The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

অর্থ বিষয় আর্কাইভ

আর এস এস ফিড অর্থ

2008-02-05

আর্মেনিয়া

ব্রুস টাস্কার নাম্নী এক প্রবাসী শ্রমিক, যিনি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক থেকে ক্ষতিপূরণ পাবার চেষ্টা করছেন তাকে নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে, আর্মেনিয়ার সরকারী ঊর্ধ্বতন মহল এবং এই আন্তর্জাতিক অর্থ প্রদানকারী সংস্থায় (বিশ্বব্যান্ক)  ব্যাপক দুর্নীতির অভিযোগ করে আসছেন। তার লেখা ব্লোয়িং ইন দ্য ওয়ার্ল্ড ব্যান্ক হু্ইসেল (বিশ্ব ব্যান্কের গোমড় ফাঁস করে দেয়া) এই দুর্নীতি সম্পর্কে বিষদ আলোচনা করছে।

2008-01-27

জিম্বাবুয়ে

সুদান থেকে অ্যারন  লিখছেন জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট নিয়ে: ” আমি বলতে পারি না যে আমি এমন আগে দেখেছি কি না। সরকার টাকা ছেপেছে ‘মেয়াদ উত্তীর্ণ' তারিখ নিয়ে। এটি আরও নিদর্শন যে জিম্বাবুয়েতে পরিস্থিতি কেমন নাজুক হয়েছে। “

2007-11-08

জিম্বাবুয়ে

কুবাতানা ব্লগ একটি নতুন ছবির ডিভিডির প্রকাশের কথা জানাচ্ছেন: -'হিরো থেকে জিরো‘ - জিম্বাবুয়ে ডলারের সংক্ষিপ্ত জীবনি। “এই ছবিটি আমাদের মহামূল্যবান জিম্বাবুয়ে মুদ্রা ক্বাচার অবমুল্যায়নের কথা বলে। ১৯৮০ সালে দেশ স্বাধীনের পর এক জিম্বাবুয়ে ডলার (ক্বাচা) এর বিনিময়ে ২ ইউ এস ডলার পাওয়া যেত। আজ ১ ইউ এস ডলার পেতে ১ বিলিয়ন জিম্বাবুয়ে ডলারও (পুরনো মুদ্রা) যথেষ্ট নয়।”

2007-10-10

নাইজেরিয়া ,
জিম্বাবুয়ে

এডওয়ার্ড পপুলা জিজ্ঞেস করছেন, “২ লাখ ডলারের মূল্য কত?“: জিম্বাবুয়েতে এই অর্থ (জিম্বাবুয়ে ডলারে) মূল্যহীন কিছু কাগজ যার মূল্য হয়ত হবে ১০০ নাইজেরিয়ান নায়রা।  তবে হয়ত একদম অকাজের নয়,  এদেশে পানির খুব অভাব তাই কয়েক ফোটা পানি মিলবে হয়ত। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই পরখ করে দেখুন।

2007-10-07

সম্প্রসারিত পে'পাল প্রবেশাধিকারে ফিলিপিনোরা উত্তেজিত

ফিলিপনোরা এখন থেকে পেপালের মাধ্যমে টাকা পেতে পারবে এই সংবাদ সবার নজর কেড়েছে। বেশিরভাগ ফিলিপিনো ব্লগ উত্তেজিত এবং উচ্ছসিত আর কেউ কেউ জিজ্ঞাসা করছে যে ই-কমার্সের সাইটগুলো কি পেপালের মাধ্যমে লেনদেন করা শুরু করবে আর তার ফলে ফিলিপিনোদের কাছ থেকে ফি নেবে কি না। দ্যা জে স্পট ব্লগ, যা গত ...

2007-08-31

বুলগেরিয়া

দ্যা বলকান ইয়ান্কি লিখছেন কিভাবে বুলগেরিয়ায় তথাকথিত ‘বিদেশীদের উপর ট্যাক্স' আরোপিত হয় তা নিয়ে।

2007-08-16

সিঙাপুর ,
বাংলাদেশ

সিঙাপুরের ফরেন এফেয়ার্স মিনিস্টার জর্জ ইও বিয়ন্ড এসজি ব্লগে লিখে থাকেন। তিনি নোবেল প্রাইজ পাওয়া বাংলাদেশী ব্যান্কার মুহম্মদ ইউনুসের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের কথা লিখেছেন। এর সাথে তিনি সিঙাপুরের একটি মাইক্রোক্রেডিট উদ্যোগের কথাও বর্ণনা করেছেন।

2007-07-09

বতসোয়ানা

এখন থেকে নাটা গ্রাম ব্লগের মাধ্যমে আপনি নাটা গ্রামের এইডস আক্রান রুগীদের জন্য মাসিক সাহায্য দিতে পারবেন

“আমরা এখন মাসিক সাহায্য নিচ্ছি! আপনি মাসিক ৪ ইউ এস ডলার দিয়ে শুরু করতে পারেন! বছরে মাত্র ৪৮ ডলার! আপনার মাসিক এই স্বল্প সাহায্য একজন এইডস রুগীর এআরভি ক্লিনিকে এক মাস যাতায়াতের খরচ যোগাবে।”