The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

বাণিজ্য বিষয় আর্কাইভ

আর এস এস ফিড বাণিজ্য

2009-11-04

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

মিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি

মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারক- আশা করা হচ্ছে যে সে তার পিতার উত্তরসুরি হতে যাচ্ছে.-- তিনি টাইম পত্রিকার চোখে ২০০৯ সালের পৃথিবী সেরা ১০০ জনের একজন নির্বাচিত হয়েছেন। এই পোস্টে মিশরীয় ব্লগাররা তাদের বক্তব্য প্রদান করছে।

2009-10-26

ভারত

ভাটন্যাচারালী ব্লগ আমাদের জানাচ্ছে যে ভারতের অনেক ব্র্যান্ড এখন বিভিন্ন সামাজিক মিডিয়া টুলস যেমন ব্লগ ও টুইটার ব্যবহার করে তাদের প্রচার চালাচ্ছে।

2009-10-22

ভুটান

আই অ্যাম ড্রুকপা ব্লগ ভুটানে যত্রতত্র পাওয়া যাওয়া নিষিদ্ধ সিগারেটের অসহনীয় মূল্যবৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। দেশটিতে ধুমপানের উপর নিষেধাজ্ঞা থাকায় কালবাজারীরা জেঁকে বসেছে। এই ব্লগার আবেদন করছে ধুমপানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে কর পরিশোধ করা আইনসম্মত সিগারেট বিক্রির ব্যবস্থা যেন করা হয় ভুটানে।

2009-09-23

ডোমিনিকান প্রজাতন্ত্র: মোবাইল নম্বর এক রেখে কোম্পানী বদল

ডোমিনিকান প্রজাতন্ত্রের মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন ফোন কোম্পানী পরিবর্তন করতে পারবে এবং তাদের আগের নম্বর রাখতে পারবে। অনেকে মনে করছেন এটা গ্রাহকদের জন্য খুব ভালো হবে।

2009-09-16

মিশর: কপ্ট অর্থডক্স চার্চের দু’টি টেলিভিশন চ্যানেল

খ্রীষ্টান কপ্ট ধর্মীয় অনুসারীরা মিশরে বিগত ১৫ বছর ধরে একটি টেলিভিশন চ্যানেল খোলার চেষ্টা করে ধারাবাহিক ভাবে ব্যর্থ হবার পর অবশেষে দুটি চ্যানেল খোলার অনুমতি লাভ করে এবং আরো তাদের চারটি চ্যানেল অতি সত্বর চালু হচ্ছে।

2009-09-09

ভিডিও: আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গীভিডিও post

বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) আর দ্যা নেক্সট বিলিয়ন ব্লগে বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের সামাজিক উদ্যোক্তাদের। এইসব ব্যক্তিরা একত্র হচ্ছেন যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহব্যাপী এক আবাসিক বুট ক্যাম্পে যা বিশ্ব সামাজিক সুবিধার বিকাশে সহায়তা করবে।

2009-09-08

বাংলাদেশ

বাংলাদেশ কর্পোরেট ব্লগের শেহজাদ শামস জানাচ্ছেন যে দেশের (বিত্তবানদের জন্যে) বেশ কিছু খুচরা পণ্যের দোকানে ভোক্তাদের পোষাক নিয়ে অলিখিত বাধ্যবাধকতা আছে। তিনি প্রস্তাব করছেন যে এইসব দোকানের উচিৎ বিনা মূল্যে বাস সার্ভিস চালু করা যাতে যাদের নিজস্ব যানবাহন নেই তারা সহজে তাদের দোকানে পৌঁছাতে পারে।

2009-09-06

ডোমিনিকান প্রজাতন্ত্র: তার ও ধাতুর টুকরা চুরি

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাস্তা স্মৃতি সৌধ ও অন্য স্থাপনা থেকে তার ও ধাতু চুরি করা হচ্ছে। এগুলো চুরি করা উদ্দেশ্য হচ্ছে বিদেশে পাচার করা যা দেশটির অনেক বাসিন্দাকে হতাশায় নিমজ্জিত করেছে।