The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

দুর্যোগ বিষয় আর্কাইভ

আর এস এস ফিড দুর্যোগ

2008-11-13

হাইতি: স্কুল ধসে গেছে

হাইতির যে আর একটা ট্রাজেডির সামলানোর সামর্থ নেই এই বাস্তবতা সত্বেও নতুন একটা আঘাত এসেছে। এইবার পেশনভিলে একটি স্কুল ধসে গেছে যাতে শত শত বাচ্চা নিহত হয়েছে আর অসংখ্য আহত হয়েছে। হাইতির ব্লগাররা দ্রুতই তাদের সহানুভুতি জানিয়েছে আর সাহায্যের হাত বাড়িয়েছে। হাইতি ইনোভেশন বলেছে: কিছু কিছু দুর্যোগের ভবিষ্যৎবাণী করা যায়। প্রত্যেক হারিকেন ...

2008-11-05

পাকিস্তান: বেলুচিস্তান কম্পনভিডিও post

বুধবার, ২৯শে অক্টোবর ২০০৮ সকালে রিক্টার স্কেলের বিশাল ৬.৫ কম্পনের একটা ভুমিকম্প পাকিস্তানের পূর্ব ভাগকে কাঁপিয়ে দিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চল জিয়ারাত। এর ফলে ৩০০ জনের বেশী নিহত, শত শত আহত আর হাজারো লোক শীতের জমে যাওয়া ঠান্ডায় গৃহহীণ অবস্থায় রয়েছে। বৈঠক ব্লগ লক্ষ্য করেছে যে: পিশিন, জিয়ারাত, ...

2008-10-28

ইয়েমেনঃ মুষলধারে বৃষ্টিঝড়ে ৪০ জন হত

ইয়েমেনে ৪০ জনের বেশী মানুষ নিহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছে মুষলধারে বৃষ্টি হাধরামাউত এ আঘাত হানলে। মুমেন্টস ইন ওয়ার্ডস ফ্রম হাধরামাউট এ লিখতে গিয়ে ওমর বারসাওয়াদ সেই ঘটনা আমাদের জানিয়েছেনঃ হাধরামাউত এবং এর আশেপাশে ভ্রমণ এখন নিরাপদ নয় এবং তা ভয়ংকর হতে পারে। গত তিনদিন যাবত হাধরামাউত, ...

2008-10-18

পূর্ব ও মধ্য ইউরোপ

দ্যা এইটথ সার্কেল ব্লগ ইউক্রেইনের বিস্তারিত ব্যাখ্যা করেছে “হলদোমর এর সত্যি এবং মিথ্যা” সম্পর্কে: “যা ১৯৩২-৩৩ সালে জোসেফ স্টালিনের পদক্ষেপের ফলে উদ্ভুত একটি দুর্ভিক্ষ, যাতে ৩০-৩৫ লক্ষ ইউক্রেনিয়ানবাসীর মৃত্যুর কারন হয়েছিল।”

2008-10-13

তান্জানিয়া: যখন ঈদ-উল-ফিতর বয়ে আনে অশ্রু

সাম্প্রতিককালে তাঞ্জানিয়াকে নাড়িয়ে দেয়া বিয়োগান্ত ঘটনাটি সেদেশের সোয়াহিলি ব্লগাররা কিভাবে দেখছে? মধ্য তান্জানিয়ার তাবোরা শহরে তরুণদের জন্য বিশেষ ডিস্কোতে ঈদ উদযাপন করতে গিয়ে ২০ জন পদদলিত হয়ে মারা যায়। উৎসব উদযাপন উপলক্ষে সেখানে ৭ থেকে ১৪ বছর বয়সী আনুমানিক ৪০০ লোকের সমাবেশ ঘটেছিল, যা ছিল অনুমোদিত ধারণক্ষমতার দ্বিগুণ। সংবাদপত্র ঘটনাটিকে তান্জানিয়ার ...

2008-10-12

ইন্দোনেশিয়া: আমেরিকার অর্থনৈতিক মন্দা সম্পর্কে মত

আমেরিকানরা আর একটা বিশাল মন্দার ভয়ে আছে যখন ওয়াল স্ট্রীটের সংকট আরো ঘনীভূত হচ্ছে। একই সময়ে অনেক ইন্দোনেশিয়াবাসী ভয় পাচ্ছে যে ১৯৯৭ সালের মত অর্থনৈতিক মন্দা এশিয়ায় আবার ঘটবে যদি আমেরিকার অর্থনীতি এভাবে ক্রমাগত খারাপ হতে থাকে। ১৯৯৭ সালের অর্থনৈতিক মন্দার সময়ে ইন্দোনেশিয়ার উপর খারাপ প্রভাব পড়ে। অনেকেই আঞ্চলিক এই ...

2008-10-09

চীনের দুধ কেলেন্কারী আর দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলো

পৃথিবীর অন্যান্য দেশের মতো, চীনের দুধের ভেজালের ঘটনা দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমূহকেও আতঙ্কিত করেছে। এসব দেশের ব্যবসার বৃহত্তম অংশীদার চীন এবং চীনের সামগ্রী এই অঞ্চলে জনপ্রিয় আর সহজলভ্য। এটা জানা আশ্চর্যজনক কিছু না যে চীনের যেসব দুগ্ধজাত পণ্য মেলামাইন দ্বারা দূষিত তা এখানের স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রি হয়েছে। এই সমস্ত দেশের ...

2008-10-05

মায়ানমার: এখনো সাহায্য দরকার

পাঁচ মাস আগে, ঘুর্ণিঝড় নার্গিস মায়ানমারকে আঘাত হানার ফলে ৮০,০০০ জনেরও বেশী লোক মারা যায়। ৫০,০০০ জন নিরুদ্দেশ আর ২০,০০০ জন আহত হয়। মায়ানমারের দক্ষিণভাগকে আঘাত করা এই ঘুর্ণিঝড়টি সেদেশের জন্যে সব থেকে খারাপ প্রাকৃতিক বিপর্যয় ছিল। প্রাথমিকভাবে মায়ানমারের শাসক জান্তা সমালোচনার মুখে পরে ধীর গতিতে ত্রাণ কাজ চালানোর জন্যে আর ...

2008-09-28

মিশর: ন্যাশনাল থিয়েটার জ্বলছে

মনে হচ্ছে মিশরীয়রা তাদের জীবনে নীরোকে ফিরিয়ে আনতে সফল হল। আর এই মিশরীয় নীরো, যে জায়গাগুলি পোড়াতে চান, তার তালিকাটি বেশ দীর্ঘ। কয়েক সপ্তাহ আগে তিনি মিশরের সংসদকে দিয়ে এই পোড়াবার কাজটি শুরু করেছেন, - আর এবার মিশরের জাতীয় নাট্যশালার (ন্যাশনাল থিয়েটার) পালা। মিশরীয় ব্লগার এল-হানেম আজকের দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে এখানে ...

2008-09-27

জামাইকা

“হারিকেন গুস্তাভ আঘাত হানার পর থেকে আমার কলে আগের মত আর পরিস্কার পানি আসছে না,” জামাইকার ব্লগার স্টানার পানির সমস্যায় ভুগছে।

2008-09-23

ভারত

টু রেভল্যুশনাইজ ইন্ডিয়া জানাচ্ছে একটি এনজিওর এক ব্যতিক্রমী ওয়েবসাইটের খবর যা বিহারের বন্যাকবলিতদের জন্যে সাহায্য করছে। আপনাকে সেখানে গিয়ে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই এই উদ্যোগের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান এনজিওটিকে কিছু ত্রান সামগ্রীর খরচ দেবে।

পাকিস্তান: আর একটি ৯/১১, আমরা জ্বলছি

গতকাল রাত্রে (সেপ্টেম্বর ২০, ২০০৮) স্থানীয় সময় প্রায় রাত ৮টায়, ইসলামাবাদ কেঁপে গেছে পাকিস্তানের ইতিহাসের সব থকে খারাপ আত্মঘাতি হামলায়। ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এই হামলা হয়। বলা হচ্ছে যে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক এই হামলায় ব্যবহার করা হয়েছে যার ফলে অন্তত ৬৭ জন নিহত হয়েছে আর প্রায় ২০৩ জন আহত ...