The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

অর্থ বিষয় আর্কাইভ

আর এস এস ফিড অর্থ

2009-11-04

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

2009-09-13

ইকুয়েডর: নতুন করে কর আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা

ইকুয়েডরের সরকার সম্প্রতি কর নীতিতে বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করে। দেশটিতে চাকুরির বাজার বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে অর্থনৈতিক ব্লগাররা এই সমস্ত পরিবর্তনে ভিন্ন ভিন্ন চিন্তা ব্যক্ত করেছেন।

2009-07-13

বার্বাডোজ ,
ত্রিনিদাদ ও টোবাগো

“ওয়েস্ট ইন্ডিজের জন্যে তাদের ক্রিকেট দল কম্পাস নয়, বরং ব্যারোমিটার। তবে সেই টিমের বর্তমান অবস্থা এবং পারফর্মেন্স আমাদের নতুন কোন দিকনির্দেশ করে না। এটি বোঝায় মানুষ হিসেবে আমরা কোন পর্যায়ে আছি, এবং আমরা বেশ ঝামেলায় আছি:” জানাচ্ছেন বার্বাডোস থেকে বিসি পাইরেস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোশিয়েশন এর বর্তমান অচলাবস্থা নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

2009-05-04

কুয়েত: সোয়াইন ফ্লুর গল্প

কুয়াত শহর থেকে সালাম! যদিও নির্বাচন সংশ্লিষ্ট গল্প আরবী - ভাষার ব্লগকে দখলে রেখেছে। তবে অন্যান্য বিষয়ের মধ্যে এই সপ্তাহে ইংরেজী- ভাষার ব্লগে সোয়াইন ফ্লু ছিল মূল বিষয়। আজকের লেখা আমরা শুরু করি 'সোয়াইন ফ্লু নিয়ে বাতিকগ্রস্থ' নামে পোস্ট দিয়ে, যেখানে দান্ডেরমা বলেছেন তার পাগলের মতো বাধ্যতামূলক সূচিবায়ুগ্রস্ততার কথা যা ভয়ঙ্কর ...

2009-05-03

ইউক্রেইন: ধ্বংসস্তূপ আর লোভ

লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সাবেলফ অডেসার সমুদ্রের ধারের একটা যুবাদের ক্যাম্পের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করেছেন আর জায়গাটার সাম্প্রতিক ইতিহাস বর্ণনা করেছেন। দূর্ভাগ্যবশত: বর্তমান ইউক্রেইনের একটি সাধারণ দৃশ্য এটি: অডেসার বলশই ফন্টানের ১৩তম স্টেশনের কাছে এটি একটি পুরোন ক্যাম্প। এটি পুরোপুরি জনশূণ্য, যেটা আশ্চর্যজনক, কারন এর চারিদিকে অভিজাত বাড়ি। এই ধরনের জায়গার ...

2009-04-09

শ্রীলন্কা

রাইজিং অফ সাইক্লোন ব্লগ ২০০৪ সালের ডিসেম্বরে সুনামির পর শ্রীলন্কায় আসা আন্তর্জতিক সাহায্য নিয়ে প্রশ্ন তুলেছেন: “যেসব অর্থ সাহায্য দেশে এসেছে সেগুলোর কি হল? সরকারের সেই ব্যাপক পরিকল্পনাগুলোর কি হল? এসব কোথায় গেল শেষ পর্যন্ত?”

2009-03-18

শ্রীলন্কা

দ্যা এন্ড ব্লগ সরাসরি দান পৌঁছানোর ব্যাপারটিকে বেশী গুরুত্ব দেয় কারন: “সরকার নিয়ন্ত্রিত ঢালাও অর্থসহায়তার সমস্যা হচ্ছে প্রতি এক টাকা সাহায্যের জন্যে অনেক টাকা ব্যয় হয়ে যায় এই অর্থ সাহায্য পৌঁছানোর প্রক্রিয়ায়।”

2009-03-15

রাশিয়া: স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক “অপ্রেরিত পত্র”

নিচের অংশটি রাশিয়ার স্বাস্থ্য সুরক্ষার উপর লেখা একটি পোষ্ট (রুশ ভাষায়) এর আংশিক অনুবাদ- যা রাশিয়ার রাষ্ট্রপতিকে লেখা একটি আক্রমনাত্মক “অপ্রেরিত পত্র”। ফেব্রুয়ারীর ২২ তারিখে লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সোব প্যানেক এর লেখা এই পোষ্টটি ইয়ানডেক্স ব্লগ পোর্টালের সর্বোচ্চ ৩০টি পোষ্টের তালিকায় স্থান পেয়েছে এবং যা কিনা কিছু রাশিয়ান মিডিয়া আবার পুন:প্রকাশ করেছে।