The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

গোত্র বিষয় আর্কাইভ

আর এস এস ফিড গোত্র

2009-10-13

জর্জিয়া: একটি আজেরী বিয়েছবি postভিডিও post

গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস সম্পাদক এবং একজন আজারবাইজানী ব্লগার সম্প্রতি জর্জিয়ার কারাজালা অঞ্চলের একটি আজেরী গ্রামে গিয়েছিলেন। এটি ছিল জানা মতে দক্ষিণ ককেশাসে আর্মেনিয়া এবং আজারবাইজানের ব্লগারদের মধ্যে একসাথে কাজ করার প্রথম প্রয়াস।

2009-10-02

সার্বিয়া: এক ফরাসী ফুটবল সমর্থকের মৃত্যু

১৭ই সেপ্টেম্বর বেলগ্রেদের শহরতলীতে ব্রিস টাটোন নামের ২৮ বছরের ফরাসী নাগরিক ও ফুটবল ক্লাব তুলুজের সমর্থককে পার্টিজান বেলগ্রাদ ফুটবল ক্লাবের সমর্থকরা নির্মমভাবে প্রহার করে। ঘটনাটি ঘটে পার্টিজান বনাম তুলজের খেলা শুরু হবার ঠিক আগে। ২৮শে সেপ্টেম্বর সে বেলগ্রাদ হাসপাতালে মৃত্যু বরণ করে।

2009-09-20

মরোক্কো: এক্টিভিস্ট যারা জনসম্মুখে রোজা ভাঙ্গবে, তার জন্য শাস্তি পাবে

রমজান মাসে মুসলমানরা দিনের বেলা কোন ধরনের খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে। মরোক্কোর একদল অ্যাক্টিভিস্ট জনসম্মুখে রোজা ভাঙ্গার দাবী জানাচ্ছে যা মরোক্কোর অপরাধ আইনে এক শাস্তিযোগ্য বিষয়। এই ঘটনার উপর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে ব্লগামাতে।

2009-09-16

যুক্তরাষ্ট্র: টেড কেনেডির মৃত্যুতে ল্যাটিন আমেরিকানদের শোক

সিনেটর এডওয়ার্ড “টেড” কেনেডি ২০০৯ সালের ২৫ আগস্ট ইন্তেকাল করেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকান সম্প্রদায় বৃষ্টির মতো ব্লগ পোস্ট করে, কারণ মৃত কেনেডি ছিলেন অভিবাসী অধিকার আদায়ের এক সহযোগী কণ্ঠ।

2009-08-27

আর্মেনিয়া: সমকামীতা ভীতি মারাত্বক আকার ধারণ করেছে

যদিও আর্মেনিয়ায় ২০০২ সালে সমকামীতাকে নিরপরাধ বিষয় হিসেবে ঘোষণা করা হয়েছে, তবু আর্মেনিয় সমাজের বড় অংশ বিষয়টিকে সহ্য করে না এবং তার ঐতিহ্যবাহী মূল্যবোধের ভেতরে রয়ে গেছে। এক মাধ্যমে সমকামী অ্যাক্টিভিস্টরা তাদের ব্লগে চিন্তা প্রকাশ করেছে, এ ধরনের ভীতি আগের চেয়ে অনেক খোলামেলা ভাবে মনোযোগের কেন্দ্র হতে পারে।

2009-08-25

ক্যারিবিয়ান: বার্লিনে স্বর্ণ অভিযানভিডিও post

যদি কারো মনে কোন সন্দেহ থাকে যে জ্যামাইকা হয়তো নিজেকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মানুষটির দেশ বলে নিজেকে দাবি করতে পারে, উসাইন বোল্টের বিস্ময়কর ১৯.১৯ মিনিট সময় নিয়ে জয়ের মাধ্যমে বার্লিনে অনুষ্ঠিত অআইএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ ইন এ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় গতকালের ২০০ মিটার দৌড়ের চূড়ান্ত ফলাফল অনেকটা প্রত্যাশিত যা বার্লিনের সকল সংশয় দুর করেছে। আরো একবার আঞ্চলিক ব্লগাররা তাদের জ্যামাইকান প্রতিপক্ষের সাথে উৎসবে মেতে উঠেছে।

2009-08-15

প্রথম কোন আত্মঘাতি বোমা হামলার অভিজ্ঞতা লাভ করলো মৌরিতানিয়া

গত শনিবারে মৌরিতানিয়ায় প্রথম আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটেছে যার ফলে এক মৌরিতানিয়ান ও দুজন ফরাসি নাগরিক আহত হয়েছে। সে দেশের ব্লগার এবং টুইটার ব্যবহারকারীরা এর প্রতিক্রিয়া জানিয়েছেন।

2009-08-03

পাকিস্তান

পাকিস্তানের গোজরাতে ধর্মীয় সংঘাতে আটজন খ্রীষ্টান মারা গেছেন আর মধ্যে চারজন নারী এবং একজন শিশু রয়েছে। চৌরাঙ্গী ব্লগে হামিদ আব্বাসী একে খুবই লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন এবং ভাবছেন কিভাবে “ছোট একটি ভুলবুঝাবুঝি” সমস্ত শহরকে গৃহযুদ্ধের দোরগোড়ায় নিয়ে যেতে পারে।

2009-06-13

মিশর: কায়রো শরণার্থীদের চলচ্চিত্র উৎসব

আ হোলহার্টেডলি সুদানিয়া আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কায়রো শরণার্থীদের চলচ্চিত্র উৎসব ব্লগ পড়তে যেখানে আমি দারুণ কিছু তথ্য পেয়েছি মিশরের শরণার্থীদের সম্পর্কে: গত তিন দশকে, মিশর আফ্রিকা, এশিয়া আর মধ্য প্রাচ্য থেকে আসা শরণার্থীদের জায়গা দিচ্ছে যারা সংঘর্ষ আর হত্যার ভয় থেকে পালিয়ে আসছে। অনেক শরণার্থী মিশরকে তাদের বাড়ি বানিয়েছেন আর মিশরীদের ...