The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

উন্নয়ন বিষয় আর্কাইভ

আর এস এস ফিড উন্নয়ন

2009-10-27

আর্মেনিয়া: ওলিগার্খ এর কর্মীকে অভিযুক্ত করা হয়েছে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্যেভিডিও post

ফেসবুক ব্যবহারকারীরা আজকে (১৯শে অক্টোবর, ২০০৯) একটা ভিডিও দৃশ্যের লিঙ্ক দিয়েছেন যেটা ওলিগার্খ এমপি গাগিক সারুকিয়ানের ব্যক্তিগত চিডিয়াখানায় তোলা এমন বলা হচ্ছে। তাকে নিয়ে বিতর্ক নতুন না, তবে এই সাম্প্রতিক কেলেঙ্কারি তার সফরসঙ্গী একজন টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

গুয়াডেলুপ: পানি দিবস

ক্যারিবীয় দ্বীপমালার একটি দ্বীপ গুয়াডেলুপ যার অধিবাসীরা ফরাসী ভাষায় কথা বলে। দ্বীপটিকে ডাকা হয় “সুন্দর পানির দ্বীপ” বলে। এই দ্বীপের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ব্লগাররা গুয়াডেলুপের পানি দিবস (লে জুর্নে ডে ল’উ এ গুয়াডেলুপ) উপলক্ষে আয়োজিত সম্মিলন নিয়ে তাদের ভাবনা লিখেছেন।

2009-10-20

জর্জিয়া: নতুন মিডিয়া ফোরামভিডিও post

গত বছর জর্জিয়ার তিবিলিসিতে ককেশাস বারক্যাম্প শেষ হওয়ার পরে নতুন খবর হচ্ছে যে এই সপ্তাহে 'নতুন মিডিয়া ফোরাম' চালু হয়েছে। এই সুযোগে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাসের সম্পাদককে জর্জিয়ার তিনজন বিশিষ্ট আর বিখ্যাত নতুন মিডিয়ার প্রচারকের সাক্ষাতকার নিয়েছেন।

2009-10-15

ভারত

ওয়ার্ল্ড ফোকাস ব্লগের বেন পিভেন হিউমান রাইটস ওয়াচের নারী অধিকার শাখার গবেষক অরুনা কশ্যপের সাক্ষাৎকার নিয়েছেন। অরুনা সম্প্রতি ভারতের গর্ভ ধারী মায়েদের স্বাস্থ্য নিয়ে একটি রিপোর্ট লিখেছেন যা হিউমান রাইটস ওয়াচ প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে তিনি বর্ণনা করছেন যে ভারতে গর্ভ ধারী মায়েদের মৃত্যুর হার এখনও কেন অনেক বেশী।

2009-10-03

জাপান

“জাপানী জাতি কি মৃতপ্রায়?” এই শিরোনামে বিবিসির একটি আর্টিকেল প্রকাশিত হওয়ায়, তার প্রতিক্রিয়ায় মারি জানাচ্ছেন যে জাপানের লোক সংখ্যা কমছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে এই জাতির আবার ছোট আকারে এবং নব উদ্যমে পুনর্জন্ম হবে।

2009-09-09

ভিডিও: আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গীভিডিও post

বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) আর দ্যা নেক্সট বিলিয়ন ব্লগে বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের সামাজিক উদ্যোক্তাদের। এইসব ব্যক্তিরা একত্র হচ্ছেন যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহব্যাপী এক আবাসিক বুট ক্যাম্পে যা বিশ্ব সামাজিক সুবিধার বিকাশে সহায়তা করবে।

2009-09-06

মরোক্কো: স্কুলে “বারবার ভাষা” শিক্ষা দেওয়া

মরোক্কোর স্কুলে বারবার ভাষা শেখানোর উপর বিবিসির এক সংবাদ প্রকাশিত হয়। এই বিষয়টি নিয়ে মরোক্কোর বগ্লমা বা মরোক্কোর ব্লগস্ফেয়ারে আলোচনা শুরু হয়ে গেছে। এই প্রবন্ধে এই ভাষা শেখায় শিক্ষা দেওয়া ও ভাষা শেখার ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়।এর উপর দ্রুত কিছু পোস্ট এসেছে। জুলিয়ান সি. ইর্য়ক সেই ঘটনা আমাদের জানাচ্ছে।

2009-09-05

নেপাল: জলবায়ু পরিবর্তন নামক চ্যালেঞ্জকে হাতে নেওয়াভিডিও post

জলবায়ু পরিবর্তন নেপালে এক আলোচিত বিষয়। এক গবেষণা দেখাচ্ছে যে এই দেশটির অনেক লোক অনাহারের মুখে রয়েছে, কারণ দেশটিতে ক্রমাগত খরা ও হিমবাহ গলার লক্ষণ দেখা দিচ্ছে। যার ফলে দেশটির লক্ষ লক্ষ লোক হুমকির মুখে পড়ে গেছে।

গ্লোবাল ভয়েসেস + কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড

Conversations for a Better World
ইউএনএফপিএ-এর অর্থায়নে একটি নতুন ব্লগ চালু হয়েছে, যার নাম কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড বা আরো ভালো এক পৃথিবীর জন্য কথা বলা। গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা অনলাইনের সারা বিশ্বের জনসংখ্যা ও উন্নয়ন সম্বন্ধে যে সমস্ত কথোপকথন হবে, সে গুলো তুলে ধরার ব্যাপারে সাহায্য করার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

এইচআইভি/এইডস বিস্তার প্রতিরোধের জন্য অনলাইনে প্রচারণাভিডিও post

Conversations for a Better World
এইডসের বিস্তার রো্ধে সারা বিশ্বের অনেক সংগঠন ও একর্মীরা নতুন সৃষ্টি শীল ও স্থানীয় প্রচারণা ও উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন। আজ আমরা তাদের কয়েকজনের কথা আলোচনা করবো, যারা আইসিটি ও নাগরিক মিডিয়া ব্যবহার করে তাদের কাজকে সমৃদ্ধ করার জন্য।