The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

স্প্যানিশ ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড স্প্যানিশ

2009-10-15

হন্ডুরাস: সান্ধ্য আইনের মধ্যে থাকা একটি দেশ থেকে প্রকাশিত নাগরিক ভিডিওভিডিও post

হন্ডুরাসের অন্তর্বর্তী কালীন সরকার দেশটিতে সান্ধ্য আইন জারি করেছে। কারণ দেশটির বিতাড়িত ভূতপূর্ব রাষ্ট্রপতি মেল জেলায়া ২১ সেপ্টেম্বর দেশে ফিরে এসেছে। এরপর পর থেকে দেশটির পুলিশ ও বিরোধী দল বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নাগরিকরা রাস্তায় ঘটা বিভিন্ন ঘটনার ভিডিও দৃশ্য তুলে ধরেছে অনলাইনে।

2009-10-10

আর্জেন্টিনা: পল্লীগীতি গায়িকা মার্সেডাস সোসার মৃত্যুতে শোক

আর্জেন্টিনার পল্লীগীতির অন্যতম গায়িকা মার্সেডাস সোসার মৃত্যুতে জনতা শোক প্রকাশ করছে। তিনি গত ৪ঠা অক্টোবর মৃত্যু বরণ করেন। অনেকেই শেষ বিদায় জানাতে এসেছিল সেই শিল্পীকে, যাকে তারা আদর করে “লা নেগরা” নামে ডাকত।

2009-10-08

পেরু: চান চান প্রত্নতাত্বিক এলাকা সংরক্ষণের উদ্যোগ

চান চান উত্তর পেরুতে অবস্থিত এক প্রত্নতাত্বিক এলাকা এবং এটি লুটেরাদের লুটপাট ও প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে। একে রক্ষা করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি পরিচালনা করছে একদল গৃহবধূ।

2009-10-04

কলম্বিয়া: মেডেলিন ফুলের উৎসব পালন করছেছবি postভিডিও post

প্রতি বছর আগস্ট মাস আসলেই কলম্বিয়ার মেডেলিন শহর আক্ষরিক অর্থেই এক ফুলের উৎসবে পরিণত হয়। এ উৎসবের সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে "সিলেটেরোস" (ফুল বাহক) দের ফুলের বিন্যাস কাঁধে নিয়ে মিছিল যা শহর প্রদক্ষিণ করে।

2009-10-01

গুয়াতেমালা: গণহত্যা থেকে বেঁচে যাওয়া জেসুস টেকুর কর্মকাণ্ড

জেসুস টেকু গুয়াতেমালার রিও নেগ্রোর গণহত্যা থেকে বেঁচে আসা এক ব্যক্তি। এরপর থেকে তিনি আচি মায়া আদিবাসী সম্প্রদায়ের এক কণ্ঠস্বর। তবে এক হুমকি প্রদানকারীর কাছ থেকে ফোন পান টেকু এখন বিপদের মুখে রয়েছেন।

2009-09-23

উরুগুয়ে: নির্বাচনের মৌসুম ঘনিয়ে আসছে

বর্তমানে উরুগুয়ে ব্যস্ত নির্বাচনী মৌসুমের মাঝামাঝি অবস্থান করছে। তার আভ্যন্তরীণ নির্বাচনের সাথে পুরো দেশটি মনোযোগ দেবে অক্টোবরের ২৫ তারিখে নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের দিকে এবং কোন দল এই নির্বাচনে জয়লাভ করবে তার উপর।

ডোমিনিকান প্রজাতন্ত্র: মোবাইল নম্বর এক রেখে কোম্পানী বদল

ডোমিনিকান প্রজাতন্ত্রের মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন ফোন কোম্পানী পরিবর্তন করতে পারবে এবং তাদের আগের নম্বর রাখতে পারবে। অনেকে মনে করছেন এটা গ্রাহকদের জন্য খুব ভালো হবে।

2009-09-22

মেক্সিকো: ইসলামের বাণী ছড়িয়ে দেওয়াভিডিও post

কিছুদিন আগে অনুষ্ঠিত এক আদম শুমারীতে জানা গেছে যে মেক্সিকোতে ২৫,০০০ মুসলমান রয়েছে যা মোট জনসংখ্যার ০.২ শতাংশ। তবে এখানকার মুসলমান সম্প্রদায় গণ পরিবহন ও ডিজিটাল মিডিয়ার সাহায্যে ইসলামের বাণী দেশটিতে ছড়িয়ে দিচ্ছে।

2009-09-13

ইকুয়েডর: নতুন করে কর আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা

ইকুয়েডরের সরকার সম্প্রতি কর নীতিতে বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করে। দেশটিতে চাকুরির বাজার বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে অর্থনৈতিক ব্লগাররা এই সমস্ত পরিবর্তনে ভিন্ন ভিন্ন চিন্তা ব্যক্ত করেছেন।

2009-09-12

ভেনিজুয়েলা: আর একটি মিস ইউনিভার্স মুকুট

মিস ভেনিজুয়েলা ২০০৯ সালের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে। যদিও বেশীরভাগ ভেনেজুয়েলাবাসীই এর জন্যে গর্বিত, কিছু ব্লগার প্রশ্ন করছেন যে এই জয় তাদের নিজেদের সমাজ সম্পর্কে কি ধারণা দেয়।