Global Voices বাংলা ভার্সন » ইন্ডাস্ট্রি

নিকারাগুয়া: সরকারের ক্ষুদ্রঋণ প্রকল্পকে কাছে থেকে দেখা
গত রোববার নিকারাগুয়ায় ঘন্টাব্যাপী সংবাদ অনুষ্ঠান এস্তা সেমানায় একটি রিপোর্ট দেখানো হয়েছে যা উশুরা জিরো নাম্নী মহিলাদের ক্ষুদ্র ব্যবসাকে অর্থ যোগানোর জন্যে একটি সরকারী ঋণদান প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

কিন্তু ঈ আহোরা তো কি ভামোস আ হাবলা ব্লগের নারেন মেরোগা এই অনুষ্ঠানের সমালোচনা করেছেন:

Lo poco que se sabe del mismo es que se ofrecen crédito por el rango de C$1,000 a C$5,000 a comerciantes mujeres urbanos bajo la metodología de Grupos solidarios y con tasas de interés subsidiadas que ronda el 4% anual con un périodo de gracia de varia de 2 a 6 meses según el monto prestado y que en su administración participan distintas organizaciones e instituciones del estado.

অল্প যা জানা যায় যে ১০০০-৫০০০ কর্ডোবা (স্থানীয় মুদ্রায়) শহরের মহিলা হকারদের দেয়া হচ্ছে দলগত ভিত্তিতে। এর সুদের হার অল্প, বাৎসরিক মাত্র ৪% হারে এবং যার ২-৬ মাস গ্রেস পিরিয়ড আছে। এই প্রকল্প পরিচালনার পেছনে বিভিন্ন সংগঠন এবং সরকারী প্রতিষ্ঠান রয়েছে।

এই সাহায্য কিন্তু ঋণগ্রহীতাদের সম্পূর্ণ অর্থের চাহিদা মেটায় না। একজন ঋণগ্রহীতা এস্তা সেমানাকে জানিয়েছেন যে তিনি ১০০০০-১৫০০০ কর্ডোবার ঋণ ব্যবহার করেন। কাজেই এই ক্ষুদ্র ঋণ তার চাহিদার মাত্র তিন ভাগের এক ভাগ মেটায়।

এ ছাড়াও এই ব্লগ ধরিয়ে দিচ্ছে কি ভুলগুলো টিভি সাংবাদিকরা করেছিল এবং সরকার আর এই সংগঠনের পরিচালকরা যে ভুলগুলো করেছে তাও:

…En una entrevista que le hicieron a la encargada del Usura Cero en uno de los medios de comunicación afines al gobierno mencionó que el programa era todo un éxito por que se estaba logrando la recuperación de más del 70% de los montos prestados. Para que un programa de este tipo sea viable debe de tener una tasa de recuperación mayor al 90% menos que eso está condenado al fracaso o subsistir mediante la inyección de fondos del erario público o bien mediante préstamos o donaciones de otros países (como es el caso del usura cero).

সরকারী এক মিডিয়াতে জিরো উশুরীর ব্যবস্থাপকের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই প্রকল্প খুবই সফল কারন প্রায় ৭০% ঋণের টাকা তারা ফেরত পাচ্ছে। এই ধরনের একটি প্রকল্পের জন্যে নিদেন পক্ষে ৯০% টাকা ফেরতা আনার লক্ষ্য থাকা উচিৎ ক্ষতির মুখ না দেখে কাজ করার জন্যে। নতুবা তাদের সরকারী সাহায্য এবং বিদেশী দাতার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে একে চালিয়ে নেয়ার জন্যে।

নারেনের আরও ৬টি যুক্ত সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে।

কিউবা, যুক্তরাষ্ট্র: নিষেধাজ্ঞার উপরে ভোট গ্রহণ
জাতিসংঘের সদরদপ্তরে (নিউইয়র্কে) জাতিসংঘ সাধারণ পরিষদ কক্ষ। ছবি তুলেছেন: লিউক রেডমন্ড এবং ক্রিয়েটিভ কমনস লাইনসেন্সের আওতায় ব্যবহৃত। লিউকের ফ্লিকর ফটোস্ট্রিম দেখুন।

কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের (অর্থনৈতিক) নিষেধাজ্ঞাকে নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল একটা প্রস্তাব অনুমোদিত হয়েছে। গত ১৭ বৎসরের মত এবারও, কিউবার পৃষ্ঠপোষকতায় উত্থাপিত প্রস্তাব ভোটে জয়ী হয়েছে এবং দেশত্যাগী ও কিউবার অভ্যন্তরের ব্লগারদের এ বিষয়ে অনেক বক্তব্য রয়েছে:

দি কিউবান ট্রায়াঙ্গাল সরাসরি প্রসঙ্গটি অবতারণা করেছেন:

এই ঘটনায় বিশেষ দৃষ্টি না প্রদানের হয়ত আপনার হাজারো কারণ থাকতে পারে। কিন্তু কিউবার কুটনৈতিক পরিমন্ডলে এটি একটি তুমুম আলোচিত ঘটনা। নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনৈতিক বিপর্যয় প্রসঙ্গে কিউবার বক্তব্য বিতর্কে বেশ লক্ষণীয়ভাবে উপস্থাপনা করা হয় (২০০৭ সালে ৩.৭৭ বিলিয়ন ইউ এস ডলার), যার সত্যতা যাচাই করা সম্ভব না এবং এর পাশাপাশি কিউবার নিজস্ব অর্থনৈতিক নীতিমালার প্রভাব কিন্তু আমলে নেয়া হয় নি। প্রস্তাবটির না আছে কোন কার্যকরী ক্ষমতা, আর জাতিসংঘের না আছে এটি বাস্তবায়নের কোন ক্ষমতা। প্রস্তাবটিতে উল্লেখ করা হয় যে আরোপিত নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক আইন অমান্য করে যেন অন্য একটা দেশের সাথে বাণিজ্যে বিরত থাকার অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই বিতর্ক কিউবার পক্ষে জোরালোভাবে যাবে এবং যুক্তরাষ্ট্রের নীতিকে ‘গণহত্যা' আলঙ্করিকভাবে বলা হচ্ছে না, আন্তর্জাতিক আইনও তাই বলছে এমনই বোঝানো হচ্ছে।

চাইল্ড অব দ্যা রেভল্যুশন একমত যে এর জন্যে ভোট “শর্তযুক্ত নয় এবং যার ফলে এর বাস্তবায়নের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না”। তবে এই ব্লগার কিন্তু অনুমোদন করেছেন:

এটা  ক্যাস্ট্রো ভ্রাতৃদ্বয়ের আরেকটি প্রোপাগান্ডা বিজয় তুলে ধরে।

হাভানা টাইমসকে আশাবাদী মনে হচ্ছে এই সম্ভাবনা নিয়ে যে ভোট হয়তো কোন পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে, বিশেষত: এই সত্যের আলোকে যে যুক্তরাষ্ট্রের নতুন একটা প্রশাসন সরকারের পরিচালনায় আসছে ২০০৯ সালে:

যদিও ভোট শর্তহীন, জানুয়ারী যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের একটা সুযোগ থাকবে বৈশ্বিক মনযোগের দিকে দৃষ্টি দিতে অথবা প্রতিবেশী কিউবার সাথে এর অর্ধশতাব্দী ব্যাপী বৈরিতা বজায় রাখতে।

দি কিউবান ট্রায়াংগল এই অভিমত ব্যক্ত করেছেন যে ভোট মানুষজনকে কিছু বিষয় মনে করিয়ে দিয়েছে:

প্রথমত: কিউবা জানে কিভাবে বহুমুখী কুটনীতি চালাতে হয়।

দ্বিতীয়ত: যখন অনেক সরকারই কিউবার মানবধিকার চর্চা বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার সাথে একমত, দৃশ্যত: সবাই একমত, রেজল্যুশনের মতানুযায়ী, যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিউবার মানুষের মধ্যে বিরুপ প্রভাবের সৃষ্টি করছে। এবং মোটামুটি সবাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অপসারণের জন্য আবেদন করতে ভোট দিতে আগ্রহী।

তৃতীয়ত: যদি নতুন একটা যুক্তরাষ্ট্রের প্রশাসন সিদ্ধান্ত নেয় এটা যে কিউবা ইস্যুতে তার মিত্রদের এবং অন্যান্যদের সাথে আন্তরিকভাবে কাজ করতে চায় তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তৃতীয় দেশের ব্যাংক ও কোম্পানীর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ ইত্যাদি পদক্ষেপ একটা প্রতিবন্ধকতা।

ইতোমধ্যে, এল ক্যাফে কুবানো মনযোগ আকর্ষনের চেষ্টা করেছেন তিনি যা ভাবছেন তাকেই প্রধান কারণ উল্লেখ করে:

এটা বিশেষ ঘটনা নয় যে “জাতিসংঘের সাধারণ পরিষদ বুধবার স্বত:স্ফূর্ত ভোট দিয়েছে ৪৬ বৎসর যাবত সমাজতান্ত্রিক দেশ কিউবার উপরে আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা অপসারণের জন্য”? ঠিক আছে তাহলে মুক্ত নির্বাচন এবং গণতন্ত্রের কি হবে?

পরিশেষে, হাভানা ভিত্তিক জেনারেশন ওয়াই একটা মজার অভিমত তুলে ধরেছেন:

ভোটের ফলাফল ভেবে, আমি প্রতিদিন আরোপিত অন্য একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করতে চাই। এই প্রতিবন্ধক আমাকে বাধা দেয় আমার দেশে প্রবেশ ও বের হওয়া থেকে, মুক্তভাবে একটা ক্ষুদ্র রাজনৈতিক দলে যোগ দেয়া অথবা ছোট্ট পারিবারিক ব্যবসা করার জন্য। সরকার কর্তৃক একটা অভ্যন্তরীণ সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা কিউবানদের হাজারো জাগতিক ও মানষিক ক্ষতি করেছে। আমি গ্রানমা পত্রিকার জন্য খবর সংগ্রহ করার সিদ্ধান্ত নিলাম - যার জন্য অনেক খাটা দরকার - জাতিসংঘে আজকের বিতর্কের ফলাফল বের করার চেষ্টা করলাম। আমি সড়কে নামলাম এবং সেখানে শুধু সেই নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতাই দৃশ্যমান যা আমাদের উপরে আরোপ করে যাচ্ছে আমাদের নেতারা - এমন একটা দেয়াল যারা বিরুদ্ধে জাতিসংঘের কেউ আজ ভোট দিতে যাবে না।

শ্রীলন্কা: চা শিল্প হুমকির মুখে
সেরেনডিপিটি রিপোর্ট করেছে যে শ্রীলন্কার চা শিল্প এখন সন্কটের মুখে। বিশ্বব্যাপী ঋণ সংকোচন সংকটের কারনে আন্তর্জাতিক ক্রেতারা (শ্রীলন্কায়) চায়ের নিলামে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন।

চীনঃ মাইক্রোসফট বনাম নেটনাগরিক
চীনে মাইক্রোসফটের উইন্ডোজ জেনুইন এ্যাডভেটেজ (ওজিএ) সফটওয়ারের বিতর্কিত উদ্বোধন দেশের অসংখ্য পাইরেটেড ইউজারদের আতঙ্কিত করে তুলেছে।

একটা জেনুইন উইন্ডোজ সফটওয়ারের দাম পড়ে চীনা মুদ্রায় ১০০০ রেনমিনবি, একজন মানুষের মাসিক জিডিপির সমান। অন্যদিকে যে কোন পাইরেটেড উইন্ডোজ রাস্তায় ফেরি হয় মাত্র ৫ রেনমিনবিতে যা ১ ডলারেরও কম। তাছাড়া, জেনুইনের মতই পাইরেট উইন্ডোজের প্রায় সব ফিচার ইন্টারনেট থেকে আপডেট করা যায় এবং দেখতেও চমৎকার (উদাহরণসরূপ বলা যায় বিখ্যাত পাইরেট ভার্সন “টমেটো গার্ডেন” এর কথা) সবমিলে যা কোনভাবেই জেনুইনের চেয়ে পিছিয়ে নেই। ফলশ্রুতিতে জেনুইনকে (আসল) পুরোপুরি গ্রাস করে ফেলেছে পাইরেসী (নকল)। টেনসেন্ট ডট কমের একটা অনলাইন জরিপে দেখা যায় অংশগ্রহণকারীদের ৭৪.২৪% মানে ৪৪০৭১১ জন পাইরেটেড উইন্ডোজ ব্যবহারকারী (২১শে অক্টোবর পর্যন্ত)।

পাইরেটেডে মাইক্রোসফট অফিসকে লক্ষ্য করে ওজিএ এবং ডব্লিউজিএ তৈরী করা হয়েছে। এটা আপনার কম্পিউটারকে অতিষ্ঠ করে ফেলবে মনে হবে যেন হ্যাকারের আক্রমনের শিকার হয়েছে। প্রথমত: আপনার স্ক্রিন প্রতি ৬০ মিনিটে ব্লাকআউট হবে, দ্বিতীয়ত: আপনি পাইরেট সফটওয়ার ব্যবহার করছেন এমন একটা রিমাইন্ডার সবসময় পপ আউট হতে থাকবে। মনে হবে একজন বড় ভাই সবসময় আপনাকে পর্যবেক্ষণ করছে।

চীনের কম্পিউটার ইউজারদের প্রথম প্রতিক্রিয়া ছিল আতঙ্কের। উত্তর চীনের শেজিয়াং এ সাংবাদিকরা পর্যবেক্ষণ করেছেন ইতোমধ্যে জেনুইন উইন্ডোজ বিক্রির পরিমাণ ৫০% বেড়েছে এবং তা ডব্লিউজিএ এবং ওজিএ কার্যকর হবার আগেই।  বেইজিং এর একজন বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন অনলাইনে লেনদেন করেন এমন শেয়ারহোল্ডাররা ব্যবসার যে কোনপ্রকার ক্ষতি এড়াতে জেনুইন উইন্ডোজ ক্রয় শুরু করেছেন।

প্রকৃতপক্ষে ডব্লিউজিএ কাজ করবে না যদি উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট থেকে এর জন্য তৈরী একটা প্যাকেজ ডাউনলোড করতে না পারে। এখনও এ খবর যারা জানে না তারা ছাড়া বেশীরভাগ মানুষই ডব্লিউজিএ এড়াতে উইন্ডোজ আপডেট বন্ধ করে দিয়েছে। আবার অনেক কম্পিউটার বোদ্ধা ডব্লিউজিএর বাধা ভাঙার জন্য একটা উপায় বের করার জন্য উঠে পড়ে লেগেছে।

আতঙ্ক ছাড়াও চীনা ইউজাররা কপিরাইট অগ্রাহ্যের পক্ষে হাজারো যুক্তি প্রদর্শন করে মাইক্রোসফট এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। টেনসেন্টের জরিপে ৭৭.৪৮% মানে ৪৫৯৯৪৪ জন মানুষ ডব্লিউজিএর বিরুদ্ধে ভোট দিয়েছে। আলোচনার সাইট ও ব্লগে মাইক্রোসফটের বিরুদ্ধে নেটনাগরিকদের সরব উপস্থিতি এখন নৈমত্তিক ঘটনা।

কলাম লেখক ব্লগার লিয়াঙ একটা আঞ্চলিক পোর্টাল জিংগচু তে লিখেছেন:

“微软的“黑屏计划”很糟糕”

মাইক্রোসফটের ব্লাক-আউট পরিকল্পনা প্রচন্ড বিরক্তিকর!

中国成为微软盗版操作系统天堂（多数个人用户使用盗版已是公认的事实），与伊始微软为迅速打开并占据中国市场，对盗版睁一只眼，闭一只眼的默认是有极大关 系，如今成了绝对霸主，再杀个回马枪，怎么看都像过河拆桥之举；另一方面，微软令人诟病的高定价策略，十来年前，其操作系统的定价甚至超过了在欧美国家的 价格，几乎相当于一般中国人大半年的工资，如此策略，叫网民买“正版”有可能嘛？

চীন পাইরেট উইন্ডোজের স্বর্গরাজ্য হলেও মাইক্রোসফটের সাথে গভীরভাবে সংযুক্তও বটে। শুরুতে চীনা বাজার দখলের উদ্যোগ নিয়ে তারা পাইরেসীর অবস্থানকে প্রশ্রয় দিয়েছে। এখন মার্কেটে আধিপত্য তৈরী হয়ে গেলে মাইক্রোসফট সিদ্ধান্ত নেয় পাইরেসী উগড়ে ফেলার। যে সিঁড়ি বেয়ে উন্নতির শিখরে আরোহন করেছে সেটাকে লাথি মেরে প্রভুত্ব কায়েম করতে চায়। ইতোমধ্যে অস্বাভাবিক চড়া দামে উইন্ডোজ বিক্রি শুরু হয়েছে, একজন মানুষের এক বৎসরের আয়ের সমান এক একটা কপির দাম। এমন মূল্য নীতি নিয়ে নেটনাগরিকদের জেনুইন উইন্ডোজ কিনতে আহবান করা কিভাবে সম্ভব?

তিনি আরো কিছু বিষয় তুলে ধরেছেন:

而微软现在依然实施的高价策略，以及其绝对垄断的市场地位，使得网民使用盗版的举动有了“对抗霸权”的含义。对于分散在互联网各处的终端用户而言，微软是绝无可能发挥其集团“兵力优势”的

পাইরেটেড সফটওয়ার ব্যবহার অবৈধ প্রভুত্বের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হিসাবে পরিগণিত হতে পারে। একচ্ছত্র বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে মাইক্রোসফট উচ্চ মূল্য নীতিতে অটল রয়েছে। চীনে মাইক্রোসফট সর্বত্র বিস্তৃত, অসংখ্য ভোক্তাকে তারা এভাবে পদদলিত করতে পারে না।

লিয়াঙ ডিঙ এর নিবন্ধের প্রত্যুত্তরে আমূল পরিবর্তনের কথাও উচ্চারিত হয়েছে:

同意以上观点！微软还是不要惹火烧身为好！就算比尔给世界上的贫困阶层做一点儿微 不足道的社会公益事业吧！你们赚那么多钱干什么用？老百姓不用新技术，你们的新技术如何推陈出新？知识共享的时代快要到来了，你们还是多做一点贡献，这样 更有利于世界大同！狡猾的没有德行的美国人一边用枪炮公开侵略掠夺世界一边幕后黑箱操作、买空卖空、坑梦拐骗，还用实物贸易赚了中国人两万亿美元的产品， 给我们的却是日日贬值的一堆废纸！何其无耻！

আমি সম্পূর্ণরূপে আপনার সাথে একমত! মাইক্রোফটের উচিত হবে না তাদের নিজেদের এমন সমস্যাগ্রস্ত করে তোলা! বিল গেটস - আপনি বিশ্বের গরীব মানুষদের জন্য ভাল কিছু কাজ করুন! এত টাকা আয় করার কি দরকার আপনার? ….জ্ঞান বিনিময়ের যুগ সমাগত। সুন্দর একটা বিশ্ব গড়তে আপনার ভূমিকা রাখা উচিত! ধূর্ত আমেরিকানরা একদিকে অস্ত্রবাজী করে বিশ্ব দখলে নিয়েছে আবার অন্যদিকে ফটকাবাজি, প্রতারণা এবং আন্তর্জাতিক বাণিজ্যের নামে বিশ্বে ডাকাতি চালাচ্ছে। চীন থেকে আমেরিকা আয় করে দুই ট্রিলিয়ন পন্য কিন্তু ফিরিয়ে দেয় নিত্যদিন ক্রমহ্রাসমান মূল্যের কাগজে যার মূল্য বাজে কাগজের সমান হয়ে গেছে। লজ্জ্বা তোমাদের জন্য!

কেউ কেউ মনে করেন ক্রোধের উত্তাল তরঙ্গ ছাপিয়ে শেষমেষ মাইক্রোসফটই জয়ী হবে। তাদের হাত থেকে বাঁচার কোন উপায় আছে?

প্লেইং উইথ আইটি একটা অনলাইন কুইজ শুরু করেছে মাইক্রোসফটকে যেমন দেখতে চায় মানুষ তা জানতে চেয়ে:

1. 默许盗版，让所有收入不高的人，都可以接触最新的科技

2. 默许盗版，可以达到永远压制国内软件产业和开源产业发展的目的

3. Windows永久免费，将中国区作为一个特别区，试验新的商业模式

4. 停止开发中文版产品，永远放弃中国市场

5. 严打盗版，恢复软件产业的良性发展，同时也为竞争产品留出市场

结果是，第三条“Windows永久免费，将中国区作为一个特别区，试验新的商业模式”得到了压倒性的支持。

১. পাইরেসীকে ছাড় দেয়া - যেন নিম্ন আয়ের সব মানুষেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে।

২. পাইরেসীকে ছাড় দেয়া - চীনের স্থানীয় সফটওয়ার ইন্ডাস্ট্রিকে সারাজীবন চাপে রাখতে।

৩. চিরজীবনের জন্য ফ্রি উইন্ডোজ - তবে চীনকে একটা বিশেষ অঞ্চল বিবেচনায় নতুন ব্যবসায়িক ধারণা তৈরি করা।

৪. চীনা পন্য বানানো বন্ধ করা, চীনকে বাদ দিন।

৫. পাইরেসী পরিহার - সফটওয়ার শিল্পে স্বাভাবিক উন্নয়ন ফিরিয়ে আনা এবং প্রতিদ্বন্দ্বীদের জায়গা ছেড়ে দেয়া

ফলাফল পর্যালোচনা করে দেখা যায় চারনম্বরের পয়েন্টকে সবচেয়ে বেশী মানুষ সমর্থন দিয়েছে।

কিন্তু মনে হচ্ছে না মাইক্রোসফট এই উপদেশ শুনতে যাচ্ছে। একটা কঠিন লড়াই শুরু হবে। মাইক্রোসফট বনাম লাখো লাখো পাইরেসী ইউজার, আন্তর্জাতিক সহযোগিতা বনাম উন্নয়নশীল রাষ্ট্র, কে শেষ পর্যন্ত জয়ী হবে?

গায়ানাঃ ইপিএতে স্বাক্ষর করবে কি করবে না?
২০০৮ সাল ক্যারিবীয় বাণিজ্যের নয়া দিগন্ত উন্মোচনের শুভ সংবাদ দিয়েছে। ইইউ এর ২৭টি দেশ এবং আঞ্চলিক ভূখন্ডসমূহের মধ্যে নয়া বাণিজ্য জোটের প্রথম পর্ব ঘোষণা করেছে  ইউরোপিয় ইউনিয়ন। একটা সামান্য বাণিজ্য চুক্তি নিয়ে আর কি বড় সমঝোতা হবার আছে? শুধু ঘটনা হলো এই দুটো বাণিজ্য অঞ্চল যেভাবে সম্পর্কযুক্ত তার মৌলিক বিষয়গুলো নতুন আইন পরিবর্তন করে দেয়। বহুলাংশে নিয়ন্ত্রিত বাণিজ্যিক ধারণাকে ভিত্তি করে তৈরীকৃত ২০০১ কোটোনু চুক্তি বাতিল করে ক্যারিফোরাম ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) প্রস্তুত হয়েছে। নতুন ইপিএ পারস্পরিক দেয়া-নেয়ার ভিত্তিতে রচিত - যার মানে প্রথমবারের মত খেলার মাঠটা সমান থাকছে।

স্টেকহোল্ডার এবং বিশেষ আগ্রহী দলগুলো কিছু আঞ্চলিক সরকারের সাথে সাথে এ নিয়ে বেশ উচ্চকিত ছিল - গায়ানার মত - তারা দৃঢ়ভাবে জানিয়েছিল যে ইপিআই যে পর্যায়ে এসে দাড়িয়েছে তারা এতে স্বাক্ষর করবে না।  সমস্যা হলো চুক্তি স্বাক্ষরের একটা সময়মীমা বেঁধে দেয়া হয়েছে। স্বাক্ষর করুন অথবা আপনার পণ্য-সামগ্রীকে উচ্চমুখী প্রবেশ করের ধাক্কা সামলাতে দিন। ফলে পন্যের দাম যাবে বেড়ে এবং বাজারে কম বিকিকিনি হবে। কয়েক জন গায়ানীজ ব্লগার এ বিষয় আলোচনা করেছেন…

গায়ানা ৩৬০ মনে করেন জাতি ভুলভাবে পরিচালিত হচ্ছে:

ভারাত জাগদেও ইপিএ সমাঝোতার বিষয়ে সত্য কথা বলেন নি। ইপিআইতে স্বাক্ষর নিয়ে গায়ানার অযথা বাড়াবাড়ি চুপসে গেছে ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের একজন বাণিজ্য নীতি বিষয়ক উপদেষ্টা ডগি ব্রিউ এর প্রদত্ত বিবিসির সাক্ষাৎকারের ফলে। ডগি বলেছেন বিগত মার্চে গায়ানা ইপিআই এর প্রতি তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেছিল কমিশনের কাছে এবং এর বাস্তবায়নে সহায়তা করার জন্য অনুরোধও করেছিল।

একটা পর্যবেক্ষণমূলক পোস্টে তিনি বিষয়টাকে তুলে ধরেছেন বিবিসির ইন্টারভিউ এর অডিও কপি লিংক হিসাবে প্রদান করে।

প্রোপাগান্ডা প্রেস কেবলমাত্র একটা ইন্টার প্রেস সার্ভিসের সংবাদ ভাষ্যের লিংক দিয়েছে যাতে বলা হয়েছে চুক্তিতে স্বাক্ষর না করলে গায়ানা হয়তো শাস্তি ভোগ করতে পারে। লিভিং গায়ানা ধৃষ্ঠপূর্ণভাবে উত্তর দাবী করেছে:

ওহে পরাক্রমশালী ভারাত আমাদের বলুন আপনি কি করছেন। আপনাকে বিশ্বাস করি। আপনার জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারি যেহেতু আপনি বিজ্ঞ, শক্তিশালী, মহান নেতা। আমাদের নেতা আপনি। আপনি অবশ্যই বেশি জানেন।

সেজন্য বলুন হে পরাক্রমশালী! স্বাক্ষর নাকি না-স্বাক্ষর?

চুক্তি অনেক কিছুর উপরে প্রভাব ফেলবে যেমন বাজারে প্রবেশ, বাণিজ্য সংশ্লিস্ট বিষয়, সেবা ও বিনিয়োগ এবং আইনগত ও প্রাতিষ্ঠানিক বিষয়। গায়ানা যদি ইপিআই তে স্বাক্ষর করতে রাজী হয় তবে তা আগামী কালের মধ্যে করতে হবে।

বাংলাদেশ: চা বাগানের শ্রমিক
রাইসা রসিকা চা বাগানের বেশ কিছুদিন ধরে শ্রমিকদের নিয়ে পড়াশোনা করছেন এবং তাদের সম্পর্কে তার ব্লগে লেখা  শুরু করেছেন (ছবি সহ)।

ইন্দোনেশিয়া: আমেরিকার অর্থনৈতিক মন্দা সম্পর্কে মত
আমেরিকানরা আর একটা বিশাল মন্দার ভয়ে আছে যখন ওয়াল স্ট্রীটের সংকট আরো ঘনীভূত হচ্ছে। একই সময়ে অনেক ইন্দোনেশিয়াবাসী ভয় পাচ্ছে যে ১৯৯৭ সালের মত অর্থনৈতিক মন্দা এশিয়ায় আবার ঘটবে যদি আমেরিকার অর্থনীতি এভাবে ক্রমাগত খারাপ হতে থাকে। ১৯৯৭ সালের অর্থনৈতিক মন্দার সময়ে ইন্দোনেশিয়ার উপর খারাপ প্রভাব পড়ে। অনেকেই আঞ্চলিক এই মন্দার বিশাল ঋণাত্মক প্রভাব এখনো ভুলতে পারে নি।

ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় অর্থনীতি। কিন্তু তারা বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে। দারিদ্র বাড়ছে, বেকারত্বের হার এখন অনেক আর অস্থিরতা বাড়ছে। ইন্দোনেশিয়ার দেশবাসী আর ব্লগারদের ওয়াল স্ট্রিটের এই পতন সম্পর্কে মতামত কি?

প্রথমে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অবস্থা এক ঝলকে দেখে নিন। ইন্দোনেশিয়া প্রজেক্ট লিখেছে:

“ইন্দোনেশিয়ার মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাঙ্কের শতকরা পাঁচ ভাগের লক্ষ্যমাত্রার থেকে দ্বিগুণ। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মত (সরকারের) দুটো সহজ বাধা বুলি আছে: তেল আর চালের দামের অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসল কারন হচ্ছে ঢিলাঢালা অর্থনৈতিক নীতি।”

দ্যা পোলার বেয়ার ডায়রিজ ইন্দোনেশিয়ার অর্থনীতি নিয়ে আশাবাদী না:

“ইন্দোনেশিয়া তাদের বিশাল কর্মীবাহিনীর দ্বারা উৎপাদিত পণ্য রপ্তানী করে বেঁচে থাকে। স্থানীয় বাজারের কেনার ক্ষমতা কিন্তু সীমিত। জনসংখ্যার একটা বিশাল অংশ দিন আনো দিন খাও এমন পরিস্থিতে থাকে, এমনকি খুব সামান্য টাকাও জমানো পারে না। কিন্তু এইসব রপ্তানী ক্রমাগত আমদানীর তুলনায় কমে যাচ্ছে, আর সাধারণ জীবনযাত্রার মূল্য নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে। রপ্তানী আরো কমে যাবে যখন পশ্চিমের ক্রেতাদের আস্থা কমে যাবে।”

ওয়াল স্ট্রীটের পতন ইন্দোনেশিয়ার অর্থনীতির উপর সাথে সাথে প্রভাব ফেলেছে। এভরিথিং ইন্দোনেশিয়া জানিয়েছে:

“সোমবার একদিনে ইন্দোনেশিয়ার কম্পোজিট সুচক ১০% পড়েছে, যে ধরণের পতন আমেরিকার বাজারের বোদ্ধাদের তাদের কাছা তুলে দৌড়াতে বাধ্য করতো… সংকুচিত অর্থনীতির মানে হচ্ছে কম শক্তির উৎসের ব্যবহার যার ফলে ইন্দোনেশিয়ার শক্তিপণ্য যেমন কয়লার কোম্পানীগুলো ক্ষতিগ্রস্ত হবে।”

ইন্দোনেশিয়ার ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে কিছু স্থানীয় বিনিয়োগকারী বাধ্য হয়েছে সরকারী সাহায্য চাইতে। এক্সেজেসিস এই ধরনের ব্যবহার সমর্থন করেনি:

“সম্প্রতি কি আপনি খবরের কাগজ পড়েছেন? আমি সেই সব লোকের কথা বলছি যারা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে তাদের বিনিয়োগে ক্ষতিপূরণের জন্য যা ওয়াল স্ট্রীটের সাম্প্রতিক মন্দা অবস্থার কারনে হয়েছে। তাদের এই চাওয়া বিষ্ময়কর! যখন তারা বেসরকারী বিনিয়োগ ব্যাঙ্কে তাদের টাকা লগ্নী করেছিল তা ছিল সম্মানজনক লাভের লোভেই এবং অবশ্যই সরকারের সাথে কোন ধরনের পরামর্শ না করে করেছিল (আসলে এটা এমন: এটা আমার টাকা, তুমি সরকার দূরে থাকো)। এখন যে ব্যাঙ্কে তারা তাদের টাকা রেখেছে সেগুলো গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে আর সম্ভবত: এটাই নিয়ম যে তাদের ক্ষতি ও কষ্ট তারা প্রত্যেক ‘বিনিয়োগকারীর' সাথে ভাগ করে নেবে। কিন্তু তারা এখন তাদের ক্ষতির জন্যে সরকারের কাছে ক্ষতিপূরণ চাচ্ছে? আমি বুঝতে পারছি না। সত্যি পারছি না।”

এদিকে আইডি ইকোনমি সরকারের আশাবাদকে সমর্থন করছে:

“এখনকার অবস্থা নিয়ে আমি সরকারের সাথে পুরোপুরি একমত, আমাদের এখনো সময় আছে কিন্তু ধ্বসের সংক্রমণের কথা আমদের চিন্তা করা দরকার, এখানে দরকার স্থানীয় মুদ্রায় (ঋণের প্রসার কমিয়ে) আর বৈদেশিক মুদ্রায় (রপ্তাণী উৎসাহিত করে) উভয় ক্ষেত্রে তারল্য সংকটের প্রতিকার করে।”

জনগণকে আতঙ্কিত না হতে পরামর্শ দেয়া হয়েছে:

“আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এর পরে কি, সত্যি কথা বলতে আমি জানি না। কারন এখন সবকিছু বাজারের উপর নির্ভরশীল। কারেন্ট অ্যাকাউন্টে ফলাফল দেখে রুপিয়ার বিনিময় হারের চড়াই উৎরাই দেখা যাবে তা নিশ্চিত। আর ক্রেডিটের বৃদ্ধির উপর আমরা দেখতে পাবো (আমার মতে) অর্থনীতির প্রসারের হার কম হয়ে যাওয়া। কিন্তু উপরে বা নীচে কি পরিস্থিতি হবে তা সম্পূর্ণ নিভর করে বাজারের উপর। হ্যা, দয়া করে এখন নিরাপদেই কাজ করুন, ওখানে আতঙ্কিত মানুষ আছে, আর আমাদের জন্য এটা আশীর্বাদ (এখন) আতঙ্কিত না হওয়া।”

ট্রি স্পটার আশা করেছে আমেরিকার অবস্থার উন্নতি হবে:

“আমি আমেরিকান না কিন্তু আমার অর্থনৈতিক স্বার্থ আছে দেখার যে বাজার যে অবস্থায় ছিল সেখানে যাতে ফিরে যায় (যদি সম্ভব হয় ২০০৫ সালের মত)। আমেরিকার মতো, আমি গলা পর্যন্ত দেনায় ডুবে আছি আর বেঁচে আছি দ্রুত কমে যাওয়া সম্পত্তি আর ক্রেডিটের উপর। আমি আমেরিকার প্রেসিডেন্টের জন্য ভোট দিতে পারিনা আর আমার কথা বলার মতো কোন প্রতিনিধি নেই। আমি টেলিভিশন আর ইন্টারনেটে পুরো জিনিষটা দেখি, আর আমি সত্যি ভাবি যে ওরা ওখানে কি আসলেই জানে যে তারা কি করছে। আমি আন্তরিকভাবে আশা করি।”

কাফে সালেম্বা আমেরিকান সরকারের এই বেইলআউট (বাজার রক্ষা) প্রোগ্রামকে সমর্থন করেছে:

“আপনি এই পরিকল্পনার সাথে একমত হতে পারেন বা নাও পারেন, কিন্তু আমার মনে হয় এটা এখানে বোঝা দরকার যে বিষয়টা ঋণ বাজার নিয়ে যা অর্থনীতির কেন্দ্রবিন্দু বা জীবনশক্তি এবং একে চালাচ্ছে। এই ঋণ বাজার এখন কাজ করছে না। ১৯৩০ এর ‘গ্রেট ডিপ্রেশন' (বিশাল মন্দা) আর ১৯৯৮ এর ‘এশিয়ান ক্রাইসিস' (এশিয়ার সংকট) থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে এটা করতে বিফল হলে দীর্ঘমেয়াদী একটা ক্রেডিটের ঘাটটি হবে আর ফলাফল ভোগ করতে হবে। এটা আসলেই খুব খারাপ হতে পারে।”

অথনৈতিক মন্দাভাবের ভীতি ব্যক্তিগত মতামতকেও প্রভাবিত করছে। জাভা জাইভ লিখেছেন:

“এটা অক্টোবর। বছরের এই সময়ের দিকেই আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই, ইন্দোনেশিয়ায় থাকবো কিনা, আর একটা ক্যারিয়ার বেছে নেব, বা এতোদিন ধরে যা করছি তাই চালিয়ে যাব কি না। আমেরিকার অর্থনীতি যে বিপদের মধ্যে পড়েছে তা এতে সাহায্য করেনা, আর ইন্দোনেশিয়ার অর্থনীতি সম্ভাব্য বিপদের মধ্যে পড়ছে কিনা তাও না।”

ইন্দোনেশিয়া ম্যাটার্স আমেরিকার অর্থনীতি আর ব্যাঙ্কিং মডেলের পরিবর্তে শরিয়া অর্থনীতির সম্ভাব্যতার কথা আলোচনা করে। মন্তব্যের জায়গায় একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে:

অ্যান্ডি বলেছে পশ্চিমা দেশগুলো এর আগেও অর্থনৈতিক মন্দা কিভাবে কাটিয়ে উঠেছে:

“পশ্চিমে যাই হোক না কেন আমি বিশ্বাস করিনা তা ১৯৮৭ সালের থেকে খারাপ হবে আর অবশ্যই ১৯২৯ সালের সাথে তুলনা করলে তো নাই। আর প্রত্যেক ক্ষেত্রেই পশ্চিম দেশগুলো আগের থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। এর সাথে ১৯৯৮ সালের ইন্দোনেশিয়ার তুলনা করো যার থেকে এখনো আমরা বেরোতে পারিনি যদিও দশ বছর কেটে গেছে।”

মারিশা আমেরিকার অর্থনীতিকে পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছে:

“আমেরিকার অর্থনৈতিক মন্দা কিভাবে ইন্দোনেশিয়ার উপর প্রভাব ফেলে? ফায়সাল বাসরি গতকাল রাতের খবরে বলেছেন যে এটা ইন্দোনেশিয়ার উপর খুব বেশী প্রভাব ফেলেনি, কারন ইন্দোনেশিয়া আমেরিকার সাথে সেই অর্থনৈতিক সংশ্লিষ্টতায় পৌঁছায়নি যা তাকে অস্ট্রেলিয়ার মতো প্রভাবিত করবে। ইন্দোনেশিয়া তাহলে অতোটা পশ্চিমা না, আমাদেরকে শুধুমাত্র পশ্চিমা মনে হয়।

আমাদের এশিয়ার তৃতীয় বিশ্বের মস্তিষ্ক যখন বিরাট সাদা আশার উপর আমাদের আনুগত্য নিয়ে প্রশ্ন করছে- আর এর উল্টো, আমেরিকাকে যা দরকার তাই সহ্য করতে হবে… আমি অবশ্যই একমত যে আমেরিকার অর্থনৈতিক সেক্টরকে পুন:ভাবে ঝালাই করে সাজাতে হবে, বিশেষ করে বুশ প্রশাসনের পর।”

আনস্পান এই অর্থনৈতিক মন্দা নিয়ে ইন্দোনেশিয়ার সংবাদপত্রে ভুলভাল খবর দেয়াকে প্রশ্ন করেছেন। টুইটারের মাধ্যমে, ভিমাহমুদ লিখেছেন:

” … এখন আমেরিকার স্টক এক্সচেঞ্জ থেকে টুইট মেসেজের অপেক্ষায় আছি। সবাই তাদের প্যারাশুট তৈরি রেখেছেন?”

চীনের দুধ কেলেন্কারী আর দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলো
পৃথিবীর অন্যান্য দেশের মতো, চীনের দুধের ভেজালের ঘটনা দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমূহকেও আতঙ্কিত করেছে। এসব দেশের ব্যবসার বৃহত্তম অংশীদার চীন এবং চীনের সামগ্রী এই অঞ্চলে জনপ্রিয় আর সহজলভ্য। এটা জানা আশ্চর্যজনক কিছু না যে চীনের যেসব দুগ্ধজাত পণ্য মেলামাইন দ্বারা দূষিত তা এখানের স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রি হয়েছে।

এই সমস্ত দেশের সরকাররা এই ব্যাপারে কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? চীনের দুগ্ধজাত পণ্য পরীক্ষা, শক্তভাবে নিয়ন্ত্রণ আর নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জনপ্রিয় সাদা খরগোশ ক্যান্ডিকেও বিপদজনক খাদ্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন গণস্বাস্থ্য কর্তৃপক্ষ চীন থেকে আগত নিরাপদ জিনিষের একটা তালিকা প্রকাশ করেছে।

দুগ্ধ ভীতির কারনে ক্রেতারা তাদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, আর অনেকে দুধ খাওয়া থেকে বিরত থাকছে। যেমন আশা করা হচ্ছিল, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পানীরা তাদের ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছে যে তাদের পন্য নিরাপদ। ব্রুনাই এর একজন ক্রেতা চায় যে তাদের সরকার যেন দূষিত দুগ্ধজাত পন্যের তালিকা আবার পরীক্ষা করে। নাউ এ মাম্মী এখন চিন্তিত যেহেতু সে চীনে অবস্থিত একটা কারখানায় তৈরি বিস্কিট কিনেছে।

ব্লগারদের প্রতিক্রিয়া কি? একজন সিঙ্গাপুরিয়ান একে বর্ণনা করেছে “মরনঘাতী অস্ত্র- দূষিত দুধের উপাখ্যান।”

ব্যাঙ্কক পন্ডিত তার সরকারকে মাত্রারিক্ত প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দিয়েছে:

“সরকারের তার নাগরিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দরকার, কিন্তু একই সাথে তাদের উচিত হবে না অতিরিক্ত প্রতিক্রিয়া জানিয়ে আতঙ্কের সৃষ্টি করার- সরকার যদি বাড়াবাড়ি করে, চীন পাল্টা ব্যবস্থা নিতে পারে যা থাই রপ্তানীকারকদের জন্য ক্ষতিকর হবে।”

তার ব্লগের একজন পাঠক চীনের দুগ্ধজাত পণ্য থাইল্যান্ডের সুপারমার্কেটে বিক্রি করতে দেখে বিষ্মিত হয়েছে:

“আমার বিশ্বাস যে থাই সরকারের অবস্থান একেবারেই অগ্রহণযোগ্য, এটা শুধুমাত্র জনসংযোগের ব্যাপার না। কিভাবে এইসব জিনিষ সুপারমার্কেটের শেলফে এখনো আছে? সরকারের দরকার জনগনের নিরাপত্তার জন্য শক্ত অবস্থান নেয়া আর আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া যে কোন কোন জিনিষ দূষিত এবং তা সরিয়ে ফেলা।”

ব্যাঙ্কক থেকে আলেক্সিস দা টাইনি এখন থেকে আরো বেশি স্থানীয় আর অপ্রক্রিয়াজাত জিনিষ কিনবেন:

“মেলামাইন বিষাক্ত হওয়ার কথা, ঠিক? তাহলে কি করে ওই জিনিষের গ্রহণযোগ্য মাত্রা আমাদের খাদ্যে আমরা পাই? আমি ধারনা করছি যে আমাদের স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর একটা জিনিষের জন্য ‘গ্রহণযোগ্য মাত্রা' শূন্য হবে। ইশ্বর। আমরা কি করে এই পর্যায়ে পৌঁছেছি যে এমন জিনিষ আমাদের খাদ্যের সাথে দেয়া হচ্ছে? আসলে আমরা এই পর্যায়ে কি করে পৌঁছেছি যে করপোরেশনরা আমাদেরকে বলবে যে খাদ্যে কি ঠিক আছে যদিও তা আমাদের ঠিক বলে না মনে হয়? একটা জিনিষ নিশ্চিত, এটা আমার বাজার করার অভ্যাস পাল্টাবে। এখন থেকে এটা স্থানীয় আর প্রাকৃতিক (অপ্রক্রিয়াজাত) হবে যতদূর পাওয়া সম্ভব।”

মালয়েশিয়া থেকে মাই ফুড ফর থটস চীনের সাথে ব্যাবসায়িক নিষেধাজ্ঞার অসুবিধার কথা বলেছে:

“কিন্তু চীনে কি তৈরি হয়না? এমনকি নাইকি জুতাও চীনে তৈরি হয়! তার মানে কি চীনে তৈরি না এমন জিনিষ শুধুমাত্র কেনা নিরাপদ? যার মানে শুধুমাত্র দামী, ব্রান্ডের জিনিষ যার ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে? যার মানে আমাদের বেতনে কুলাবে না? হায়…”

পূর্ব তিমোর থেকে টাম্বেলউইড ইন স্পেস লিখেছে যে দুধের এই কেলেন্কারীর ঘটনা আধুনিক জীবনযাত্রা সম্পর্কে কি প্রকাশ করেছে:

“চীনের সাম্প্রতিক দুধের ভেজালের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে কত দূষণ আছে। এবার এটা মেলামাইন, কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে যে পলিকার্বনেট, যা দুধের বোতলে সাধারণত ব্যবহার করা একপ্রকার প্লাস্টিক, তাতে হরমোন বিনষ্টকারী ‘বাইফেসোনোল এ' আছে।”

মিয়ানমারের উপর এই ঘটনার সম্ভাব্য প্রভাব কি? ফিয়ার ফ্রম ফ্রিডম ব্যাখ্যা করেছে:

“মিয়ানমারে চীনা দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কফি আর চা মেশানো প্যাকেটও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেহেতু এইসব প্যাকেটে গুঁড়োদুধ আছে কর্তৃপক্ষের উচিৎ দুধের উৎস পরীক্ষা করা। চায়ের প্যাকেটে সিঙ্গাপুর দূষিত দুধ পেয়েছে আর আমাদের আমদানী সিঙ্গাপুর থেকে। এটা জরুরী মানুষকে জানানো যাতে তারা পরবর্তী পরীক্ষা না করা পযন্ত চীন থেকে আগত যে কোন রুপ গুঁড়ো দুধ কেনা থেকে বিরত থাকে।”

ফিলিপাইন থেকে হাউস অন আ হিল সরকারকে মনে করিয়ে দিয়েছে এমন কোন বাণিজ্য নীতি না প্রয়োগ করতে যা দরিদ্রদের ক্ষতি করবে:

“সানলু দুধ আসলেই দেশের মধ্যে চোরাই পথে এসে বিক্রি হয়েছিল কিনা তা কষ্ট করে না দেখে, আমরা দেখছি সরকারী কমকর্তারা বেশী মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়ে আমদানি বন্ধ করে সুপারমার্কেট থেকে চীনের তৈরি প্রায় সব দুধ আর দুগ্ধজাত পণ্য সরিয়ে ফেলছে। এটা কি ধরনের সমাধান? এটা তো দ্বৈত বিপদ। এটা তো সঠিক চীনা উৎপাদনকারী আর দুধ আর দুগ্ধজাত পণ্যের রপ্তানীকারকদের সাথে অবিচার করা। আরো খারাপ যে এতে দরিদ্র ফিলিপিনোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ভয়ঙ্কর দামে বিক্রি করা বহুজাতিক কোম্পানির দুধ আর দুগ্ধজাত পন্য কিনতে পারে না।”

তারপর সে ক্যালসিয়ামের বিকল্পের কথা বলেছে:

“আমাদের একটা সরকার আছে যে বারবার ব্যর্থ হয়েছে মানুষকে লেবেল ছাড়া খাদ্য কেনার ঝুঁকি বোঝাতে। সেই একই সরকার সস্তা দুধের উৎস বন্ধ করে দিচ্ছে যেহেতু তার চোরাচালান থামাতে পারছে না। ভোক্তাদের এটা কোথায় দাঁড় করায়, বিশেষ করে দরিদ্রদের? দুই বছরের কম বয়সী বাচ্চা যাদের আছে তাদেরকে বুকের দুধ খাওয়ান। অন্যদের জন্য, যদিও দুধ ক্যালসিয়ামের ভালো উৎস কিন্তু বুঝে নেন এটা ক্যালসিয়ামের একমাত্র উৎস না। সারডিন, ওক্রা, টোফু আর সীমে অনেক ক্যালসিয়াম আছে।”

ফিলিপিন্স থেকে দ্যা কিউরিয়াস লাইফ অফ এ কুইরকি শেফ জিজ্ঞেস করেছে: “চীন কি পৃথিবীর এক একটা করে বাচ্চা হত্যা করতে চাচ্ছে?” এই ব্লগার আরো যোগ করেছে:

“প্রথমে বিশ্বে বিতর্ক ছিল বাচ্চাদের খেলনা নিয়ে যাতে পারদের বিষক্রিয়া ছিল। তারপর চীনের ক্যান্ডি আর বিস্কিটের ব্যাপার যেখানে ফরমাল্ডিহাইড থাকার অভিযোগ আছে। আজকে, সারা বিশ্বের ম্বাস্থ্য কর্মকর্তারা আর তার সাথে কোটি কোটি দুগ্ধজাতপণ্যের ভোক্তারা আতঙ্কে আছে চীনা দুগ্ধজাতপণ্যের জন্য যা কারখানার রাসায়নিক মেলামাইন দারা দূষিত।”

চীন: বিষাক্ত গুড়া দুধ ঘটনায় মিডিয়ার কারসাজী
যখন বিষাক্ত দুধের ঘটনা খারাপ থেকে আরো খারাপ হয়ে আন্তর্জাতিক চিন্তার বিষয়ে পরিণত হয়, চীনা সরকার চীনের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয়। যেহেতু এই ঘটনায় বেশীরভাগ নাম করা ব্রান্ড যেমন ইলি আর মেংনুই জড়িত, বয়ু এর মতো সাধারণ মানুষ মনে করে যে আর কিছুতেই তারা বিশ্বাস করতে পারবে না।

আসলেই পরিস্থিতি হতাশাব্যঞ্জক বিশেষ করে সরকার যখন মিডিয়াকে ইচ্ছামত ব্যবহার করে আর তার পরে সরকারী নজরদারী উৎসাহিত করে মানুষের জীবনকে নিরাপদ করার জন্য। বেটা সংবাদপত্রের আদেশের নোট জানিয়ে দিয়েছে:

中央电视台人士说，上星期五就接到了通知，说只能采用新华社的通稿。还有的记者说，的确已经下文件，让新闻单位最好不要报道有关的评论和儿童因这种奶制品而患有肾结石的事情。

চায়না সেন্ট্রাল টেলিভিশনের কর্মচারীরা জানিয়েছে যে গত শুক্রবার তারা নোটিশ পেয়েছে যে তারা শুধু জিনহুয়া নিউজের রিলিজ শুধু ব্যবহার করতে পারবে। কয়েকজন সাংবাদিক বলেছেন যে তাদেরকে জানানো হয়েছে যে তারা বিষাক্ত গুড়া দুগ্ধজাত পণ্যের কারনে বাচ্চাদের কিডনিতে পাথর হয়েছে এ নিয়ে যেন মন্তব্য আর রিপোর্ট না করে।

ফু রুই- লন সরকারের মিডিয়া নিয়ন্ত্রনের ধরনকে সমালোচনা করেছে:

” 三鹿毒奶粉案”延烧至9月15日，中宣部一声令下，紧急刹住了全国各家新闻媒体的深入揭批毒奶粉的热潮，连前两天高调批评这起丑闻的中国官方喉舌新华社，也都取消了批评的语气，转为高调表扬”毒奶粉案”所涉及的各职能部门…一场涉及成千上万个家庭的惨祸，坏事变好事，活生生的转变为党和政府各部门、各级领导身先士卒的光荣模范事迹…都说”多难兴邦”，我认为应该精确理解成”老百姓多难，共产党兴旺”。

‘সানলু বিষাক্ত দুধের ঘটনা' ক্রমান্বয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং শেষে ১৫ই সেপ্টেম্বর কেন্দ্রীয় প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট কড়া নির্দেশ দেয় তে যাতে সব চীনা মিডিয়া এই ব্যাপারে তদন্ত আর রিপোর্ট করা বন্ধ করে। চীনা সরকারের মুখপাত্র জিনহুয়া নিউজ সমালোচনামূলক ধারা থেকে সরে ভালো রিপোর্ট দেয়া শুরু করে আর সরকারী ডিপার্টমেন্টের এই ঘটনা নিয়ন্ত্রণে কার্যকারীতা নিয়ে প্রশংসামূলক রচনা লেখে… এটা শত হাজার পরিবারের জন্য একটা বিপদজনক ঘটনা, দু:খের গল্পকে খুশির গল্পতে পরিণত করা হচ্ছে- আমরা এখন যা শুনতে পাই তা হলো সরকারে থাকা সেই সব নেতা আর মানুষদের সম্মানজনক গল্প… একটা প্রবাদ আছে, “দুর্যোগের পর একটা দেশ শক্তিশালী হয়”। আমার মনে হয় এই প্রবাদ এইভাবে বুঝতে হবে, “নাগরিকরা যখন দুর্যোগের সম্মুখীন হয় তখন চীনের কমিউনিস্ট পার্টি আরো শক্তিশালী হয়।”

লিয়ানিউ দুশ্চিন্তা করছে যে পরিস্থিতি আরো খারাপ হবে যদি চীনা সরকার এইসব দূর্নীতিগ্রস্ত কর্পরেশনকে সহ্য করতে থাকে:

三鹿之后，今天伊利又在香港被查出含有三聚氰胺，而目前并无国内任何有关部门及厂家就此事发表看法…中国食品、药品业在国内国际都声名狼藉，可是这一切只引来所谓的正面宣传及删除负面新闻，企业在一次又一次的纵容中，彻底不在乎公众安全…管制信息，禁止媒体与公民的监督权，正是系统崩溃的最大推手…三鹿事件以来，有关部门似乎又把重点放在防民之口，这只会使当前的危机急剧放大，就算硬撑过今天，很快就会迎来下次更大的危机，直至整个系统彻底崩溃。

সানলু গ্রুপ ছাড়াও, ইলি গ্রুপের হংকং এর পন্যে মেলামাইন থাকার খবর পাওয়া গেছে। কিন্তু চীনা সরকার বা অন্য চীনা কোম্পানিগুলো থেকে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি- চীনে তৈরি খাদ্য আর ফার্মাসিউটিকাল পণ্যের খারাপ নাম আছে। কিন্তু সমস্ত খারাপ খবরকে সরকার সম্পর্কে প্রশংসামূলক গল্প দিয়ে আর সরকারের জন্য ক্ষতিকর রিপোর্ট আটকিয়ে সামলানো হচ্ছে। এইসব কর্পোরেশন জনগনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না যখন সরকার তাদের ভুল কাজ বার বার সহ্য করে… সানলুর ঘটনা ছড়িয়ে পড়লে, সরকার জোর দিল মিডিয়া আর নাগরিকদের চুপ করিয়ে দেয়ায় আর আমাদেরকে থামানো হলো সরকার আর কর্পোরেট সেক্টরকে যাচাই করা থেকে, যা এই সংকট আরো ঘনীভুত করছে। যদি এই দুর্নীতির সিস্টেম আজকেও বেঁচে যায়, এটা শীঘ্রি আরো বড় বিপদের সম্মুখীণ হবে যতোক্ষণ না পুরো ব্যবস্থা ধসে পড়ে।

সেপ্টেম্বর ১৬ তে চীনের মান পরীক্ষা, যাচাই আর নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসন (একিউএসআইকিউ) জানতে পারে যে তাদের পরিক্ষিত ১০৯টি কোম্পানি তৈরী ৪৯১টি পণ্যের ব্যাচের মধ্যে ২২টা কোম্পানির তৈরি ৬৯ ব্যাচের দুগ্ধজাতপণ্যতে বিভিন্ন মাত্রার ম্যালামাইন দ্বারা দূষিত (এই লেখার শেষে এইসব কোম্পানির নাম আপনি পাবেন)। ২২টা কোম্পানির মধ্যে ২টা চীনের খুব প্রসিদ্ধ: ইলি আর মেংনুই গ্রুপ।

চায়নারিটেইল নিউজ রিপোর্ট করছে:

বিষাক্ত পণ্য যা পরীক্ষায় পাওয়া গেছে তার মধ্যে আছে বাচ্চাদের দুগ্ধজাতপন্য যা শিজিয়াঝুয়াং সানলু গ্রুপ, সাংহাই পান্ডা ডেইরি, কিংডাও শেংগিউয়ান ডেইরি, সাংঝি গু চেং ডেইরি, জিয়াংজি গুয়াংমিং ইংজিয়ং ডেইরি, বাওজি হুইমিন ডেইরি, ইনার মঙ্গোলিয়া মেংনিউ ডেইরি, তোরাদোর ডেইরি ইন্ডাস্ট্রী (তিয়াঞ্জিন), গুয়াংডং ইয়াশিলি গ্রুপ, হুনান পেই ডেইরি, হেইলংজিয়াং কিলিন ডেইরি, শাংশি ইয়াশিলি ডেইরি, শেঞ্জেন জিনবিশি মিল্ক, সায়েন্ট (গুয়াংঝো) ইনফান্ট নিউট্রিশান, গুয়াংঝো জিন্দিং ডেইরি প্রোডাক্টস ফ্যাক্টরি, ইনার মঙ্গোলিয়া ইলি ইন্ডাস্ট্র্রীয়াল গ্রুপ, ইয়ান্তাই আউসমিডো নিউট্রিমেন্ট, কিংদাও সানকেয়ার নিউট্রিশনাল টেকনোলজি, জিয়ান বাইউই ডেইরি, ইয়ান্তাই লেইলেই ডেইরি, সাংহাই বাওয়ানলি ডেইরি আর ফুডিং চেঙ্গুয়ান ডেইরি উৎপাদন করেছে।

জাপান: ব্লগাররা তিমির মাংশ চুরিতে গ্রীনপিসের ভূমিকা সমালোচনা করেছে
এ সপ্তাহে গ্রিনপিস জাপানের খ্যাতি কিছুটা পড়ে গেছে একটা খবর প্রকাশের সাথে সাথে যে সংস্থাটি তিমি বিষয়ক গবেষণায় নিয়োজিত একটা জাহাজের ক্রু-দের তিমির মাংশ চুরির ঘটনা উন্মোচন করতে নিজেরাই তিমির মাংশ চুরি করেছে প্রমাণ হিসাবে সংরক্ষণের জন্য। তিমির মাংশের বাক্স উদ্ধারের জন্য গ্রিনপিচের সদস্যরা টোকিওর একটা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিতরণ স্থলে বিনানুমতিতে গত ১৫ই এপ্রিল অনুপ্রবেশ করেছে। গ্রিনপিস সর্বমোট সাড়ে তেইশ কেজি তিমির মাংশ উদ্ধার করেছে, যার মূল্য ১ লাখ থেকে ৩ লাখ ইয়েন (প্রায় ১ হাজার থেকে ৩ হাজার ডলার হবে)। কিয়োডো সেনপাকু কাইশা লিমিটেড এর বারো জন ক্রু শুল্ক ফাঁকি দিয়ে রপ্তানী করার চেষ্টা করছিল।

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/-AvSmftoNqI&hl=ja"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/-AvSmftoNqI&hl=ja" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

১৫ই মে গ্রিনপিসের তিমির মাংশ উদ্ধারের খবর প্রচারিত হয়েছে

“গ্রীনপিসের কার্যক্রম (যেমন বিনানুমতিতে অনুপ্রবেশ) অবৈধ নয় যেহেতু তারা চুরির অভিযোগ প্রমাণের চেষ্টা চালাচ্ছিল”- গ্রীনপিসের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবি এমন দাবী করলে ব্লগাররা তা ভালভাবে গ্রহণ করেন নি, উপরন্তু, তারা একটা অপরাধকে তুলে ধরতে আরেকটি অপরাধ সংগঠনের দ্বৈত আচরণকে প্রশ্নবিদ্ধ করেছে।

ব্লগার কিওতানি লিখেছেন:

捕鯨関係者の脇も甘かったわけですが、このような行為が法治国家で許されるわけはありません。

そのような主張が通るのであれば我々はグリーンピースやその顧問弁護士の犯罪を暴くためには事務所に押し入って書類を押収したり、グリーンピースのメンバーや弁護士を拉致監禁して、自白を強要することも「合法」ということになります。

今回の騒動ではグリーンピースが環境テロリストかつ犯罪集団であることが明らかになったわけです。当局は破防法をこの団体に適用すべきです。極左暴力集団やオウム真理教と大同小異です。

তিমি কর্তৃপক্ষের বেশ অমনযোগীতা রয়েছে বটে কিন্তু গ্রীনপিসের এমন কাজ একটা আইনানুগ দেশে কোন ভাবেই অনুমোদন করা যায় না।

যদি এই ধরণের দাবী চলতে দেয়া হয়, তাহলে এটা ক্রমশ বৈধ হয়ে যাবে, এমনকি গ্রিনপিচ ও তাদের আইন বিষয়ক উপদেষ্টাদের অপরাধ উন্মোচনের জন্য তাদের দপ্তরে অনুপ্রবেশ করে জিম্মি বানিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য কেউ চেষ্টা চালাতে পারে।

এই কেস সন্বন্ধীয় গুঞ্জন শুনে এটা ক্রমশ:ই স্পষ্ট হচ্ছে যে গ্রিনপিস পরিবেশ- সন্ত্রাসী, একটা অপরাধী চক্র। কর্তৃপক্ষের উচিত হবে এই সংস্থার বিরুদ্ধে এন্টি-সাবভারসিভ অথোরিটিস এ্যাক্ট প্রয়োগ করা। মূলত এরা ভয়ংকর চরম বাম সংগঠন কিংবা অম শিনরিকিওন ধর্মীয় চক্রের মতই।

ব্লগার গুটডক, ইতোমধ্যে, উইকিপিডিয়াতে জাপানের তিমি গবেষণা পড়ে ফেলেছেন এবং উদ্ধৃতি করেছেন সেখান থেকে:

「捕獲調査の副産物は有効利用が条約で義務付けられている」

「一般販売のほか学校給食などの公益事業に供され、その収入は調査捕鯨の費用に充てられている」

“গবেষণার জন্য ব্যবহৃত তিমির উপজাতের ফলপ্রসু ব্যবহার নিশ্চিত করতে চুক্তিগুলোতে একটা বাধ্যবাধকতা আছে।”

“স্কুলের মধ্যহ্নভোজনে এবং এমনতরো আরো অনেক জায়গায় সাধারণ বিক্রয় ছাড়াও (এমন উপজাত) বিতরণ এবং এর মাধ্যমে অর্জিত মুনাফা পুনরায় তিমি গবেষণায় নিয়োজিত করতে হয়।”

ব্লগাররা এরপরে লিখেছেন যে ১০ থেকে ২০ কেজি তিমির মাংশ একটা পরিবারের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বটে - তারপরেও গ্রিনপিস তাদের কার্যকলাপ দিয়ে বিশ্বাস জাগাতে পারে না:

だからといって、グリーンピース・ジャパンの行為が許される訳ではありません。

明らかに犯罪です。

少なくとも、この運送会社の信頼を低下させました。

両者とも、法の下間違いのないように処断されることを望みます。

তবে এই যেহেতু ঘটনা এর অর্থ এই নয় যে গ্রীনপিসের কর্মকাণ্ড সহ্য করা হবে।

অবশ্যই এটা একটা অপরাধ।

একেবারে ক্ষুদ্রার্থে, তারা এই জাহাজ কোম্পানীর বিশ্বাসকে অসম্মান করেছে। আমি আশা করবো উভয়কেই বিচার করা হবে আইনের ভুল প্রয়োগ বন্ধ করার জন্য।

ব্লগার হামাইয়াত্তি অবশ্য গ্রীনপিসের অবস্থানের সাথে একমত পোষণ করলেও তাদের কৌশল পছন্দ করেন নি :

「グリーンピース」の主張について賛同できる面もある。しかし、捕鯨の違法性を訴えながら、自分たちが盗人をしているようなやり方では説得力もなかろう。違法は違法として処罰されるのを覚悟しての主張こそ、その決意が分かろうというもの。摘発のためだから違法ではないと主張するのは、大義のための戦争と変わりはしない。

গ্রীনপিসের দাবীর কিছু বিষয়ে আমি একমত। তথাপি তিমি ধরার অবৈধতা উন্মোচনের জন্য একই সাথে ডাকাতির মত কর্মকান্ডে সমর্থন দিতে রাজী হতে পারছি না। অপরাধের শাস্তি বিধানের জন্য তারা এই অপরাধ সংগঠনের প্রস্তুতি নিয়েছিল - এমন উদ্দেশ্য বোঝা যায়। কোন অবৈধ কর্মকান্ড উন্মোচনের উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড অবৈধ নয় এমন দাবী একটা লক্ষ্যপূরণের নামে যুদ্ধের সাথে সেটার আর কোন পার্থক্য থাকে না।