Global Voices বাংলা ভার্সন » তাজা খবর

বাংলাদেশ: নির্বাচন নিয়ে মাইক্রোব্লগিং
বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে ডিসেম্বর ২০০৮। এবার আট কোটির মতো ভোটার (যার মধ্যে ৫১ ভাগ নারী) ভোট দিতে যাচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দুই বছরের জরুরী আইনের শাষনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যাবে। গত দুই বছরের সামরিক বাহিনীর সমর্থনে এক অর্ন্তবর্তীকালীন তত্বাবধায়ক সরকার দেশটি শাসন করেছে।

আমরা এর আগে গ্লোবাল ভয়েসেসে আলোচনা করেছি বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে নির্বাচনের প্রচার অভিযান এবং দেখেশুনে ভোট দেবার জন্যে ক্যাম্পেইনের কথা। এখানে আমরা আরেকটি কৌতুহলজনক নতুন আবিস্কারের কথা জানাচ্ছি।

সামহোয়্যারইন হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানী এবং বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ বাংলা ব্লগ প্লাটফর্ম এর নির্মাতা। এটি টুইটারের মত একটি ওয়েব ভিত্তিক মাইক্রোব্লগ তৈরি করেছে যেখানে তারা ইন্টারনেট বা মোবাইল ফোনের (এসএমএসের) মাধ্যমে বার্তা বা মেসেজ ওয়েব -এ পাঠাচ্ছে। এটি তারা করছে নাগরিক সাংবাদিক কর্তৃক নির্বাচন সমন্ধে সংবাদ ও তথ্য ছড়িয়ে দেবার জন্য। এই বার্তা সরাসরি একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে পাঠানো সম্ভব যেখানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক তথ্য পাওয়া যাবে।

অরিল্ড ক্লোকারহাগ সামহোয়্যারইনের হেড অফ অপারচুনিটিজ।  তিনি এই নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য বলছেন:

২০০৮ সালের বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রিয় প্রার্থীগণ:

আপনারা যদি  না জানেন তাহলে আপনার জন্য একটা ছোট বিশেষ বার্তা রয়েছে। বার্তাটি হলো নির্বাচন এবং পার্লামেন্টে একটা সীট লাভের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এখন আর কোন ব্যবসা নয়। আগামীতে যে কোন ব্লগারের দেওয়া নতুন তথ্য সারা বিশ্বের মানুষের কাছে চলে যাবার সম্ভবনা রয়েছে।

এইবার, রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো ব্লগাররা আপনার উপর নজর রাখছে। কেবল কিছু প্রযুক্তি বুদ্ধিজীবিরাই নয়, আমরা অন্তত ৩০,০০০ বাংলা ব্লগার আপনার উপর নজর রাখছি। আমরা অজস্র  ব্লগ সম্প্রদায়-এর মাধ্যমে ব্লগে লিখছি এবং আমাদের লেখা সারা বিশ্বের প্রায় সকল দেশ এর নাগরিকরা পড়ছে।

একটি শক্তিশালী এবং গর্বিত জাতি হিসেবে আপনার দেশ গড়ার চেষ্টা এবং সারা বিশ্বে ভালো সংবাদ দেবার ইচ্ছাকে আমরা সমর্থন করবো। আমরা অবশ্যই আপনাকে জাববাদিহি করতে বাধ্য করবো এবং যে কোন খারাপ কাজের খবর জানিয়ে দেব। ব্লগ কখনই ভুলবে না, ব্লগাররা কখনই চুপ থাকবে না, ইন্টারনেটের কোন দেশের সীমানায় সীমাবন্ধ নয়। কাজেই এবার সঠিক পথে চলুন, প্রিয় প্রার্থীগন এবার সঠিক কাজ করুন।

যে টুলসটি ব্লগাররা ব্যবহার করবেন:

ইলেকশন মাইক্রোব্লগের মাধ্যমে ব্লগার দ্রুত সংবাদ আদান প্রাদান করবেন- ওয়েবে কেবল লগইন করতে হবে এবং লিখতে হবে বা ৫৪৫৫ নম্বরে আপনার এসএমএস পাঠাতে হবে।

ব্লগারা একটি ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে সরাসরি ৫৪৫৫ এ এসএমএস পাঠাতে পারবে! মেসেজ@লোকেশন, এটি হবে  অঞ্চলের জন্য

নির্বাচন ব্লগে ব্লগাররা তাদের রাজনৈতিক তথ্য ও মতামত জানাতে পারবে এবং বিশ্লেষন করতে পারবে।

ব্লগারা তাদের যে কোন নিজস্ব ব্লগের মাইক্রোব্লগটি উপস্থাপন করতে পারবে।

সরাসরি সংবাদ, নির্বাচনের ফলাফল- এর  ভিডিও প্রবাহ ও ওয়েবকাস্ট এই সমস্ত সাইটগুলোতে পাওয়া যাবে:

নিউএজ

ই-বাংলাদেশ

আমার ব্লগ

বিডি নিউজ২৪ডটকম

অন্য একটি বাংলা ব্লগ সচলায়তন একটি বিশেষ উইজেট তৈরী করেছিল যার মধ্যে সে নির্বাচনের তাজা সংবাদ (বাংলায়) সরবারাহ করেছে যা কিনা যে কোন ব্লগের সাইড বার এ স্থানান্তরিত করা যাবে।

ইজরায়েল: যুদ্ধের প্রস্তুতি
ডিসেম্বরের ২৭ তারিখে, ইজরায়েল আর হামাসের ছয়মাস ব্যাপী যুদ্ধ বিরতি শেষ হওয়ার ফলে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল তার ফলে, ইজরায়েলী নিরাপত্তা বাহিনী গাজা স্ট্রিপে আকাশ থেকে হামলা শুরু করে। ইজরায়েলী ব্লগ গুলোতে বর্তমান মিলিটারি হামলার সমর্থন করা হচ্ছে আর প্রাথমিক ব্লগ পোস্ট দেখাচ্ছে যে ইজরায়েলীরা দীর্ঘ আর কঠিন সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইজরায়েলিটি এই সংঘাতের সময় আর উত্তেজনা গড়ে ওঠা নিয়ে মন্তব্য করেছেন:

বেশীরভাগ লোক, ক্রিসমাস আর নতুন বছরের মধ্যকার সময়ে, পুয়ের্টো রিকোতে ছুটি কাটায়, সৈকতে পরিবারসহ যায়, বা অ্যাস্পেন এ স্কি করতে যায়। আমরা ইজরায়েলীরা যুদ্ধে যাই।

অপারেশন কাস্ট লিড (আইডিএফের মুখপাত্রকে মনে করিয়ে দেয়া: এইসব নাম নিয়ে চিন্তা করেন) হাসির কোন ব্যাপার না। কোন বিকল্প না থাকায় দক্ষিণের জনবসতির উপরে লাগাতার রকেট হামলার ফলে এটি জন্ম নেয়া, হামাসের বিরুদ্ধে গাজায় যে মিলিটারি হামলা শত শত মৃত্যু আর আহতের কারন হয়েছে- আর এখন পর্যন্ত আরো রকেট পড়ছে আশকেলোন, ডেরোট, নেতিভোট এমনকি আশদতে যা গাজা থেকে ২৫ মাইল দূরে।

আমি ধারণা পেয়েছিলাম যে অপারেশনটা আসন্ন যখন আমার মেয়ে তার পুলিশের শিফট থেকে ফিরে এসেছিল বৃহষ্পতিবার। সে জানিয়েছিল যে তাদেরকে সংক্ষিপ্তভাবে জানানো হয়েছে দক্ষিণে যাওয়ার ব্যাপারে সেখানে সেনা হামলা শুরু হয়ার পর লোকের মধ্যে শান্তি বজায় রাখার জন্য। কারন হামাস থেকে পাল্টা হামলা সম্ভাব্য ছিল।

শনিবার রাত্রে, সে তার সাধারণ জেরুজালেমের চারপাশের এলাকায় টহল দিচ্ছিল। মনে হচ্ছে পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমের চারপাশের ফিলিস্তিনী জনগণ অপারেশন কাস্ট লিডকে গুরুত্ব সহকারে নিয়েছে পুলিশকে খুব ব্যস্ত রাখতে।

“এখানে সব ধরনের রায়ট হচ্ছে,” মধ্যরাতের দিকে সে ফোনে জানিয়েছে,” তাই তারা আমাদেরকে দক্ষিণে পাঠাতে পারবে না।”

ওয়েস্ট ব্যাঙ্ক মামা ইজরায়েলী সেনাদের ব্যারাকে ডাকার ব্যাপারটা লক্ষ্য করেছেন:

আইডিএফ রেডিও ঘোষণা করেছে যে রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে, যা ইজরায়েলে পরিচিত জাভ শেমোনেহ হিসাবে। এরই মধ্যে ইশুভ সংস্থা ইমেইল শুরু করেছে অনুরোধ করা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে সৈন্যদের জন্য ‘কেয়ার প্যাকেজ' নিয়ে আসতে। শুধু ইশুভ সদস্যদেরকেই ডাকা হয়নি, অনেকের ছেলেকে নিয়মিত বাহিনীতেও ডাকা হচ্ছে।

মার সহজাত প্রবৃত্তি সব জায়গায় দেখা যাচ্ছে।

আমি এখনি রেডিওতে শুনলাম যে উত্তরের পরিবাররা, যাদেরকে দুভাগ্যবশত: তাদের বাড়ী থেকে খালি করা হয়েছিল দ্বিতীয় লেবানন যুদ্ধের সময়ে এখন দক্ষিণের সবার কাছে আমন্ত্রন জানাচ্ছে তাদের কাছে আসতে রকেট থেকে বাঁচার জন্য।

আর আলিয়া! সংঘর্ষ গড়ে ওঠা নিয়ে কথা বলেছেন:

এখন পর্যন্ত ঠিকমতো সব কিছু হয়েছে। তারা অপেক্ষা করেছে আর রকেটগুলো পড়তে দিয়েছে প্রতিবাদে কিছুই না করে। আমরা বসে ছিলাম যখন ৩ দিনের মধ্যে ৩০০টার বেশী রকেট আর মর্টার সাধারন মানুষের উপর পড়লো, যা যুক্ত হলো আগে শুধুমাত্র এই বছরে ৩০০০ এর বেশী যা সাধারণ মানুষের উপর পরেছে। আমরা যখন আমাদের হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলাম ফিলিস্তিনিদের যাদের উপর হামাসের ভুল করে ফেলা রকেট নিজের লোকের উপরে পড়েছে তখনো আমাদের উপরে রকেট পড়ছিল। রকেট আমাদের উপরে পড়েছে যখন সাহায্য, জ্বালানী, চিকিৎসা সামগ্রী আর খাদ্য নিয়ে কনভয় যাচ্ছিল আমাদের সীমান্ত থেকে গাজাতে।

যেহেতু আমরা অপেক্ষা করছিলাম, দুইটা গুরত্বপূর্ণ জিনিষ জেতা গেছে। প্রথম, অনেক বড় একটা আঘাতের যথার্থতা সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া গেছে একটা দুইটা সাধারন রকেট লঞ্চার দিয়ে এখানে ওখানে আঘাত করার থেকে। শেষের কৌশল শুধুমাত্র অকার্যকরী না বরং আর্ন্তজাতিক সম্প্রদায়কে সুযোগ দেয় পরিস্থিতিকে ঘুরিয়ে অন্যদিকে প্রবাহিত করার জন্যে। পরিষ্কারভাবে, আক্রমণ যখন সব সময়ে এক দিক থেকে হয়, তখন এটাকে একটার বদলে আর একটা হিসাবে চালানো যায়না। আব্বাস পর্যন্ত বলেছেন যে হামাস দায়ী আর নিজেদের উপর এটা এনেছে। দ্বিতীয় জিনিষ যা আমরা জিতেছি তা হলো অবাক করে দেয়ার বিষয়টা।

ইজরায়েলী ব্লগ থেকে আরো প্রতিক্রিয়া আসবে, যার মধ্যে থাকবে বিভিন্ন দৃষ্টি থেকে যারা সংঘর্ষে লিপ্ত তাদের মনোভাব। গ্লোবাল ভয়েসেস এর বিশেষ কাভারেজ পেজ দেখুন আরও আপডেট এর জন্য।

ফিলিস্তিন: গাজার ভূমিতে কি ঘটছে
ইজরায়েল কর্তুক গাজায় লাগাতার আক্রমণের পরেও, আর অনেক জায়গায় বিদ্যুতের অভাব থাকলেও, গাজার কিছু ব্লগার আছেন যারা লিখছেন যে ওখানে কি ঘটছে। এর সাথে গাজা স্ট্রীপে কিছু বিদেশী মানবাধিকার কর্মী আছেন যারা চাক্ষুস যা দেখেছেন তার বর্ণনা দিচ্ছেন।

আমরা একজন গাজার ব্লগারকে দিয়ে শুরু করছি যিনি আসলে এই মুহূর্তে আমেরিকায় আছেন। লায়লা এল-হাদ্দাদ, যিনি ব্লগ করেন রেইজিং ইউসুফ এন্ড নুর এ, লিখেছেন তার বাবা মার কি অভিজ্ঞতা হচ্ছে:

আমার বাবা মা শহরের কেন্দ্রে থাকেন, আর ইজরায়েইলী যুদ্ধ বিমান তাদের চারপাশের মানুষ আর এলাকায় হামলা করেছে। ৬০টি যুদ্ধ বিমান দ্বারা ৫০টার বেশী ‘নিশানা'য় বোমা ফেলা হয়েছে আর হারেটজ পত্রিকায় তা শিরোনাম হয়েছিল। দিনের বেলায় ২০০ জনের বেশী নিহত হয়েছে, স্কুল শেষের সময়ে। চলচ্চিত্রের উক্তির মতো। বা কোন খেলার মতো। বেশ কয়েকবার বললে এটা সত্যি বলে মনে হয়না: ৫০টি নিশানা, ৬০টি যুদ্ধ বিমান, ২০০ লোক, ১ দিন।

সব খুব পরিচ্ছন্ন। খুব মসৃন। ভালোভাবে প্যাকেট করা: উপহার বাক্সে যুদ্ধ।

“প্রতি মিনিটে একটা করে লাশ জানাজার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। দেহের স্তুপ হচ্ছে।” গাজার বাতাস পোড়ানো মাংসের গন্ধে ভরে গেছে। ভীতি আছে যেমন কেউ ধারণা করবে কুকুররা ভীত হয় বেশী ভরে থাকা খাঁচায় যখন তাদের মধ্য থেকেই বেশ কয়েকটাকে হঠাৎ, হিংস্রভাবে হত্যা করা হয়। কিন্তু খাঁচার মধ্যে মরা কুকুর, তারপরেও, চিৎকার করবে।

আন্তর্জাতিক সংহতি আন্দোলন (আইএসএম) এর সাথে যুক্ত একজন কানাডীয় কর্মী, ইভা বার্টলেট, ইন গাজা ব্লগে লিখেন, আর একটা আক্রমণের পরের অবস্থা তিনি বর্ণনা করেছেন:

জনসাধারণ যারা মারা গেছে তাদের মধ্যে আছেন জাবালিয়ায় আমার ভালো বন্ধুদের মা। প্রত্যেকটি মৃত্যু নৃশংস, কিন্তু এটা আরো বেশী মর্মভেদী যখন আপনি এটা দেখেন বা মৃতকে চেনেন। সে একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আর গতকাল রাত তার পরিবারের সাথে আমি কাটিয়েছি, না ঘুমিয়ে। একটা ঠান্ডা মাটির নীচের কামরায় যা জানালা খুলে রাখার কারনে আরো ঠান্ডা হয়েছিল, এই আশায় যে এগুলো ভেঙ্গে যাবে না যখন অবশ্যম্ভাবী বোমাহামলা শুরু হবে। আসলেই সামনের জানালা যা রাস্তার সব থেকে কাছে ছিল সেটি ভেঙ্গে যায় কয়েক ঘন্টা পরে শেলিং হবার পরে।

এই পরিবার দুশ্চিন্তা করছিল যে ইজরায়েলী সৈন্যরা আক্রমন করে তাদের বাড়ী দখল করবে, যেমন তারা মার্চ ২০০৮ এ করেছিল, আর তাই আমরা তাদের সাথে ছিলাম, তাদের সমর্থনে যদিও তারা অবশ্যই শক্ত আর এমন আরো খারাপ দিন একা অতিবাহিত করেছে। বিশেষ করে নারী আর শিশু, আমরা অস্বস্তি নিয়ে ছিলাম, গাজার অন্যান্য এলাকায় যারা আছে তাদেরকে ফোন করে আর টেক্সট করে প্রত্যেক নতুন বিস্ফোরনের সাথে, যখন বিস্ফোরন চলতে লাগলো রাত ১১টা থেকে সারা রাত। এপাচে হেলিকপ্টার সারা রাত মাথার উপর ঘুরছিল, আর একটা ইজরায়েলী ড্রোনের আওয়াজ লাগাতার শোনা যাচ্ছিল। রাত ১০:১০ এ আর একজন আন্তর্জাতিক [কর্মী] রাফাহ থেকে একটা টেক্সট বার্তা পাঠায়:” ইজরায়েলীরা এখুনি ল্যান্ড লাইনে ফোন করেছিল জানাতে যে অস্ত্রসহ প্রত্যেক বাড়ি নিশানা হবে।” ইজরায়েলীরা কিভাবে জানে কোন বাড়িতে অস্ত্র আছে সেটা আর একটা প্রশ্ন, আর ইজরায়েলকে কে অধিকার দিয়েছে জনসাধারণের এলাকায় লাগামহীন বোমা হামলার সেটাই বড় প্রশ্ন। আমাদের বাড়িতে ১৩ জন নারী, ৩ জন পুরুষ (একজন বৃদ্ধ) আর ৬টা বাচ্চা ৩ বছরের কম বয়সের, একটা মেয়ে ১৪ বছরের। ইজরায়েল যদি সিদ্ধান্ত নেয় যে তারা জানে এই বাড়িতে অস্ত্র আছে, তাহলে ২৩ জন সাধারণ লোক প্রাণ হারালো। আমি আরো আপডেট করবো সময় আর বিদ্যুত যখন সুযোগ দেবে। এখন আমার যে বন্ধুদের মা মারা গেছে আমি তাদের বাড়িতে যেতে চাই, আমি আমার সম্মান জানিয়ে তাদের সাথে কাঁদতে চাই, কারন তিনি আমার মার মতো নম্র মহিলা ছিলেন।

আর একটা পোস্টে, ইভা বার্টলেট গাজা শহরের শিফা হাসপাতালের কথা লিখেছেন (দয়া করে সর্তক হবেন কারন বেশ কিছু ছবি বিভৎস লাগতে পারে)।

গাজা শহরে একজন ব্লগার আর সাংবাদিক সামেহ আ হাবিব হাসপাতালের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন:

গাজার হাসপাতাল আহতদের নেয়ার ব্যাপারে অপারগতা জানায় ডাক্তারী জিনিষ আর যন্ত্রের অভাবে। ফিলিস্তিনিদের মৃতদেহ বারান্দায়, রুমে আর হাসপাতালের ইউনিটে পড়ে ছিল। এরই মধ্যে ২-৩ জন আহত ব্যক্তি একই বিছানা ভাগ করে নিচ্ছিলেন ডাক্তারী সরঞ্জামের অভাবে। এই অভাব ইজরায়েলী অবরোধের কারনে যা ২ বছর আগে দেয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রী বাসিম নাইম জানিয়েছেন যে গাজার চিকিৎসা খাতে ১০ ধরনের ডাক্তারী সরঞ্জাম আর যন্ত্র লাগবে। ৭০ জন আহতকে মিশরীয় হাসপাতালে পাঠানো হয়।

সানশাইন ব্লগে লেখেন ফিদা কিশ্তা, যিনি দক্ষিণ গাজা স্ট্রিপের রাফায় বসবাস কারী একজন ফিলিস্তিনী আইএসএম কর্মী:

স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে আর একটা ইজরায়েলী মিসাইল হামলা হয় দক্ষিন গাজার রাফাহ শহরের বসবাসকারী এলাকা হি আলিজনিনাতে। এইবার একটা ঔষধের দোকানকে নিশানা করা হয়। বাড়িটাকে সম্পূর্ণ ধ্বংস করে আর আশেপাশের বাড়ীতে অনেক ক্ষতি করে। বিদ্যুত লাইন বিষ্ফোরনের সময় ছিঁড়ে যায় আর রাস্তা ভরে যায় ছড়ানো ঔষধে… বিস্মিত এলাকাবাসী রাস্তায় নেমে আসে, অনেকে পায়জামা পরেই।

লেবানন, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডা, স্পেন, ইটালি আর অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি গাজাতে অনেক মানবাধিকার কর্মী গেছেন, অনেকে ফ্রি গাজা মুভমেন্টের সাথে এসেছে। সবার ব্লগ নেই, কিন্তু তাদের নিজের চোখে দেখা গাজার ঘটনার বর্ণনা আপনারা পড়তে পারেন ফ্রি গাজা ওয়েবসাইটে আর আন্তর্জাতিক সংহতি আন্দোলনের ওয়েবসাইটে। রাফাহ টুডেতে রাফায় আক্রমণের পরের চিত্র এখানে (আবার সাবধান হবেন কারন বেশ কিছু ছবি বিভৎস লাগতে পারে)।

বিশ্বব্যাপী টুইটার বার্তায় গাজা নিয়ে আলোচনা হচ্ছে
টুইটার হচ্ছে নতুন ধরনের ব্লগিং, অথবা এমনটিই বলা হয়। মানুষের দু:সময় ছাড়া এটা কখনও এমন ভাবে অনুভূত হয়নি। মুম্বাই সন্ত্রাসী হামলার সময় টুইটার ব্যবহারকারীরা মিনিটে মিনিটে সংবাদ পরিবেশন করেছে এবং আজ, গাজায় ইজরাইলি হামলা অব্যাহত থাকার সময় টু্ইটারস্পেসে গভীর আলোচনা চলছে।

টুইটার ব্যবহারকারীরা হ্যাশট্যাগস ব্যবহার করে তাদের বিষয়বস্তু একত্র করার চেষ্টা করে। ব্যবহারকারীরা এরপর টুইটার সার্চে গিয়ে একটি নির্দিষ্ট বিষয়ে বার্তাগুলো খুঁজে। এ পরিপ্রেক্ষিতে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগ হচ্ছে #gaza, আর #gazawarofwords একত্র করছে একপেশে প্রচার মাধ্যমের রিপোর্টগুলো। গাজা নিয়ে আলোচনা করতে অন্যান্য হ্যাশট্যাগগুলো হচ্ছে #israel, #syria, #baghdad, #2states, এবং #rafah, ইত্যাদি। ব্যবহারকারীরা তাদের পরিচিতজনদের মাঝে সংবাদগুলো রিটুইট বা পাঠিয়ে দিচ্ছে। ফলে দ্রুত খবর সঞ্চালিত হচ্ছে, যেমন:

ক্যালিফোর্নিয়া থেকে একজন ঝানু টুইটার ব্যবহারকারী শেলইজরায়েল গতকাল জানিয়েছেন যে টুইটার প্রথম মাধ্যম যা এই বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা শুরু করেছে।

তার পর থেকে বিশ্বের টুইটার ব্যবহারকারীরা কখনও যৌক্তিক তর্কে নেমেছে অথবা রাগ ঝেড়েছে একে অপরের উপর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে এরা সংবাদ ছড়িয়েছে: নীচের উদাহরণে প্যালেস্টাইন, মৌরিতানিয়া, এবং সানফ্রান্সিসকো থেকে টু্ইটার ব্যবহারকারীরা বিতর্কে জড়িয়েছেন:

এই বিতর্কের মনোভাবটি অনেক সময় রাগান্বিত যুক্তিতর্ক টেনে এনেছে। অক্সফোর্ড, যুক্তরাজ্য থেকে স্কিনার, (জর্ডানের আম্মান থেকে) জানিয়েছেন যে:

ইয়েলবেরী, একজন ইজরায়েলী টুইটার ব্যবহারকারী জানিয়েছে যে টুইটারস্ফিয়ারে বিচিত্র রকমের আলোচনা হয়েছে।

টুইটারের এইসব বিতর্কের আরেকটি মজার দিক হচ্ছে মূলধারার প্রচার মাধ্যম নিয়ে সমালোচনা। #gazawarofwords নামে একটি হ্যাশট্যাগ শুরু করেছিলেন ওয়েদ্দাদী এবং এখন এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা:

টুইটার থেকে সাম্প্রতিক সংবাদ পাবার জন্যে সবচেয়ে ভাল উপায় হচ্ছে সংবাদ উৎসের মূলে যাওয়া। এই লিন্ক এর মাধ্যমে টুইটার এর যে কোন হ্যাশট্যাগ বা কীওয়ার্ড খুঁজতে পারেন (যেমন #gaza) এবং আপনারাও এতে অংশগ্রহণ করতে পারেন।

ভুতপূর্ব তিউনিশিয়ার কূটনীতিককে ফরাসী আদালত ৮ বছরের শাস্তি দিয়েছে
তিউনিসিয়ার ভূতপূর্ব ভাইস কন্সাল খালেদ বিন সাঈদ স্ট্রাসবুর্গে দোষী সাব্যস্ত হয়েছেন স্বদেশী মহিলা জুলেখা ঘারবীর উপর অত্যাচার আর পাশবিকতার আদেশ দেয়ার জন্য। ১২ বছর আগে তিউনিশিয়ার জেন্দৌবা শহরে যখন তিনি পুলিশ সুপারিটেন্ডেন্ট ছিলেন তখন এই ঘটনা ঘটেছিল। ইউরোপীয়ান মানবাধিকার আদালত যে শহরে অবস্থিত সেই শহর স্ট্রাসবুর্গে একটি ফৌজদারী আদালত দ্বারা তিনি ৮ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন।

এই তিউনিশিয়ার কূটনীতিককে তার অবর্তমানে বিচার করা হয়েছে যেহেতু তিনি ২০০১ সালে ফ্রান্স থেকে পালিয়েছিল জানতে পেরে যে ঘারবী তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তার স্বামী ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসাবে আছে তিউনিশিয়ার নিষিদ্ধ ইসলামী দল এন্নাহদার সদস্য হিসাবে। ইউনিভার্সাল কমপিটেন্স এর ভিত্তিতে বিচার চলেছে। এটি এমন একটা পদ্ধতি যার ফলে আইনগত ব্যবস্থা নেয়া যায় অভিযুক্ত গুরুতর অপরাধীদের বিরুদ্ধে, যে দেশেই তা ঘটানো হয়ে থাকনা কেন আর অপরাধীর বা শিকারের নাগরিকত্ব যে দেশেরই হোক না কেন। এই পদ্ধতি এসেছে ১৯৮৪ সালের নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন থেকে যা ফরাসী আইনে আনা হয়েছে ১৯৯৪ থেকে।

ফ্রান্সে দ্বিতীয়বার এমন কারনে সাজা দেয়া হলো। ২০০৫ সালে মৌরিতানিয়ার একজন সার্ভিসম্যানকে ১০ বছরের সাজা দেয়া হয়েছিল তার নিজের দেশে অত্যাচার চালানোর জন্য। তিউনিশিয়ায় সেন্সর করা একটা ব্লগ তিউনিশিয়াওয়াচ মূলধারার মিডিয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে:

[…] En l'absence de l'accusé, le procès auquel la Ligue française des droits de l'homme et la Fédération internationale des droits de l'homme (FIDH) s'étaient constituée parties civiles a aussi été celui du système mis en place par le président Zine El Abidine Ben Ali, au pouvoir depuis vingt et un ans. Plusieurs témoins ont dressé un portrait au vitriol du régime tunisien où, selon eux, la torture est érigée en “pratique d'Etat”.

[…] বিবাদীর অবর্তমানে বিচারে যেখানে [মানবাধিকার সংস্থা] লিগ ফ্রঁন্সে দে দ্রোয়া দেলোম (এল ডি এইচ) আর ফেডারেশিওঁ ইন্টারনাশিওনাল দেস লিগ দে দ্রোয়া  দে হোমস (এফ আই ডি এইচ) স্বাধীন একটা ক্ষতিপুরণের মোশন এনেছিল যে এটা প্রেসিডেন্ট জাইনেল আবেদিন বেন আলির প্রতিষ্ঠিত ব্যবস্থারও বিচার ছিল, যে ২১ বছর ধরে ক্ষমতায় আছে। বেশ কয়েকজন সাক্ষী তিউনিশিয়ার সরকারের বিদ্রুপাত্মক চিত্র তুলে ধরেছে, যেখানে, তাদের বক্তব্য অনুসারে এই ধরনের অত্যাচার সরকারী অভ্যাসে পরিণত হয়েছে।

এইসব স্বীকারোক্তি থেকে শেষে আদালতের রায় এসেছে, যদিও ফ্রেঞ্চ রাষ্ট্রের প্রতিনিধি তাকে খালাসের জন্য আবেদন করেছেন, এই বলে যে কোন ধরনের প্রমাণ নেই। “এটা নির্যাতনের বিরুদ্ধে দন্ডমুক্ততার যুদ্ধের জন্য আর এক ধাপ অগ্রসর হওয়া আর তিউনিশিয়ার কর্তৃপক্ষের দিকে একটা জোরালো বার্তা; অত্যাচারীরা যদি তিউনিশিয়ায় নিরাপদ থাকে, তাহলে অন্য দেশে আর নেই,” মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থার আইনজীবি।

অন্য একটা পোস্টে তিউনিশিয়া ওয়াচ যোগ করেছে:

Khaled ben Saïd qui fait l'objet d'un mandat d'arrêt international depuis 2002 n'a pas la possibilité de faire appel puisque l'audience s'est déroulée sans lui. Toutefois s'il est arrêté, il sera rejugé.

খালেদ বিন সায়েদ, যিনি আন্তর্জাতিক গ্রেপ্তারী পরোয়ানার শিকার ২০০২ থেকে, আপীল করার কোন অবস্থায় নেই, যেহেতু তার অনুপস্থিতিতে বিচারকার্জ হয়েছে। তবে যদি উনি গ্রেপ্তার হন, তাহলে আবার বিচার হবে।

আগে তিউনিশিয়ার কর্তৃপক্ষ এই বিচারকে অস্বীকার করেছে ‘সম্পুর্ণ বানোয়াট' আর আরো বলেছেন যে ‘অত্যাচারের দাবী করা তিউনিশিয়ায় সহ্য না করা একটা আচরণ যা অসত্য আর ভুল তথ্য দেয়ার সামিল।”

নাওয়াত.অর্গ ‌এই শাস্তির সমালোচনা করেছে আর চিন্তা করেছে যে তিউনিশিয়ায় অত্যাচারের ব্যাপারে যে ট্যাবু আছে তা কি উঠে যাওয়ার পথে কিনা। এই ব্লগ সিএনআরএস এর গবেষক ভিনসেন্ট গাইসলারের উদ্ধৃতি দিয়েছে যিনি শুনানীর সময়ে বলেছেন:

“En Tunisie, sous Ben Ali, on torture au nom des droits de l’homme et on viole les femmes en invoquant le droit des femmes”, a également expliqué devant la cour Vincent Geissier. Cette pratique “est destinée à humilier et à diffuser la peur”. Avant d’ajouter : le recours à la torture, “c’est un mode de contrôle de la société”.

“তিউনিশিইয়াতে, বেন আলির অধীনে, তারা মানবাধিকারের কারনে অত্যাচার করে আর নারীকে ধর্ষণ করে নারীর অধিকার তুলে ধরতে ধরতে,” আরো বুঝিয়েছেন ভিনসেন্ট গাইসলার আদালতকে “এরকম ব্যবহার করা হয় লজ্জ্বিত করতে আর ভীতি ছড়াতে।” আরো যোগ করেছেন: “সমাজকে নিয়ন্ত্রণ করার এটা একটা উপায়।”

পাঠকরা তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন লিবারাশিওন সংবাদপত্রের স্থানীয় ওয়াবসাইটে আর এলইজেডিডি.এফআর সাইটে মন্তব্য করে:

একটা (আশাবাদী) কথা:

Rédigé par: GDP : Comme quoi, n'en déplaise à Sarkozy, la justice progresse davantage en France que les droits de l'homme en Tunisie.

জিডিপি: যেটার ফলে এটাই দেখা যায়, সারকোজী এটা পছন্দ করুক বা না করুক, ফ্রান্সে বিচার বেশী অগ্রসর হতে পারে তিউনিশিয়ার মানবাধিকারের চেয়ে।

মাদাগাস্কার: দক্ষিণ কোরিয়ার সাথে ভূমি চুক্তি বিতর্কের সৃষ্টি করেছে
ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি মাদাগাস্কারের অর্ধেক চাষযোগ্য ভূমি লিজ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় মালাগাসী ব্লগোস্ফিয়ারে ভূমি স্বাধীনতা আর অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। এখনো অবশ্য পরিষ্কার না যে ভূমি চুক্তি দুই দেশের মধ্যে সই হয়েছে কিনা। এর মধ্যে ব্লগাররা তর্ক করছে যে এই ধরনের চুক্তি ‘নব ঔপনেশিকবাদ‘ হিসাবে ধরা যায় কিনা।

এখানে এখন পযন্ত যা জানা গেছে তার একটা চিত্র তুলে ধরা হলো।

নভেম্বরের ১৯ তারিখে ফাইনান্সিয়াল টাইমস দক্ষিন কোরিয়ার ডেইউ লজিস্টিক কোম্পানি আর মালাগাসী সরকারের মধ্যে এই চুক্তির ব্যাপারটা তুলে ধরে ।

গ্লোবাল ড্যাশবোর্ড ব্লগে এলেক্স ইভান্স যা জানা গেছে তার সারসংক্ষেপ দিয়েছেন:

দক্ষিণ কোরিয়া সবে মাত্র মাদাগাস্কারের সাথে ৯৯ বছরের একটা চুক্তি করেছে যেখানে তারা বেলজিয়ামের অর্ধেক আয়তনের ভূমি লিজ নেবে পাম তেল চাষের জন্য যা দক্ষিণ কোরিয়ায় এই আনাজের চাহিদার অন্তত অর্ধেক মেটাবে। বিডওয়েলস এগ্রিবিজনেস এর পরামর্শক কার্ল আটকিন্স বলেছেন যে মাদাগাস্কারে ডেইউ লজিস্টিক্সের এই লগ্নি তার দেখা সব থেকে বড়। “এই প্রকল্প আমাকে অবাক করে না, যেহেতু অনেক দেশই খাদ্য নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এর পরিধি আমাকে অবাক করেছে।”

কয়েক ঘন্টা পরে, ফাইনান্সিয়াল টাইমসের একটা ফলো আপ আর্টিক্যাল যোগ করেছে যে ডেইউ লজিস্টিক্স লিজের জন্য কোন ফিস দেবে না, বরং তারা ভূমি চাষ আর উন্নয়নের জন্য প্রযোজনীয় সাহায্য করবে।

এলেক্স ইভান্স, দ্বিতীয় প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তিনি যা ভেবেছিলেন খবর তার থেকেও খারাপ:

কয়েক ঘন্টা পরে, এই কাহিনীর সম্পুর্ণ নতুন একটা দিক উন্মোচিত হয়। ভেবে দেখুন তো দক্ষিণ কোরিয়া ৯৯ বছরের লিজের জন্য কতো দিয়েছে? উত্তর: শুন্য, কিছুই না। এক পয়সা না। মাদাগাস্কারের জন্য মূল লাভ, ডেইউ এর ভাষ্যকারের বক্তব্য অনুযায়ী? “ওখানে চাষাবাদ করার ফলে আমরা তাদের জন্য কাজের সুযোগ করে দেবো, যা মাদাগাস্কারের জন্য ভালো হবে।” এই দেশে ৩.৫% লোক ডাব্লুএফপি এর খাদ্য সাহায্যের উপর আছে…

অন্য দিকে দক্ষিন কোরিয়ার লাভ:

“ওখানে আমরা আনাজ লাগাতে চাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। এই বিশ্বে খাদ্য অস্ত্র হতে পারে,” বলেছেন ডেউ এর ম্যানেজার হং জং-ওয়ান। “আমরা ফসল অন্য দেশে রপ্তানী করতে পারি বা খাদ্য সংকটের সময়ে কোরিয়ায় আনতে পারি।”

ছবি ফোকো মাদাগাস্কারের সৌজন্যে

এই ব্যাপারে মালাগাসী সরকারের সরকারী ভাষ্য এখনো পাবার অপেক্ষায়। রয়টার্স জানিয়েছে যে এই চুক্তি চুড়ান্ত হতে এখনো অনেক বাকি। ডেইউ লজিস্টিক্স অবশ্য অনেক বিবৃতি দিয়েছে যা এইসব প্রতিবেদনের সততাকে প্রশ্নের সম্মুখীন করে।

রবার্ট কোয়েহলার, সিউল থেকে যিনি দ্যা মারমটস হোলে ব্লগ করেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানীর সাথে বিবাদের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন:

মেইল গিওঙজে আর একটা প্রতিবেদনে বলেছে যে বিশেষজ্ঞরা মনে করে ফাইনান্সিয়াল টাইমস প্রতিবেদনে  ‘নব ঔপনেবেশিকবাদ ‘ আর ‘ডাকাত' সম্বলিত উস্কানীমূলক অনেক কথা ছিল যা ইউরোপকে বাদ দিয়ে আফ্রিকায় এশিয়ার বড় ধরনের উপস্থিতির বিরুদ্ধে সতর্কবাণী হিসেবেই করা হয়েছে। খবরে ডেইউ এর একজন লজিস্টিক অফিসারের উদ্ধৃতি অবশ্য ছিল যিনি বলেছিলেন যে এই ব্যাপারে মাদাগাস্কার বেশ আবেগপ্রবণ কারন তুলনা করলে যখন চীন লগ্নি করে তখন তারা শুধু নিজেদের লাভের পিছনে ছোটে।

জুঙ্গাংগ ইল্বো পত্রিকা ইতোমধ্যে এফটিকে আক্রমন করে একটা সম্পাদকীয় লিখেছে এটা জিজ্ঞাসা করে যে এই পত্রিকা  মাদাগাস্কারে (বায়োডিজেল জ্বালানীর উৎপাদনকারী) ব্রিটিশ জাত্রোফা ফার্মগুলোর দিকে না তাকিয়ে আর দ্বীপে আরও ফরাসী ক্ষেত না দেখে কেন শুধু একটা কোরিয়ান কোম্পানীর পিছনে পড়েছে। আর তা ছাড়া যে ভূমি ডেইউ নিচ্ছে তা অনুন্নত, সেখানে চাষাবাদের উপযোগী করা নতুন ক্ষেত কাজের সুযোগ করে দেবে, আর মাদাগাস্কার সরকার ক্ষেতের লাভ থেকে কর বাবদ ৩০% কেটে নেবে।”

মালাগাসী ব্লগগুলোতে এই ভূমি চুক্তি নিয়ে উত্তপ্ত আর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়েছে:

মালাগাসী প্রবাসী ওয়েবসাইট সোবিকা ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশের কয়েক মুহুর্ত পরে এই চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে (ফরাসী ভাষায়) আর তাদের পাঠকদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। কয়েক দিনের মধ্যে এই প্রতিবেদনের উপর ১০০টার বেশী মন্তব্য দেয়া হয়েছে। পরবর্তী একটা প্রতিবেদনে, সোবিকা ধারনা করেছে (ফরাসী ভাষায়) যে ইন্টারনেটে যে ক্ষোভের প্রকাশ হয়েছে তার থেকে কোম্পানী চুক্তির ব্যাপারটা জানাতে অস্বীকৃতি জানাচ্ছে।

ক্ষোভ অবশ্য এক না সবার ক্ষেত্রে। কিছু ব্লগার মনে করেন যে এই ভূমি চুক্তির ফলে মাদাগাস্কার উপকৃত হতে পারে কারন এই ভূমির কিছু অংশে উৎপাদন বৃদ্ধি পাবে। কমিউনিটি ব্লগ মালাগাসী মিরার আইকি আরো যোগ করেছেন:

Ny tombontsoa indray kosa raha jerena amin’ny saina tsy miangatra dia :

- ny fanomezana asa ireo tantsaha eny ambanivohitra ka miteraka fidiram-bola maharitra ho azy ireo izany.

- ny fanajariana ireo tany izay tsy noeritreretina fa afaka ambolena na ihany koa tany ngazana ka rahatrizay vita ny fifanarahana izany hoe afaka zato taona dia mba ho moramora ho an’ireo taranaka fara aman-dimby ny hampiasa sy hamboly azy (raha tsy lasa fanan’olom-bitsy indray avy eo)

- raha misy fidiram-bola maharitra ireo tantsaha dia mety ho hita ihany koa ny fiatraikan’izany ka mahasoa ho an’ny manodidina na “effet d’entraînement”. […]

-Asa na tafiditra ao anaty fifanarahana fa mety hihatsara ihany koa ireo lalana sy tambanjotra misy any amin’ireo faritra.

- afaka mifehy ny fiakarana an-tanandehibe ny mpitondra raha misy asa eny ambanivohitra (maîtrise de l’exode rural)

আরো কম আবেগপূর্ণ দৃষ্টিকোণ থেকে যেসব সুবিধা দেখা যাচ্ছে:

*  কৃষকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ যার ফলে রাজস্ব আয়ের নতুন সুযোগ হবে।

*  যে ভূমির মূল্য খুব কম তাকে লিজ হবার পর কাজে লাগানো।

*  রাজস্ব বৃদ্ধির ফলে ধারাবাহিক যে পরিবর্তন হবে।

*  দেশের ওই অঞ্চলের রাস্তা আর অন্যান্য সুবিধার যে সম্ভাব্য উন্নয়ন হবে।

*  একটা সম্ভাব্য উপায় যা গ্রাম থেকে মানুষের চলে আসা রোধ করবে।

এই বিতর্কের পুরো একমাস আগে, গত অক্টোবরে আন্তানানারিভোবাসী একজন উকিল আর ব্লগার আন্ড্রিডাগো দ্যা সাইবার অব্জারভারে ব্লগে বিষ্ময়কর অন্তদৃষ্টি প্রকাশ করেছিলেন ভূমি আর বৈদেশিক বিনিয়োগের আইঙ্গত দিক নিয়ে প্রশ্ন করে। এটা বিষ্ময়কর যে এই লিজ যেসব আইনের অধীনে হচ্ছে তা এই বছরের শুরুতে সংশোধন করা হয়:

সম্প্রতি, নতুন মালাগাসী বিনিযোগ আইনের ধারা ২০০৭-০৩৬ জানুযারী ১৪, ২০০৮ এ খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এনেছে যাতে বিদেশীরা মাদাগাস্কারে ভূমির মালিক হতে পারে। এই আইন অনুযায়ী বিদেশী কোম্পানী বা বিদেশী বিনিযোগকারী (ব্যক্তি যাদেরকে বিনিয়োগ ভিসা দেয়া হয়েছে), নিম্নের শর্ত সাপেক্ষে মালাগাসী ভূমি কিনতে পারবে:

১) ভূমি শুধুমাত্র পেশাগত সাথে ব্যবহৃত হবে। তারা যা মালাগাসী সরকারকে কথা দিয়েছে তার ব্যত্যয় ঘটিয়ে অন্য কোন ধরনের ব্যক্তিগত ব্যবহার বা স্বার্থের প্রয়োগ নিষিদ্ধ। যদি এমন অবস্থার লঙ্ঘন হয়, সরকার আইনসঙ্গতভাবে তাদের ভূমি মালিকানা ফিরত নিতে পারে;

২) বিদেশী কোম্পানী বা বিনিযোগকারীকে তার ব্যবসার নকশা জমা দিতে হবে (মাদাগাস্কারে বিনিয়োগ পরিকল্পনা) একটা জনগনের প্রতিনিধির সামনে যার নাম ইডিবিএম (মাদাগাস্কারের অর্থনৈতিক উন্নয়ন বোর্ড)। এই পরিকল্পনায় ব্যাখ্যা আর বর্ণনা করা থাকবে তাদের পরিকল্পিত ব্যবসা আর মাদাগাস্কারে তাদের সম্ভাব্য বিনিয়োগ সম্পর্কে;

৩) বিদেশী কোম্পানী বা বিনিয়োগকারী একটা আনুষ্ঠানিক সম্মতির জন্য আবেদন করবেন যা ‘ভূমি গ্রহনের জন্য ক্ষমতাপ্রদান' নামে অভিহিত ইডিবিএমের সামনে যাতে তারা আইন্সম্মতভাবে মালাগাসী ভূমি ক্রয় করতে পারে। এই ক্ষমতাপ্রদান যদি করা হয়, তাহলে এটা বিদেশী কোম্পানী বা বিনিয়োগকারীকে একজন মালাগাসীর সমান অধিকার দেবে মালাগাসীতে ভূমি ক্রয় ও তার মালিক হওয়ায়।

মধ্য প্রাচ্য: মুম্বাই সন্ত্রাসী হামলায় আঘাত ও ক্ষোভ
মধ্য প্রাচ্যের ব্লগাররা দ্রুত সাড়া দিয়েছেন মুম্বাই সন্ত্রাসী হামলায় আঘাত পেয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।

ইজরায়েলী ব্লগার ইয়েল বলেছেন খবরটা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে যখন আঘাতের মাত্রা বোঝা গেছে।

তিনি আরো বলেছেন:

এটা একেবারেই বিভৎস। আমাদের কাছে শয়তান আর বিকৃত বলে শব্দ আছে কিন্তু আমাদের কাছে এমন কোন শব্দ নেই যা এই ধরনের বিকৃত কাজের বর্ণনা করতে পারে যেখানে হ্রদয়হীন সন্ত্রাসীরা যতজন সম্ভব নিরাপরাধ মানুষকে হত্যা করে। আমরা যারা আমাদের সাধারণ মানুষের প্রতি এত কটা আত্মঘাতী বোমা হামলা আর সন্ত্রাসী হামলা দেখেছি এইসব শিকারদের পরিবার আর বন্ধুদের শোকে একীভূত হই। আমরা ভারতের লোকের সাথে শোক প্রকাশ করি আর এই ধরনের ঘৃণ্য কাজের জন্য আপনাদের ভীতিকে আপন করে নেই। আজ রাতে আমার মন পড়ে রইল মুম্বাইএর মানুষের সাথে।

মিশর থেকে জেইনোবিয়া লিখেছেন:

এইসব ভয়ঙ্কর কাজের জন্য আমার মন খারাপ আর আমি রাগান্বিত কারন আমি জানি যে নিরাপরাধ মানুষ কোন কারন ছাড়া মারা গেছে আর আমার দেশও এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখী হতে পারে।

সন্ত্রাসবাদের ভয়বহতা দেখে তিনি লিখেছেন:

# এটা অনেক পরিকল্পিত সুগঠিত কাজ।

# একই সময়ে কোন ভুল ছাড়া এমন অপারেশন করার জন্য উচ্চ প্রশিক্ষিত লোক দরকার, এটা ১১ জনের বেশী লোক নিশ্চিত। আপনি তাদেরকে পাহাড়ে প্রশিক্ষণ দেননা নিশ্চিত।

# আপনার এইসব দলের বিভিন্ন জায়গার কাজ তদারকির জন্য একটা হাই টেক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক দরকার যা ট্রেস করা যায় না। সিএনএন এর ইন্টারেক্টিভ ম্যাপ দেখেন।

# আপনার অনেক অনেক তথ্য দরকার যাতে আপনি লক্ষ্যে সঠিক সময়ে আঘাত করতে পারেন।

জেইনোবিয়া শেষ করেছেন:

আপনার একটা সেনাবাহিনী দরকার এই ধরনের নোংরা কাজ করার জন্য , কোন মিকি মাউস সংস্থা না যার নাম আগে শোনা যায়নি!!

ফিলিস্তিন থেকে দ্যা এংরি আরবস কমেন্ট সেকশন এই গল্পে একটা নতুন লিঙ্ক পোস্ট করেছেন- আর একজন পাঠক এই হামলার ব্যাপারে দ্রুত তিরষ্কার জানিয়েছে।

ময়হাবিন লিখেছেন:

এটা একেবারেই বিভৎস।

নিউইয়র্ক থেকে একজন ইহুদী ব্লগার লাইফ-অফ-রুবিন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে নিখোঁজদের মধ্যে একজন রাব্বী (ইহুদী ধর্মযাজক) থাকতে পারেন। ব্লগার পরে তার পোস্ট আপডেট করেছেন, এই বলে যে ঘটনার দ্রুত পরিবর্তন আসছে।

সন্ত্রাসী হামলার উপরে চাইমরুবিন জানিয়েছেন:

আজ রাতে ভারত থেকে ভয়ঙ্কর খবর আসছে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পরে, ভারতের ইতিহাসে সব থেকে খারাপ।

মধ্য প্রাচ্য আর বাকি পৃথিবীর আরো প্রতিক্রিয়ার জন্য সংযুক্ত থাকুন এই হামলা সম্পর্কে গ্লোবাল ভয়েসেস বিশেষ কভারেজ পেজে।

ইয়েমেনঃ মুষলধারে বৃষ্টিঝড়ে ৪০ জন হত
ইয়েমেনে ৪০ জনের বেশী মানুষ নিহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছে মুষলধারে বৃষ্টি হাধরামাউত এ আঘাত হানলে।

মুমেন্টস ইন ওয়ার্ডস ফ্রম হাধরামাউট এ লিখতে গিয়ে ওমর বারসাওয়াদ সেই ঘটনা আমাদের জানিয়েছেনঃ

হাধরামাউত এবং এর আশেপাশে ভ্রমণ এখন নিরাপদ নয় এবং তা ভয়ংকর হতে পারে। গত তিনদিন যাবত হাধরামাউত, মাহরা এবং শাবওয়াতের বেশীরভাগ জায়গায় অঝরধারায় বৃষ্টি হচ্ছে; কখনও তুমুল বৃষ্টি হলেও বেশীরভাগ সময় গুড়িগুড়ি। মোটেই সুবিধাজনক চিত্র নয়।

আরবীয় প্রথায় বৃষ্টিকে ইশ্বরের আশীর্বাদ ভেবে উৎসব করা হয়, বারসাওয়াদ ব্যাখ্যা করেছেনঃ

মানুষজন, বিশেষতঃ বেদুইনরা বৃষ্টির আগমনে উৎসবে মেতে ওঠে যেহেতু এই বৃষ্টি মানে পানির আবির্ভাব। এই শুষ্ক প্রান্তরে অধিকাংশের কাছে পানি মহামূল্যবান ও বিলাসবহুল রূপে বিবেচিত। কিন্তু যখন এই বৃষ্টি মুষলধারে ও অঝরধারায় বর্ষিত হয় তখন বহুবিধ বিপর্যয় ডেকে আনে এবং অনেকের জীবন কেড়ে নেয়।

তিনি পুনরায় যোগ করেছেনঃ

এখানের ভূ-অভ্যন্তর পানি প্রবাহ উপযোগী নয়; বন্যার জলাধারা গড়িয়ে প্রবাহিত হয়। এ পর্যন্ত অসংখ্য সেতু, বাড়ী, আবাদিত জমি বন্যায় ভেসে গেছে। উল্লেখযোগ্যসংখ্যক সড়ক চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে এবং এর রধ্যে স্থলভাগের আল মুকাল্লা থেকে ওয়াদি পর্যন্ত প্রধান সড়কও অচল। ওয়াদির অনেক শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে অথবা সড়ক ভেসে গেছে। পুর্বাভাস মারফত জানা যায় বৃষ্টি আরো কিছু দিন বহাল থাকবে সুতরাং এটা নিশ্চিত যে আরো অনেক বেশী ক্ষতি হবে। তবে আশা করা যায় হয়তো কোন মানুষ মারা যাবে না।

দুঃখজনক হলেও আশানুরূপ ঘটে নি – অনেক মানুষ ইতোমধ্যে প্রাণ হারিয়েছে। রয়টারের মতেঃ

রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ শনিবার বলেছেন, মুষলধার বৃষ্টিঝড় পুরো দেশটাকে অসহায়ভাবে পানির নীচে মুড়ে ফেলেছে এবং বন্যায় ৪২ জন নিহত এবং ৩১ জনের মত নিখোঁজ হয়েছে।

তিনি বলেন, দক্ষিণের প্রদেশ হাধরামাউত এবং মাহরাতে ৩০ ঘন্টার ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ১৭০০ এর মত বাড়ীঘর ভাসিয়ে ধ্বংষ ও শত শত পরিবারকে ভিটে ছাড়া করেছে।

বারসাওয়াদ উক্ত অঞ্চল ভ্রমণকারীদের সতর্ক করে দিয়েছেনঃ

এই অঞ্চলে ভ্রমণকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বন্যায় ভেসে যাওয়া খুবই স্বাভাবিক; যাদের বন্যার তীব্রতা সম্বন্ধে ধারণা ছিল না অথবা বেপরোয়া হয়েছিল, নিহতদের মধ্যে তারাই সর্বাধিক। এখানের স্থানীয় বৃদ্ধরা যা বলে তাই সবচেয়ে বড় উপদেশ, তারাই আসলে ভাল জানে। যদি স্থানীয়রা সামনে ভ্রমণের অথবা কোন নিদৃষ্ট একটা দিকে যেতে নিষেধ করে তবে যে কারো জন্য সেটা পালন করা নিরাপদ। বন্যায় ডুবে যাওয়া কোন সড়ক অতিক্রম করবেন না যদিও পানি শান্ত ও নিরাপদ দেখতে মনে হয়; যদি ইতোমধ্যে সড়কটি অসংখ্য মানুষ অতিক্রম করে না থাকে। কখনও উপত্যকায় বেশীক্ষন দাঁড়াবেন না, উচুঁ ভূমিতে সরে আসুন।

গ্লোবাল ভয়েস অনলাইনে প্রেরিত একটা ইমেইলে বারসাওয়াদ লিখেছেনঃ

আল মুকাল্লাতে কোন বিদ্যুৎ অথবা লাইনের পানি নেই, ইন্টারনেটও অত্যন্ত ধীরগতিসম্পন্ন এবং বেশীরভাগ সময় বন্ধ থাকে – বুধবার থেকে গতকাল পর্যন্ত আমার কোন ইন্টারনেট সংযোগ ছিল না। শেষ পোস্টটা ওয়ার্ডে লিখে দ্রুত আমার ব্লগে কপি পেস্ট করে কয়েক মিনিটের মধ্যে সব লিংক স্থাপন করতে হয়েছে।

আজ সকালে সূর্য উজ্জ্বল কিরণ দিচ্ছে এবং ইশ্বরের ইচ্ছায় পানি হয়তো শুকিয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা এখন ওয়াদি হাধারমাউতে যেখানে হাজার হাজার মানুষের বাড়ীঘর বন্যার তোড়ে ভেসে গেছে, তাদের মধ্যে আমার আত্মীয়স্বজনও রয়েছে। ভয় পাচ্ছি পুরো হিসাব নিকাশের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আরো ব্যাপক দেখা যাবে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। হয়তো আপনারা জানেন ওয়াদি হাধরামাউতের বেশীরভাগ বাড়ী মাটি দিয়ে তৈরি করা হয় – ভারী বর্ষন, বন্যা এবং জমে থাকা পানিতে সেসব ঘরবাড়ী স্রেফ ধ্বসে গেছে। গ্রাম ও শহরের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শবজীসহ অন্যান্য প্রয়োজনীয় পন্য-সামগ্রহীর সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে (বেশীরভাগ দোকানই বন্ধ)। তবে যেহেতু রাষ্ট্রপতি এখন এখানে আছেন সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম দ্রতগতিতে সম্পন্ন হবে বলে মনে করি।

এই বিপদের সময়ে হাধরামাউতে আমাদের বন্ধুদের জন্য প্রার্থণা করছি।

ভারত: এ বছরের বুকার্স প্রাইজ পাচ্ছেন..
উবার দেশী রিপোর্ট করছেন যে চেন্নাইতে জন্মগ্রহণকারী অরবিন্দ আদিগা এ বছরের মান বুকার্স প্রাইজ পেয়েছেন তার প্রথম উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার' (সাদা বাঘ) এর জন্যে। গার্ডিয়ান পত্রিকা বলেছে “এটি একটি অতি আধুনিক উপন্যাস যা নব ভারতের কালো দিক নিয়ে লেখা।”

গুয়েতেমালা: ভূতপূর্ব প্রেসিডেন্ট পোরটিল্লোকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হয়েছে
বিচার থেকে পালিয়ে চার বছর মেক্সিকোতে লুকিয়ে থাকার পর, ভূতপূর্ব প্রেসিডেন্ট আলফোন্সো পোরটিল্লোকে অবশেষে গুয়েতেমালায় ফেরত পাঠানো হয়েছে, যেখানে তিনি দূর্নীতি আর অন্যান্য গুরুতর অপরাধের বিচারের সম্মুখীন হবেন।

ব্লগার টিগ্রে ০০৭ জানিয়েছে (স্প্যানিশ ভাষায়) যে গুয়েতেমালানরা তার গ্রেপ্তার হওয়াকে উদযাপন করছে। হতে পারে যে গুয়েতেমালায় কমে আসা দূর্নীতির যুগের শুরু এটা দিয়ে ঘোষিত হবে। গুয়েতেমালাবাসীর জন্যে এটি আনন্দের খবর কারন এই বিচার না হলে জনগনের টাকা খরচ করে দেশের সব থেকে বড় একটা ধোঁকাবাজী হয়তো ভুলে যাওয়া হতো… কিন্তু এখন আর না: ভূতপূর্ব একজন প্রেসিডেন্টের বিচার হবে সব থেকে উচ্চমাত্রার দুর্নীতিগ্রস্ত একটি দেশে।

মেগাচ্যাপিনেস ব্লগ অনুসারে অনেক লোক এখনো জাকাপানেকোর (পোরটিল্লোর ডাকনাম) প্রতি সহানুভুতিশীল  এই অভিযোগ করে যে তার বিচার রাজনৈতিক চাপের মধ্যে হচ্ছে আর ন্যায় বিচার হচ্ছে না। কয়েক ঘন্টার মধ্যে, এটা যে ন্যায় বিচার হতে পারে সেই চিন্তা বাতিল হয়ে যায়, আর এটা যে মিডিয়ার তৈরি করা একধরনের ধুম্রজাল, সেই বোধ চারদিকে ভেসে বেড়াতে থাকে।

কার্পে ডিয়েম ব্লগে, লুইস ফিগারো লিখেছেন: ”কুস্তি বা চার্চের আসনের মতো দৃঢ় সমর্থন:”

Más arreglada que la lucha libre, o que las bancas de una iglesia, estuvo la entrega de Alfonso Portillo. ¿Va usted a creer que en la Torre de Tribunales había gente que, espontáneamente, gritaba ¡Zacapa te apoya!?

কুস্টি বা চার্চের আসনের থেকেও বেশী দৃঢ় হচ্ছে আলফোন্সো পোরটিল্লোকে ফিরিয়ে আনার ব্যাপারটি। আপনারা কি বিশ্বাস করবেন যে আদালত ভবনে কিছু মানুষ ছিল যারা নিজে থেকে চিৎকার করে উঠেছে “জাকাপা তোমাকে সমর্থন করে?”

মালদ্বীপ: প্রথম মুক্ত নির্বাচন চলছে
মালদ্বীপ লাইভ গতকাল থেকে শুরু দেশের প্রথম মুক্ত নির্বাচন সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে পদে থাকা রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম এগিয়ে আছেন।

দক্ষিণ কোরিয়া: চোই জিনসিল
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় চিত্রাভিনেত্রী চোই জিনসিল গত পহেলা অক্টোবরে আত্মহত্যা করেছেন। আস্ক এ কোরিয়ান! ব্লগ চোইকে স্মরণ করছে তার বর্নাঢ্য জীবনের স্মৃতি রোমন্থন করে।