Global Voices বাংলা ভার্সন » অর্থ
সেনেগাল: কোটিপতি আশা করছেন যে অটোরিকশা হাজার হাজার কাজের সুযোগ তৈরি করে দেবে
প্রেসিডেন্টের রাজপ্রাসাদে স্বয়ং প্রেসিডেন্ট ওয়াডের পাশে দাঁড়িয়ে সেনেগালের ব্যবসায়ী আর কন্সোর্টিয়াম কমার্শিয়াল বারা এমবুপ (সিসিবিএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সেরিগ্নে বুপ গতকাল তার দেশে ৬০,০০০ নতুন চাকুরি তৈরির জন্য ৩৪ বিলিয়ন সিএফএ (৬৬৬ মিলিয়ন আমেরিকান ডলার) খরচ করে কয়েক হাজার অটোরিক্সা আমদানী করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
লো কোতিদিয়েঁর পত্রিকার একটা প্রতিবেদন যা সেনেওয়েবে পোস্ট করা হয়েছে তাতে এই উদ্যোগটি ব্যাখ্যা করা হয়েছে:
Il s’agit de remplacer notamment les motos-taxis qui circulent à Kaolack et Fatick, par des tricycles dans lesquels les passagers sont installés de manière un peu plus confortable. L’ambition de la Ccbm et de l’Etat est que ces nouveaux moyens de transport remplacent progressivement les pousse-pousse traditionnels, tractés par la force d’homme ou tirés par la traction animale. Pour Serigne Mboup, il y a là, rien que pour Dakar, l’opportunité de «générer ou consolider 3000 emplois plus valorisants».
পরিকল্পনা হচ্ছে মোটরসাইকেল ট্যাক্সিগুলো প্রতিস্থাপন করা হবে, বিশেষ করে যেগুলো কাওল্যাক আর ফাতিক অঞ্চলে চলাচল করছে। অটোরিক্সা দিয়ে যাত্রীরা আরো বেশী আরামে যাতায়াত করতে পারবে। সিসিবিএম আর সরকারের আকাঙ্খা এই নতুন যানবাহন যোগাযোগের চিরাচরিত উপায় মানুষ বা পশু দ্বারা টানা রিক্সাকে প্রতিস্থাপন করবে। সেরিগ্নে বুপ বলেছেন, ডাকারে ‘৩০০০ উচ্চ বেতনের চাকুরি তৈরি বা পোক্ত করার' সুযোগ আছে এই প্রকল্পের মাধ্যমে।
যদিও ব্যাখ্যা এখনো পরিস্কার না, প্রতিবেদনে বলা হয়েছে যে বুপের কোম্পানী একটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা শুরু করবে, হয়তো এই উদ্দেশ্যে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী আর ব্যক্তির পক্ষে রিক্সা কেনা সহজ হয়।
সবাই অবশ্য একমত না যে দেশকে নতুন, দূষণ বৃদ্ধিকারী যানবাহন দিয়ে ভরিয়ে ফেলাই সব থেকে ভালো উন্নয়ন পরিকল্পনা কিনা।
লে ব্লগ পলিটিক অ সেনেগাল ব্যাখ্যা করেছেন:
Ces petites cylindrées sont extrèmement polluantes, surtout celles venant d'Asie où aucune règle ne s'impose en matière de pollution. Rajouter ces engins dans le bordel des rues de dakar me parait hautement suicidaire.
এইসব ছোট ইঞ্জিন খুবই দূষণ ছড়ায়, বিশেষ করে যেগুলো এশিয়া থেকে আসে কারন যেখানে দূষণ সম্পর্কে কোন নিয়ম নেই। ডাকারের রাস্তার বিশৃঙ্খলার সাথে এইসব ইঞ্জিন যোগ করা আমার কাছে আত্মঘাতি মনে হচ্ছে।
La circulation de Dakar va empirer, les bronches de nos gamins se goudronner un peu plus pour que la géniale idée de Mr Mboup lui rapporte 4 ou 5 milliards.
ডাকারের ট্রাফিক আরো খারাপ হবে, আমাদের বাচ্চাদের ফুসফুস আরো একটু কালো হবে সব যাতে এই সুন্দর চুক্তি জনাব বুপকে ৪ বা ৫ বিলিয়ন মুদ্রার মুনাফা এনে দিতে পারে।
নাওমড মনে করেন যে সরকার যদি আসলেই ডাকারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাইত, তাহলে বেশী ভালো হতো একটা সাধারণ পরিবহন ব্যবস্থায় লগ্নী করলে।
যখন সেনেগালিজ সংবাদপত্র, লো কোতিদিয়েঁ, এই খবর গতকাল জানিয়েছে (ফরাসী ভাষায়), তখন সেনওয়েব এর সাইট শ খানেক অনুভূতিপ্রবণ মন্তব্য ভরে গেছে। অনেকেই সংশয় জানিয়েছে।
ডিওহ:
Les motos-taxis, il n'y a rien de pire dans une ville comme Dakar. Ce genre de système de transport doit être interdit. Aggravation du trafic, accidents, incivisme, pollution…
ডাকারের মতো শহরে মোটরসাইকেল ট্যাক্সির থেকে খারাপ আর কিছু হতে পারেনা। এই ধরনের যোগাযোগ ব্যবস্থা নিষিদ্ধ করা উচিত। যানজট, দুর্ঘটনা, খারাপ ব্যবহার, দূষণ, সব খারাপ জিনিষ এর থেকে হয়…
লায়ে:
…Ce projet est à saluer et à soutenir mais plus important nous devons veiller à ce qu'il ne tombe pas dans les travers de la pratique politicienne et, ce faisant, être la chasse-gardée des autorités politiques (comme il en a déjà été le cas dans un passé très récent avec REVA) au détriment des vrais demandeurs d'emploi…
এই প্রকল্পকে স্বাগত আর সমর্থন করা উচিত কিন্তু আরো দরকার, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে রাজনৈতিক ব্যবস্থা এটাকে নষ্ট না করে আর এটাকে কর্তৃপক্ষের ব্যক্তিগত লাভজনক জিনিষে পরিণত না করে যাদের আসলেই কাজ প্রয়োজন তাদেরকে বঞ্চিত করে (যেমন অতি সম্প্রতি রেভার ঘটনাটা হয়েছিল)।
বুকি:
DU N'IMPORTE QUOI. C'EST UN RETOUR EN ARRIERE. QUI VA MONTER SUR CES TROTINETTES POUR ALLER SE SUICIDER? WHAT A F…K IS GOING ON? C'EST CE QUI SE PASSE QUAND DES INCOMPETANTS ET IDIOTS DIRIGENT UN PAYS.
যত্তোসব। এটা পিছনের দিকে একটা পদক্ষেপ। কে এইসব স্কুটারে উঠে আত্মহত্যার চেষ্টা করবে? কি ঘটছে? যখন অযোগ্য বোকারা দেশ চালায় তখন এমন হয়।
অজ্ঞাত:
Bara veut tout simplement transposer la Chine au Sénégal. Il n'a pas l'esprit creatif, il ne fait que du copié collé. Mais ce qui est valable en Chine ne l'est pas forcémént au Sénégal.
বারা আসলে চাচ্ছে চীনকে সেনেগালে এনে বসাতে। তার কোন চিন্তাশীলতা নেই, সে কেবলমাত্র কপি আর পেস্ট করছে। কিন্তু যা চীনের জন্য ভালো তা সেনেগালের জন্য ভালো না হতে পারে।
আরো অনেকে একটা দেশ যেখানে বিনিয়োগের খুবই দরকার সেই দেশের প্রতি দেশপ্রেমের অভিব্যক্তি হিসাবে বুপের পরিকল্পনাকে অভিবাদন জানিয়েছে।
বয় ডাকার:
Le malheure c'est que les sénégalais sont commlexés. C'est comme ça que beaucoup de secteurs de notre économie nous ont échappé. C'est le cas du commerce controlé par les libano syriens, les mauritaniens et les guinéens… ce que le jeune Mboup propose c'est ce que tout patriote doit faire. Son projet ne s'adresse pas à tous les séngégalais mais peut régler en parte le problème du chômage. Il ya des jeunes qui restent du matin au soir sans rien faire, avec ces motos ils peuvent au moins assurer les besoins courants et on verra la suite.
দু:খের বিষয় হলো সেনেগালিজদের অনেকগুলো বাধা আছে। তাই আমাদের অর্থনীতির অনেক খাত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। লেবানিজ সিরিয়ান, মৌরিতানিয়াবাসী আর গিনিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত বাণিজ্য… এই তরুন বুপ যা প্রস্তাব করেছেন তা যে কোন দেশপ্রেমীর করা উচিত। তার প্রকল্প সেনেগালিজ বলে না একেবারেই কিন্তু কিছুটা বেকারত্বের সমস্যার সমাধান দিতে পারে। কিছু তরুণ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত কিছু না করে বসে থাকে; এইসব মোটরসাইকেল নিয়ে, তারা অন্তত তাদের রোজকার চাহিদা তো মেটাতে পারে আর তার পর আমরা দেখবো।
ইজ:
si tous les Sénégalais riches pensaient comme le jeune Mboup,on serait loin de la souffrance.Des centaines de milliardaires Sénégalais n'investissent que sur l'immobilier ou thésaurisent leur argent dans les banques occidentales jusqu'à mourir.C'est vraiment égoiste de leur part.”pensons à s'entraider entre fréres Sénégalais” au lieu d'en faire profiter les toubabs…
যদি সব ধনী সেনেগালিজ বুপের মতো চিন্তা করতো, আমাদের ভোগান্তি অনেক কমে যেতো। শত শত সেনেগালিজ কোটিপতি শুধু রিয়াল স্টেটে বিনিয়োগ করে বা তাদের টাকা পশ্চিমা ব্যাঙ্কে রেখে দেয় মারা না যাওয়া পর্যন্ত। তাদের দিক থেকে এটা খুবই স্বার্থপরের মতো একটা কাজ।“ আসুন আমাদের সেনেগালিজ ভাইদের কথা চিন্তা করি” টুবাব (সাদা)দের ধনী করার পরিবর্তে।
বাংলাদেশ: ঢাকা স্টক এক্সচেন্জের তালিকায় ব্যান্কগুলোর আধিপত্য
বাংলাদেশ কর্পোরেট ব্লগ বাংলাদেশের পুঁজি বাজার সম্পর্কে পর্যালোচনা করে বলছে যে ঢাকা স্টক এক্সচেন্জের তালিকার প্রথম বিশটি কোম্পানীর মধ্যে ১১টিই দখল করে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যান্ক। এই ব্লগ মতামত দিচ্ছে: “ব্যান্কগুলোর এই আধিপত্য প্রমাণ করে যে সিকিউরিটি এন্ড এক্সচেন্জ কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে।”
মিশর: টাকা সোনায় রুপান্তরিত করবে কি করবে না
মনে হচ্ছে আমেরিকার বাজারকে তোল মাচাল করা অর্থনৈতিক মন্দা বিশ্বের সর্বত্র মানুষকে অসুবিধায় ফেলছে- এমনকি যারা ব্যবসা করে না এমন সাধারণ মানুষেরও প্রতি দিনের সিদ্ধান্তে এটি প্রভাব ফেলেছে।
জেইনোবিয়া এখানে লিখেছে কি করে কিছু লোক সিদ্ধান্ত নিয়েছে মিশরের বিদেশী ব্যাঙ্ক থেকে তাদের টাকা তুলে নিয়ে সেই টাকা সোনা কেনায় লাগাতে। এই ব্লগার ব্যাখ্যা করেছে:
মন্ত্রী আর কর্মকর্তারা মানুষকে শান্ত করার জন্য এখানে সেখানে এই বলে আসছে যে দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে আর তাদের খুব ভালো একটা সুযোগ এসেছে ওয়াল স্ট্রীট থেকে বেরিয়ে আসা গাল্ফ অঞ্চলের টাকাকে আকর্ষণ করার!! কর্মকর্তারা যা খুশি তাই বলতে পারে, কিন্তু মনে হচ্ছে আমেরিকা আর ইউরোপে বেইলআউট আর অন্যান্য জাতীয়করন প্রচেষ্টার ফলে যে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে তার প্রভাব মিশরেও পড়ছে। আমি খবরে পড়েছি আর আত্মীয়রা যারা মিশরীয় ব্যাঙ্কে কাজ করে তাদের কাছ থেকেও শুনেছি যে মিশরীয় বিনিয়োগকারীরা বিদেশী ব্যাঙ্ক বিশেষ করে সিটিব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে। সমস্যা হচ্ছে তারা এটা অন্য কোন জাতীয় বা বিদেশী ব্যাঙ্কে জমা করছে না, তারা টাকা নিয়ে সোনা কিনছে।
মিশরীয়রা অর্থনৈতিক সমস্যা হলেই সোনা কেনাতে অভ্যস্ত। এটা একটা প্রথা, সময়ের সাথে সোনা বেশী নিরাপদ, টাকার মতো এতো দ্রুত এর দাম পড়ে যায় না।
আমার মনে হয় আমাদের অর্থনীতির বিশেষজ্ঞদের দরকার এর কি প্রভাব ব্যাঙ্ক আর দেশের সমগ্র অর্থনীতির উপর পড়বে সেই ব্যাপারটা বোঝার জন্য।
উগান্ডা: ব্যবসা শুরু করার খরচ
উগান্ডায় ব্যবসা করতে খরচ কত হয়? উগান্ডায় অবস্থানরত একজন আমেরিকান সফ্টওয়্যার ডেভেলপার উগান্ডায় ব্যবসা শুরু করার খরচের একটি তালিকা ব্লগে দিয়েছেন।
জাপান: ব্লগারদের আলোচনায় খাদ্য সংকটের মহোৎসব, স্কাইপের মাধ্যমে জিএইট?
তিনদিন ব্যাপী মিটিংয়ের পরে হোক্কাইডোর টোয়াকোতে অনুষ্ঠিত জি এইট সামিট (লিন্ক জাপানী ভাষায়) শেষ হয়েছে জুনের ৯ তারিখে, কিছু জাপানী ব্লগারদের জন্যে তিক্ততা রেখে। এই অনুষ্ঠানটি  বিতর্কিত ছিল কারন এটি আয়েজন করতে ও এর জন্যে সতর্কতামূলক ব্যবস্থা করতে যা খরচ হয়েছে তা দিয়ে লক্ষ লক্ষ এইচআইভি রোগীদের চিকিৎসা করা যায়। এ ছাড়াও এর বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে হাজারো কৃষক ও প্রতিবাদকারী আন্দোলন করেছে।
জি এইট সামিটের জন্যে তৈরি - নতুন চিতোসে এয়ারপোর্ট (ফ্লিকার ব্যবহারকারী মুজিত্রা‘র সৌজন্যে)
অনেক ব্লগারএই অনুষ্ঠানের অত্যাধিক খরচের কথা বলেছেন এবং দেখিয়েছেন এটি কতটা পরিবেশ বিদ্বেষী। ব্লগার গুরজি, অন্য দিকে জি এইট সামিট এর কিছূ ফলাফল ধণাত্মক হয়েছে এটি দেখাচ্ছেন:
何しろ討議する項目が山積しており、わずか3日間で各国のトップが話し合ってもなかなか纏まる話ではないと思うが、それでも「拉致問題」と言う文言が首脳宣言に載ったり、ジンバブエの不当な大統領選挙問題等にも共同声明のなかで、批判される事は国際的な見地から見た正しい意見として当事国にプレッシャーを与える事になり良いことだと思う。
আলোচ্য এতসব বিষয়ের মধ্যে রাষ্ট্রনেতারা আলোচনা করবেন কিছু হয়ত, কিন্তু আমার মনে হয় না তারা কোন ঐকমতে পৌঁছাতে পারবেন এত তাড়াতাড়ি। আন্তর্জাতিক দৃষ্টিকোন থেকে ন্যায্যভাবে দেখলে নেতাদের বিবৃতিতে “অপহরণ বিষয়”টি অন্তর্ভূক্ত করা এবং সমন্নিত বিবৃতিতে জিম্বাবুয়ের বেআইনি রাষ্ট্রপতি নির্বাচনের নিন্দা করা, সংস্লিষ্ট দেশগুলোর উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত, ইত্যাদি সবই আমার মনে হয় ভালো হয়েছে।
今回の重要なテーマである、室温効果ガス問題では2日目のG8の中で討議され、福田さんは長期目標を2050年までに５０％削減を決めたい意向であったが、アメリカの提案では、「大量排出国（中国・インド・ブラジル等）抜きの討議は無意味だ」と言う意見で賛成が得られなかった様で、私も当然の事であると思う。
জি৮ এর দ্বিতীয় দিনে গ্রীন হাউস গ্যাসের ব্যাপারটি আলোচিত হয়েছে যা এবারে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ছিল। জনাব ফুকুদা আশা করছিলেন যে ২০৫০ সালের মধ্যে তা ৫০% কমিয়ে আনার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করবেন সবাই, কিন্তু আমেরিকা বলেছে “সবচেয়ে বেশী কার্বন-ডাই অক্সাইড নির্গমন করে যে দেশগুলো(চীন, ভারত, ব্রাজিল প্রভৃতি) তাদের সাথে কথা বলা ছাড়া এ নিয়ে আলোচনা বাহুল্য মাত্র”। এবং দৃশ্যত:ই তিনি আমেরিকা থেকে এ ব্যাপারে সম্মতি পান নি যা আমি মনে করি বেশ স্পষ্ট দৃশ্যমান।
しかし、兎も角、削減努力に対する必要性は各国とも同じであるから3日目の会合こそ大量排出の当事国が、同じテーブルに就いて、話し合いが出来るスタートラインに揃ったところであると私は思うのである。
কিন্তু যাই হোক কার্বন ডাই অক্সাইড গ্যাস কমানোর ব্যাপারটি প্রতিটি দেশের জন্যেই সমান ভাবে প্রয়োজন। তাই আমি মনে করি তৃতীয় দিনে সবচেয়ে বেশী কার্বনডাই অক্সাইড গ্যাস উৎপাদনকারী দেশগুলোর সাথে বৈঠকে আবার প্রথম থেকেই সব শুরু করতে হবে।
অক্সফাম জিএইট বড় নেতাদের বড় মাথা “বিগ লেটার্স পার্ফরমেন্সে” (অক্সফামের ফ্লিকার পাতা হতে)।
ব্লগার জেজি৯৬একিউকেজি এর মধ্যে জিএইট ডিনারের গোমর ফাঁস করেছেন:
環境問題、地球温暖化対策、原油高騰、食料危機、北朝鮮の核問題などなど話し合われたようですが凡人の私にはどのような実効性が有るのか全く分かりません。
দৃশ্যত: পরিবেশ সংক্রান্ত সংকট, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে ব্যবস্থা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি , খাদ্য সংকট এবং নর্থ কোরিয়া পারমানবিক সমস্যা এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কোনই ধারণা নেই এটি আদতে কি পরিমান কার্যকরী হবে।
環境問題、地球温暖化対策、原油高騰、食料危機、北朝鮮の核問題などなど話し合われたようですが凡人の私にはどのような実効性が有るのか全く分かりません。
কতিপয় প্রচার মাধ্যম সমালোচনা করেছে [সামিট মিটিং] এবং প্রশ্ন তুলেছে তারা [জিএইট দেশগুলো] কি যে সব লোক না খেয়ে আছে তাদের কষ্ট কখনো বুঝতে পারে কি না কারন খাদ্য সন্কট নিয়ে আলোচনা করার সময় কন্ফারেন্সের টেবিলে খাদ্যের ছড়াছড়ি ছিল।
各国を代表して出席しているのだからどんな贅沢な食事をしょうがどうでも良いことだが世界各国一人一人の命の尊厳が図られる形になって欲しいものです。
তারা তাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছে তাই আমার বিবেচ্য বিষয় না কি ধরনের দামী খাবার তারা খাচ্ছেন, কিন্তু আমি আশা করি তারা পৃথিবীর প্রতিটি মানুষের দু:খ কষ্টের দিকেও খেয়াল রাখবেন।
জিওইট শান্তি মিছিলের মুখোমুখি (ফ্লিকার ব্যবহারকারী এসকেওসুগার সৌজন্যে)
ব্লগার এমকেজেটু ও জিএইট এর রাজকীয় খাবারদাবার বিষয়ে লিখেছেন:
各国の首脳が食べるディナーの話題。
地元の食材をふんだんに使ったメニューでカニだのアスパラだのいいもの使ってまっせっつー。
নেতাদের রাতের খাবার কি দেয়া হবে এই সংবাদটি। খাবার টেবিলে থাকবে প্রচুর পরিমানে স্থানীয়ভাবে প্রস্তুত খাবার যেমন কাঁকড়ার মাংস ও এসপারাগাস।
別に食い物にいちゃもんつけてるわけじゃない。
食い物に始まり、警備だのなんだのに多額の血税が使われる。
それはいい。
世界のＴＯＰが雁首そろえて諸問題を話し合うっていうんだから。
আমি কিন্তু খাবার নিয়ে সমালোচনা করছি না। খাবারের জন্যে নিরাপত্তা থেকে শুরু করে আরও বহুভাবে করদাতাদের বিপূল পরিমানে অর্থ ব্যয় হয়েছে।এটুকু মেনে নেয়া যায়।
কারন সারা বিশ্ব থেকে নেতারা একসাথে হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন।
ただ。
頼むよほんと。
これだけの金かけて、手間かけて、ガソリンが安くならない、食品の値段が下がらない、なんてことになったらどう責任取るんだ。
কিন্তু, খোদার ওয়াস্তে দয়া করে,
এত টাকা পয়সা আর শ্রম এর পেছনে ব্যয় করে যদি তেলের মূল্য এবং খাবারের মূল্য না কমে তাহলে তারা কি করে দায়িত্ব নেবে [এ সকলের]?
উইন্ডসর হোটেল থেকে টোয়াকোর (যেখানে জিএইট সামিট অনুষ্ঠিত হয়েছে) দৃশ্য - ফ্লিকার ব্যাবহারকারী ভেরোইয়ামার সৌজন্যে।
সবশেষে, ব্লগার ফুকপাকসুয়েন একটি ভাল প্রস্তাব দিয়েছেন:
四国や九州からの警察の動員２万人余。……で地球温暖化が主要議題、ならこのサミット開催こそ「地球に優しくない」のが事実。もう国連活動に収斂されていいのでは？　テロ襲撃が危険視されるなら各国首脳が一同に介せずSkypeで会議すれば良し。会場からほど遠き農牧地帯で120名のサミット反対デモにデモ参加者上回る数の警官が防備。異常。
বিশ হাজার পুলিশ অফিসারকে শিকোকু এবং কিউশু থেকে আনা হয়েছিল.. যেখানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মূল আলোচ্য বিষয়. এবং সত্যটি হচ্ছে যে এই সামিট অনুষ্ঠানপর্ব পরিবেশ বান্ধব নয়।  তারা কি জাতিসঙ্ঘের কার্যাবলীর সাথে এটিকে একীভূত করতে পারে না? যদি সন্ত্রাসবাদীদের আক্রমণ একটি হুমকিস্বরুপ থেকে থাকে তাহলে সব নেতাদের একসাথে হওয়ার চেয়ে স্কাইপের মাধ্যমে মিটিং সেরে নিলেই বরঞ্চ ভালো। সামিটের স্থান থেকে বহু দুরে গ্রমা এলাকায় ১২০ জন প্রতিবাদ কারীদের ঠেকাতে কয়েকগুণ পুলিশ সেখানে ছিল। এটি বোকামী।
জিএইট সামিটের আরও ছবির জন্যে ফ্লিকার ব্যবহারকারী প'লেসের একাউন্ট দেখূন।
জাপান: গ্যাসোলিনের উপর করের প্রত্যাবর্তন
জাপানে প্রায় ৫০০০ রাস্তা মেরামতের কর্মসূচিতে অর্থায়ন করার জন্য গ্যাসোলিনের উপর প্রতিটি লিটারে ২৫ ইয়েন “সাময়িকভাবে” কর আরোপ (জাপানী ভাষায়) করা হয়েছে ৩০ বছর পর আবার। বিরোধী দলের সাথে একটি সংক্ষিপ্ত বাকবিতণ্ডার পর এটি কার্যকর করা হয়েছে আর জনগণ এই কর আরোপে খুশি নয় । আসাহি সংবাদপত্রের ২১ এপ্রিলের জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসোয়ার সরকারের জনপ্রিয়তা  উল্লেখযোগ্যভাবে ২৫ শতাংশ কমে গেছে গত মার্চের শেষের জরিপের ৩১ শতাংশ থেকে । এর মধ্যে এই জরিপে দেখা যায় ৬৩ শতাংশ জাপানী  গ্যাসোলিনের উপর কর পূনর্বহাল মেনে নিতে পারে নি, এই মনোভাব ব্লগ এবং ফোরাম গুলোতেও প্রতিফলিত হয়েছে ।
ব্লগার স্প্রে সেইসব মানুষের সমালোচনা করেন যারা তেলের উপর কর আরোপ সর্মথন করেন এ জন্য যে ফলশ্রুতিতে এটি পরিবেশ রক্ষায় সাহায্য করবে ।
賛成派には色々な意見があるが笑ってしまうのが、環境への影響という。どだい今の日本は新車が売れなくて大変だと報道されているのに、税率が低くなったからといって急にガソリン消費量が劇的に上がるわけね〜ってつうの。車を維持するためには多大な経済的負担が必要で公共交通機関がないに等しい地方や俺のような仕事でどうしても車を使わなくてはいけないという人間以外はもつ必要もないんだから。今の若者が昔に比べて車を所有しなくなっているといわれているんだから、ＣＯ２は特に増えるわけではないだろう。
তেলের কর আরোপের সমর্থনকারীদের নানারকম বিশ্লেষণ আছে, পরিবেশের উপর প্রভাব নিয়ে তাদের একটি বিশ্লেষণ রীতিমত হাস্যকর। এরকম একটি প্রতিবেদন আছে আজকের জাপানে একটি নতুন গাড়ি বিক্রি কত কঠিন হয়ে পড়বে, সে জন্য কর কমিয়ে ফেললেই যে সাথে নাটকীয়ভাবে গাড়ি বিক্রি বেড়ে যাবে তা নয়। কারণটি আসলে  একটি গাড়ি রক্ষণাবেক্ষণে অনেক ব্যয় বহুল, আরেকটি কারণ যেখানে কোন জনপরিবহনের কোন ব্যবস্থা নেই, এবং আমার মত মানুষেরা যারা কর্মক্ষেত্রে গাড়ি ব্যবহার করে, তাদের কোন প্রয়োজন নেই। আগের দিনের সাথে তুলনা করলে বলা যায় , তরুণেরা  বর্তমানে গাড়ি কেনা কমিয়ে দিয়েছে তাই মনে হয় না কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির  কোন নির্দিষ্ট কারণ আছে ।
ব্লগার ব্লুটিয়ার গ্যাসোলিনের দাম বৃদ্ধির অভিজ্ঞতা বর্ণনা করে বলেন:
私も昨日の内にいつも行くGSに早めに行ったんですが、もう長い列が出来てました。
昨日は125円で満タン入れましたが、今度入れる時は信じられない程の値に上がってるって事ですよね？
最近は、バターが品切れで価格高騰していたり、小麦粉やいろんな物も値上がりして、家計を預かる身は大変です
・.。*゜・。。・゜／【＞△＜】＼ｴｰﾝ
皆さんの場所ではもうガソリンかなり値上がりしましたか？
গতকাল আমি প্রতিদিনের মত সকালে গ্যাসোলিন স্টেশন গিয়েছিলাম, কিন্তু তার আগেই একটা লম্বা লাইন দাঁড়িয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম অনেক মানুষ শেষ মুহূর্তে তেল ভরে নিচ্ছে, গতকাল আমিও পুরো ট্যাংক গ্যাসোলিন ভরে নিলাম প্রতি লিটার ১২৫ ইয়ানে, আমি বুঝতে পারলাম যে পরবর্তীতে দাম অবিশ্বাস্য রকম বেড়ে যাবে, ঠিক না?? ভোজ্য তেলের মজুদ শেষ হচ্ছে ধীরে ধীরে এবং দাম বাড়ছে প্রতিপদে পদে, অন্যান্য জিনিসপত্র যেমন আঁটার দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খরচ মেটানো কঠিন হয়ে যাচ্ছে।
সবাইকে বলছি, গ্যাসোলিনের দাম বৃদ্ধিতে আপনার মতামত কি?
ব্লগার কচিবক্স বলেন কঠিন সময় যাচ্ছে:
朝の出勤時間からすでにGSには駆け込み給油の車が３０〜４０台ほど列を作っていました。
「ま、仕事帰りには少し落ち着いているだろう」とタカをくくっていましたが、
とんでもない！車列はさらに長くなり、数え切れないほどの長蛇！
さすがに仕事帰りに並ぶ気力も無く家に帰りましたが、うーん、やはり給油しとかないと・・
আমি যখন সকালে কর্মস্থলে যাচ্ছিলাম তখন দেখি সেখানে ইতিমধ্যে ৩০ থেকে ৪০ টি গাড়ি শেষ মুহুর্তে গ্যাস নিতে ব্যস্ত । আমি ভাবলাম ”কিছু সময় পর বিষয়টা শান্ত হয়ে যাবে, এর মধ্যে আমি অফিস থেকে ফিরে আসি।” কিন্তু ফিরে এসেও দেখলাম লাইন এখনও শেষ হয়নি, লাইন আরো লম্বা হয়েছে এবং গাড়ি  গুনে শেষ করা যাবে না । আমি বুঝতে পারলাম অফিস থেকে বাড়ি ফেরার পথে এই লম্বা লাইনে দাড়িয়ে গ্যাস নেয়ার মতো শক্তি আমার নেই, আমি সরাসরি বাড়ি ফিরলাম। কিন্তু আমার মনে হয়েছে, আমার গ্যাস নেয়া প্রয়োজন ছিল·· ··
夕食後、さすがにさっきよりは・・・などと希望的観測を持ちながらいざ出陣！
もちろん惨敗。
রাতের খাবার শেষে অবস্থার উন্নতি হবে, এমন আশাবাদী চিন্তা করতে থাকলাম যে আমি সহজেই গ্যাস নিতে পারব,  কিন্তু আমি ব্যর্থ হলাম ।
セルフ給油所はあきらめ、近くの有人スタンドに行ったのですが、なんとそこは
「売り切れ」の文字が！！
আমি কাছের আরেক স্টেশনে গেলাম গ্যাস নেয়ার জন্য, সেখানে গিয়ে দেখি ”বিক্রি শেষ” ।
始めて見たゾ！売り切れなんて！　さて、現在午後１１時。どうするオレ！？
আমি প্রথমবারের এই শব্দটা দেখলাম ”বিক্রি শেষ” । ভালো,  এখন রাত ১১টা বাজে, এখন আমার কি করা উচিত?
ভিডিও হাব: পৃথিবী ব্যাপি মহিলা অ্যাক্টিভিস্টদের (প্রতিবাদী) অধিকার রক্ষা করে চলেছে
‘উইটনেস' এর দ্যা হাব বেটা   ‘মহিলাদের জন্য মানবাধিকার, সবার জন্য মানবাধিকার‘ শীর্ষক অনুষ্ঠানের ৩টি ভিডিও দেখিয়েছে যেখানে অন্যান্য মহিলাদের অধিকার রক্ষায় নিবেদিত ৩জন বলিষ্ঠ মহিলা বলছেন মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন সম্পর্কে।
ক্যাম্পেইনের ওয়েবসাইট থেকে:
মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন  মহিলা অধিকার রক্ষার একটা আন্তর্জাতিক প্রচেষ্টা সেই সব মহিলা কর্মীদের স্বীকৃতি আর রক্ষার যারা সবার জন্যে মানবাধিকার রক্ষার জন্য চেষ্টা করেন। এই ক্যাম্পেইনে বলা হয়েছে যে যে সব মহিলা বিশেষ করে মহিলাদের অধিকার রক্ষার জন্য কাজ করে তারা নিজেদের লিঙ্গের জন্য অনেক সময় নির্যাতনের শিকার হন। এ ছাড়া এখানে যারা মহিলাদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে তাদের পরিস্থিতি বিশেষ করে যারা সমকামী, বাইসেক্সুয়াল,  উভলিঙ্গদের নিয়ে কাজ করে তারা যে সব নির্যাতনের সম্মুখীন হন তা তুলে ধরেছে। এইসব কর্মীদের পরিচয় আর তারা যে ধরনের অধিকার তুলে ধরতে চায় দুটো মিলে তাদেরকে এই ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
বর্তমানে হাব এ ৩টি ভিডিও আছে, আর তা সম্পাদকের সেরা হিসেবে বাছা হয়েছে:
১)  শ্রীলংকার ইনফর্ম সংগঠনের এর সুনিলা আবেয়েসেকেরা এই ক্যাম্পেইন আর কি করে লিঙ্গ বিষয়ক জিনিষ মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য বাস্তবায়ন করা প্রয়োজন তা তুলে ধরেছেন।
২) এ ডাব্লিউ আই ডি সংগঠনের লিডিয়া আলপিজার বলেছেন লিঙ্গ সমতার ব্যাপারে অযৌন সব বিষয় গুরুত্বপূর্ণ যেমন অর্থায়ন বলে  তিনি মনে করেন: ‘মূলধন ছাড়া কষ্টার্জিত রাজনৈতিক ইচ্ছা মহিলাদের অধিকার তুলে ধরার কোন সম্ভাবনা নেই'
৩) আর গ্লোবাল ক্যাম্পেন টু স্টোপ কিলিং এন্ড স্টোনিং এর  আয়েশা শাহিদ  ব্যাখ্যা করেছেন কেন ঐতিহ্য বা ধর্মের উপর ভিত্তি করে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হওয়া উচিত।
নিন্মে উক্ত তিন মহিলার ভিডিও দেয়া হল যা ভায়োলেটা ক্রাসনিক আপলোড করেছেন।
<object><embed src="http://hub.witness.org/sites/hub.witness.org/modules/contrib-5/flvmediaplayer/mediaplayer.swf" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="true" flashvars="config=http://hub.witness.org/flvmediaplayer/4313" height="260" width="320"></embed></object>
<object><embed src="http://hub.witness.org/sites/hub.witness.org/modules/contrib-5/flvmediaplayer/mediaplayer.swf" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="true" flashvars="config=http://hub.witness.org/flvmediaplayer/4307" height="260" width="320"></embed></object>
<object><embed src="http://hub.witness.org/sites/hub.witness.org/modules/contrib-5/flvmediaplayer/mediaplayer.swf" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="true" flashvars="config=http://hub.witness.org/flvmediaplayer/4304" height="260" width="320"></embed></object>
তাহলে হাব কি? এটা একটা ওয়েবসাইট যেখানে মানবাধিকার সংক্রান্ত ভিডিও যে কেউ দিতে পারেন, যাতে এই বিষয়ে উৎসাহীরা এটা দেখতে পারে, অন্যান্য নিয়মিত ভিডিও আপলোডিং থেকে কষ্ট করে খোঁজার চেষ্টা না করে। এটা মানবাধিকার বিষয়ক জিনিষ সরাসরি পাবার একটা উপায় যাদের দরকার তাদের জন্য।
পরেরটি হচ্ছে একটা ৬০ উন্নয়ন মূলক ভিডিও যেটা বোঝাচ্ছে হাব কি করে আর কি করে এতে অংশ গ্রহণ করা যায়।
<object><embed src="http://hub.witness.org/sites/hub.witness.org/modules/contrib-5/flvmediaplayer/mediaplayer.swf" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="true" flashvars="config=http://hub.witness.org/flvmediaplayer/2217" height="260" width="320"></embed></object>
আফঘানিস্তান: যুদ্ধ, খরচ ও তার প্রভাব
আফঘানিস্তানের গোত্রগুলো ক্রমান্বয়ে অসহিষ্ণু হয়ে যাচ্ছে। দক্ষিণ এবং  পূর্বের নিরাপত্তার ব্যবস্থা গুলো একদিকে ভেঙ্গে পরছে আর কাবুল এবং ন্যাটোর প্রতিশ্রুতিগুলো ফাঁকা শোনাচ্ছে। জশুয়া ফাউস্ট  লিখছেন কেন এমন হল।
রাশিয়া: স্বাস্থ্য সেবা সামর্থের বাইরে
উইন্ডোজ অন ইউরেশিয়া  ব্লগ সেইসব রাশিয়ানদের নিয়ে লিখছে যাদের স্বাস্থ্য সেবা গ্রহণ  করার জন্যে আর্থিক সামর্থ নেই।
কেনিয়াঃ রাজনৈতিক সংঘর্ষ নিরূপনে সাইবারএ্যাকটিভিজম
কেনিয়ার নাগরিক সাংবাদিক এবং একটিভিস্টরা নির্বাচন পরবর্তী সঙ্কট, ধারাবাহিক সহিংসতার সংবাদ ও তথ্য সংগ্রহ করা ও বিনিময়, সঙ্কটকালের ছবি বিনিময় এবং অসহায়দের সাহায্য করার জন্য অর্থ জোগাড় করতে বর্ধিত মাত্রায় ঝুঁকে পড়েছেন জনপ্রিয় ওয়েব ২.০ টুলস এবং এপ্লিকেশন যেমন উইকি, ব্লগস, ফেসবুক, ফ্লিকর, টুইটার এবং ম্যাশআপ এর দিকে।
ম্যাশআপ
কেনিয়ান পন্ডিত  ব্লগ গুগল ম্যাপস ব্যবহার করে সহিংসতা এবং ধ্বংসের চিত্র ধারণের একটি ম্যাশআপ তৈরি করার জন্য স্বেচ্ছাসেবী আহবান করেছে:
গুগল আর্থ বিস্তারিতভাবে কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতি সংগঠিত হয়েছে তা তুলে ধরতে পারে। আমার মনে হচ্ছে দীর্ঘমেয়াদী ভাবনার খোরাক হিসেবে এই তথ্যগুলির রেকর্ড রাখাটা সহায়ক হবে। স্থানীয় পর্যায়ে সমাধানের প্রক্রিয়ায় প্রথমেই আসতে হবে যা ঘটেছে তার সত্য চিত্র। একটা কিছু করতে আগ্রহী, প্রযুক্তি জ্ঞানসম্পন্নদের কেউ কি গুগল ম্যাপস ব্যবহার করে সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের  চিত্র ধারণের জন্য একটা ম্যাশআপ তৈরি করবেন?
হোয়াইট আফ্রিকান এই একই বিষয় নিয়ে লিখেছে:
বস্তুত, যদি এরকম একটি ঘটনা ঘটে - আশা করা যায় কারো কাছে তার একটা ছবি বা ভিডিও তোলা থাকবে। একটি রিপোর্ট যাতে থাকে কি ঘটেছে, কারা ঘটিয়েছে এবং একটি স্থানের কথা। এই তথ্য গুলো প্রদান করা হয় এবং তারপরে সেটাকে একটা ম্যাপ নির্ভর উপস্থাপনায় সন্নিবেশিত করা হয় যা স্থান এবং ক্যাটেগরী ধরে খুঁজে বের করার জন্য সহজসাধ্য হয়।
ইথান জুকারম্যান বলেছেন:
কেনিয়ার কারুচুপির নির্বাচনের পরবর্তী সংঘর্ষ নিরূপণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়ার কাছে নিহত ও আহতের সঠিক সংখ্যা থেকে অনেক কম থাকার সম্ভাবনা। একটা ব্লগ পোস্টে গত সপ্তাহে, ওরি ওকোলোহ পরামর্শ দিয়েছেন যে একটা ওয়েব বেইজড ম্যাপে সংঘর্ষের ঘটনা ও স্থানকে তুলে ধরার জন্য একটা প্রকল্প চালু করতে।
এই ধারণাটি দেশে থাকা ও প্রবাসী কেনিয়ানরা লুফে নেয়, এবং সপ্তাহব্যাপী পরিশ্রমের পরে কেনিয়ান ডেভেলপার ডেভিড কোবিয়া উশাহিদি ওয়েবসাইটটি প্রকাশ করেন। এই সাইটটি হোয়াইট আফ্রিকান ব্লগার এরিক “হ্যাস” হারসম্যানের এর ডিজাইন স্কেচের উপরে নির্ভর করে তৈরি করা এবং বিপুল মাত্রায় কেনিয়ান ব্লগার ও রাজনীতিবিদদের তথ্য এখানে একত্রিত করা হয়েছে।
কেনিয়ান পন্ডিতের ধারাবাহিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের চিত্র ধারণের টুলের জন্য আহ্বানের ফসল হচ্ছে উশাহিদি। হোয়াইট আফ্রিকান উশাহিদিকে সবাইকে পরিচয় করিয়ে দেন। সোহালী ভাষায় উশাহিদির অর্থ হচ্ছে স্বীকারোক্তি:
উশাহিদি.কম  হচ্ছে যে সমস্ত মানুষদের জন্য কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতার সাক্ষী তাদের জন্যে একটি টুল। আপনি যদি কোন ঘটনা দেখে থাকেন তবে তা জানাতে পারেন যা পরবর্তীতে একটা ম্যাপের মাধ্যমে প্রকাশিত হবে যাতে অন্যরা দেখতে পারে কোথায় সংগঠিত হয়েছে সহিংসতা।
এই প্রকল্পের শুরুতে বাস্তবায়নের জন্য প্রযুক্তির অংশটাই মনে হতে পারত সবচেয়ে সুকঠিন। শেষাবধি, এটা একটা শুধু নিমিত্ত মাত্র কারন সব চেয়ে কঠিন কাজটি করার দায়িত্ব নিয়েছে এনজিওতে কাজ করা মানুষগুলো যারা তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা নিশ্চিত করবেন।
“সামাজিক মিডিয়া যেমন হতে পারে” শীর্ষক লেখায় মাইক স্টপফোর্থ  লিখেছেন:
সাইটটির ডিজাইন ও ধারণা আশ্চর্যজনকভাবে সহজ - এটি একটা গুগুল ম্যাপসের ম্যাশআপ যা ব্যবহারকারীদের বর্ণনা ও স্থান উল্লেখের মাধ্যমে অন্যায় ও সংঘর্ষের রিপোর্টিং এর সুবিধা দেয়।
বর্তমানে এটি ওয়েবের মাধ্যমে করা হলেও এসএমএসের মাধ্যমে অংশ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সাইটটিতে কোন রেজিস্ট্রেশনের দরকার হয় না (কারণ, অবশ্যই, কেউ এখানে অর্থ উপার্জন করতে চায় না)
আলফাজিরি উশাহিদী  সন্বন্ধে মন্তব্য করেছেন:
এই সঙ্কটকালে কেনিয়ানরা যোগাযোগ স্থাপন ও স্ব-রিপোর্টিং এর জন্য একটা জটিল তথ্য নেটওয়ার্ক তৈরী করেছে যেখানে কেনিয়া সরকার প্রচলিত মিডিয়ার উপরে নানা প্রতিবন্ধকতা স্থাপন করেছে। এর সাফল্য উল্লেখযোগ্য কিন্তু এক দল মানুষ বোধগম্যতার অনেক বেশী কিছু করে দেখিয়েছে। একদম ঘটনার স্থান থেকে তারা ধারণ ও পরীক্ষা করছে নির্বাচন পরবর্তী সহিংসতা।
টুলটি বিকশিত হচ্ছে দ্রুত:
এর ব্যবহার বিধি সবসময়ই আরো স্বচ্ছ ও উন্নত করা হচ্ছে। এক নিমিষে দেখে নেয়ার জন্য এখানে আমরা যা করেছি এবং যা করছি তার ধারণা দেয়া হল:
* আপনার মোবাইল ফোন থেকে এখন আপনি এসএমএসের মাধ্যমে রিপোর্ট পাঠাতে পারেন +৪৪৭৬২৪৮০২৬৩৫ নম্বরে
* আপনার রিপোর্ট ও ছবি ইমেইল করতে পারেন tips@ushahidi.com এ
* “শান্তি প্রচেষ্টা” নামে একটা বাটন সংযুক্ত করা হয়েছে যা আশাপ্রদ বিষয়গুলো দেখাবে
* “কিভাবে আপনি সাহায্য করবেন” পেজ শুরু করা হয়েছে।
* “কিভাবে আপনি সাহায্য করতে পারেন” এই পাতা চালু করা হয়েছে। প্রথম উপায় হচ্ছে মামামাইকস.কম এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো যা কেনিয়ান রেড ক্রসের মাধ্যমে বিতরণ করা হবে।
* এবাউট পাতায় নতুন বাটন (কপি/পেস্ট কোড সহ) যোগ করা হয়েছে যা আপনি আপনার ব্লগে যোগ করে এর প্রচার করতে পারেন।
“ডিজিটাল একটিভিস্টরা কেনিয়াকে সাহায্য করার উপায় খুঁজে পেয়েছে” এই লেখায় ইথান লিখছেন:
এই এপ্লিকেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা কেনিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছে এবং এই জরুরী অবস্থা সম্পর্কে ধারণা দিচ্ছে:
- কেনিয়ান ব্লগাররা তাদের দেশের অবস্থা কাছে থেকে পর্যবেক্ষণ করছে। তাদের আবেগ এবং প্রযুক্তিগত জ্ঞানের সংমিশ্রন দিয়ে আমরা দেখতে পাব প্রযুক্তির  নতুন ধারা ব্যবহার যার মাধ্যমে পরিস্থিতির পর্যবেক্ষণ ও তা লিপিবদ্ধ করা হবে যাদের দরকার তাদের জন্যে।
-একটি এসএমএস এপ্লিকেশন তৈরি করার চেয়ে একটি ওয়েব এপ্লিকেশন তৈরি করা খুবই সহজ যদিও এসএমএস এপ্লিকেশন হয়ত অনেক ক্ষেত্রে অধিক কার্যকরী। এটি উন্নয়নশীল দেশের জন্যে একটি বাস্তবতা। যেহেতু আমরা জানি যে (রেডিওর সাথে) মোবাইল হচ্ছে ব্যাপক জনগোষ্ঠীর কাছে তথ্য প্রবাহ নিশ্চিত করার সবচেয়ে ভাল অবকাঠামো, আমাদের যে কোন (ওয়েব) এপ্লিকেশন তৈরি করার সময় তাই এটি লক্ষ্য রেখে ভাল টুল বানাতে সচেষ্ট হওয়া প্রয়োজন।
- যখন কোন সংকট ঘটে, মানুষ সাহায্য করার উপায় খোঁজে, এবং অনেকে অনলাইন টুল ব্যবহার করে সাহায্য করার চেষ্টা করে। আমরা এমন দেখেছি ২০০৪ সালের ডিসেম্বরের সুনামির পরে যখন দক্ষিন এশিয়া এবং বিশ্বের অন্যান্য স্থানের ব্লগার এসইএ-ইএটি ব্লগের মাধ্যমে ত্রাণের উদ্যোগ নিয়েছিল। আমরা এমন দেখেছি আমেরিকায় কাটরিনা সাইক্লোনের পর যখন বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোক মিলে পিউপল ফাইন্ডার নামে একটি ডাটাবেজ তৈরি করেছিল যার মাধ্যমে দুর্গতদের পরিবারের লোকদের একে অপরকে খুঁজে পেতে সহায়তা করা হয়েছে। এবং আমরা এটি এখন কেনিয়ায় দেখছি।
মোবাইল ফোন:
আফ্রিকানিউজ.কম মোবাইল ফোনের মাধ্যমে রিপোর্ট করার উপায় নিয়ে গবেষণা করছে কেনিয়ার সংঘাতের রিপোর্ট করতে:
কেনিয়াতে প্রচার মাধ্যমের কণ্ঠরোধ করার পর মোবাইল ফোন নির্বাচন পর্যবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে নির্বাচন পরবর্তী সহিংসতা কভার করার জন্যে এটি তেমনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আফ্রিকানিউজ.কম  ইন্টারনেটসহ মোবাইল ফোন ব্যবহার করে কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতাকে রিপোর্ট করছে।  স্থানীয় আফ্রিকান সাংবাদিকরা এইসব উন্নত প্রযুক্তির মোবাইল ফোন দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে পোর্টেবল কি বোর্ড ব্যবহার করে তাজা সংবাদ, ছবি এবং ছোট ভিডিও সংগ্রহ করেছে। এই সাংবাদিকরা তাদের মোবাইল ফোন ব্যবহার করেই আফ্রিকানিউজ.কম এ পোস্ট করেছে। আফ্রিকায় এই প্রথমবারের মত মোবাইল সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে।
সোকারি তার ‘কেনিয়ার সংকট উত্তরনে প্রযুক্তির ব্যবহার‘ নামক পোস্টে জানাচ্ছেন যে মোবাইল ফোনের ক্রেডিট ব্যবহার করে অর্থ বিতরণ করা হচ্ছে।:
ভয় এবং সংঘাতময় পরিবেশে যখন প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং পরিবহনগুলোও অপ্রতুল ও ব্যয়সাধ্য ছিল তখন আপনি কি করে আপনার বন্ধু এবং পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতেন? আপনি কি করে অর্থ লেনদেন করতেন যখন ব্যান্ক এবং অন্যান্য অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার অফিসগুলো বন্ধ ছিল?
সহজ উত্তর হচ্ছে সহজলভ্য মোবাইল ফোন। একজন একটিভিস্ট (তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে নাম বলছি না) লিখেছে কিভাবে সে সাহায্যের টাকা দুরের অভাবী লোকদের কাছে বিতরণ করেছে মোবাইল ফোনের ক্রেডিট ব্যবহার করে। এল্ডেরটে একজনের পরিবহনের জন্যে টাকা প্রয়োজন ছিল। অন্যান্যরা ওয়েস্টার্ন ইউনিয়নের বুথ পাচ্ছিল না টাকা পাওয়ার জন্যে এই ধরনের নানা সমস্যা।  তিনি তাদেরকে ফোন করেই ক্রেডিট স্থানান্তর করেছেন এবং তারা তা অর্থে রূপান্তর করতে পেরেছে (অন্যের কাছে বিক্রি করে)।
মাশাদা নামের একটি কেনিয়ান অনলাইন ফোরাম একটি এস এম এস হটলাইন তৈরি করেছে যা ব্যবহার করে কোন ইন্টারনেট এক্সেস ছাড়া কেনিয়ানরা তাদের মোবাইল ব্যবহার করে সংবাদ পাঠাতে পেরেছেন:
সংঘাত ছড়িয়ে পরার সাথে সাথেই,  মাশাদা, একটি জনপ্রিয় কেনিয়ান অনলাইন ফোরাম একটি একটি এস এম এস হটলাইন চালু করেছে সংবাদ পাঠানোর জন্যে। এছাড়াও অনেক কেনিয়ান জনপ্রিয় ব্লগ এস এম এস এর মাধ্যমে তাদের ব্লগে মন্তব্য পাচ্ছেন।
সাথে সাথেই কেনিয়ান সরকার মোবাইল ব্যবহারকরীদের সতর্ক করে দিচ্ছিল যে তারা যদি অশান্তি ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জশুয়া  আমাদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন এসএমএস এর শক্তি এবং এর ব্যবহারের বিপদের কথা:
গত বছর উগান্ডার কাম্পালায় মাবিরা জঙ্গল নিয়ে একটি প্রতিবাদ এএমএস ব্যবহার করে দ্রুত সংগঠিত করা হয়েছিল যা পরবর্তীতে সংঘাতে রূপ নেয় এবং একজন মারা যায়।
ব্লগ
গ্লোবাল ভয়েসেস অনলাইন একটি বিশেষ কেনিয়া কাভারেজ পাতা খুলেছে ‘২০০৮ নির্বাচন পরবর্তী কেনিয়া‘
ব্ল্যাক লুকস ব্লগ পামবাজুকা নিউজ এর তৈরি করা একটি একশন এলার্ট ব্লগ সম্পর্কে লিখছেন যা কেনিয়ার সাম্প্রতিক সংবাদ পরিবেশন করছে।
হোয়াইট আফ্রিকান কেনিয়ার নির্বচন পরবর্তী সংঘাত নিয়ে যে সমস্ত ব্লগ লিখছে তাদের একটি তালিকা তৈরি করেছে।
কেনিয়ান টুইটার বলয়:
আফ্রোমিউজিং তার টুইটার চ্যানেল ব্যবহার করে কেনিয়া থেকে দ্রুত আপডেট ও রিপোর্ট পাঠাচ্ছেন:
আপনারা বিশ্বের যে কোন স্থান থেকে সাহায্য করতে পারেন: মামামাইকস সাহায্য সংগ্রহ পাতা এখন চালু আছে http://www.mamamikes.com ০৩:৫০ এএম জানুয়ারী ১১, ২০০৮ ওয়েব থেকে।
মামামাইকস এবং রেডক্রসের সাথে কাজ করছি সাহায্য সংগ্রহের একটি অনলাইন পাতা খোলার জন্যে ০৯:০৩ এএম জানুয়ারী ০৭, ২০০৮ ওয়েব থেকে।
এনবিআই: এল্ডে জিও ডাটা খুঁজছি গুগল ম্যাশআপ সাইটের জন্য। হ্যালো কারও কাছে তথ্য আছে এ সংক্রান্ত? ধন্যবাদ   ১০:২৩ এএম জানুয়ারী ০২, ২০০৮ ওয়েব থেকে
ফ্লিকারে ছবি পোনস্ট করেছি। এল্ডেই আছি এখনও।  উত্তেজনা একটি কমেছে দিনের আলোয়। কি হয় বলা যায় না। ০৪:১৫ এএম জানুয়ারী ০১, ২০০৮ ওয়েব থেকে
পোলিং স্টেশন পাশ কাটিয়ে যাচ্ছি। এল্ডির অনেক স্থানেই মনে হয় রায়লা জিতেছে বিশাল ব্যবধানে ০১:৩৯ পিএম ডিসেম্বর ২৭, ২০০৮ ওয়েব থেকে
কেনিয়ানিউজ  একটি টুইটার চ্যানেল যা কেনিয়ার ঘটনাগুলো সম্পর্কে সাম্প্রতিক তথ্য দিচ্ছে:
বিরোধী দলীয় নেতারা তিনদিন ব্যাপী প্রতিবাদের জন্যে রাস্তায় নামছে বুধবার থেকে। নতুন করে সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে । ১৪ ঘন্টা আগে ওয়েব থেকে
কফি আনান কাল আসছেন দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করতে।  ১৪ ঘন্টা আগে ওয়েব থেকে
হিউমাস রাইটিস ওয়াচ সরকারের কাছে আবেদন করেছে বুধবার থেকে অনুষ্ঠিতব্য বিরোধী দলীয় নেতা রায়লার রেলীকে বাধা না দিতে।  ০৪:১৮ পিএম জানুয়ারী ১৩, ২০০৮ ওয়েব থেকে
কেনিয়ায় সংঘাতে মৃতের সংখ্যা ৭০০। প্রতিবাদ সমাবেশের সংখ্যা বেড়েই চলছে। ০৪:১৭ পিএম জানুয়ারী ১৩, ২০০৮ ওয়েব থেকে
কেনিয়ার প্রেসিডেন্ট বলেছেন কোন পুন:গণনা বা নতুন ভোট নয়।  ০১:৩৯ পিএম জানুয়ারী ০৯, ২০০৮ ওয়েব থেকে
ফেসবুক
ফেসবুক ও তহবিল সংগ্রহ এবং তথ্য প্রচারের একটি অবকাঠামো হিসেবে দাড়িয়েছে। ফেসবুকে “কেনিয়ার নির্বাচন পরবর্তী মানবিক সংকট” গ্রুপ তৈরি করা হয়েছে এ সম্পর্কে তথ্য সবাইকে জানানোর জন্য।
এই পাতায় কিছু মন্তব্য:
“হাই নাদিন। সাহায্য করার ইচ্ছা প্রকাশের জন্যে ধন্যবাদ। উকুন্ডায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। কিন্তু এখনও অনেক পরিবার এই সংকটের কারনে অর্থ কষ্টে ভুগছে। গত দুই সপ্তাহে বাজার বন্ধ ছিল লুট হয়ে যাওয়ার ভয়ে। আপনি তো জানেন সেখানে লোকেরা দিন আনে দিন খায়।  যাই হোক এখন প্রধান চাহিদা হচ্ছে খাদ্য। অনেক অভুক্ত শিশু আছে সেখানে। আমি মামা কেনকে যে সাহায্য পাঠিয়েছি, আমি তাকে বলেছি তা দিয়ে যেন অভাবী ও অভুক্ত শিশুদের খাওয়ানো হয়। আমি জানি তার হৃদয় খুবই কোমল এবং অভুক্ত শিশুদের না খাইয়ে সে নিজে খাবে না।”
“হেই, আমি এমন গ্রুপই খুঁজছিলাম। রাজণেতিক বক্তৃতা ও কথাবার্তা শুনতে শুনতে আমি ক্লান্ত এবং আমি এখন শুধু সাহায্য করতে চাই।   তাই উকুন্ডার পরিস্থিতি সম্পর্কে আরও কিছু জানা এবং সেখানে এখন কোন জিনিষ অধিক প্রয়োজন? আমার কিছু বন্ধু ওইখানে থাকে এবং আমি আমার অর্থ সাহায্য তাদের কাছে পাঠাতে পারি যা দিয়ে তারা শিশুদের জন্যে প্রয়োজনীয় দ্রব্য পাঠাতে পারে। কার কি লাগবে একটু জানাবেন। ধন্যবাদ!”
আয়ারল্যান্ডের খ্রিষ্টিয়ান ব্লাইন্ড মিশন  তৈরি করেছে ‘কেনিয়ায় জরুরী সংকট‘ গ্রুপ
তেমন আরেকটি গ্রুপ “পিস ফর কেনিয়া‘
এই ফেসবুক কজ সামারিটান পার্স  ( http://www.samaritanspurse.org/ ) সংস্থার জন্যে তহবিল সংগ্রহ করার জন্যে তৈরি। এই সংস্থা অন্যান্যদের সাথে প্রায় পাঁচ লক্ষ দুর্গত কেনিয়ানদের (যার মধ্যে প্রায় আড়াই লক্ষ  শরনার্থী) সাহায্য করার ব্রত নিয়েছে। জাতিগত দাঙ্গায় আরও অনেকে এখন পালাচ্ছে।
ফ্লিকার
২০০৮ সালের কেনিয়ার নির্বাচনের একটি ফ্লিকার পাতা রয়েছে:
আফ্রিকাপাথের জশুয়া ওয়ানিয়ামা কেনিয়ার নির্বাচন পরবর্তী সংকটের উপর ফ্লিকারে তুলে দেয়া ছবির সংখ্যা বৃদ্ধি ও তা ব্যবস্থাপনার জন্যে এগিয়ে এসেছেন।  আপনারা কেনিয়ার নির্বাচন পরবর্তী ছবিগুলো এই ফ্লিকার গ্রুপে পাবেন। আপনার ছবিও পাঠাতে পারবেন ‘KenyaElection2007′ এই ট্যাগ আপনার ছবিতে ব্যবহার করে।
উইকি
লিথুয়ানিয়ার একটিভিস্ট আঁদ্রেয়াস কুলিকসকাস তার অনলাইন কমিউনিটির উইকি ব্যবহার করে সাহায্যের আবেদন করছেন:
আমাদের সাথে দেখা করেন! আমাদের চ্যাট এবং ইউক সেসনে এসে কেনিয়ার পুন:জাগরনে সাহয্য করুন। লিথুয়ানিয়া এবং বিশ্ব থকে অনুপ্রেরনা গ্রহণ করুন।
সোকারি তাদের কাজ সম্পর্কে লিখছেন:
একটি চমৎকার রিসোর্স হচ্ছে ওয়ার্কনেটের গ্লোবাল কমিউনিটি উইকি সাইট। তারা কেনিয়ানদের জন্যে নতুন সাইট, ব্লগ, একশন এলার্ট, চ্যাট রুম ইত্যাদির নিমিত্তে ডেডিকেটেড ওয়েব স্পেসের সুবিধা দিচ্ছে।
ইথান লিখছেন কেনিয়ানরা কি করে পে পাল, এম পেসা এবং মামা মাইক (কেনিয়ার প্রধান ই-কমার্স সাইট) ব্যবহার করছে:
লিথুয়ানিয়ার একটিভিস্ট আঁদ্রেয়াস কুলিকসকাস তার অনলাইন কমিউনিটির উইকির মাধ্যমে পে-পাল ব্যবহার করে তহবিল সংগ্রহ করছে এবং মোবাইল ফোন ক্রেডিট ট্রান্সফার সার্ভিস যেমন মামা মাইক এবং এম পেসার মাধ্যমে তা কেনিয়ার লোকদের কাছে বিতরণ করছে। তারা কার কাছে টাকা পাঠাতে হবে তা নির্ধারণ করছে সাধারণ জনপ্রিয়তা নির্ধারনী পদ্ধতির মাধ্যমে- তারা তাদের কেনিয়ান বন্ধুদের কাছে জানতে চাচ্ছে কার বেশী সাহায্য দরকার।
ডিজিটাল ডিভাইড কমাতে সচেষ্ট
সবশেষে, কেনিয়ার ডিজিটাল ডিভাইড কমাতে এটি কেমন ভুমিকা রাখছে?
যদিও ব্লগ, ইমেইল, টুইটার এবং ইন্টারনেট কেনিয়ায় আসলে কি ঘটছে তা বিশ্বের কাছে জানাতে সচেষ্ট ছিল, আমি সন্তুষ্ট নই এতে। কারন এইসব তথ্য প্রবাহ তৃণমূল পর্যায় থেকে হতে হবে। সাধারণ কেনিয়ানদের অনেকেরই সামর্থ নেই এইসব ওয়েব নির্ভর টুল ব্যবহার করার।
আসুন আমাদের চিন্তা এবং কার্য:ক্ষমতা এইসব প্রযুক্তি ধনীদের পাশ কাটিয়ে সাধারণ মানুষদের সমস্যা সমাধানের জন্যে কাজে লাগাই।
কিরগিজ কর্তৃপক্ষ তাজিকিস্তানে বিদ্যুত সরবরাহ বন্ধ করেছে
আয়ান ডেইন লিখছেন যে কিরগিজ কর্তৃপক্ষ তাজিকিস্তানে বিদ্যুত সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারন তাদের মতে তাজিকরা তাদের প্রতিশ্রুতি পালন করতে অস্বীকার করেছে। চরম বিদ্যুৎ সংকটের জন্যে তাজিকিস্তানের লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে।
ঘানা/নাইজেরিয়া: পশ্চিম আফ্রিকা জুড়ে ইলেক্ট্রনিক লেনদেন
ওলুনিঈ  ঘানা এবং নাইজেরিয়াকে যোগ করে একটি ইলেকট্রনিক মূল্য পরিশোধ নেটওয়ার্কের ব্যাপারে আলাপ করছেন: ” ভ্যানগার্ডস ওয়েবসাইটের একটি খবর  অনুযায়ী  নাইজেরিয়াতে ইস্যুকৃত  ইট্রানজ্যাক্ট কার্ড  ঘানাতে ইট্রানজ্যাক্ট কার্ড গ্রহনকারী  এটিএম এ ব্যবহার করা যাবে এবং ঘানাতে ইস্যুকৃত গুলো নাইজেরিয়াতে ব্যবহার করা যাবে।”