারা কোন প্লাটফর্মে লেখেন। অনেক সময়ে ব্লগারদের গ্রেপ্তার করা হয় তাদের অফলাইন কাজের জন্য, তারা অনলাইনে কি প্রকাশ করলেন সেটা বাদ দিয়ে।
এই বিভ্রান্তি মাঝে মাঝে অনলাইনে মুক্ত কথার প্রবক্তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। তারা দ্বিধান্বিত হয় ব্লগার আর অনলাইন কর্মীদের রক্ষার জন্য উপযুক্ত পন্থা আর কার সাথে কাজ করবে সেটা নিয়ে, কাজেই এই চেষ্টাটি বেশ গুরুত্বপূর্ণ।
আসুন এক সাথে কাজ করি:
গ্লোবাল ভয়েসেস একদল লেখক, সম্পাদক আর ভাষান্তর কারীর মিলন ক্ষেত্র, যারা আমাদেরকে সাহায্য করেন মুক্ত কথা আর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তথ্য প্রকাশে। থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট দিয়ে আমরা চেষ্টা করছি রিপোর্টিং এর এই প্রক্রিয়াকে আরো উন্মুক্ত করার যাতে যে কোন ব্যক্তি, যার কাছে তথ্য আছে সেই এখানে সেই তথ্য প্রকাশ করতে পারবে।
আমরা আহ্বান করছি যাদের বন্ধু, আত্মীয় বা সঙ্গী অনলাইনে লেখার কারণে বিপদের মুখে পড়েছেন তারা যেন এই সাইটে তাদের প্রোফাইল তৈরি ও সাম্প্রতিক তথ্য জানায় যাতে যাদের হদিস নাই বা গ্রেপ্তার হয়েছেন তাদের সম্পর্কে আমরা আরো সূত্র খুঁজতে পারি, যাচাই করতে পারি, আর বিভিন্ন অনলাইন প্রচারণার সাথে আপনাদের যুক্ত করতে পারি তাদেরকে মুক্ত করার জন্য।
এই প্রক্রিয়াতে, আমরা আশা করছি আরো জানতে যে কোথায়, কিভাবে আর কি পর্যন্ত বিভিন্ন দেশে ব্লগারদের সাথে দুর্ব্যবহার করা হয় যাতে এই তথ্য আমরা সাংবাদিক, গবেষক, আর কর্মীদের সাথে ভাগ করতে পারি। আর আমাদের লক্ষ্য এমন একটা ইন্টারনেট প্রতিষ্ঠার জন্য কাজ করা যেখানে প্রত্যেকে স্বাধীন ভাবে কথা বলার অধিকার পেতে সচেষ্ট, আর যেখানে জেলে থাকা ব্লগারদের ভুলে যাওয়া হয় না।
এই তথ্য ছড়াতে সাহায্য করুন। থ্রেটেন্ড ভয়েসেস এর সংবাদটি আপনার টুইটার, ব্লগ আর ফেসবুকে ছড়িয়ে দিন!
রাশিয়া: ওয়েব ব্যবহার করে এক পুলিশ কর্মকর্তা পুলিশের দুর্নীতি উন্মোচন করেছেন
৬ নভেম্বর নভোরসিয়স্কের একজন পুলিশ কর্মকর্তা তার ব্যক্তিগত ওয়েব সাইটের মাধ্যমে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের উদ্দেশ্য কিছু বক্তব্য প্রদান করেন এবং উক্ত বক্তব্যে তিনি রাশিয়ার পুলিশ কর্মকর্তাদের অজস্র সমস্যা তুলে ধরেন।
তার বক্তব্য সম্বলিত এই ভিডিওটি ডাব্লিউডাব্লিউডাব্লিউ.ডাইমভস্কি.রু এবং ইউটিউবে পাওয়া যাবে (প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড) [রুশ ভাষায়], আলেক্সিই ডাইমভস্কি শান্ত এবং সতর্ক…। তিনি বলেন পুলিশ বাহিনীর সম্মান ধুলায় মিশে যাচ্ছে। ঘুষ, দুর্নীতি এবং কম বেতন রাশিয়ার অনেক পুলিশ কর্মকর্তার জীবন বিষিয়ে দিচ্ছে।
আমি মনে করি অনেক লোক আমাকে বুঝতে সক্ষম হবে। আমি কাজ করতে চাই, কিন্তু কাল্পনিক পরিকল্পনায় বিরক্ত হই, বিশেষ করে যখন আমাদের এমন অপরাধের তদন্ত করতে বাধ্য করা হয়, যে অপরাধ আদৌ সংঘটিত হয় নি। আমি সেই সব পরিকল্পনার উপর বিরক্ত, যখন আমাদের বলা হয় আমাদের বিশেষ কিছু লোককে জেলে পুরতে হবে। আমি সেই সব সাজানো অপরাধের উপর বিরক্ত, যখন কিছু নির্দিষ্ট লোককে জেলে পোরার জন্য আমাদের সাজানো অপরাধের নাটক তৈরি করতে হয় হয়।
জীবনের কিছু বিষয় উন্মোচন করার সময় ডাইমভস্কি স্বীকার করেন, একবার তিনি তার ঊর্ধ্বতন এক কর্মকর্তার চাপে একজন নির্দোষ ব্যক্তিকে জেলে ভরে ছিলেন।
মন্ত্রণালয়ের প্রধান আমাকে পুরস্কার হিসেবে মেজর পদে উন্নীত করেন, যা আমি মে মাসে অর্জন করি। কারণ আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কথা মত একজন নির্দোষ ব্যক্তিকে আমি জেলে ভরব। এই কথাটি বলতে এখন আমি মোটেও ভীত নই। আমি জানি এই ঘটনা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এটি সত্য এবং আমি তা স্বীকার করছি।
ডাইমভস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেন, যেন তিনি এই সমস্ত ঘটনার তদন্ত করেন এবং পুলিশের বিরুদ্ধে যে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে তা বন্ধ করার ব্যবস্থা করেন।
প্রকাশ হবার এক ঘন্টার মধ্যে এই ভিডিও এক উন্মাদনা সৃষ্টি করে। ভিডিওটি দেখার জন্য শত শত হাজার হাজার ব্যক্তি ইউটিউবে ক্লিক করে। রাশিয়ার মূল ধারার প্রচার মাধ্যমে বেশ ব্যাপকভাবে এই বিষয়টি প্রচারিত হয় এবং অজস্র ব্লগে এই ঘটনা নিয়ে আলোচনা হয়। এটি রাশিয়ার ক্ষেত্রে প্রথম এক উদাহরণ যেখানে এক নাগরিক সফলতার সাথে নতুন প্রচার মাধ্যমের সুবিধা নিয়ে দেশটির এক উত্তপ্ত বিষয়কে সরকারের সামনে তুলে ধরল।
সিটিজেন ভিডিও এ্যাড্রেস বা নাগরিকের এক ভিডিও বার্তা প্রদানের অভিনব বিষয়টি রাশিয়ার অন্যতম এক জনপ্রিয় ব্লগার ডলবয়েবের সতর্ক মন্তব্যের মধ্যে উঠে এসেছে।
এমন এক স্বগত বক্তব্য যা প্রচণ্ড শক্তি তৈরি করেছে। আমি বিস্মিত হব না, যদি ঘটনাটি বেশ বড় ধরনের একটা প্রচারের জায়গা সৃষ্টি করে। চরিত্রটি যেন এই জগৎের বর্ণনার বাইরে।
আরেকজন ব্লগার মার্চেঙ্ক লিখেছে
আমরা কেউ ফেরেশতা নই… আমি মনে করি না সে [ডাইমভস্কি] একজন সৎ পুলিশ কর্মকর্তা এবং সে সত্যকে ভালোবাসে (সে স্বীকার করেছে সে মেজর পদে অধিষ্ঠিত হয়েছে একজন নিরপরাধ লোককে জেলে পাঠিয়ে), [..] যাই হোক, সাহসী মানুষদের সবাই শ্রদ্ধা করে। তারপরেও বলা যেতে পারে  ওই বাহিনীতে অনেক সৎ কর্মকর্তা রয়েছে, এদের কারণেই পুলিশ বাহিনীর সংস্কার করা দরকার।
আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তার এই কাজ যেন তাকে নিরাপদে রাখে এবং যে পরিস্থিতিতে সে পড়েছে তা যেন সৎ ভাবে বিবেচনা করা হয়।
৮ নভেম্বর রোবরার, রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাশিদ নুরগালিয়েভ ঘোষণা দেন যে নভোরসিয়স্কের পুলিশ বিভাগ ঘটনা তদন্ত করে দেখবে। ইতোমধ্যে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করার দায়ে ডাইমভস্কিকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রাশিয়ার এক রেডিও স্টেশন “একোহ মস্কোভিকে” দেওয়া এক সাক্ষাৎকারে ডাইমভস্কি বলেন, তাকে অনুসরণ করা হচ্ছে এবং নিরাপত্তার কারণে তিনি তার পরিবারকে মস্কোতে পাঠিয়ে দেবার কথা বিবেচনা করছেন।
জর্ডান: সামাজিক পরিবর্তনের জন্য ভিডিও!
গত কয়েক বছরে জর্ডানে ইন্টারনেট মাধ্যমে উচ্চ মাত্রার স্বাধীনতার কারনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন সামাজিক উদ্যোগ তৈরি হয়েছে। ইকবিস.কম (ikbis.com) ৭ইবার.কম (7iber.com) আর ওয়াটওয়েট (Watwet) এমন কিছু উদাহরণ যা দেখায় যে তরুণ জর্ডানবাসী কিভাবে আরো ভালো আর কার্যকর উপায়ে নিজেদেরকে মুক্ত আর বিনা বাধায় উপস্থাপন করার চেষ্টা করছেন। এইসব চমৎকার উদ্যোগের মধ্যে একবিংশ শতকের প্রযুক্তি ব্যবহার করে যেই উদ্যোগটি আলাদা ভাবে উজ্জ্বল হয়ে আছে সেটা হল আরামরাম (Aramram)। এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আর পরিবেশ সংক্রান্ত বিষয় যা জর্ডানের মানুষের সাধারণ চিন্তার খোরাক তা নিয়ে কথা বলা যায়।
তিন থেকে পাঁচ মিনিটের ভিডিওর অংশে, আরামরাম জর্ডানে ঘটতে থাকা সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে। আমাল খৌরি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আরামরামের সাথে একটি সাক্ষাৎকার নেয়ার যা তরুণ নেতাদের ভিজিটর্স প্রোগ্রামের দ্বিতীয় ভাগের জন্য তৈরি করা হবে যা এই মাসের শেষের দিকে প্যারিসে অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকারের উদ্দেশ্য তাদের কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানা এবং যেসব উপসংস্কৃতি আর গোত্রজীবন জর্ডানে দেখা যায় তাদের একটি চিত্র পাওয়া:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/tOcuH2Wj3XI&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tOcuH2Wj3XI&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
জর্ডানে তাদের কাজের প্রসারের সাথে সাথে আরামরাম বিস্তৃত হয়ে অন্যান্য আরব দেশে একই ধরনের প্রকল্প শুরু করতে চান যাতে তরুণরা উৎসাহিত হয়ে তথ্যের যুগকে আলিঙ্গন করে আর ইন্টারনেটকে তার পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারে।
সিঙ্গাপুর জানিয়েছে ব্লগারদের তাদের স্পন্সরদের ব্যাপারে জানাতে হবে
সিঙ্গাপুরের প্রচার মাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) নতুন একটি নীতিমালা তৈরির চিন্তা করছেন যেখানে ব্লগারদেরকে জানাতে হবে তারা তাদের লেখার জন্য উপহার বা অর্থ পাচ্ছেন কি না। এই প্রস্তাবিত ‘কঠোর নিয়ম' ‘গ্রাহকদের প্রভাবিত হওয়া থেকে বাঁচাবে এবং তারা কি পড়ছেন সে সম্পর্কে পূর্বেই জানবেন।'
থাম ইউয়েন সি বিশ্বাস করেন এমন আইন:
কিন্তু, প্রয়োগ করা অসম্ভব হবে।
এত ব্লগার এত জিনিষের ব্যাপারে মতামত জানাচ্ছেন রেস্টুরেন্ট থেকে দৌঁড়াবার জুতা থেকে হাতব্যাগ নিয়ে, যে যেসব এজেন্সির কাজ দেয়া হয়েছে ব্লগ গুলো চোখে রাখার ও নিয়ন্ত্রণের তাদের কাজে কুলোবে না।
আরো অনেক জিনিষ নির্দিষ্ট করতে হবে, যেমন ব্লগার কাকে বলে, ব্লগ হিসেবে বলার যোগ্যতা কোনটির, আর কোন আইনের মধ্যে পড়বেন ব্লগাররা ধরুন যে সিঙ্গাপুরের ব্লগার লন্ডন থেকে ব্লগ করেন তার ক্ষেত্রে কি হবে।
মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যেখানে নিয়ম আছে আর তা ভাঙ্গলে বাতিল হওয়ার ভয় আছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করা সহজ কাজ না। ইন্টারনেটের অস্পষ্ট জগৎে আর কি সম্ভব?
তিনি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন ‘(ভ্রান্ত বিজ্ঞাপনের) ব্যবহার নিয়ন্ত্রণ করতে এর প্রচারের মাধ্যমকে না (ব্লগ আর নতুন মিডিয়া)।'
উদাহরণ স্বরুপ, যদিও এটা কঠিন হবে সব ব্লগ পোস্ট আর ব্লগারদের অনুসরণ করতে, তার চেয়ে পুলিশ কোম্পানীগুলোর জন্য সহজ হবে সেইসব কোম্পানীকে অনুসরণ করা যারা নতুন মিডিয়া চ্যানেল ব্যবহার করেন স্ব-ঘোষিত দাবি করতে পক্ষপাতহীনতার আবরণে, আর বিজ্ঞাপন কোম্পানিকে যারা এইসব চুক্তি করে থাকেন।
দ্যা তেমাসেক রিভিউ একমত হয়েছেন যে সিঙ্গাপুর নতুন এই নিয়ম আরোপ করতে পারবে না:
সাইবারস্পেসের সীমান্ত বিহীন আর নাম বিহীন প্রকৃতির কারনে, এমডিএর পক্ষে প্রায় অসম্ভব হবে নতুন আইন প্রয়োগ করা যদি না ব্লগাররা নিজ থেকে তথ্য দিতে চান।
লেখক ধারণা করছেন যে এমডিএর আসল লক্ষ্য হচ্ছে সামাজিক- রাজনৈতিক ব্লগের অর্থনৈতিক সহায়তাকে আঘাত করা:
এই পদক্ষেপের পিছনে আসল কারণ হল, মনে হচ্ছে, সম্ভাব্য দাতাদের ব্লগারদের অর্থ দেয়া আর সমর্থন করা থেকে বিরত করা, বিশেষ করে যে সব সামাজিক- রাজনৈতিক ব্লগে আমাদের মতো উচ্চ মানের ও সংখ্যার পাঠক আছে।
এই সময়ে, কেবলমাত্র আমাদের ব্লগ, দ্যা অনলাইন সিটিজেন আর সিঙ্গাপুর গণতান্ত্রিক দলের ওয়েবসাইট পাঠকদের কাছ থেকে দান গ্রহণ করে।
এমন একটা আইন যদি আসলেই করা হয়, সামাজিক-রাজনৈতিক ব্লগের জন্য দান আসলেই কমে যাবে কারণ খুব কম সিঙ্গাপুরবাসী এমডিএর কাছে তাদের পরিচয় দিতে চাইবেন যে তারা সরকারকে সমালোচনা করে এমন সাইট সমর্থন করছেন।
দীর্ঘ সময়ে, সিঙ্গাপুরের নতুন মিডিয়ার বৃদ্ধি আর উন্নয়নে এটার খারাপ প্রভাব পড়বে, বিশেষ করে বড় পাঠক সংখ্যাসহ  জনপ্রিয় সাইট সীমিত অর্থায়নের জন্য ক্ষতিগ্রস্ত হবে।
একজন অজ্ঞাতনামা মন্তব্য করেছেন নেটিজেনদের নিজেদের পুলিশিং নিজেই করা উচিত:
যদি পিপিএল অর্থ পান ভালো কথা লেখার জন্য যেমন খাদ্য, স্পা, ইত্যাদি নিয়ে, ভোক্তারা তা আগে পরে জানতেই পারবেন। একটা ভালো উন্নত মিডিয়া এইসব ভুয়া লেখা যাতে সামনে আসে সেই ব্যবস্থা নিশ্চিত করবে। নেটিজেনদের নিজেদের পুলিশিং করতে দেন।
সাইলেন্স ইজ গোল্ডেন বেশী প্রতিক্রিয়া জানাতে মানা করেছেন:
এই বিষয়ে আমরা বেশি প্রতিক্রিয়া না জানাই। আমার মনে হয় ব্লগারদের তাদের সাইটের কোথাও এমন মন্তব্য করতে হবে যে তাদেরকে ব্লগিং এর জন্য অর্থ দেয়া হয়।
আর একজন মন্তব্য কারী রি, একটা উদাহরণ দিয়েছেন যে ভোক্তারা কিভাবে এমডিএ আইন থেকে লাভবান হবেন:
আমি কি বোকার মতো ভাবছি যে এমডিএ ভোক্তাদের লাভের জন্য এটা প্রয়োগ করতে চাচ্ছে?
খুব সহজ ভাবে বললে, এটা কি দীর্ঘ হোম শপিং এ্যাডের মতো না যেখানে প্রথমে বলা হয় যে এটা অর্থ দেয়া একটা বিজ্ঞাপন যা আমরা দেখছি?
দ্যা অনলাইন সিটিজেনে মন্তব্য করতে গিয়ে, এইচ এল প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কিন্তু তিনি দ্বিধান্বিত যে সিঙ্গাপুর এই নীতিমালা কাজে পরিণত করতে পারবে কি না:
এই দাবি সাহায্য করবে জানাতে যে ব্লগার কোন পরিপ্রেক্ষিতে লিখছেন। এমন কোন মানে নেই যে ব্লগার কি লিখছেন তা স্পন্সর দ্বারা প্রভাবিত হতে হবে। সিদ্ধান্ত তখন পাঠকের জন্য তথ্য সম্বলিত হয়ে যায়, আর তথ্যের উপর বিশ্বস্ততার মাত্রা বেড়ে যায়। এটাকে আমি স্বাগত জানাই।
এখন একটা বিষয় হল কিভাবে এটাকে কাজে লাগানো যায়। সরাসরি নিয়ন্ত্রণ কষ্টকর হবে, আর সাইবারস্পেসের ‘বিশালত্বের কারণেই না কেবল। কেউ একজন আয়করের কথা বলেছেন, আর এটা থেমে যাওয়ার একটা ভালো উদাহরণ- জগদ্দল নাড়াতে হবে এমডিএ আর আইরাস কোন ঐকমত্যে আসার আগে এই নীতিমালার বাধা গুলো কিভাবে পার হওয়া যায় সেটা নিয়ে- যেমন কে আয়কর সংগ্রহ করবে, কে নীতি প্রয়োগ করবে ইত্যাদি।
মিস ডট্টি জানিয়েছেন যে এমডিএ হয়তো আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনের পন্থা অনুসরণ করছে যারা সম্প্রতি তাদের নীতিমালা সংশোধন করেছে। কিন্তু মিস ডট্টি এই প্রস্তাবিত আইনে ব্লগকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন:
যেহেতু সরকার দাবি করতেই থাকেন যে ইন্টারনেটে কেবলমাত্র মিথ্যা আর ভুল তথ্য আছে, এটা আমাদের সকলকে প্রশ্ন করাতে পারে উদ্বুদ্ধ করাতে পারে, তাহলে ব্লগকে তাদের কোন ফার্মের সাথে তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি ভাবে লিখতে বলার কারণ কি যদি তারা সিদ্ধান্ত নেন কোন পণ বা সার্ভিস নিয়ে তার পক্ষে বা বিপক্ষে লেখার? এটার কোন মানে আমি বুঝি না।
আঙ্কেল শা বলেছেন যে এটা প্রতিটি ব্লগারের উপরে নির্ভর করছে তাদের স্পন্সরের নাম জানানো হবে কি না হবে:
আমার মনে হচ্ছে ধীরে ধীরে আইন সাইবারস্পেসেও প্রবেশ করছে।আমার নিজের ধারণা আর মতামত হল এমন নীতি আনা হয়েছে কারণ এমডিএ আরো নিয়ন্ত্রণ করতে চায়, আর আইআরএ বছরে দুইবার ট্যাক্স ধরতে চায় একবারের বদলে।
আমি নিজে জানিয়ে দেই যদি আমার ব্লগ পোস্টের জন্য আমি অর্থ পাই, কিন্তু আমি জানি অনেক ব্লগার করেন না। তাই তাদের লেখা নিয়ে স্বচ্ছতার প্রশ্ন আছে।
আমি কেবল বলতে পারি সাইবারস্পেসে আপনি ইচ্ছে মতো লুকোচুরি খেলতে পারেন ধরা না পড়ে, এটা আসলেই ব্যাক্তি ব্লগারের উপরে তারা জানাতে চান কিনা।
ফুড ব্লগ আমাকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করেছে যে এই নীতিমালা কি সেই পর্যন্ত সম্প্রসারিত হবে যে ব্লগে চাকুরিরতদেরও ঘোষণা দিতে হবে?
আমার মতে আমেরিকা করেছে বলেই এমডিএর নীতিমালা প্রণয়ন উচিৎ নয়। যদি আমাদের নীতিমালার দরকার হয় আমরা অবশ্যই বানাব।
তাছাড়া জানানো বাধ্যতামূলক এই জন্যই করা উচিত না যে এটা ব্লগারের পক্ষপাতিত্ব দেখাবে। এটা থাকা উচিত যাতে আইআরএস আয়ের হিসাব করতে পারে, যদি আসলেই, মাঝে মাঝে কিছু ব্লগার যে দম্ভ করে বলেন যে তারা মাসে ৪ অঙ্কের আয় করেন ব্লগিং করে।
আর আরো বিতর্কিত, সেইসব ব্লগারদের ব্যাপারটি কি হবে যারা সিঙ্গাপুরের সব ব্যাপারে খারাপ দেখেন, সব সময়ে? তাদেরকে কি এটা নিশ্চিত করা জানানো দরকার না যে তাদের একটা খারাপ স্বভাব আছে, কেউ তাদের প্রলাপ স্পন্সর করছে বলা না?
দ্যা (নিউ) মিডিয়াস্লট একই আইন সনাতন মিডিয়াতেও আরোপিত হোক এই চান:
সব কিছু বিবেচনা করলে, সাংবাদিকরা যে উপহার আর জিনিষ পান বিভিন্ন পণ্যের ব্যাপারে লিখতে গেলে তা জানানোর বিষয়টি কি হবে?
যদি এমডিএ ব্লগার বা সরকার যাকে নতুন মিডিয়া বলেন তার উপরে এমন আইন চাপিয়ে দেন, তাহলে এটা সনাতন মিডিয়ার উপরেও চাপবে না কেন?
ইন্দোনেশিয়ার ব্লগ উৎসবে
ইন্দোনেশিয়ার একটি স্পন্দমান ব্লগারের দল রয়েছে যারা সমাজকে বেশ গুরুত্ব প্রদান করে। এ কারণে বার্ষিক ব্লগ উৎসব (পেস্তাব্লগার) ব্লগারদের মনোযোগ আকর্ষণ করেছে এবং দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন স্থান থেকে প্রযুক্তি প্রেমীরা এই উৎসবে এসে হাজির হয়েছে।
রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার এই ব্লগার উৎসব ব্লগারদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/cZwFCS2aO4U&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/cZwFCS2aO4U&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ব্লগার উৎসবের কিছু ভিডিও দৃশ্য।
এই নিয়ে তৃতীয় বারের মত এই উৎসব পালন করা হল, এবং বিষয়টি উৎসাহ জনক যে প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।
ইন্দোনেশিয়ার বিভিন্ন চরিত্রের ব্লগার রয়েছে। তার যে কেবল ভৌগোলিক ভাবে আলাদা নয়, বয়স এবং পেশার দিক থেকে ব্লগাররা আলাদা রকমের।
ব্লগিং এর নীতিমালা নিয়ে এক বিশেষ আলোচনা।
সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা নিয়ে এক বিশদ আলোচনা।
একজন সিটিজেন জার্নালিস্ট বা নাগরিক সাংবাদিক ব্লগারদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরছে।
কিভাবে বিভক্ত ইন্দোনেশিয়াকে ব্লগের মাধ্যমে এক করা যায় সে সম্বন্ধে এক আলোচনা অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা এখানে একই সাথে কি ভাবে বহি:বিশ্বের সাথে ইন্দোনেশিয়ার যোগাযোগ তৈরির ক্ষেত্রে কি ভাবে ব্লগের ব্যবহার করা যায় সে সম্বন্ধে আলোচনা করছে।
ট্রিসটাম (অনুষ্ঠানের এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি), চিপ (ভিয়েতনামের প্রযুক্তিপ্রেমী), এবং রেট্টি (ইন্দোনেশিয়ার ব্লগার) এক সাথে আলোচনা করছে। ইন্দোনেশিয়ার এই সম্মিলনে ক্যাম্বোডিয়া বা থাইল্যান্ডের অনুষ্ঠানের মত বড় আকারে বহিরাগত অংশগ্রহণ কারীদের উপস্থিত হতে দেখা যায় নি। তারপরেও কৌতূহলী লোকজন এখানে উঁকি দিয়েছে এবং পরের বার এই অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল থেকে আরো অনেক অংশগ্রহণ কারীর উপস্থিত ঘটবে বলে আশা করা হচ্ছে।
ব্লগার উৎসবে পরার জন্য যে টি শার্ট তৈরি করা হয়েছে তাতে এক বাটিক শিল্পী রং করছে।
আলোচনা থেকে খানিকটা বিরতি নিয়ে ব্লগাররা কিছুক্ষণের জন্য সঙ্গীত উপভোগ করছে।
ভারত: ব্র্যান্ডদের টুইটার ও ব্লগ সচেতনতা
ভাটন্যাচারালী ব্লগ আমাদের জানাচ্ছে যে ভারতের অনেক ব্র্যান্ড এখন বিভিন্ন সামাজিক মিডিয়া টুলস যেমন ব্লগ ও টুইটার ব্যবহার করে তাদের প্রচার চালাচ্ছে।
জর্জিয়া: নতুন মিডিয়া ফোরাম
ডোডি খারখেলি (ছদ্মনাম ডোডি কিসি, ডোডকা), জিগা পাইচাদজে (ছদ্মনাম দভোরস্কি), মারী তালাখাজে (ছদ্মনাম সুইট), নতুন মিডিয়া ফোরাম, তিবিলিসি, জর্জিয়া: ছবি © অনিক ক্রিকোরিয়ান / ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯
গত বছর জর্জিয়ার তিবিলিসিতে ককেশাস বারক্যাম্প শেষ হওয়ার পরে নতুন খবর হচ্ছে যে এই সপ্তাহে ‘নতুন মিডিয়া ফোরাম‘ চালু হয়েছে যার পৃষ্ঠপোষকতা করেছে ওপেন সোসাইটি জর্জিয়া ফাউন্ডেশন (ওএসজিএফ) আর মাতাতসমিন্দা পার্ক। মতান্তরে জর্জিয়ার ব্লগ জগৎ এই এলাকার সব থেকে কম উন্নত হওয়ায়, এই দুই দিনের অনুষ্ঠান চেষ্টা করেছে বিশেষজ্ঞ দর্শকের কাছে নতুন আর সামাজিক মিডিয়ার সম্ভাবনা তুলে ধরতে।
প্রায় ২০০ সাংবাদিক, ছাত্র আর সামাজিক কর্মী জমা হয়েছেন মাতাতসমিন্দা পাহাড়ের এই পার্কে নতুন মিডিয়ার বিভিন্ন সুবিধা, ব্লগিং, সামাজিক নেটওয়ার্ক, নাগরিক সাংবাদিকতা, পডকাস্টিং, ইন্টারনেট টিভি, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা আর অবশ্যই সমাজে নতুন মিডিয়ার প্রভাব সম্পর্কে শিখতে।
গ্লোবাল ভয়েসেস অনলাইন এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে আগত অতিথি বক্তাদের সাথে। এই অনুষ্ঠানে উন্মোচিত হয় একটি নতুন পোর্টাল ব্লগরোল.জিই, যা এই ভূতপূর্ব সোভিয়েত প্রজাতন্ত্রের ব্লগগুলোর তালিকা করে আর ব্লগকে জনপ্রিয় করার কাজ করে। স্থানীয় মূলধারার টিভি, প্রিন্ট মিডিয়া আর ব্লগাররা এই ফোরাম সম্পর্কে প্রচার করেছে।
এই সুযোগে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাসের সম্পাদককে জর্জিয়ার তিনজন বিশিষ্ট আর বিখ্যাত নতুন মিডিয়ার প্রচারকের সাক্ষাৎকার নিয়েছেন - ডডি কিসি (http://dodka.ge আর  http://ni2news.ge), দভোরস্কি (http://www.dgiuri.com আর http://www.face.ge) আর সুইট (http://www.sweet.ge) এর।
<object width="400" height="300"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=7063638&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=7063638&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="300"></embed></object>
জর্জিয়ার ব্লগারদের সাথে সাক্ষাৎকার  ওয়ানডাব্লিউএমফটোর সৌজন্যে   ভিমিওতে।
মরোক্কো: সেন্সরশীপ থেকে বাজেয়াপ্ত করা পর্যন্ত
এই কার্টুন ব্লগে ব্লগে প্রকাশিত হচ্ছে
মরোক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরবী ভাষার দৈনিক আকবর আল ইউমের বিরুদ্ধে মামলা করবে একটি কার্টুন ছাপানোর জন্য যেখানে সদ্য বিবাহিত রাজকুমার মুলাই ইসমাইলকে তীব্র ভাবে ব্যঙ্গ করা হয়েছে। এক বাণীতে মন্ত্রণালয় বলেছে যে এই কার্টুন ‘রাজ পরিবারের সদস্যের প্রতি খোলাখুলি অসম্মান দেখানো।‘ বাণীতে কার্টুনে ইহুদীদের তারার বিশেষ ব্যবহারের কথা বলা হয়েছে ‘যা এর পিছনের মানুষদের নিয়ে অনেক প্রশ্ন তুলেছে আর ইহুদী বিদ্বেষী বক্তব্য তুলে ধরেছে’।
ব্লগার আনালিতিকিস মনে করেন মরোক্কো তার কৌতুক বোঝার ক্ষমতা হারিয়েছে, তবে সেই সাংবাদিকদেরও জিজ্ঞাসা করেছেন, যিনি জোর দিয়ে বলেছেন যে এই তারা মরোক্কোর পতাকার পাঁচ মুখী তারা। এই ব্লগার বলেছেন:
এই পুরো ঘটনা অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সুবর্ণ সুযোগ ছিল দেশের অল্প কয়েকটি স্বাধীন সংবাদপত্রকে নিষিদ্ধ করার…আমি যদিও সাংবাদিকদের প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি তারপরেও আমি তার সাম্প্রতিক ব্যাখ্যা যে তারাটাকে ইহুদী তারা হিসেবে ভুল বোঝা হয়েছে যখন ওটা মরোক্কোর তারা ছিল এটাকে প্রশ্ন করেছি। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি এই স্বল্প ফটোশপ বিদ্যা দিয়ে ব্যাখ্যার সততা যাচাই এর…আপনারা বিচারক হন।
এর পরে ব্লগার একটা পাঁচ মুখী তারা তৈরির চেষ্টা করে দেখিয়েছেন যে এটা সম্ভব…
ব্লগার আনালিতিকাস তারার আসল অবয়ব দেখিয়েছেন
… আর পরিশেষে বলেছেন: ” আমি ভাবছি রাজকুমারের স্ত্রীর জার্মান বংশের সাথে এর কোন সম্পর্ক আছে কিনা…|”
আ মরোক্কান আবাউট দ্যা ওয়ার্ল্ড এরাউন্ড হিম ব্লগ পরিস্থিতি পর্যালোচনা করে বলেছেন:
মরোক্কোর সরকার সেখানের স্বাধীন মিডিয়া নিয়ে ক্রমেই চিন্তিত হয়ে পড়েছেন যখন তারা নিষিদ্ধ বিষয় নিয়ে ক্রমাগত কথা বলছে। স্বাধীন সাংবাদিক আর শিল্পীর বিরুদ্ধে তাদের আইনগত আর রাজনৈতিক শোরগোল বজায় রয়েছে আর তারা যে সংবাদপত্র আর ম্যাগাজিনের জন্য কাজ করে তারা প্রেসের আর বাক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তাদের অঙ্গীকার সম্পর্কে মিথ্যা বলে। কিছু পর্যবেক্ষক বলেছেন যে সরকার পিছনে দাঁড়িয়ে খুঁচিয়ে দেয় আজকের সময়ে স্বাধীন মিডিয়াতে যে অশান্তি বিরাজ করছে সেটাকে।
অন্ত্রে নু মারোকিয়ান পরিস্থিতি মূল্যায়ন করে দুইটা ভিডিও সহ বিস্তারিত লিখেছেন তার পোস্টে (ফরাসী ভাষায়)। এই ব্লগার পরিশেষে বলেছেন:
Durant deux mois, la censure de Telquel, Nichane, Le Monde et les interrogatoires de plusieurs journalistes (Al Ayam, Al Michaal, Al Jarida Al Oula) mais le meilleur pour la fin, la fin d’une époque de censure et d’interrogatoires, et le début d’une époque de saisie de biens. La caricature n’a pas suscitée tout l’intérêt qu’elle suscitera dans les prochains jours. Est-ce que par cette saisie, le ministère empêchera la publication de caricatures, articles sur le Roi ou sur les princes et princesses ?! Ni les censures, ni les interdictions, ni les gros montants de dommages et intérêts n’ont empêchés la publication de tels articles ! Il faut bien penser à une solution qui arrange LES DEUX PARTIES, pas seulement UNE ou AUCUNE comme le cas d’Akhbar Al Youm.
দুই মাস ধরে, তেল্কুয়েল, নিশেইন, লো মন্দ পত্রিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর বেশ কয়েক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ (আল আয়াম, আল মিশাল আজারিদা আল ঊলা) চলছে। কিন্তু থামেন, সব থেকে ভালটা এখনো বলা হয় নি: নিষেধাজ্ঞা আর জিজ্ঞাসাবাদের এক যুগের সমাপ্তি আর জিনিষপত্র বাজেয়াপ্ত করার যুগের শুরু হয়েছে। আগামীতে এ নিয়ে যে পরিমাণ উৎসাহ দেখা যাবে সেটা এখনো এই কার্টুন তৈরি করেনি। ম্যাগাজিন বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি রাজা, রাজকুমার আর রাজকুমারীদের ব্যাপারে কার্টুন আর লেখা বন্ধ করতে চাইছেন? নিষেধাজ্ঞা বা সেন্সরশীপ, বা বড় ক্ষতি করা কিছুই এইসব লেখা ছাপানো রোধ করতে পারে নি! দুই পক্ষের জন্য গ্রহণযোগ্য কোন সমাধান আমাদেরকে খুঁজতে হবে, যেন আকবার আল উমের মতো আর কিছু না হয়।
জর্জিয়া: একটি আজেরী বিয়ে
জর্জিয়ার কাখেতি অঞ্চলের কারাজালায় একটি আজেরী বিয়ে: ছবি তুলেছেন অনিক ক্রিকোরিয়ান, কপিরাইট ওয়ান ওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯
দক্ষিণ ককেশাসে গত সপ্তাহে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। তুরস্কের ইস্তাম্বুলে বসবাসরত এক আজারবাইজানী নাগরিক ফ্লাইং কার্পেট এন্ড ব্রোকেন পাইপলাইন্স ব্লগের ব্লগার আরজু গেবুলায়েভা কাজ করেছেন আজারবাইজানের বাকুতে অবস্থিত গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস সম্পাদক অনিক ক্রিকোরিয়ানের সাথে যিনি আংশিক আর্মেনিয়ার বংশভূত একজন ব্রিটিশ নাগরিক। আর তারা জর্জিয়ার তেলাভির কাছে অবস্থিত ঐতিহ্যবাহী আজেরী গ্রাম নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করেছেন।
যদিও সাংবাদিকদের মধ্যে সীমান্তের বাইরের লেনদেন হয়ে থাকে, এই প্রচেষ্টা ছিল অভূতপূর্ব কারণ এটা যে কেবলমাত্র যৌথ ঐক্যমত্যের ভিত্তিতে গৃহিত হয়েছে তাই না, এখানে কোন ‘নিরপেক্ষ' সম্পাদক বা সংস্থার হস্তক্ষেপ ছিল না। এটা অবশ্যই প্রথমবার যে দক্ষিণ ককেশাসের আর্মেনিয়া আর আজারবাইজান, যারা এখনো নগোর্নো কারাবাখ নিয়ে বিরোধে লিপ্ত, এই দুই দেশের ব্লগার এক সাথে এসে কাজ করেছেন।
আরজু গেবুলায়েভা, জর্জিয়ার কাখেতি অঞ্চলের কারাজালায় আজেরী বিয়ে: ছবি তুলেছেন অনিক ক্রিকোরিয়ান, কপিরাইট ওয়ান ওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯
আমার ফ্রন্টলাইন ক্লাব ব্লগে এ নিয়ে বিস্তারিত বলা আছে, এই একত্র হওয়া দরকার ছিল কাজের আর ব্যক্তিগত সব দিক বিবেচনা করে। গেবুলায়েভা, যিনি আজারবাইজানের উপরে একজন বিশ্লেষকও, হয়তো তার দেশের প্রথম ইংরেজী ভাষার ব্লগ শুরু করে একটি আলাদা স্থান করে নিয়েছিলেন।
এটা স্বপ্ন সত্যি হওয়া ছিল। অনলাইনে একে অপরকে বেশ কয়েক মাস ধরে জানলেও, আঞ্চলিক বিশ্লেষক আর সুপারস্টার ব্লগার আরজু গেবুলায়েভার সাথে সাক্ষাৎের এই সুযোগ অনেক দূরের ব্যাপার আর অসম্ভব মনে হয়েছিল।
কিন্তু দক্ষিণ ককেশাসে অসম্ভবকে সব সময় আশা করবেন, আর জর্জিয়ার তেলাভিতে তরুণ কর্মীদের একটি মিটিং এই অসম্ভবকে সম্ভব হতে দেখেছে।
তেলাভির ১০ মিনিট দূরত্বে কারাজালা অবস্থিত। এটি একটি গ্রাম যেখানে প্রায় ৮০০০ ঐতিহ্যবাহী আজেরী বাস করেন জর্জিয়াতে। যেহেতু আরজু আর আমি প্রায় কথা বলতাম সনাতন আর নতুন মিডিয়া ব্যবহার করে যৌথ প্রকল্প হাতে নিতে যাতে আর্মেনিয়া আর আজারবাইজান নিয়ে ঋনাত্মক ধারণা প্রচার করে অন্য যারা খেলা করছে সেটা মোকাবেলা করা যায়। তাই, এটা আমাদেরকে অনেক কয়েকটি উদ্যোগের মধ্যে প্রথম প্রচেষ্টা ছিল। তবে আমরা যেটা আশা করিনি তা হল একটা ঐতিহ্যবাহী আজেরী বিয়েতে অংশগ্রহণ করতে পারা।
জর্জিয়ার কাখেতি অঞ্চলের কারাজালায় আজেরী বিয়ে: ছবি তুলেছেন আরজু গেবুলায়েভা, কপিরাইট ফ্লাইং কার্পেট এন্ড ব্রোকেন পাইপলাইন্স ২০০৯
তার নিজের ব্লগে লিখে আর নিজের ছবি পোস্ট করে, গেবুলায়েভা কারাজালাতে তার যাওয়া স্মরণ করেছেন বিশেষ করে বিয়েতে পৌঁছানো। তিনি এই গ্রামের ইতিহাস বর্ণনা করেছেন - জর্জিয়াতে ঐতিহ্যবাহী আজেরীরা বৃহৎ সংখ্যালঘু (২০০২ সালের জরীপ অনুসারে তাদের সংখ্যা ২৮০,০০০)।
স্থানীয়দের মতে এই গ্রামের জনসংখ্যা ৮০০০ (উইকিপিডিয়া বলছে ৮ থেকে ১০০০০ এর মধ্যে)। যারা কয়েক প্রজন্ম ধরে এখানে বাস করছেন সবাই গোত্রীয়ভাবে আজারবাইজানী। তারা সবাই একটা টান ব্যবহার করে আজারবাইজানিতে কথা বলেন- তারা সবাই আবার জর্জিয়ান ভাষাও বলেন, তাই এটা অনেকটা মিশ্রণ। গ্রামের প্রধানের ১৬ বছরের ছেলে বলেন যে গ্রামে হয়তো ৩ থেকে ৪টা জর্জিয়ান পরিবার থাকতে পারে।
সত্যি বলতে, আমি বেশী কিছু আশা করি নি। আমি ভেবেছি খুব বেশী হলে কিছু ভালো ছবি আর কয়েকটা সাক্ষাৎকার হবে। কিন্তু এটা তার থেকে বেশী ছিল। ৩০ মিনিট পরে একজন নারী যাকে আমরা সাক্ষাৎকার নিতে চেষ্টা করলাম (আমি আর সাংবাদিক অনিক ক্রিকোরিয়ান) আমাদেরকে একটা বিয়ের কথা বললেন যেটা আমরা যেখানে আছি তার ৫ মিনিট দূরত্বে হচ্ছে।
বাড়ির সামনের আঙ্গিনা লোকে ভরা- প্রতিবেশী, আত্মীয় যারা সাহায্য করতে এসেছেন। এটা কেবলমাত্র প্রস্তুতি মাত্র; বিকেলে আরো পরে বিয়ে হবে আর এটা কেবলমাত্র মেয়ের বিয়ে (আজারবাইজানী রীতি অনুসারে দুবার বিয়ে হয়- ছেলের আর মেয়ের, ছেলের বিয়েটি আসল বিয়ে)। সব কিছু পরিকল্পিত দলীয় কাজের মতো লাগছিল- ছেলেরা টেবিল ঠিক করছিলেন, আর মেয়েরা খাবার প্রস্তুতি আর প্লেট ধোয়াতে ব্যস্ত ছিলেন। ৩০০ জন অতিথির আসার কথা।
স্থানীয়দের সাথে বেশ কয়েক ঘণ্টা কথা বলার পরে, আমাদেরকে বিয়েতেই দাওয়াত দেয়া হয়, যেটা চূড়ান্ত অভিজ্ঞতা ছিল।
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="425" height="301" id="soundslider" align="middle"><param name="allowScriptAccess" value="always" /><param name="movie" value="soundslider.swf?size=2&format=xml" /><param name="quality" value="high" /><param name="allowFullScreen" value="true" /><param name="menu" value="false" /><param name="bgcolor" value="#FFFFFF" /><embed src="http://www.oneworld.am/photojournalism/karajala_small/soundslider.swf?size=2&format=xml" quality="high" bgcolor="#FFFFFF" width="425" height="301" name="soundslider" align="middle" menu="false" allowScriptAccess="always" type="application/x-shockwave-flash" allowFullScreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
একটা সম্মিলিত লেখা আর ছবিসহ গল্প শীঘ্রই প্রকাশিত হবে ওসেরভাতোরিয়ো বাল্কানি এ কোকাসোতে আর আমার নিজের ছবির স্লাইড শো আর অডিও ব্যাখ্যাসহ গেবুলায়েভার উপরের ভিডিওতে দেখা যাবে। এই পর্যন্ত আর্মেনীয় আর আজারবাইজানীদের কাছ থেকে আর অন্যদের কাছ থেকেও সাড়া ভালো এসেছে কিছু মন্তব্যসহ যা আমার ফ্রন্টলাইন ক্লাব পোস্টে পাওয়া যাবে।
দাগেন ভ্যালেন্টাইন - অক্টোবর ১, ২০০৯ রাত ৭:৪৪
অনিক আর আরজু,
দারুন, এই ধরনের সম্মিলিত প্রচেষ্টার এই অঞ্চলে দরকার। আপনাদের মতো এমন কাজ আজেরী আর আর্মেনীয়দের তাদের পার্থক্য আর মিল চিনতে, মেনে নিতে আর উদযাপন করতে সাহায্য করবে।
স্কেয়ারি আজেরী - অক্টোবর ১, ২০০৯ রাত ১০:৫৫
আমার এটা খুবই ভালো লেগেছে। ভালো করেছেন। আরজু- আপনি খুব মিষ্টি! আপনার আরো ভিডিও সাক্ষাৎকার করা উচিত।
সত্যি বলছি আমার এটা অদ্ভুত ভালো লেগেছে। আমি জানতাম না যে জর্জিয়াতে একটা আজেরী গ্রাম আছে।
মিডিয়া জর্জিয়া - অক্টোবর ২, ২০০৯ সকাল ৬:২৮
ভালো উদ্যোগ…কেবলমাত্র আর্মেনীয় আর আজেরীদের এক সাথে হওয়া না, বরং জর্জিয়ান দের জন্যও…একত্রিত আর শক্তিশালী দক্ষিণ ককেশাসের জন্য জয়।
নার্মিনা - অক্টোবর ২, ২০০৯ সকাল ৯:৩১
দেখতে খুব ভালো লাগল যে কিছু ভালো মানুষ আছেন যারা দক্ষিণ ককেশাসকে একত্র দেখতে চান। আমি আশা করি যে ককেশাসের দেশগুলোর মধ্যে যুদ্ধ আর ঘৃণার দিন শেষ হবে। আমাদেরকে একত্র হয়ে একে অপরকে সমর্থন করতে হবে!
আরজু গেবুলায়েভার সাথে ভিডিও সাক্ষাৎকার যা একটা মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল তা দেখা যাবে আমার ফ্রন্টলাইন ক্লাব পোস্টে আর নিচে অডিও স্লাইড শোর বড় সংস্করণে। গেবুলায়েভাকে গ্লোবাল ভয়েসেস অনলাইন ও সাক্ষাৎকার নিয়েছিল জুলাইতে। আশা করি আগামী মাস আর বছরে আর্মেনিয়ার আর আজারবাইজানী ব্লগারদের মধ্যে আরো এক সাথে কাজ করার পালা এখান থেকে শুরু হবে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Bp16ru7lXoQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Bp16ru7lXoQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>