The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

খাদ্য বিষয় আর্কাইভ

আর এস এস ফিড খাদ্য

2009-11-12

মরোক্কোর খাদ্যজগৎ ঘুরে দেখাছবি post

যারা মরোক্কো সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে জিজ্ঞাসা করুন, খুব সম্ভবত তাদের মুখ থেকে প্রথম যে কথাটা বেরবে সেটা হলো ‘খুসখুস’। এই মরোক্কান খাবার বিশ্বব্যাপী প্রসিদ্ধ, আর অনেকের কাছে এটা দেশটার সাথে একাত্ম। কিন্তু মরোক্কোর খাবার খুসখুস ছাড়াও অনেক প্রকারের হয় - মিষ্টি আর মজাদার খাবার সেখানে আছে, মাংসাশী আর অমাংসাশী সব ধরণেরই। আর এই সপ্তাহে ব্লগাররা আমাদের এইসব দিয়ে লোভ দেখাচ্ছেন!

2009-10-30

লেবানন হাম্মাস খাবার নিয়ে যুদ্ধে মনোযোগ দিয়েছে

৩০০ জনের মতো লেবাননী রাঁধুনী বৈরুতে একত্র হয়েছিলেন গতকাল হাম্মাস নামক খাদ্যের সব থেকে বড় প্লেট তৈরি করতে যাতে তারা এই জনপ্রিয় বুট (চানা) দিয়ে তৈরি খাবারের মালিকানা নিজেদের হাতে নিতে পারেন। নতুন এই বিশ্ব রেকর্ড লেবাননের চলতি একটা প্রচারণার অংশ যেখানে এই দেশ ইজরায়েলে তৈরি করা বেশ কয়েকটা খাদ্যের উপরে তাদের দাবী জোরদার করতে পারেন।

2009-09-24

দক্ষিণ এশিয়া: ঈদ-উল ফিতর উৎসব উদযাপন

সেপ্টেম্বরের ২১ তারিখ দক্ষিণ এশিয়ার অনেক দেশের মুসলমানরা ঈদ-উল ফিতর উৎসব উদযাপন করে। এই দিনটি সমাপ্তি নির্দেশ করে পবিত্র রমজানের, যে মাসে মুসলমানরা দিনের বেলায় কোন ধরনের পানাহার থেকে বিরত থাকে। অনেক ব্লগার এই দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছে এবং তাদের প্রথা ও ঐতিহ্য অন্যকে জানাচ্ছে।

2009-09-23

মায়ানমার (বার্মা)

মোহিঙ্গা (বা মোনিঙ্গা) হচ্ছে মায়ানমারের সবচেয়ে জনপ্রিয় খাবার। এটি একটি ঝাল মাছের তরকারি যা চালের সেমাই দিয়ে খাওয়া হয়।

2009-09-13

প্যালেস্টাইন: গাজায় রমজানের অভিজ্ঞতাভিডিও post

গাজার ব্লগাররা লিখছে এখানে লোকজন কেমন করে এবারের রমজান পালন করছে এবং বর্ণনা করছে কি ভাবে কিছু ঐতিহ্য এখন টিকে রয়েছে।

2009-09-05

ভারত: কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

Conversations for a Better World
দারিদ্রের জটিলতা, কাঙ্ক্ষিত শস্য উৎপাদনে ব্যর্থ হওয়া ও বাড়তে থাকা ঋণের বো্ঝা থেকে রক্ষা পাবার জন্য ক্রমাগত ভাবে ভারতীয় কৃষকরা চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, যার মধ্যে আত্মহত্যার মতো চরম পন্থাও রয়েছে। ভারতীয় ব্লগাররা পরিস্থিতির বিশ্লেষণ করছে।

2009-09-02

পাকিস্তান: চিনির ঘাটতি রমজানকে তিতা করে ফেলেছে

এ বছর পাকিস্তানে চিনি সরবরাহ কমে যাওয়ার করনে এবং চিনির দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব এর ভোক্তাদের উপর পড়েছে এবং রমজানে বাড়তি চিনি ব্যবহারের পরিমাণ কমিয়ে দিয়েছে। পাকিস্তানী ব্লগাররা পরিস্থিতির ব্যাখ্যা করছে।

ইজরায়েল: খাবারের প্রতি ভালোবাসার জন্যছবি post

যখন ইহুদীদের ধর্মীয় উৎসব হাই হলিডে কাছে চলে আসে, তখন সব ইহুদীদের মনে খাবারের বিষয়টি চলে আসে। ইহুদী ব্লগ জগৎ এখন এই জমকালো রান্না, খাবারের বৈশিষ্ট্য ও পরিচয় এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে প্রিয় রান্না করা খাবারের স্বাদ গ্রহণ করার অপেক্ষায় রয়েছে।