The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

রুশ ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড রুশ

2008-08-10

রাশিয়া ,
জর্জিয়া

লাইভ জার্নাল ব্যবহারকারী বার্স্কায়া রাশিয়ার নাগরিকত্ব আইন উদ্ধৃত করে জিজ্ঞেস করছে যে সে বুঝতে পারছে না যে কেন বিপূল সংখক দক্ষিণ ওসেটিয়ান নাগরিকের রাশিয়ান পাসপোর্ট (নাগরিকত্ব) রয়েছে।

জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ায় যুদ্ধ

দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নবাদীদের দ্বারা জর্জিয়ার গ্রামে বোমাবর্ষণের অভিযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষের পর ভীতি ছড়িয়ে পরেছে যে আবার দক্ষিণ ককেশাসে যুদ্ধ ছড়িয়ে পড়বে। প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার সেনারা রাজধানি তস্কিনভ্যালি ঘিরে রেখেছে এবং সবাই এখন ...

2008-08-04

লাটভিয়া: রিগার বিরুদ্ধে ইউরোপিয়ান আদালত

একজন মানুষ তার দেশের যুদ্ধাবস্থায় কি করে তা নিয়ে বিচার করার অধিকার কার আছে আর এই ধরনের সিদ্ধান্তের আইনী ভিত্তি কি হওয়া উচিত? এগুলো কয়েকটা মূল বিষয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধী সোভিয়েত সেনা ভাসিলি কোনোনভের বিচারের ক্ষেত্রে উঠেছে যা লাটভিয়ার আইনি প্রক্রিয়ায় ১৯৯৮ থেকে চলছে। কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে ...

2008-07-23

বল্কান অঞ্চল, রাশিয়া: রাদোভান কারাদজিক

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভূতপুব বসনিয়ান সার্ব নেতা আর পৃথিবীর সব চাইতে কুখ্যাত যুদ্ধাপরাধী রাদোভান কারাজিক, সোমবার রাতে সার্বিয়াতে গ্রেপ্তার হয়েছে। নীচে ব্লগারদের কিছু তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেয়া হলো। ইস্ট এথনিয়ার এরিক গোর্ডি: কারাজিকের গ্রেপ্তার অবশ্যই একটা বড় ঘটনা, যা আর মাত্র দুজন অভিযুক্তকে বাদ রাখে (এদের একজনকে ধরা আসলেই দরকার) যাদেরকে গ্রেপ্তার ...

আমেরিকা মহাদেশ ,
পূর্ব ও মধ্য ইউরোপ

লাইফজার্নাল কমিউনিটি পলিটিকা ভি রসি একটি জরীপ চালিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের প্রস্তাব অনুযায়ী রাশিয়া ভেনেজুয়েলাতে একটি মিলিটারী বেইজ বানাবে কিনা এ সম্পর্কে মতামত জানতে। এখন পর্যন্ত ফলাফলে দেখাচ্ছে যে ৭০% পাঠক এর স্বপক্ষে মত দিয়েছেন ।

2008-07-12

রাশিয়া: পরিবার, ভালবাসা এবং বিশ্বস্ততা দিবস

জুলাই ৮, দম্পতির ভালবাসা এবং পারিবারিক সুখের দিবস, মস্কো, রাশিয়া (ছবি তুলেছেন ভেরোনিকা খখলোভা) রাশিয়া একটি নতুন ছুটির দিন পেয়েছে: পরিবার, ভালবাসা এবং বিশ্বস্ততা দিবস যা এখন থেকে ৮ই জুলাই পালন করা হবে। এনবিসি টিভি সংবাদের পরিচালক ইওনাতান পমরেন্জে "রাশিয়া থেকে (পরিবারের) ভালবাসার সাথে" শিরোনামে একটি লেখা লিখেছেন যেখানে বুঝিয়েছেন যে ...

2008-07-06

রাশিয়া: ফুটবল বিপ্লবছবি post

রাশিয়ার ফুটবল দল নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ইউরো ২০০৮ টুর্নামেন্টের সেমি ফাইনালে উন্নীত হবার পর সেই রাতটি রাশিয়াতে একটি উৎসবমুখর ও নির্ঘুম রাত ছিল। মস্কোর রাস্তাগুলোতে প্রায় পাঁচ লক্ষ লোক নেমে এসেছিল এই অপ্রত্যাশিত জয়কে উদযাপন করতে - এবং রাশিয়ার অন্যান্য শহরগুলোতেও একই অবস্থা হয়েছিল। লাইভজার্নাল(এলজে) ব্যবহারকারী ভেরো৪কা [রাশিয়ান ...

2008-06-12

ইউক্রেইন: ক্রিমিয়ার দৃষ্টিতে

গত মে মাসে ইউক্রেইন মস্কোর মেয়র ইউরি লুজকভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল, যখন তিনি রাশিয়াকে আমন্ত্রণ করেছিলেন ব্ল্যাক সিতে একটা ইউক্রেইনিয় নৌ ঘাঁটি সিভাসতোপোলের মালিকানা নিতে। এই ঘটনা ইউক্রেইন আর মস্কোর মিডিয়া আর ব্লগে বহুল আলোচিত হয়েছিল, এ নিয়ে কিছু ব্লগারের প্রতিক্রিয়া গ্লোবাল ভয়েসেসে আগে প্রকাশিত হয়েছে। নীচে এই বিষয়ে ...

2008-05-26

তাজিকিস্তান: গালগল্পের শক্তি

সাম্প্রতিক কালে উজবেক ওয়েবসাইট উজমেট্রোনম তাজিক প্রেসিডেন্ট রাহমোন এর শ্যালক হাসান সাদুল্লোয়েভ এর খুনের সম্ভাব্য তথ্য প্রচার করে। হাসানকে বর্তমান তাজিকিস্তানের ধনবান এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গের একজন হিসেবে বিবেচনা করা হত। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হাসান দোসরা মে তার ভাগ্নের হাতে গুলিবিদ্ধ হয় এবং ৮ই মে একটি জার্মান হাসপাতালে মারা যায়। এই ...

2008-05-25

মলদোভা ও তুরস্ক: নাটালিয়া মোরারের ইস্তাম্বুল বিমানবন্দরে অভিজ্ঞতা

গত ডিসেম্বরে সাংবাদিক নাটালিয়ার রাশিয়ায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল এবং তার জন্মভূমি মালডোভাতে তাকে নির্বাসিত করা হয়। এর আগে রাশিয়ার একটি সাপ্তাহিক পত্রিকায় রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় অংকের অর্থ বিদেশে পাচারের অভিযোগের উপর তার একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। (মোরারের এই সমস্যা নিয়ে গ্লোবাল ভয়েসেসের পূর্ববর্তী রিপোর্ট এখানে) এ মাসের গোঁড়ার ...

2008-05-18

রাশিয়া: গোলাপ আর অভিবাসী কর্মীরা

রাশিয়ার আলোকচিত্রী ওলেগ ক্লিমভ ( রাশিয়ার পূর্বান্চলে তার ভ্রমণ কাহিনীর অনুবাদ এখানে আর এখানে পাওয়া যাবে) মস্কোর বাইরে একটা বানিজ্যিক গ্রীনহাউস এ গিয়েছিলেন আর রাশিয়ার রাজধানীতে পাওয়া যাওয়া গোলাপের জন্মস্থান সম্পর্কে তার অভিজ্ঞতা এখানে লিখেছেন (রুশ ভাষায়): উপহার হিসাবে ফুল দেয়াকে রোম্যান্টিক মনে করা হয় কেন? আমি পডমোস্কোভইয়েতে গিয়েছিলাম, দেখেছি সেখানে ...

2008-05-08

রাশিয়া: পুতিনের প্রস্থান, মেদ্ভেদেভের প্রবেশ

বুধবার দিমিত্রি মেদ্ভেদেভ সোভিয়েত ইউনিয়নের যুগ পরবর্তী রাশিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হলেন। লাইভজার্নাল ব্যবহারকারী আন্দ্রে কোজেঙ্কো, যিনি রাশিয়ান দৈনিক কোমারসান্টের সাংবাদিক, চলে যাওয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে লিখেছেন: "আমার কোন ভাবান্তর হচ্ছে না পুতিন চলে যাওয়ায়। তাকে ধন্যবাদ দেয়ার মতো কিছুই নেই। সে তার মতো করে শাসন করেছে, তার মনস্তত্ব অনুযায়ী। অনেকে তা ...