Global Voices বাংলা ভার্সন » স্প্যানিশ
প্যারাগুয়ে: আদিবাসী সম্প্রদায়ের উপর কীটনাশক ছিটানো হয়েছে
সম্প্রতি পূর্ব প্যারাগুয়ের ২১৭ জন আভা গুয়ারানি আদিবাসীর এক বিশেষ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। এইসব সমস্যার মধ্যে রয়েছে বমি বমি ভাব ও মাথা ধরা। ধারণা করা হচ্ছে যে, উক্ত ব্যক্তিদের উপর এক ধরনের কীটনাশক এই সমস্ত রোগের কারণ। ইচ্ছাকৃতভাবে বিমান থেকে এই এলাকার উপর কীটনাশক ছিটানোর কারণে এই ব্যক্তিদের মাঝে এ সব রোগের উপসর্গ দেখা দিয়েছে। বিমান থেকে কীটনাশক ছিটানোর সময় তারা এই এলাকা থেকে সরে যেতে অস্বীকার করে।
সরকারের কর্তা ব্যক্তিরা নিশ্চিত করেছে যে আদিবাসী সম্প্রদায়ের জমি আল্টো পারানার প্রদেশের ইটাকাইরাই জেলায় অবস্থিত। সেখানকার জমির উপর কীটনাশক ছিটানো হয়েছে। এখন সেখানে কোন শস্য চাষ হচ্ছে না [স্প্যানিশ ভাষায়]  । কীটনাশক ছিটানোর বিভিন্ন চিহ্ন দেখে মনে হচ্ছে ব্রাজিলের সয়া উৎপাদনকারীরা এই ভাবে কীটনাশক ছিটানোর জন্য আংশিক দায়ী। কীটনাশক ছিটানোর কারণ, আদিবাসীদের এই সমস্ত জমি সয়া চাষের উপযোগী এবং ৩,০০০ হেক্টর ক্রটিপূর্ণ জমির মালিকানা নিয়ে আভা গুয়ারানির সাথে বিবাদ চলছে [স্প্যানিশ ভাষায়]। এই তথ্য জানাচ্ছে ব্লগ ইন্টারপ্যারাগুয়ে [স্প্যানিশ ভাষায়]।
বিয়েনভিওনডস! স্প্যানিশ ভাষায়] ব্লগের জোসে এঞ্জেল লোপেজ ব্যারিওস বিচ্ছিন্নভাবে বাস করা এই আদিবাসী সম্প্রদায়ের কথা বর্ণনা করছেন, যাদের মাঝে এই ঘটনা ঘটেছে:
Itakyry es uno de los distritos del Departamento de Alto Paraná, distante a unos 450 kilómetros de Asunción, capital de la Republica, se llega a el por caminos no pavimentados, su época de esplendor se dio en la época de las explotaciones yerbateras. Que termino al cabo de 100 años abriendo paso a la explotación de la soja en estos últimos tiempos……
আল্টো পারানা প্রদেশের অন্যতম এক জেলা ইটাকাইরাই। এলাকাটি প্যারাগুয়ের রাজধানী আসানসিওন থেকে ৪৫০ কিলোমিটার দুরে অবস্থিত। এখানকার মাটির রাস্তা ধরে ইরবা মাটে (এই গাছের পাতা থেকে চা জাতীয় পানীয় তৈরি হয়) নামক চাষ শুরু হবার পর প্রায় ১০০ বছর ধরে তা বাণিজ্যিক ভাবে চলেছে, এখন সয়া চাষের জন্য ইরবা মাটে জায়গা ছেড়ে দিয়েছে…।
বর্তমানে সয়াবীনের চাহিদা বেশি এবং তার দাম ক্রমশ বাড়ছে। ফলে সয়াবীন চাষের উপযুক্ত জমির দামও বেড়ে গেছে। এই সমস্ত জমির কিছু অংশ পড়েছে আদিবাসী সম্প্রদায়ের এলাকায়, যেমন গুয়ারানি সম্প্রদায়। রেসকাটারের ব্লগার কালোর্স রড্রিগুয়েজ [স্পানিশ ভাষায়] মনে করেন যে আদিবাসী সম্প্রদায়ের উপর কীটনাশক ছিটানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই ধরনের কাজকে তিনি “গণহত্যার” সামিল বলে অভিহিত করেন:
Hubo un tiempo en que en Paraguay los aborígenes no eran considerados seres humanos. Eran cazados como animales y sus crías rescatadas como trofeos.
Otros fueron apropiándose a bala y sangre de sus tierras y como los indígenas no hacían gestiones ante las instituciones encargadas de titular las tierras que siempre les pertenecieron, el hombre blanco si lo hizo y se plantea el contrasentido de que los legítimos dueños de estas tierras, hoy son “los invasores”.
Y siguen siendo tratados como animales. Sólo así se puede entender que los productores de soja les envíen aviones fumigadores para lanzarles venenos encima, tal como lo ha comprobado el Ministerio de Salud que socorre en estos momentos a los indígenas intoxicados por plaguicidas para soja.
এমন এক সময় ছিল যখন প্যারাগুয়েতে আদিবাসীদের মানুষ বলে গণ্য করা হত না। সে সময় আদিবাসীদের পশুর মত মারা হয়েছে এবং তাদের সন্তানদের এমন ভাবে সংগ্রহ করা হয়েছে যেভাবে মানুষ ট্রফি বা বিজয় স্মারক সংগ্রহ করে।
আদিবাসীদের অনেক জমি বুলেট আর রক্তে স্নাত হয়েছে। যেহেতু আদিবাসীরা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে তাদের এই সমস্ত জমির উপর দাবি করতে পারে না, যে এইসব জমি সব সময় তাদের পূর্বপুরুষদের দখলে ছিল, সেহেতু সাদা মানুষের সরকারি প্রতিষ্ঠানে যায়। এটা এক পরিহাস যে, যারা এই জমির প্রকৃত দাবিদার, তারাই আজ জমির দখলদার হিসেবে বিবেচিত হচ্ছে।
তারা (ইউরোপ থেকে আগত অভিবাসী) সব সময় এই সব আদিবাসীদের মানুষের সাথে পশুর মত আচরণ করছে। সয়া চাষীদের বিমান থেকে এই সব মানুষদের উপর বিষাক্ত কীটনাশক ছিটানোর মধ্যে দিয়েই একজন বুঝতে পারে তাদের মনোভাব কেমন। এই ঘটনা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
লোপেজ বারিওস, প্যারাগুয়ের আদিবাসীদের সাথে ইতিহাসের বিভিন্ন সময় যে জঘন্য আচরণ করা হয়েছে তাতে ইউরোপ থেকে অভিবাসীর সন্তান হিসেবে লজ্জিত [স্প্যানিশ ভাষায়]। তিনি এই ঘটনা সম্বন্ধে লিখেছেন “ বিষয়টি তাকে ইউরোপে ফিরে যাবার অনুভূতি তৈরি করছে… কিন্তু তার বদলে তিনি মনে করেন শোষকদের এই দেশ ছেড়ে যাওয়া উচিত”।
Ensañarse con un pueblo indígena que tiene más de 38 siglos de existencia en sus propios y verdaderos territorios, no me parece apropiado…. Si no respetamos a nuestros mayores nuestros días se acortaran sobre la tierra y si anteponemos la avaricia a cualquier otra virtud caeremos sin remedio…..
একটি আদিবাসী সম্প্রদায় যারা ৩৮০০ বছরেরর বেশি সময় ধরে নিজস্ব জমি ও এলাকায় বাস করছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটানো আমার কাছে যথাযথ বলে মনে হয়নি… যদি আমরা আমাদের বড়দের শ্রদ্ধা না করি তা হলে পৃথিবীতে আমাদের টিকে থাকার সময় স্বল্প হয়ে আসবে। যদি লোভ, মুল্যবোধের স্থান দখল করে, তা হলে আমরা অসহায়ের মত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব।
কলম্বিয়া: সান বাসিলিও দে পালেঙ্কে আফ্রো- কলম্বিয়ার সংস্কৃতি সংরক্ষণ করা
উত্তর কলম্বিয়ার ছোট একটা গ্রাম সান বাসিলিও দে পালেঙ্ক ছিল স্প্যানিশ ঔপনিবেশিক সময়ের প্রথম স্থান যেখানে আফ্রিকান দাসেরা পালিয়ে এসে বাস করেছিল। এইসব আফ্রিকান দাসদের বংশধররা এখন চেষ্টা করছেন তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার। তার সাথে তারা জীবিত রাখতে চান পালেঙ্কুরো ভাষাকে যেটি স্প্যানিশ ক্রেওল ভাষা এবং ধারণা করা হয় যে প্রায় ২৫০০ লোক এই ভাষায় কথা বলেন। প্রজন্ম প্রজন্মান্তরে দাসত্বের কাহিনী চলে আসছে, আর সঙ্গীতের ঐতিহ্যকে ধরে রাখতে হচ্ছে এই সমাজে। এই গ্রাম  মনে হয় কলম্বিয়ার এই কোনায় আফ্রিকা মহাদেশকে নিয়ে এসেছে।
সান বাসিলিও দে পালেঙ্কের ছবি তুলেছেন রয়াল_উইথ_চীজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত
আজাদোন দে পালো ব্লগ এই গ্রামের একজন বাসিন্দা এম.এলেনা সাল্গাদোর সাক্ষাৎকার নিয়েছে আর তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, ”সান বাসিলিও দে পালেঙ্কে থাকতে কেমন লাগে?”
Es un lugar pequeño, donde todos nos conocemos. Somos generaciones de todas las familias, desde las primeras que se refugiaron en los Montes de María (así se llama la zona que rodea a San Basilio). Nuestras casas son humildes, hechas con material que nos da la naturaleza; tierra, bahareque, tapia y cemento a la vista. Nuestros techos son de palma y lata, que ayuda a refrescar y soportar el calor.
এটা ছোট জায়গা, যেখানে আমরা সবাই সবাইকে চিনি। আমরা সব পরিবারের বংশধর, প্রথম যে পরিবার মারিয়া পাহাড়ে (সান বাসিলিও কে ঘিরে থাকা এলাকাকে তাই বলা হয়) আশ্রয় নিয়েছিল সেখান থেকে। আমাদের বাড়ি গুলো ছোট, প্রকৃতির দেয়া জিনিষ থেকে তৈরি; ময়লা, কাদার তৈরি ইট আর সিমেন্ট। আমাদের ছাত টিন আর তাল পাতা দিয়ে তৈরি, যার ফলে ঠাণ্ডা থাকে আর গরমকে বাইরে রাখে।
লাস আলেগ্রেস অ্যাম্বুলান্সিয়াস - সান বাসিলিও দে পালেঙ্কের এক সঙ্গীত দল। ছবি তুলেছেন ট্রসকিলার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত
গ্রামের বাড়িতে বাড়িতে আফ্রো-কলম্বিয়ান আওয়াজ প্রতিফলিত হয়, আর সমাজের লোকেরা এমনটিই দাবী করতে চায়। এই ধারণার মূল বিষয় হল ক্রমশ শক্তিশালী হচ্ছে আর ব্লগ কলম্বিয়ান পাসপোর্ট এই ইতিহাস নিয়ে  নীচের অংশ প্রকাশ করেছেন:
Lo que bien se sabe acerca de los colombianos negros es que son las personas descendientes de los que fueron traídos como mercancía, forzados por las compañías negreras europeas entre los siglos XV y XVIII a todo el territorio de las Américas.
কৃষ্ণাঙ্গ কলম্বিয়ানদের যে ব্যাপারটা জানা গেছে তা হল ১৫ আর ১৮ শতাব্দীর মধ্যে পুরো আমেরিকা জুড়ে ইউরোপীয় দাস কোম্পানি দ্বারা জোর করে যাদেরকে দাস পণ্য হিসেবে এখানে আনা হয়েছিল তাদের বংশধর তারা।
এতনিকোগ্রাফিকা ব্লগে প্যাট্রিশিয়া কুইন্তেরো বারেরা লিখেছেন:
La Afrocolombianidad o Identidad étnica Afrocolombiana es el conjunto de aportes y contribuciones, materiales y espirituales, desarrollados por los pueblos africanos y la población afrocolombiana en el proceso de construcción y desarrollo de nuestra Nación y las diversas esferas de la sociedad Colombiana. Son el conjunto de realidades, valores y sentimientos que están integrados en la cotidianidad individual y colectiva de todos nosotros y nosotras. La Afrocolombianidad es un patrimonio de cada colombiano(a), indistintamente del color de la piel o el lugar donde haya nacido.
আফ্রো –কলম্বিয়ান জাতি সত্ত্বা হচ্ছে এই সব বিষয়ের সমষ্টি - আমাদের জাতির গঠন আর উন্নয়ন প্রক্রিয়ায় আফ্রিকার মানুষ আর আফ্রো- কলম্বিয়ান জনগণের সমন্বয়ে উন্নীত করা বস্তুগত আর আত্মাগত চেতনা, যা কলম্বিয়ার সমাজের বিস্তৃত এলাকায় ছড়িয়ে আছে। এগুলো বাস্তবতা, মূল্যবোধ আর ভাবনার সমন্বয় যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে একীভূত। আফ্রো-কলম্বিয়ান ঐতিহ্য হচ্ছে প্রত্যেক কলম্বিয়াবাসীর সম্পদ, গায়ের রঙ বা জন্ম স্থান ব্যতিরেকে।
পরিশেষে ইউটিউবে আসাব্বাগের চ্যানেলে, একটা ডকুমেন্টারির কিয়দংশ আছে যেখানে এখনকার সান বাসিলিও দে পালেঙ্ক গ্রাম দেখানো হয়েছে। এই গোত্রকে ইউনেস্কো মানবতার মৌখিক আর আবশ্যকীয় ঐতিহ্য বলে ঘোষণা দিয়েছে।
ভেনেজুয়েলা: চিত্রশিল্পী জেসাস সোতোর কাজের সাথে মিথস্ক্রিয়া
ভেনেজুয়েলার চিত্রশিল্পী ও ভাস্কর জেসাস সোতো (১৯২৩-২০০৫) এর শিল্পকর্ম ল্যাটিন আমেরিকার আধুনিক শিল্পের প্রতিনিধিত্ব কারীদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম, যার বেশীরভাগ তার গতিময় (কাইনেটিক) কাজের জন্য পরিচিত। সোতো জন্মগ্রহণ করেন ভেনেজুয়েলার চিউদাদ বলিভার শহরে যেখানে তিনি চলচ্চিত্রের পোস্টার আঁকার শিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি শিক্ষা গ্রহণ করেন কারাকাস আর মারাকাইবোতে, কিন্তু প্যারিসে তার কর্ম জীবন শক্তিশালী মোড় নেয়। তার সব থেকে বিখ্যাত কাজ হল ‘পেনিট্রেবল’ যেটা পরস্পর মিথষ্ক্রিয়া করা এক মূর্তি যার মধ্যে বেশ কিছু চারকোনা, পাতলা, ঝোলানো প্লাস্টিকের রঙ্গিন, চকমকে টিউব আছে যার মধ্য দিয়ে জনগণ হেঁটে যেতে পারেন।
সোতোর একটি চিত্রকর্মে একটি ছেলের ছবি। ফ্লিকার ব্যবহারকারী আলের সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত
শিল্প বিশেষজ্ঞদের মতে, সোতোর শিল্প কর্ম দর্শকদের অবিচ্ছেদ্য অংশ, যারা শিল্পীর কাজের একটা সক্রিয় অংশ হয়ে যান। মায়া আর অনুভব পূর্ণতা পায় মনের ধারণা দ্বারা যা অর্জন করা সম্ভব শিল্পকর্মকে দেখা, ছোঁয়া আর তার অংশ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার মাধ্যমে। ভেনেজুয়েলার ব্লগার আর অনলাইন কমিউনিটি তার শিল্পকর্মকে উদযাপন করছেন বিভিন্ন লেখা, চিত্রসমালোচনা, আর যাদুঘরে তার কাজের তোলা ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে। তারা তাদের সংস্কৃতি, প্রকৃতি আর দৈনন্দিন জীবনে সোতোর কাজের মানে ব্যাখ্যা করেছেন।
এডুয়ার্দো কাসানোভা তার ব্লগ লিটেরানোভাতে,  সোতোর জীবনের আর একটু ভিতরে প্রবেশ করেছেন আর তিনি যে শহরে জন্মগ্রহণ করেছেন তার ইতিহাস তুলে ধরেছেন:
Jesús Rafael Soto nació en Venezuela, en 1923, en una población cargada de historia: Ciudad Bolívar, donde se instituyó la prensa escrita y se fraguó la creación de la llamada Gran Colombia (…) Era una población aislada, sin museos ni actividades del arte. El mismo ha dicho que aprendió solo el arte de la pintura. Deja su ciudad natal y viaja a Maracaibo, en el occidente del país, para encargarse de la dirección de una escuela de artes plásticas. En 1950 se va a París y allí comienza su carrera de artista creador de nuevas formas.
জেসাস ১৯২৩ সালে ইতিহাসে ভরপুর একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন: চিউদাদ বলিভার, যেখানে দেশের প্রথম সংবাদপত্র অবমুক্ত করা হয় আর বৃহত্তর কলম্বিয়া সৃষ্টির ধারণা জন্মলাভ করে। এটা একটা নিভৃত জনগোষ্ঠী ছিল, কোন জাদুঘর বা শিল্প সংক্রান্ত কাজ ছিল না। তিনি বলতেন যে তিনি নিজে আঁকা শিখেছিলেন। তিনি জন্মস্থান ছেড়ে মারাকাইবোতে যান, দেশের পশ্চিমাঞ্চলে আর্ট স্কুলের পরিচালক হতে। ১৯৫০ সালে সোতো প্যারিসে যান আর সেখানে তিনি নতুন ধরণের কাজ (শিল্প) তৈরি করা শুরু করেন।
কারাকাসে সোতোস্ফিয়ারের ছবি, গুইলামো রামোস ফ্ল্যামারিশের সৌজন্যে জিএনইউ লাইসেন্সের আওতায় ব্যবহৃত
ভেনেজুয়েলাতুইয়ার ইউটিউব চ্যানেল চিউদাদ বলিভারের জেসাস সোতো জাদুঘরে তার একটা প্রদর্শিত শিল্পকর্মের ভিতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা উদাহরণ স্বরূপ প্রকাশ করেছে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/kqetiW8MClE&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/kqetiW8MClE&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ব্লগ তালেন্তো ভেনেজোলানো এই শিল্পী আর তার সব থেকে বিখ্যাত সৃষ্টি নিয়ে কথা বলেছে:
En 1967 creó la primera obra de la serie Penetrables, la cual consiste en instalaciones de tubos de plástico a través de los cuales el espectador se siente en un espacio mágico. Ambas obras que pudieron admirarse en el Museo de Arte Moderno, en el Grand Palais y el Centro Pompidou de París.
১৯৬৭ সালে (সোতো) তার প্রথম ‘পেনেট্রেবেলস’ তৈরি করেন, যেটা প্লাস্টিকের টিউব যার ভিতর দিয়ে দর্শক নিজেকে একটা ইন্দ্রজালপূর্ণ স্থানে পাবেন। দুটো শিল্পই আধুনিক চিত্রকলার জাদুঘরে প্রদর্শিত হয়, প্যারিসের গ্রান্ড প্লাস আর পম্পেইদো সেন্টারে।
ইউটিউব একটা মাধ্যম হিসেবে দেখা দিয়েছে সোতোর কাজ সম্পর্কে মানুষের মতামত আর অনুভূতি ভাগাভাগি করা যায়। বিশেষ করে বাচ্চারা, শিল্পীর কাজের ভিতরে বিশেষ ধরনের শৈল্পিক সত্তা খুঁজে পেয়েছে, যা ভিডিওর মাধ্যমে সম্ভব হয়েছে:
ইউটিউব ব্যবহারকারী এলিজাউল:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/kWZd2DQ1ASc&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/kWZd2DQ1ASc&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
আর ইউটিউব ব্যবহারকারী স্কারাকাস:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/OlacQOCh0H4&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/OlacQOCh0H4&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
শিল্পীর ওয়েব পেজে আরো শিল্পকর্ম এবং তথ্য আছে।
বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট
চাকাল্টায়া পর্বতশ্রেণীতে বলিভিয়ার আন্দেজ পর্বতমালার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়া আছে। এই পাহাড়ী দেশে যেহেতু এক সময় স্কি করার এটাই একমাত্র জায়গা ছিল, লা পাজ পৌরঅঞ্চলবাসী আর বিদেশীদের কাছেও এই পাহাড়গুলো বেশ পরিচিত। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের অংশগ্রহণে এই পাহাড়ে চ্যারিটি ফুটবল খেলাও হয়েছে এটা দেখাতে যে এই খেলা উচুঁ জায়গাতেও খেলা যায়।
তবে চাকাল্টায়া হিমবাহ (গ্লেসিয়ার) দ্রুত আর চিন্তায় ফেলার মতো গতিতে গলে যাচ্ছে। এই হিমবাহ সহ এই এলাকার অন্যান্য গ্লেসিয়ার উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা করেছেন হায়ার ইউনিভাসিটি অফ সান আন্দিয়াজের প্রফেসর এডসন রামিরেজ। তিনি বিশ্ব উষ্ণায়ন আর হিমবাহ গলে হয়ে যাওয়ার পিছনে সরাসরি সম্পর্ক আছে বলে নিশ্চিত হয়েছেন।
রামিরেজ আর তার দল কাছে আর একটা হিমবাহ দেখছিলেন যেখানে একই ধরনের পরিবর্তন হচ্ছে আর স্থানীয় জনগণের উপরে এর প্রভাব সম্পর্কে গবেষণা করছিলেন। তুনি কন্দোরিরি হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে, যা আলপাইন পর্বত প্রেমীদের হতাশ করেছে, কিন্তু একই সাথে অভিবাসী একটা গোত্রকে ক্ষতিগ্রস্ত করেছে যারা তাদের খাওয়ার পানি আর কৃষি কাজের জন্য এর উপরে নির্ভর করে।
হিমবাহ থেকে যে সংগ্রহশালাতে পানি জমে তা এল আল্টো শহর আর এর বাইরের লা পাজের ৮০% খাওয়ার পানি সরবরাহ করে। সাম্প্রতিক হিসাব অনুসারে, এল আল্টোর জনসংখ্যা ৮২৭,০০০ যা প্রতি বছর ৫.১% হারে বাড়ছে। সাংবাদিক আর ব্লগার মোনিকা ওব্লিটাস বলেছেন যে জাতীয় গড়ের থেকে এই হার দ্বিগুণের বেশী। বিশেষজ্ঞরা পানির সংকট আর পানির মূল্য বৃদ্ধির ভবিষ্যৎবাণী করছেন, আর কিছু মানুষ ভবিষ্যৎবাণী করছেন যে পানি শীঘ্র রেশন করা হবে। অবসার্ভেদর গ্লোবাল (গ্লোবাল অবজার্ভার) এর এক দল এই এলাকায় ভবিষ্যৎে পানির ঘাটতির সম্ভাবনা নিয়ে ৬ অংশের একটা ভিডিও সিরিজ তৈরি করেছে।
বলিভিয়ার এল আল্টো শহরে স্থায়ী হন অভিবাসি আয়মারা গোত্রের লেকেরা, এদের অনেকেই প্রায় দরিদ্র পরিস্থিতিতে। ইন্ডিজিনাস বলিভিয়া ব্লগের ব্লগার ক্রিস্টিনা কুইসবার্ট  অনেক বাসিন্দা খাওয়ার পানি নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেছেন:
অন্যান্য পরিস্থিতি পানি পাওয়াকে কঠিন করে দিচ্ছে। অনেক মানুষ গ্রাম থেকে এল আল্টো শহরে আসেন আর যেখানে পারেন থেকে যান। অর্থের অভাবে তারা এমন জায়গায় থাকে যেখানে না খাওয়ার পানি না পয়:নিষ্কাশন ব্যবস্থা আছে। কেউ কেউ তিন মিটার গভীর পর্যন্ত গর্ত খোঁড়ে পানির জন্য। নভেম্বরের দিকে, বৃষ্টির সময় শুরু হয় আর তখন পড়শীরা পানি সংগ্রহ করেন। পরিশেষে পানির অভাব আর দারিদ্রের কারনে অনেক সময় অসুখ ছড়িয়ে পড়ে।
এখানে বিভিন্ন জটিল পরিস্থিতি আছে। আমার বাড়িতে পানি আছে কিন্তু আমার পড়শির বাড়িতে নেই। এটা ওই পরিবারগুলোর জন্য গুরুতর সমস্যা। আমার ক্ষেত্রে, অন্যান্য পরিবারের সাথে আমি পানি ভাগ করে নেই। বাসিলিও আর জুয়ানার চারটা বাচ্চা আছে। তারা ভাড়াটে। তারা যে বাড়িতে থাকে সেখানে খাওয়ার পানি নেই। যখনই তাদের লাগে তারা একটা পাইপ ব্যবহার করে আমার বাড়ি থেকে পানি সংগ্রহের জন্য আর মাস শেষে পানির বিল আমরা ভাগ করে নেই।
তবে, তুনি কোন্দোরিরি হিমবাহ কেবলমাত্র শহরে খাবার পানি সরবরাহ করে না, বরং এল আল্টোতে কৃষিকাজের জন্য মূল্যবান পানিও সরবরাহ করে। যদি জীবন ধারণের নিমিত্ত কৃষিকাজ পানির অভাবে কমে যায়, অনেক গ্রাম্য লোক এল আল্টোতে কাজের সন্ধানে আসবে। সেখানে তারা একই ধরনের পানির সংকটে পড়বে, আর চাহিদা বাড়িয়ে দেবে।
৩৫০.অর্গ কর্মীরা গত ২৪শে অক্টোবর বলিভিয়ার চাকাল্টায়া হিমবাহে উঠেছিলেন। ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।
চাকাল্টায়া হিমবাহের উচ্চমানের ভাবমূর্তি স্থানীয় সরকারী কর্মকর্তাদের আর অন্যান্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছে বলিভিয়ার জলবায়ু পরিবর্তনের সমস্যার দিকে। সাম্প্রতিক স্থানীয় একটা অনুষ্ঠান যা ৩৫০.অর্গ প্রচারণার সাথে জড়িত তার বিজ্ঞাপন ফেসবুকে এসেছিল, যেখানে বলিভিয়ানদের আমন্ত্রণ করা হয়েছিল চাকাল্টায়া গ্লেসিয়ারে গিয়ে নিজে এর প্রভাব দেখে আসতে।
পরিশেষে, ওব্লিটাস নীচের প্রশ্ন দিয়ে শেষ করেছেন:
চাকাল্টায়া আশেপাশে নেই আর শীঘ্র, অন্যান্য হিমবাহ আর থাকবে না। দেশ কি এইসব ক্ষতির জন প্রস্তুত? আমরা কি সতর্ক আছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কার্যকর আর দ্রুত কোন পদক্ষেপের জন্য? অনেকের জন্য জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় না আর এর দ্বারা ক্ষতিগ্রস্ত মনে করেন না নিজেকে। কিন্তু সত্যি সত্যি সকলেই বিপদের সম্মুখীন আর সকলে একই পরিস্থিতিতে এর মুখোমুখি হবেন না। সংগ্রাম চলছে যদিও চাকাল্টায়ার মতো স্থানের জন্য অনেক দেরী হয়ে গেছে।
আর্জেন্টিনা: প্রচার মাধ্যমের জন্য নতুন আইনের অনুমোদন
অডিওভিজুয়াল মাধ্যমের জন্য আর্জেন্টিনার সরকার এক নতুন আইন করেছে, যা  উন্মুক্ত তরঙ্গ, কেবল  ও স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর জন্য বেশ কিছু নতুন ধারাবাহিক নীতিমালার মাধ্যমে পালিত হবে। এর সাথে যোগ করা যেতে পারে এই আইন প্রয়োগের ফলে চ্যানেলে নির্ধারিত মাত্রায় গান ও ছবি প্রচারিত করতে হবে।  আর্জেন্টিনার শেষ স্বৈরশাসক অপসারিত হবার পর থেকে যে নীতিমালা এই বাজার নিয়ন্ত্রণ করছিল তা বাতিল করা হয়েছে।
নতুন প্রচার মাধ্যম আইন সমর্থন কারীদের একটি মিছিল: ছবি তুলেছেন বিয়াট্রিশ মার্চ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
এই আইন নিয়ে আলোচনা করার সময় রেডিও ও টেলিভিশন চ্যানেল গুলো বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। দেশটির প্রধান প্রচার মাধ্যম ক্লারিন, যাদের বেশ কয়েকটি টিভি চ্যানেল, রেডিও স্টেশন রয়েছে এবং তাদের কেবল টিভিরও বেশ কিছু গ্রাহক রয়েছে। তারা এই আইনের কেবল খারাপ দিক তুলে ধরে এর সম্বন্ধে প্রচার করেছে এবং অন্য প্রচার মাধ্যমগুলোও একই কাজ করেছে। তবে প্রচার মাধ্যমে এই আইনকে খারাপ ভাবে উপস্থাপন করা সত্বেও আর্জেন্টিনার শহরগুলোর রাস্তায় এই আইন নিয়ে তেমন কোন বিশাল বিক্ষোভ প্রদর্শিত হয় নি, যেমনটি ২০০৮ সালে কৃষিতে আয়কর বৃদ্ধির কারণে সৃষ্ট বিতর্কের সময় তৈরি হয়েছিল। এই আইনের ক্ষেত্রে শেষ পর্যন্ত সরকার সিনেটে এক সহজ বিজয় অর্জন করে। ১০ ডিসেম্বরের পরে সংসদে নতুন করে সাজানো হবে এবং এবং বর্তমান দল চেম্বার এবং কংগ্রেস উভয় জায়গায় তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
এরিস্টোটেলাইজার ব্লগ [স্প্যানিশ ভাষায়] কংগ্রেসে এই আইনের অনুমোদন প্রদানের উপর তারা মনোযোগ বজায় রেখেছেন:
El tratamiento de la ley de medios arroja nuevas luces sobre el modo de gobernar del matrimonio presidencial que continúa erosionando la ya escasa credibilidad de las instituciones. Esta es una ley arcaica que se nutre del ideario del primer peronismo, a pesar de que el mundo ha cambiado y mucho, desde entonces.
প্রচার মাধ্যমে এই আইনটিকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা বোঝা যাচ্ছে কি ভাবে রাষ্ট্রপতি দম্পতি এই দেশটিকে শাসন করছে। এই ঘটনায় স্পষ্ট হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্রমশ ক্ষয় পাচ্ছে। এটি একটি সেকেলে আইন, যা পেরনের শাসনের সময় থেকে একে লালন পালন করে আসা হচ্ছে, যদিও সারা বিশ্ব সেই সময় থেকে অনেক খানি বদলে গেছে।
ন্যানোপডের ব্লগ [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যৎ বাণী করেছে, সেই ভবিষ্যৎ বাণী অনুসারে এই আইনের সকল প্রয়োগ খারাপ কিছু বয়ে আনবে। প্রচার মাধ্যম সম্বন্ধীয় এই আইনের ব্যাপারে এন অ্যালুমনো ডিফেরেয়নসিয়েট [স্প্যানিশ ভাষায়], এল এট্রিলেরো [স্প্যানিশ ভাষায়], এবং এল অবজারভেটেরিও পলিটিকো [স্প্যানিশ ভাষায়] ব্লগের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে (অথবা কংগ্রেসে একে যে ভাবে উপস্থাপন করা হয়েছে অন্তত তার ক্ষেত্রে)।
তবে এমন অনেকে রয়েছে, যারা এই আইনের অনুমোদনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, অল সেন্ট্রো ইয়া আডেন্ট্রো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে:
La instalación del debate sobre una nueva ley de medios audiovisuales en el parlamento tuvo otro efecto en la población. Las franjas más progresistas de la población acompañaron, militándolo, el proyecto de ley que envió el Poder Ejecutivo al Legislativo. Esta vez la centroizquierda y casi todo el campo popular apoyaron la iniciativa del Gobierno (…). Las élites dominantes no pudieron imponer sus intereses particulares (…) en contra de la voluntad general.
নতুন অডিওভিজুয়াল আইন নিয়ে সংসদে তৈরি হওয়া বিতর্ক জনতার উপর আরেক ধরনের প্রভাব তৈরি করবে। এই আইনের ক্ষেত্রে সবচেয়ে প্রগতিশীল মানুষদের সমর্থন রয়েছে। এর ফলে বেশ উদ্যমের সাথে এই আইনটি নির্বাহী বিভাগ  থেকে আইন বিভাগের কাজে পাঠানো হয়েছে।  এইবার বাম ও প্রায় সকল জনপ্রিয় দল সরকারের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে (…)। ক্ষমতা পরায়ণ অভিজাত শ্রেণী জনতার (…) ইচ্ছার বিরুদ্ধে তাদের চাওয়াকে জনতার  উপর চাপিয়ে দেবে না।
এই আইন সম্বন্ধে সবচেয়ে ইতিবাচক লেখাটি পাওয়া যাবে ফ্রান্সিস্কো জোসে বেসনেস [স্প্যানিশ ভাষায়], আর্টে ইয়া ব্রুজেরিয়া [স্প্যানিশ ভাষায়], সিন জোনসেরাস [স্প্যানিশ ভাষায়] এবং  ফিন ডেল ক্যাপিটালিজমো ¿ সালভাজো [স্প্যানিশ ব্লগে]।
টুইটারে এই বিষয়ে বেশ লম্বা কিছু মত বিনিময় হয়েছে, যা হাসটাগ#লেইডেমিডিও (leydemedios) [স্প্যানিশ ভাষায়] এবং #লেইমিডিওস [স্প্যানিশ ভাষায়]-এ পাওয়া যাবে (প্রচার মাধ্যম আইন)।
ডোমিনিকান প্রজাতন্ত্র: সৈকতে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার?
ডোমিনিকান প্রজাতন্ত্রে সাংবিধানিক সংস্কার চলছে, আর সাম্প্রতিক কালে এর ধারা ৬৯ অনুমোদন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কিত ধারাটি নিচের ব্যাপারটা স্থাপিত করেছে: ”নদীর উজানের অঞ্চল আর আঞ্চলিক, স্থানীয় আর অভিবাসী এলাকাগুলো বিশেষ ভাবে জনসাধারণ দ্বারা সংরক্ষিত হতে হবে জাতির মৌলিক সম্পত্তি হিসেবে এটার ব্যবস্থাপনা আর সংরক্ষণ নিশ্চিত করতে। জাতীয় নদী, লেক, ল্যাগুন, সৈকত আর উপকূল জনগণের সম্পত্তি আর স্বাধীন ভাবে এখানে যাওয়া যাবে, যখন নিজস্ব সম্পত্তির অধিকার সম্মানিত হবে। এই আইন পরিস্থিতি, মান আর ধারা নিয়ন্ত্রণ করবে যেখানে ব্যক্তি এই সব এলাকার ব্যবস্থাপনার বা ভোগের আনন্দ পরিমাপ করতে পারবে।“
ছবি রশিও ডিয়াজের সৌজন্যে
ধারার দ্বিতীয় অংশ, যেখানে সৈকতের সবার যাতায়াতের কথা বলা আছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সম্মানিত হবার শর্তে, তা জনগণের অসন্তোষের সম্মুখীন হয়েছে। তারা মনে করছেন যে এই ধারা যেখানে ব্যক্তিগত বিনিয়োগ আছে, অন্য কথায়, হোটেল, ক্লাব বা অন্য স্থাপনা সেসব সৈকতে তাদের যাওয়ার অধিকার খর্ব করছে। সংবাদপত্র, ব্লগ আর টেলিভিশনের অনুষ্ঠান এটাকে এইভাবে ব্যাখ্যা করছে ফলে সৈকতে যাওয়ার অধিকারের ব্যাপারটি জনগণের বিক্ষোভের বিষয়ে পরিণত হয়েছে। এই বিক্ষোভ টুইটার আর ফেসবুকেও ছড়িয়েছে। ফেসবুকে একটি গ্রুপ তৈরি করা হয়েছে যাতে আহ্বান করা হয় সৈকতকে ব্যক্তিগত মালিকানাধীন না করার জন্য, অনেকের ভয় এই সংবিধান সংশোধন তা করবে।
টয় জারতো ব্লগের ম্যানুয়েল মোয়েসেস মোন্টাস এই ভীতির কারণ ব্যাখ্যা করেছেন:
Una vez reconocidos los derechos de apropiación y explotación a título exclusivo de las playas dominicanas, es de esperarse que algunos particulares (gente con dinero) procedan a adueñarse de las que resulten más hermosas, mejor ubicadas o idóneas para la explotación turística, relegando así al grueso de la población a playas de segunda o tercera categoría que, andando el tiempo, no tardarán en deteriorarse con motivo de la afluencia masiva de personas huérfanas de recursos para ir a bañarse en las playas privatizadas.
একবার ডোমিনিকানের সৈকতের ভাগ আর ব্যবহার ঠিক হয়ে গেলে এটাই স্বাভাবিক যে কিছু মানুষ (যাদের অর্থ আছে) সব থেকে সুন্দর সৈকতের নিয়ন্ত্রণ নেবেন যেখানে সব থেকে ভালো আর সঠিক এলাকা থাকবে পর্যটকদের ব্যবহারের জন্য, আর সাধারণ জনগণ দ্বিতীয় বা তৃতীয় শ্রেনীর সৈকতে পৌঁছে যাবে, সময়ের সাথে সাথে, যেটা নষ্ট হতে বেশী সময় লাগবে না কারণ অনেক মানুষ কম অর্থ নিয়ে সেখানে যাবেন যারা ব্যক্তিগত সৈকতে যেতে পারছেন না।
ধারা ৬৯ এর এমন খারাপ প্রতিক্রিয়া সত্ত্বেও, অনেকে মনে করেছেন যে যেসব সৈকতের সাথে হোটেল আছে সেখানে যাওয়া বরাবরই নিয়ন্ত্রিত, কিন্তু এখন পার্থক্য হল এটা এখন সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত। কেউ কেউ আবার এই ধারণার পক্ষে যে সৈকত নিয়ন্ত্রণ করা উচিত। ব্রাকুতা ব্লগের এনেদিনা পেরেরা যেসব ডোমিনিকান বিক্ষোভ করছেন তাদেরকে আহ্বান করেছেন ব্যবসায়ীদের দৃষ্টিতে এটা দেখতে যারা একটা সৈকতকে পরিষ্কার করে উন্নত করেছেন যথাযথ অবসর যাপনের স্থান হিসেবে। একই সাথে পেরেরা চিত্রের মাধ্যমে একটা তুলনা করেছেন ব্যক্তিগত আর জনগণের জন্য খোলা সৈকতের মধ্যে, যেখানে তিনি জোর দিয়েছেন এইসব সৈকতে যেসব ডোমিনিকান যান তাদের সাধারণ খারাপ ব্যবহারের উপরে।
ধারা ৬৯ নিয়ে এত বিক্ষোভ হয়েছে যে হোটেল আর রেস্টুরেন্টের জাতীয় এসোসিয়েশন  (আসোনাহোরস) গত ৮ই সেপ্টেম্বর জাতীয় দৈনিকে একটা বিষয় পরিষ্কার করেছে বার্তা দিয়ে, যেখানে তারা বলেছেন যে এই নতুন ধারা অগ্রগতির নির্দেশক কারণ এটা সমন্বয় সৃষ্টি করেছে প্রাকৃতিক বস্তু ব্যবহারের আর ব্যক্তিগত সম্পত্তির অধিকারের মধ্যে। এইসব কথা সত্ত্বেও ৮ই অক্টোবর থেকে বিক্ষোভ হচ্ছে, আর সব থেকে বড়টা হয়েছে ৯ই অক্টোবর এ জাতীয় কংগ্রেসের সামনে তরুণদের অংশগ্রহণে যেখানে তারা সৈকতের কাপড় পরে আর সাইন নিয়ে ঘুরেছেন ‘এটা আমার সংবিধান না’ লেখা সহকারে। একই শ্লোগান আরো অনেক শহরের দেয়ালে দেখা গিয়েছে যেমন সান্তো দোমিঙ্গো, সান্তিয়াগো আর অন্যান্য যায়গায়।
যে বিক্ষোভ শুরু হয়েছে তা জনগণের একটা বিশাল অংশ সমর্থন করছেন, ভিন্ন সামাজিক অবস্থানের বৃদ্ধ আর তরুণ, যার মধ্যে আছেন ব্লগ আহি এ কুই প্রেন্দের লেখক, যিনি এই বিক্ষোভকে হঠকারী কাজ মনে করছেন। তিনি দেখিয়েছেন যে একটি লেখার খারাপ ব্যাখ্যার কারনে এমন হচ্ছে। কারণ হোটেলের সাথে থাকা সৈকতে “তাদের অতিথিদের জন্য সংরক্ষিত যাতায়াত” এই কথা বরাবরই লেখা ছিল। এটা সত্ত্বেও আহি এ কুই প্রেন্দে ব্লগের লেখকেরা মনে করেন যে সাম্প্রতিক সংবিধানের সংস্কারে খারাপ কাজ হয়েছে।
পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ
পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। এই ধমর্ঘট ডাকা হয়েছিল গভর্নর লুইস ফরচুনোর ১৭০০০ সরকারী চাকুরিজীবিকে চাকুরিচ্যুত করার (সর্বমোট ২৫০০০ জন চাকুরি হারিয়েছেন) সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন হিসেবে। তিনি এই ছাঁটাইয়ের পেছনে যুক্তি দেখিয়েছেন যে এটি দেশের অর্থনৈতিক মন্দা কাটানোর পরিকল্পনার অংশ। সুধী সমাজের অন্যান্য অংশের মধ্যে ট্রেড ইউনিয়নের সদস্য আর কর্মী, নারী, ছাত্র, শিক্ষক, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন আর পরিবেশবিদ ইত্যাদি সবাই বিশাল এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়, স্কুল আর অফিস আদালত এই দিন বন্ধ ছিল।
ইউটিউবে একদল মানুষ কুয়ের্পো দে ডকুমেন্তাসিওন তৈরি করেছেন যেখানে তারা ধর্মঘটের ভিডিও দ্বীপের বিভিন্ন অংশ থেকে পোস্ট করেছেন। পুয়ের্টো রিকোর টুইটার জগৎ ও খুবই সজাগ ছিল। টুইটারে কথোপকথন #পারোপর আর #টুইটারিকানস হ্যাশট্যাগ  ব্যবহার করে চলেছে। @ক্যারিবনিউজ, @কিবো আর @মাইক্রোজুরিসের পেছনের নেট নাগরিকেরা লাগাতার ধর্মঘট সম্পর্কে সংবাদ টুইট করছিলেন এবং ছবি আর ভিডিওর লিঙ্ক দিচ্ছিলেন।
জাতীয় ধর্মঘটের প্রতিবাদকারীরা। একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন।
বিক্ষোভকারীরা একত্র হয়েছিলেন প্লাজা লাস আমেরিকাসের কাছের এলাকাতে যা ক্যারিবিয়ানের সব থেকে বড় মল আর তার মালিক হচ্ছে ফোনালেদাস পরিবার, যারা গভর্নরের প্রচারণাতে গুরুত্বপূর্ণ মদদ দাতা ছিলেন। মল সেই দিনের জন্য বন্ধ ছিল। অনুষ্ঠানের আয়োজক আর বেশ কয়েকটা প্রচার মাধ্যম হিসাব করেছেন যে প্রায় ১৫০০০০-২০০০০০ লোক একত্র হয়েছিলেন বিশাল এই বিক্ষোভের জন্য। গভর্নরের চিফ অফ স্টাফ মার্কোস রড্রিগোজ এমা যদিও বলেছেন যে ধর্মঘট অকার্যকর হয়েছে কারণ কর্মচারীদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত পালটানো হবে না। বড় কোন ঘটনা ঘটে নি যদিও পুলিশ আর ছাত্রদের মধ্যে উত্তেজনাকর কিছু মুহূর্ত ছিল।
একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন
জাতীয় ধর্মঘট আর পুয়ের্টো রিকোর পরিস্থিতি সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের আগের পোস্ট ‘সংকটের অনেক নাম”, ‘জীবন এমনি’, ‘জনগণের সম্পদ নিয়ে যুদ্ধ’ আর ‘জাতীয় ধর্মঘটের জন্য প্রস্তুত’ দেখুন। নন- প্রফিট সেন্টার ফর নিউ একাডেমীর (নতুন অর্থনীতির অলাভ জনক কেন্দ্রের) কর্মীরাও নিয়মিত পোস্ট করছেন পুয়ের্টো রিকোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ।
পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘটের জন্য তৈরি
পুয়ের্টো রিকো ১৫ই অক্টোবর বৃহষ্পতিবার তাদের জাতীয় ধর্মঘটের জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গভর্ণর লুইস ফরচুনো প্রায় ১৭০০০ সরকারী চাকুরেকে চাকুরিচ্যুত করার পরে অক্টোবরের প্রথম সপ্তাহে, ট্রেড ইউনিয়নের কর্মী আর সদস্য, নারী, পরিবেশবিদ, ছাত্র, অধ্যাপক এবং অন্যান্য -অর্থাৎ সর্বপ্রকার জনগণ প্রচণ্ড ক্ষোভে ফুঁসে উঠেছে। অগুনতি প্রতিবাদ আর জনগণের অসহযোগ আন্দোলন প্রদর্শিত হয়েছে নতুন চাপানো অর্থনৈতিক নীতির প্রতিবাদ করতে। সরকার বলছেন যে এসব পদক্ষেপ অর্থনৈতিক মন্দার কারনে নেয়া হয়েছে। সব মিলিয়ে এই বছরে, সদ্য নির্বাচিত সরকার প্রায় ২৫০০০ সরকারী চাকুরি বিলুপ্ত করেছেন।
গত কয়েক মাসে সরকার আর বিভিন্ন সুধী সমাজ দলের মধ্যে তিক্ততা বৃদ্ধি পেয়েছে: সামাজিক আর অর্থনৈতিক ভাবে দুর্বল এলাকায় উচ্ছেদের নির্দেশ, পুলিশের অত্যাচার, আর বিভিন্ন সামাজিক উদ্যোগ (যেমন ফিদেইকোমিসো দেল কানো মার্টিন পেনা) শেষ করে ফেলা তাতে ইন্ধন জুগিয়েছে। সরকারী  কর্মকর্তাদের কাছ থেকে বেশ কিছু মন্তব্য এসেছে যা অপমানজনক আর অবিবেচক মনে করা হয়েছে। যেমন এখন দু:খজনকভাবে জনপ্রিয় ‘জীবন এমনি’ আর আরো সম্প্রতি, গভর্ণরের মনোনীত চীফ অফ স্টাফ মার্কোস রড্রিগ এমা বিক্ষোভকারীদের সন্ত্রাসীদের সাথে তুলনা করেছেন। এ সবই ১৫ই অক্টোবরের ধমর্ঘটের সূত্র। রড্রিগ এমার এই মন্তব্যের উত্তরে, টিটো ওতেরো এমন একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সামনে একটা ছেলে বেহালা বাজাচ্ছে। আমরা ছেলেটাকে বলতে শুনছি: “আমি সন্ত্রাসী না। আমি আমার দেশের জন্য ন্যায় বিচারে বিশ্বাস করি।“
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/2uZjqwLhULs&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/2uZjqwLhULs&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ব্লগার আর টুইটারকারীরা এই ধর্মঘটের জন্য প্রস্তুত হয়েছিলেন যাতে দেশটাকে একদিনের জন্য বন্ধ করে দেয়া যায়। কার্গাস আর দেস্কারগাস ব্লগে এডুইন ভাস্কুয়েজ ব্লগার আর নাগরিকদের অনুরোধ করেছেন ফেসবুক আর টুইটার ব্যবহার করতে জাতীয় ধমর্ঘটের দিনে তথ্য দেয়ার জন্যে। এরই মধ্যে @কারিবনিউজ অনুসারীদের হ্যাশট্যাগ ঠিক করতে পরামর্শ চেয়েছেন, আর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে #টুইটারিকানস হ্যাশট্যাগ ব্যবহার করে।
কলম্বিয়া: কমিউনিটি চলচ্চিত্র উৎসব ‘ওজো আল সানকোচো’
সম্প্রতি কলম্বিয়ার সুয়েনোস চলচ্চিত্র (স্বপ্ন চলচ্চিত্র) “ওজো আল সানকোচো’ নামে একটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ আর বিকল্প ধারার চলচ্চিত্র এবং কমিউনিটি ভিডিও উৎসবের আয়োজন করে। গত সেপ্টেম্বরের ১৮-২৫ তারিখে দক্ষিণ বোগোতার চিউদাদ বলিভারে এই উৎসবের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালায় কলম্বিয়ার অডিও- ভিজুয়াল প্রকল্পগুলো একত্র হয়েছিল তাদের কাজ প্রদর্শন করতে এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে যেমন ল্যাটিন আমেরিকা আর তার পরিচিতি, বাস্তব সম্মত কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে ওয়েব ২.০ এর ব্যবহার ইত্যাদি।
সানকোচো হচ্ছে স্থানীয় একটা খাবার স্যুপ যা অনেক উপকরণ দিয়ে প্রস্তুত হয় এবং সমস্ত কলম্বিয়ায় পাওয়া যায়। উৎসবের আয়োজকরা এই স্যুপের নামটি ব্যবহার করেছেন দেখানোর জন্য যে এই সপ্তাহ কিভাবে আকর্ষণ করেছে বিভিন্ন ধরনের ব্যক্তি আর সংস্থাকে যারা প্রত্যেকে তাদের আলাদা আলাদা ধারণা এই অনুষ্ঠানে যোগ করে সমৃদ্ধ করেছেন।
উৎসবের কর্মশালার ছবি: তুলেছেন কনভার্জেনতেস এর ইউলিয়ানা পানিয়াগুয়া এবং অনুমতিক্রমে ব্যবহৃত
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিল কিউবা, আর দেশটির সিনে পোব্রে উৎসবের প্রতিনিধিরা কলম্বিয়াতে হওয়া চলচ্চিত্রের কাজ সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন। বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনাও হয় যেমন সৌন্দর্য আর নির্মাণ শৈলী নিয়ে। কমিউনিটি আর বিকল্প দল তাদের কাজ প্রদর্শন করেছেন এই যৌথ ধারণা থেকে যে সাধারণ প্রচার মাধ্যমে দেখানো বিষয়বস্তুর বাইরের চলচ্চিত্র তুলে ধরা দরকার। উৎসবের অফিসিয়াল ব্লগে উপস্থাপকদের ব্যাপারে আরো তথ্য আছে, আর পুরো সপ্তাহের অনুষ্ঠানমালার ক্যালেন্ডারও দেয়া আছে।
তাল টিভি ব্লগ লিখেছে যে এই গোত্রীয় প্রচেষ্টা ‘কলম্বিয়ার অডিও-ভিডিও সংস্কৃতি কে গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তা’ উপলব্ধি করে তৈরি হয়েছে। এই ব্লগ উৎসবের পিছনের মনস্তত্ত্ব সংক্ষেপে লিখেছেন যা কলম্বিয়া ছাড়াও স্পেন, কিউবা আর আর্জেন্টিনা থেকে অংশগ্রহণকারীদেরকে আকর্ষণ করেছে:
আইডিয়ালিস্টা ব্লগ অনুষ্ঠানের আয়োজক সুয়েনোস চলচ্চিত্র কলম্বিয়ার শুরুর কথা লিখেছে:
Sueños Films ha editado alrededor de 40 documentales y 4 largometrajes, entre los que se encuentran “Corazón de Ciudad Bolívar” de Felipe Ávila, ganador del premio al Mejor Argumental Local 2008, emitido por Caracol Televisión, y “El Alma de los Sueños”, producido por los niños que integran los talleres de EKO, la escuela audiovisual de la fundación.
সুয়েনোস চলচ্চিত্র প্রায় ৪০টি ডকুমেন্টারী আর ৪টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পাদনা করেছে যার মধ্যে আছে ফিলিপ আভিলার ‘কোরাজোন দে সিউদাদ বলিভার (সিউদাদ বলিভারের হ্রদয়)। ফিলিপ  কারাকোল টেলিভিশন প্রদত্ত ২০০৮ সালের স্থানীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের বিজয়ী ছিলেন। আর আছে ‘এল আল্মা দে লোস সুয়েনোস’ (স্বপ্নের হ্রদয়) যা এই সংস্থার অডিও- ভিজুয়াল স্কুল একোর এক কর্মশালায় অংশগ্রহণকারী বাচ্চাদের তৈরি করা।
ওজো আল সানকোচো উৎসবের অংশগ্রহণকারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর চিউদাদ বলিভারের নাগরিকরা এক ভালোভাবে নিয়েছেন। উৎসব শেষের পরে, তার মূল পরিসমাপ্তি এই চাহিদার উপরে ভিত্তি করে টানা হয়েছিল যে একটা শক্ত কাঠামো গঠন করা উচিত যেখানে স্থানীয়ভাবে নেয়া সকল নেটওয়ার্কিং প্রচেষ্টা একত্রিত হয়ে মিশবে যাতে  দেশব্যাপী নেয়া অডিও-ভিজুয়াল উদ্যোগ গুলো শক্তিশালী ও সাফল্য মণ্ডিত হয়।
মেক্সিকো: এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ
চিউডাড জুয়ারেজের মানবাধিকার কর্মীরা সম্প্রতি মেক্সিকোর এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরোধিতা করেছে। মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপে ক্যালডারেন এটর্নি জেনারেল হিসেবে শাভেজকে মনোনীত করেন। প্রতিবাদকারীদের দাবী করেছে যে শাভেজের মানবাধিকার লঙ্ঘনকারী কাজের তালিকা তার মনোনয়নকে প্রশ্নবিদ্ধ করে এবং তারা সেই সময়ের দিকে নির্দেশ করেছেন যখন শাভেজ ১৯৯০ এর দশকে মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের এটর্নি জেনারেল ছিলেন। সে সময় চিউডাড জুয়ারেজে একের পর এক নারী হত্যা সংঘটিত হচ্ছিল। শাভেজের নিয়োগের ব্যাপারে বেশির ভাগ প্রতিবাদকারী মৃত বা হারিয়ে যাওয়া মেয়েদের মা, পরিবারের সদস্য এবং বন্ধু। তারা বলছে চিহুয়াহুয়ার সরকারি কর্মকর্তারা এই সকল অপরাধ ঢাকার সাথে জড়িত ছিল এবং তারা অপরাধের রহস্য উন্মোচনের জন্য কিছুই করেনি।
চিহুয়াহুয়ার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে মেক্সিকো ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলো শাভেজের কাজের নিন্দা করেছে, যেমনটা বর্ণনা করেছে র‌্যাগ ব্লগ, যার পোস্টের শিরোনাম, মেক্সিকোতে ভয় এবং বিরক্তি: মানসিক রোগের এক মহামারী। এইসব সংগঠনের মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (সিএনডিএইচ), আন্ত-আমেরিকা মানবাধিকার সংস্থা (সিআইডিএইচ), ইউরোপীয় সংসদের সদস্যরা এবং অন্য সব আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়।
জুয়ারেজের নারীদের হত্যার ঘটনা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নারীবাদী দের মনোযোগ আকর্ষণ করেছে। এদের মধ্যে রয়েছে ভ্যাজিনা মনোলোগাস ব্লগের এভা এনসেলার ও অভিনেত্রী স্যালি ফিল্ড যারা শিল্প নগর গুলোতে প্রতিবাদ শোভা যাত্রায় নেতৃত্ব প্রদান করেছে।
ব্লগার রেসিসটেনসিয়া হাসটা এল ফিন [স্প্যানিশ ভাষায়], খুন হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে শাভেজের করা যৌনাত্বক ও নারীবিদ্বেষী মন্তব্যের কিছু উদ্ধৃতি দিয়েছে [স্প্যানিশ ভাষায়]: “যদি তাদের ধর্ষণ এবং খুন করা হয় (মহিলাদের) তার কারণ এটা নয় যে, তারা গণমানুষের কাছে গিয়েছিল” এবং “মহিলাদের উপর যে আক্রমণ করা হয় তার দায় ভার তাদেরকেই নিতে হবে, কারণ তারা উত্তেজক পোশাক পরেছিল”। এইসব মন্তব্যের কারণে মানবাধিকার কর্মীরা বলছে যে শাভেজকে যে কাজের জন্য মনোনীত করা হয়েছে, সে মোটেও তার উপযুক্ত ব্যক্তি নয়।
মৃতের ঘটনা বাড়ছিল এবং অনেক অপরাধের রহস্য উন্মোচন হয়নি, যার ফলে নারীদের সাহায্য চাওয়ার মত কোন জায়গা ছিল না। এর ফলে তারা মাঠ পর্যায়ে অলাভ জনক প্রতিষ্ঠান গড়ে তুলে, যার মাধ্যমে সীমান্তবর্তী এই শহরের নারী হত্যার বিষয়টি তারা নিজেদের হাতে নিয়ে নেয় যাতে তারা এই বিষয়টির উপর আলোকপাত করতে পারে। নুয়েস্ত্রাতস হিজাস ডে রেগ্রেসো এ কাসা এ.সি [স্প্যানিশ ভাষায়] (আমাদের অনেক মেয়ে ঘরে ফিরে এসেছে, সিভিল এসোসিয়েশন) বর্তমান বিক্ষোভে সামনের সারির এক প্রতিবাদ যা চিহুয়াহুয়া এলাকার শহর চিউডাড জুয়ারেজে অনুষ্ঠিত হয়েছে। এটি টেক্সাসের এল পাসোর কাছে সীমান্ত এলাকায় অবস্থিত এক শহর। চিহুয়াহুয়া প্রদেশের রাজধানী শহর ও দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে এই বিষয়ে বিভিন্ন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। যে সমস্ত প্রতিবাদকারীর ২০০৯ সালের সেপ্টেম্বরের ১৪ তারিখে মেক্সিকো সিটিতে এসে উপস্থিত হয় তারা শাভেজের মানবাধিকার লংঘনের উপেক্ষার বিষয়ে সরাসরি সংসদ সদস্যদের সাথে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়।
জাপাটেয়েনডো [স্প্যানিশ ভাষায়] ব্লগের ক্যারোলিনা মেক্সিকো সিটির প্রতিবাদ সম্বন্ধে লিখেছে এবং বলছে কি ভাবে খুন হয়ে যাওয়া মহিলাদের পরিবারের সদস্যরা শাভেজের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করেছে।
“¡No pasará!” gritaron alrededor de 50 manifestantes frente a la sede del Senado de la República, para exigir que los legisladores voten en contra del nombramiento de Arturo Chávez Chávez como procurador general del país.
“তাকে জিততে দেওয়া যাবে না” এ কথা বলে প্রায় ৫০ জনের মত প্রতিবাদকারী মহিলা সিনেট ভবনের সামনে সংসদীয় প্রতিনিধি দের তার মনোনয়নের বিরুদ্ধে ভোট দেবার জন্য দাবী জানায়।
২০০৯ এর সেপ্টেম্বরের ২১ তারিখে শাভেজ সিনেট সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। ব্লগার এবং টুইটারকারী জেসুস রোবেল (@রোবেলসমালুফ) নিজেকে মানবাধিকার কর্মী এবং সিনেটে অনুষ্ঠিত শুনানির প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা করেছেন। শাভেজের বিরুদ্ধে কয়েকজন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, তিনি তার কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন।
কিউডাড জুয়ারেজে খুন হয়ে যাওয়া কিছু মহিলার মা সিনেটে সাক্ষ্য দিচ্ছে। ছবি জেসুস রোবেলস এর তোলা এবং অনুমতিক্রমে ব্যবহৃত।
এছাড়া সিনেটের বাইরে যে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে, তার ভিডিও তিনি তুলেছেন।
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="src" value="http://www.twitvid.com/player/AF3E8" /><param name="wmode" value="transparent" /><param name="allowfullscreen" value="true" /><param name="quality" value="high" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.twitvid.com/player/AF3E8" allowfullscreen="true" quality="high" wmode="transparent"></embed></object>
তবে, পিএএন নামের রাজনৈতিক দল বলছে তারা এই মনোনয়নের পক্ষে। গাঞ্চোব্লগ লিখেছে, যে তিনজন সিনেটর শাভেজের এই মনোনয়নের জন্য গুরুত্বপূর্ণ, তারা তার বিপক্ষে অবস্থান নেবে না।