The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

তাজা খবর বিষয় আর্কাইভ

আর এস এস ফিড তাজা খবর

2008-09-28

মিশর: ন্যাশনাল থিয়েটার জ্বলছে

মনে হচ্ছে মিশরীয়রা তাদের জীবনে নীরোকে ফিরিয়ে আনতে সফল হল। আর এই মিশরীয় নীরো, যে জায়গাগুলি পোড়াতে চান, তার তালিকাটি বেশ দীর্ঘ। কয়েক সপ্তাহ আগে তিনি মিশরের সংসদকে দিয়ে এই পোড়াবার কাজটি শুরু করেছেন, - আর এবার মিশরের জাতীয় নাট্যশালার (ন্যাশনাল থিয়েটার) পালা। মিশরীয় ব্লগার এল-হানেম আজকের দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে এখানে ...

2008-09-23

পাকিস্তান: আর একটি ৯/১১, আমরা জ্বলছি

গতকাল রাত্রে (সেপ্টেম্বর ২০, ২০০৮) স্থানীয় সময় প্রায় রাত ৮টায়, ইসলামাবাদ কেঁপে গেছে পাকিস্তানের ইতিহাসের সব থকে খারাপ আত্মঘাতি হামলায়। ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এই হামলা হয়। বলা হচ্ছে যে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক এই হামলায় ব্যবহার করা হয়েছে যার ফলে অন্তত ৬৭ জন নিহত হয়েছে আর প্রায় ২০৩ জন আহত ...

2008-09-22

পাকিস্তানে আবার রক্তক্ষরণ

গতকাল হোটেল ম্যারিয়টের বাইরে একটি বিশাল বিস্ফোরণের ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কেঁপে উঠেছিল। স্থানীয় সময় রাত ৮টার দিকে ১০০০ কেজি (১ টন) বিস্ফোরণ নিয়ে একটি ট্রাক ম্যারিয়ট হোটেলে প্রবেশ করে। চালক প্রথমে নিজেকে উড়িয়ে দেয় আর তারপর বিশাল এক বিস্ফোরণে ট্রাকটিও ধ্বংসপ্রাপ্ত হয়। এক বছরের কম সময়ে এই হোটেলে এটি ...

মরোক্কোর ব্লগার মোহাম্মদ ইরাজী নির্দোষ প্রমানিত

"ব্লগোমা" নামে পরিচিত মরোক্কোর ব্লগস্ফিয়ার আজ বেশ সরব ছিল সে দেশের ব্লগার মোহাম্মদ ইরাজী নির্দোষ প্রমাণিত হওয়ায়। আরবী প্রকাশনা হেসপ্রেস এ লেখার জন্য ইরাজী গ্রেফতার হয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে বাদশাহর সাহায্য প্রদানের আধিক্যে জনগন কঠোর পরিশ্রম বাদ দিয়ে অকর্মণ্য হয়ে পড়ছে। ব্লগামাতে ইরাজীর ঘটনা ছোটখাটো একটা ...

2008-09-20

চীনঃ “মেড ইন চায়না” নিয়ে সংকট

বিষাক্ত গুড়োদুধের ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট ক্রোধ প্রতিদন বিক্ষুব্ধ হচ্ছে। সালনু (三鹿)ছাড়াও জেনারেল এডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইনসেপশন এন্ড কোয়ারেন্টাইন অব দ্যা পিপলস রিপাবলিক অব চায়না (國家質檢總局)গত রাতে প্রকাশিত (সেপ্টেম্বর ১৬) প্রতিবেদনে জানায় যে দেশের পাঁচ ভাগের এক ভাগ গুড়োদুধ উৎপাদক মেলামাইন স্ক্যান্ডেলের সাথে জড়িত। ২২ টি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, যার ...

2008-08-18

পাকিস্তান

অল থিংস পাকিস্তান রিপোর্ট করছে যে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ টেলিভিশনে প্রদত্ত একটি ভাষণে তার পদত্যাগ ঘোষণা করেছেন। তার নয় বছরের শাসনের পরিসমাপ্তি হল ইমপিচ হবার হুমকি এবং রাজনীতিবিদ কর্তৃক একটি আলটিমেটামের মুখে। এই ব্লগ আরও আলোচনা করছে যে তার পদত্যাগের পর পাকিস্তানে কি হতে পারে।

2008-08-15

চীন: সিটিজেন রিপোর্টার জুওলাকে ধরে নিয়ে গেছে

তাজা খবর! চীনের সিটিজেন রিপোর্টার ঝু 'জুওলা' শুগুয়াং এই মাত্র (১৪ই আগস্ট ২০০৮, বুধবার চীনের সময় বিকেল) টুইটার মেসেজের মাধ্যমে জানিয়েছে যে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। (বিকেল ৫:১৫ এর খবর: জুওলা আবার তার কম্পিউটারের সামনে বসেছে। তাকে 'গৃহবন্দী' করে রাখা হয়েছে মনে হচ্ছে। আরও সাম্প্রতিক খবর নীচে বর্ণনা করা হয়েছে।) জুওলা ...

2008-08-10

জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ার সাম্প্রতিক খবর

দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন। স্থানীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার কেন্দ্রে সংঘাত ছড়িয়ে পরেছে। বিচ্ছিন্নতাকামী প্রদেশ দক্ষিণ ওসেটিয়া নিয়ে রাশিয়ার সাথে সর্বশেষ সামরিক সংঘাত ক্রমান্বয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে রুপ নিচ্ছে। তিবলিসি থেকে উ ওয়েই রিপোর্ট করছেন যে জর্জিয়ার ...

2008-08-08

অলিম্পিকস

আপনারা কি জিভিও (গ্লোবাল ভয়েসেস অনলাইন) অলিম্পিক্স টুইটার একাউন্ট দেখেছেন? ঠিক এখুনি অলিম্পিক্স নিয়ে লোকে কি বলছে তা জানার জন্যে এটি দেখুন।

2008-07-25

ভারত: ব্যাঙ্গালোরে বোমা বিস্ফোরণ

কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে আজ কয়েক ঘন্টা আগে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন রিপোর্ট জানাচ্ছে যে শহরের বেশ কিছু জায়গায় ১২ মিনিটের মধ্যে ৭টি বোমা বিস্ফোরিত হয়েছে। জেলাটিন স্টিক ব্যবহার করা বিস্ফোরকগুলো কম মাত্রার ছিল। তবে এখন পর্যন্ত একজন মহিলা নিহত আর ছয়জন আহত হবার খবর পাওয়া যাচ্ছে। শহরের ...

2008-07-23

বল্কান অঞ্চল, রাশিয়া: রাদোভান কারাদজিক

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভূতপুব বসনিয়ান সার্ব নেতা আর পৃথিবীর সব চাইতে কুখ্যাত যুদ্ধাপরাধী রাদোভান কারাজিক, সোমবার রাতে সার্বিয়াতে গ্রেপ্তার হয়েছে। নীচে ব্লগারদের কিছু তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেয়া হলো। ইস্ট এথনিয়ার এরিক গোর্ডি: কারাজিকের গ্রেপ্তার অবশ্যই একটা বড় ঘটনা, যা আর মাত্র দুজন অভিযুক্তকে বাদ রাখে (এদের একজনকে ধরা আসলেই দরকার) যাদেরকে গ্রেপ্তার ...

2008-07-09

আফগানিস্তান: কাবুলে বোমা হামলা

আজকে কাবুলের ভারত দূতাবাসের সামনে এক বিশাল আত্মঘাতি বোমা হামলায় প্রায় ৪০ জন নিহত আর শত শত লোক আহত হয়েছে। অনেক বিদেশী আর স্থানীয় লোকেরা বিষ্মিত যে কেন ভারতীয় দূতাবাসের সামনের লোকজনকে লক্ষ্য হিসেবে বেছে নেয়া হয়েছে। এই দুতাবাস একটি শান্তিপূর্ণ আর নিরাপদ রাস্তায় অবস্থিত যেখানে বই আর বিভিন্ন সামগ্রীর ...