The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

স্প্যানিশ ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড স্প্যানিশ

2009-11-22

প্যারাগুয়ে: আদিবাসী সম্প্রদায়ের উপর কীটনাশক ছিটানো হয়েছে

প্যারাগুয়ের পূর্বাংশে ২১৭ জন আভা গুয়ারানি আদিবাসীর বিশেষ কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে যে, আকাশ থেকে কীটনাশক ছিটানো পরই তাদের শরীরে এইসব লক্ষণ দেখা দেয়। কীটনাশক ছিটানোর সময় এসব আদিবাসীরা তাদের এলাকা ছেড়ে যেতে অস্বীকার করেছিল।

2009-11-18

কলম্বিয়া: সান বাসিলিও দে পালেঙ্কে আফ্রো- কলম্বিয়ার সংস্কৃতি সংরক্ষণ করা

উত্তর কলম্বিয়ার ছোট একটা গ্রাম সান বাসিলিও দে পালেঙ্ক ছিল স্প্যানিশ ঔপনিবেশিক সময়ের প্রথম স্থান যেখানে আফ্রিকান দাসেরা পালিয়ে এসে বাস করেছিল। এইসব আফ্রিকান দাসদের বংশধররা এখন চেষ্টা করছেন তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার।

2009-11-09

ভেনেজুয়েলা: চিত্রশিল্পী জেসাস সোতোর কাজের সাথে মিথস্ক্রিয়া

ভেনেজুয়েলার চিত্রশিল্পী ও ভাস্কর জেসাস সোতোর (১৯২৩-২০০৫) শিল্পকর্ম উপভোগ করা যায় দেখা, ছোঁয়া আর তার অংশ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার মাধ্যমে। তার শিল্পকর্ম দেখার পর কিছু নেট নাগরিক বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।

2009-11-06

বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট

Conversations for a Better World
বলিভিয়ার আন্দেজ পর্বতমালায় হিমবাহ গলে যাওয়া বেশ চিন্তার উদ্রেক করেছে কারণ স্থানীয় অভিবাসী জনগোষ্ঠী সুপেয় পানির জন্যে এগুলোর উপর নির্ভর করে এবং ভবিষ্যৎে পানির সরবরাহ এখন হুমকির সম্মুখীন।

2009-10-26

আর্জেন্টিনা: প্রচার মাধ্যমের জন্য নতুন আইনের অনুমোদন

অডিওভিজুয়াল মাধ্যমের জন্য আর্জেন্টিনার সরকার এক নতুন আইন করেছে, যা উন্মুক্ত তরঙ্গ, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর জন্য বেশ কিছু নতুন ধারাবাহিক নীতিমালার মাধ্যমে পালিত হবে।

2009-10-22

ডোমিনিকান প্রজাতন্ত্র: সৈকতে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার?

ডোমিনিকান রিপাবলিকের অনেক সৈকত ভ্রমণকারী চিন্তায় পড়েছেন যে সংবিধানের নতুন এক সংশোধিত ধারা সৈকতে যাবার জনগণের অধিকার বাধাগ্রস্ত করে ব্যক্তি মালিকানায় তা দিয়ে দেবে।

2009-10-21

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ

পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। বিভিন্ন নাগরিক মিডিয়া এ ঘটনা কাছে থেকে পর্যবেক্ষণ করেছে।

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘটের জন্য তৈরিভিডিও post

পুয়ের্টো রিকোর অনেক জনগণ এবং ব্লগাররা ১৫ই অক্টোবর জাতীয় ধর্মঘটের জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যা সারা দেশকে একদিনের জন্যে থামিয়ে দেবে।

2009-10-15

কলম্বিয়া: কমিউনিটি চলচ্চিত্র উৎসব ‘ওজো আল সানকোচো’

গত সেপ্টেম্বরের ১৮-২৫ তারিখে দক্ষিণ বোগোতার চিউদাদ বলিভারে “ওজো আল সানকোচো’ নামে একটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ আর বিকল্প ধারার চলচ্চিত্র এবং কমিউনিটি ভিডিও উৎসবের আয়োজন করা হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালায় কলম্বিয়ার অডিও- ভিজুয়াল প্রকল্পগুলো একত্র হয়েছিল বিভিন্ন বিষয়ে কথা বলতে এবং তাদের কাজ প্রদর্শন করতে।

মেক্সিকো: এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ

মেক্সিকোর মানবাধিকার কর্মীরা সে দেশে নিয়োগ প্রাপ্ত এটর্নি জেনারেল শাভেজের নিয়োগের বিরোধিতা করছে। তারা বলছে যখন শাভেজ চিহুয়াহুয়া এলাকার এটর্নি জেনারেল ছিলেন, সে সময় সেখানে নিহত হওয়া মেয়েদের খুনের রহস্য সমাধান করার ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নেন নি।