The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

অর্থনীতি বিষয় আর্কাইভ

আর এস এস ফিড অর্থনীতি

2009-10-21

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ

পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। বিভিন্ন নাগরিক মিডিয়া এ ঘটনা কাছে থেকে পর্যবেক্ষণ করেছে।

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘটের জন্য তৈরিভিডিও post

পুয়ের্টো রিকোর অনেক জনগণ এবং ব্লগাররা ১৫ই অক্টোবর জাতীয় ধর্মঘটের জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যা সারা দেশকে একদিনের জন্যে থামিয়ে দেবে।

2009-09-22

পাকিস্তান: ঘরে ফেরা এবং নতুন করে জীবন শুরু করা

প্রায় দুই মাস এক আবর্জনাময় উদ্বাস্তু শিবিরে বাস করার পর পাকিস্তানের সোয়াত এলাকার ইন্টারনাল ডিসপ্লেসড পিপল বা আভ্যন্তরীণভাবে অপসারিত জনতা (আইডিপি) অবেশেষে জুলাইয়ের ১৫ তারিখে ঘরে ফেরার অনুমতি লাভ করেছে। তারা যদিও এখনো অনিশ্চয়তা ও প্রতিকূলতা মধ্যে রয়েছে, কিন্তু সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে, যখন ফিরে আসা অপসারিত পরিবারের অনেকে নতুন করে জীবন শুরু করেছে।

2009-09-13

ইকুয়েডর: নতুন করে কর আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা

ইকুয়েডরের সরকার সম্প্রতি কর নীতিতে বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করে। দেশটিতে চাকুরির বাজার বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে অর্থনৈতিক ব্লগাররা এই সমস্ত পরিবর্তনে ভিন্ন ভিন্ন চিন্তা ব্যক্ত করেছেন।

2009-09-09

ভিডিও: আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গীভিডিও post

বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) আর দ্যা নেক্সট বিলিয়ন ব্লগে বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের সামাজিক উদ্যোক্তাদের। এইসব ব্যক্তিরা একত্র হচ্ছেন যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহব্যাপী এক আবাসিক বুট ক্যাম্পে যা বিশ্ব সামাজিক সুবিধার বিকাশে সহায়তা করবে।

2009-09-05

ভারত: কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

Conversations for a Better World
দারিদ্রের জটিলতা, কাঙ্ক্ষিত শস্য উৎপাদনে ব্যর্থ হওয়া ও বাড়তে থাকা ঋণের বো্ঝা থেকে রক্ষা পাবার জন্য ক্রমাগত ভাবে ভারতীয় কৃষকরা চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, যার মধ্যে আত্মহত্যার মতো চরম পন্থাও রয়েছে। ভারতীয় ব্লগাররা পরিস্থিতির বিশ্লেষণ করছে।

2009-09-04

পুয়ের্তো রিকো: ‘জীবন এমনই’ভিডিও post

পুয়ের্তো রিকোর সরকারী প্রকল্প পোর্টাল দেল ফুটুরা প্রকল্পের ব্যবস্থাপক পরিচালক বিলাস বহুল এক মেগা রিজোর্ট নির্মাণকে সমর্থন করেছেন স্থানীয় মানুষকে এই বলে যে তাদেরকে বুঝতে হবে যে এই ধরনের স্থাপনায় তারা ঢুকতে পারবেন না কারণ ‘জীবন এমনই’। পুয়ের্তো রিকোর ব্লগাররা তাদের মতামত জানাচ্ছে।

2009-08-31

ভারত

কুদিমারি ব্লগের মি. সিং দিল্লীতে নারী ও পুরুষের হারের মধ্যে ধণাত্মক পরিবর্তনের ভাল মন্দ দিকগুলো বিশ্লেষণ করেছেন। এই পরিবর্তনের কারণ হিসেবে ধরা হয় স্থানীয় সরকারের লাডলি স্কীম নামক প্রোগ্রামকে যার মাধ্যমে মেয়ে শিশুর জন্মাবার জন্যে বাবা-মাকে আর্থিক সুবিধা দেয়া হয়।

2009-08-30

কাজাখস্তান: সরকারের কার্যকারীতা সম্বন্ধে

সরকার কতটা পেশাদার? সে কি তার করণীয় কাজ ঠিকমতো সম্পন্ন করার ক্ষেত্রে কঠোর দক্ষতা অর্জন করেছে? কতবার সে তার কাজে নাক গলিয়েছে যা তার যোগ্যতার বাইরে? কাজাখস্তানের ব্লগাররা এইসব জনপ্রিয় প্রশ্ন নিয়ে আলোচনা করছে। ইজাহানভ এক সংবেদনশীল বিষয় নিয়ে এক বিবর্ণ, দুর্ভাগ্যজনক পোস্ট লিখেছেন।

2009-08-27

সিঙ্গাপুর: পিএইচডি ডিগ্রীধারী ট্যাক্সি ড্রাইভার

তিনি সিঙ্গাপুরের এক ট্যাক্সি ড্রাইভার। তিনি একজন ব্লগার। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। সিঙ্গাপুরের নেটিজেনরা তাকে “বিশ্বের সবেচেয়ে শিক্ষিত ট্যাক্সি ড্রাইভার” বলে ডাকে। তার নাম ড: মিংজি কাই।