The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

লিঙ্গ বিষয় আর্কাইভ

আর এস এস ফিড লিঙ্গ

2009-11-05

জাপান: আপনার স্ত্রী যখন অসুস্থ

যখন জাপানের কর্পোরেট জীবনযাপন (শাচিকু) দেশটির বিবাহিত জীবনের সংস্কৃতি ও মুল্যবোধের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে- তখন এই বিষয়ে ৩০০ জনের বেশি নাগরিক জাপানের অন্যতম বিশাল ফোরাম হাটসুজেন কোমাচিতে এই প্রশ্নের উত্তর দিয়েছে: "যখন স্ত্রী অসুস্থ তখন স্বামীর কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়া উচিত কি না?"

2009-11-01

নেপালের দলিত নারী: আত্মমর্যাদার জন্য লড়াই করছে

দলিত বা অস্পৃশ্য জাতির ক্ষেত্রে নেপালের সংবিধানে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে, তবে বাস্তবে সংবিধানের অনেক নিয়ম ও আইনের ফাঁকে এখানে এখনো দলিতের মানুষ হিসেবে বিবেচনা করা হয় না।

2009-10-30

ভারত

দক্ষিণ এশিয়ার প্রতি দুই নারীর একজন ঘরোয়া নির্যাতনের শিকার। এ টাইম টু রিফ্লেক্ট ব্লগের চারুকেশী লিখছেন বেল বাজাও নামক প্রচারণার কথা যা ভারতে ঘরোয়া নির্যাতন বন্ধের জন্যে কাজ করে যাচ্ছে।

2009-10-23

ভারত

“আজকের সভ্যতার এই দিনে, এমনকি ভারতের শহুরে অঞ্চলেও মানুষ এটি মেনে নিতে চায় না যে একজন অবিবাহিত একলা নারী একটি সুখী, স্বাস্থ্য সম্মত এবং পরিপূর্ণ জীবন যাপন করতে পারেন,” জানাচ্ছেন রামাপ্রিয়া গোপালাকৃষ্ণান আল্ট্রাভায়োলেট ব্লগে। তিনি ব্যাখ্যা করছেন যে একজন একলা নারী ভারতে কি কি অসুবিধার সম্মুখীন হয়।

2009-10-15

ভারত

ওয়ার্ল্ড ফোকাস ব্লগের বেন পিভেন হিউমান রাইটস ওয়াচের নারী অধিকার শাখার গবেষক অরুনা কশ্যপের সাক্ষাৎকার নিয়েছেন। অরুনা সম্প্রতি ভারতের গর্ভ ধারী মায়েদের স্বাস্থ্য নিয়ে একটি রিপোর্ট লিখেছেন যা হিউমান রাইটস ওয়াচ প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে তিনি বর্ণনা করছেন যে ভারতে গর্ভ ধারী মায়েদের মৃত্যুর হার এখনও কেন অনেক বেশী।

2009-10-08

পেরু: চান চান প্রত্নতাত্বিক এলাকা সংরক্ষণের উদ্যোগ

চান চান উত্তর পেরুতে অবস্থিত এক প্রত্নতাত্বিক এলাকা এবং এটি লুটেরাদের লুটপাট ও প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে। একে রক্ষা করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি পরিচালনা করছে একদল গৃহবধূ।

2009-10-04

মরোক্কো: শিশু শ্রম আবার বিতর্কের শীর্ষে

মার খাওয়া রক্তাক্ত একটি ছোট মেয়ে হাসপাতালের বেডে ধুঁকছে। ১০ বছর বয়সেই সে গৃহপরিচারিকার কাজ নিয়েছিল। জয়নব চিটিট এর জীবন কেটেছে এক ধন্যাঢ্য গৃহকর্তার কাজ করে যে তাকে মারত এবং খাবার দিতে অস্বীকার করত।

2009-10-02

ভুটান

ভুটানের ব্লগার এবং সাংবাদিক দীপিকা সে দেশের নারীদের জন্যে প্রথম ম্যাগাজিন প্রকাশের খবর জানাচ্ছেন

2009-09-22

নেপাল: মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নামক চ্যালেঞ্জ

গত সপ্তাহে নেপালের মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা চ্যালেঞ্জ প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করে, যখন বিশ্বের দুজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব নেপাল ভ্রমণ করে। কিন্তু এই সমস্ত নামকরা তারকাদের নেপাল ভ্রমণ নেপালের মায়েদের জন্য এক স্বস্তি বয়ে আনবে যারা সংস্কার ও সচেতনতার অভাবের কারণে অনেক ভুগে থাকে।