The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

বাক স্বাধীনতা বিষয় আর্কাইভ

আর এস এস ফিড বাক স্বাধীনতা

2009-11-06

জর্জিয়া: অর্থডক্স কেলেঙ্কারি

দক্ষিণ ককেশাসের ধর্মীয় মনোভাবাপন্ন রাষ্ট্রগুলোতে অর্থডক্স চার্চ প্রধানরা বা গোঁড়া যাজকতন্ত্র এমনকি জন্মহার বৃদ্ধির জন্য উৎসাহ প্রদান করতে পারে। এখানে যাজকতন্ত্রের সমালোচনা করা নিষিদ্ধ এক বিষয়। তাদের পরিহাস করা এমনকি সমালোচনার চেয়ে খারাপ এবং বিপজ্জনক কাজ হিসেবে বিবেচনা করা হয়।

ইরান: হোসেইন দেরাকশানকে মুক্ত কর

বিতর্কিত ব্লগার হোসেইন দেরাকশানকে গ্রেফতার করার পর এক বছর পার হয়ে গেছে। তার স্বদেশীরা তার সম্বন্ধে এক প্রচারণা শুরু করেছে যাতে, সে যে বিনা বিচারে বন্দি রয়েছে সেটা সবাই জানতে পারে।

2009-11-03

বাংলাদেশ: চীনের চাপে ঢাকাতে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ হয়েছে

স্টুডেন্ট ফর ফ্রি তিবেত, বাংলাদেশ (এসএফটিবিডি)" এবং ফটো এজেন্সি দৃক বাংলাদেশ রাজধানী ঢাকায় তিব্বতের উপর একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল। চীনা দুতাবাস এই প্রদর্শনীটি বন্ধ করে দেবার অনুরোধ জানায় এবং পরে প্রদর্শনীর ব্যাপারে বিভিন্ন দিক থেকে নানা ধরনের হুমকি আসতে থাকে। গত পহেলা নভেম্বর, ২০০৯ পুলিশ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে।

2009-11-02

সিঙ্গাপুর জানিয়েছে ব্লগারদের তাদের স্পন্সরদের ব্যাপারে জানাতে হবে

সিঙ্গাপুরের প্রচার মাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) নতুন একটি নীতিমালা তৈরির চিন্তা করছেন যেখানে ব্লগারদেরকে জানাতে হবে তারা তাদের লেখার জন্য উপহার বা অর্থ পাচ্ছেন কি না। ব্লগাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

2009-10-29

মরোক্কো: একটি উদার শাস্তি

গত সেপ্টেম্বরে জিনেব চিটিট নামের এক মরোক্কান তরুণীকে গৃহপরিচারিকা হিসেবে কাজের সময়ে খারাপ ভাবে মারা হয়। গত সপ্তাহে ঘোষণা করা হয় যে জিনেবের আক্রমণকারী, তার চাকুরিদাতার স্ত্রীকে এই অপরাধের জন্য ৩ বছরের জেল আর ১৩০০০ ডলার জরিমানা করা হয়েছে। এ নিয়ে ব্লগাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

2009-10-28

ক্যাম্বোডিয়া: উদ্ধার প্রাপ্ত যৌন দাসীকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে

সিনা ভান সোমালি ম্যাম ফাউন্ডেশনের একজন কর্মী, এবং সেই সব লোকদের সাহায্য করছেন তাদেরকে যারা দাসত্ব থেকে বেরিয়ে এসেছে আর যারা এখনো পতিতালয়ে আছে। তার কাজের জন্যে তাকে ফ্রেড্রিক ডগ্লাস পুরস্কার দেয়া হয়েছে।

2009-10-26

রাশিয়া: নির্বাচনে প্রতারণা আর ব্লগিং

গত অক্টোবর রাশিয়ার ৮৩টির মধ্যে ৭৫টি অঞ্চলে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাতে ভোট-কারচুপির খবর এসেছে। রাশিয়ার রাজধানীতে বিভিন্ন শ্রেণীর নাগরিক আর রাজনীতিবিদরা এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে - আর দেশের ব্লগারদের মধ্যে বেশ ক্ষোভ সঞ্চার হয়েছে।

2009-10-19

মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন না

মিশরের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা আমেরিকান রাষ্ট্রপতি ব্যারাক ওবামার নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদকে অবাক বিস্ময়ের সাথে গ্রহণ করেছে: কিভাবে একটি দেশ যে অনেক দুরের দেশে যুদ্ধে লিপ্ত তার রাষ্ট্রপতি শান্তি পুরস্কার পেতে পারে? মিশরের ব্লগারদের মন্তব্য তুলে ধরেছেন তারেক আমর।

2009-10-15

মরোক্কো: সেন্সরশীপ থেকে বাজেয়াপ্ত করা পর্যন্ত

মরোক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরবী ভাষার দৈনিক আকবর আল ইউমের বিরুদ্ধে মামলা করবে একটি কার্টুন ছাপানোর জন্য যেখানে সদ্য বিবাহিত রাজকুমার মুলাই ইসমাইলকে তীব্র ভাবে ব্যঙ্গ করা হয়েছে। ম্যাগাজিনটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ব্লগাররা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

2009-10-13

জর্জিয়া: একটি আজেরী বিয়েছবি postভিডিও post

গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস সম্পাদক এবং একজন আজারবাইজানী ব্লগার সম্প্রতি জর্জিয়ার কারাজালা অঞ্চলের একটি আজেরী গ্রামে গিয়েছিলেন। এটি ছিল জানা মতে দক্ষিণ ককেশাসে আর্মেনিয়া এবং আজারবাইজানের ব্লগারদের মধ্যে একসাথে কাজ করার প্রথম প্রয়াস।