বিশেষ ফিচার জিভি লেখক প্রফাইল
নির্বাচিত লেখিকা: মারিনা রেশেটনিয়াক
গ্লোবাল ভয়েসেস এর রুশ ভাষাভাষী স্বাস্থ্য সম্পাদিকা হিসেবে মারিনা রেশেটনিয়াক তার বেশীর ভাগ সময় কাটান কিয়েভ ভিত্তিক রাইজিং ভয়েসেসের ক্ষুদ্র-অনুদান প্রাপ্ত প্রকল্প ড্রপ-ইন-সেন্টার (সাধারণত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) এর সংবাদ সংগ্রহের জন্যে। রুশভাষী ব্লগ জগৎে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত আলোচনা হয় সেগুলো নিয়েও তিনি গ্লোবাল ভয়েসেসে লেখেন।
নির্বাচিত গ্লোবাল ভয়েসেস লেখক: মারিয়েট্টা লে
২০০৮ সালে বুদাপেষ্টে গ্লোবাল ভয়েসেস সামিটে স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে অংশ নেয়ার পর মারিয়েট্টা গ্লোবাল ভয়েসেস এ লেখক হিসেবে যোগ দেন। তিনি নিজে প্রযুক্তি পছন্দ করেন এবং তার ভাল লাগে যে গ্লোবাল ভয়েসেস প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের বিভিন্ন কমিউনিটির মধ্যে কথোপকথনে উদ্বুদ্ধ করে যাদের সাধারণত একে অপরের সাথে যোগাযোগের সম্ভাবনা কম।
2009-07-27
আজকের লেখক: সারা মোরেইরা
গত সপ্তাহে, পর্তুগালের পোর্তোতে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ফর ডিজিটাল ট্রান্সফর্মেশন এ গ্লোবাল ভয়েসেস এর লেখক সারা মোরেইরার সাথে দেখা করেছিলাম। পূর্ব তিমুরের রাজধানী ডিলিতে বেশ কয়েক সপ্তাহ অবস্থানের পর সারা এই প্রোগ্রামে এসেছেন। পূর্ব তিমুরের উপর তিনি লিখেন গ্লোবাল ভয়েসেস এ।
2008-10-06
এ সপ্তাহের ব্লগারঃ রেজওয়ান
গ্লোবাল ভয়েসের নতুন দক্ষিণ এশিয়া সম্পাদক বাংলাদেশের রেজওয়ান ২০০৫ সাল থেকে গ্লোবাল ভয়েসের একজন ভলান্টিয়ার হিসাবে কর্মরত আছেন। রেজওয়ানের স্মরণীয় পোস্টগুলোর মধ্যে আছে বাংলাদেশে একটা ভূমিকম্পের উত্তেজনা নিয়ে প্রতিবেদন এবং বর্ণালী ও ব্যয়বহুল বাংলাদেশী বিবাহ-অনুষ্ঠানের গল্প। প্রথিতযশা নেহা বিশ্বানাথানের বদলে তিনি এখন দক্ষিণ এশিয়া সম্পাদক।
তার ব্যক্তিগত ব্লগ ...






