গ্লোবাল ভয়েসেস অনলাইন: বাংলা ভার্সন » রুশ

আর্মেনিয়া: নারীদের প্রতি অত্যাচার
পৃথিবীর সব থেকে পুরানো খ্রীষ্টান জাতি আর্মেনিয়ার অনেক কিছু আছে গর্বিত হওয়ার, কিন্তু নারীদের অধিকারের ব্যাপারে ভূতপূর্ব সোভিয়েত ব্লকের এই দেশ সম্ভবত নেতিবাচক মনোভাব নিয়ে আছে। এটার সব থেকে খারাপ প্রকাশ ঘটে আর্মেনিয়ায় নারীদের প্রতি অত্যাচার অথবা মানুষ পাচারের ঘটনা পৃথিবীতে সবচেয়ে কলন্কজনক উদাহরণ। সাম্প্রতিক অ্যামনেস্টি ইন্টারনেশনালের একটি রিপোর্টে আর্মেনিয়ায় গৃহ নির্যাতন আর সরকারের ব্যবস্থা নিতে অপারগতা সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এই রিপোর্ট কি পরিস্থিতির কোন পরিবর্তন আনতে পারবে?

ব্লগাররা নারীদের প্রতি অত্যাচার নিয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর একজন সেই প্রতিবেদন নিয়ে উপহাসও করেছেন কারন তিনি বলেছেন যে আর্মেনিয়ায় সঠিক অবস্থা এখানে প্রতিফলিত হয়নি। ব্লগিয়ানে আমার নিজের পোস্ট আর্মেনিয়ার গৃহ নির্যাতনের পেছনের চিত্র সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে:

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৮ পাতার একটা প্রতিবেদনে দেখানো হয়েছে আর্মেনিয়ায় মহিলাদের উপর সচরাচর ব্যাপক যৌন আর গৃহ নির্যাতন হয়। সংগৃহীত তথ্য অনুসারে, আর্মেনিয়ার চার জনের মধ্যে একজন মহিলা তার পরিবারের সদস্য দ্বারা নির্যাতিত হয় আর অনেক বেশী জন মানসিকভাবে নির্যাতিত হয়।

সব থেকে খারাপ জিনিষ হলো, আর্মেনিয়ায় মহিলাদের উপর নির্যাতন নিয়ে কথা বলা যেন নিষিদ্ধ একটা ব্যাপার যেখানে পুরুষতান্ত্রিক সরকারের এজেন্সীরা ‘ব্যক্তিগত ব্যাপারে' তদন্ত করতে খুব উৎসাহী না আর মহিলারা নির্যাতনের কথা জানাতেই চায়না। তাছাড়া প্রতিবেদনে আরো বলা হয় যে আর্মেনিয়ার অনেক মহিলা এই নির্যাতনকে স্বাভাবিকভাবে ধরে নিয়ে একে চিরস্থায়ী করতে সাহায্য করে। অ্যামনেস্টি একটা কুখ্যাত আর্মেনীয় প্রবাদ ভাষান্তর করে বলেছে, “নারী হচ্ছে পশমের মতো, যতো পেটাবেন ততো নরম হবে।”

ইংল্যান্ডভিত্তিক আর্মেনিয়ার ব্লগ আনজিপড: গে আর্মেনিয়া তে অ্যামনেস্টি প্রতিবেদনটি পোস্ট করা হয়েছে, যার সাথে যুক্ত হয়েছে ইয়েরিভানে অনুষ্ঠিতব্য সাম্প্রতিক সচেতনতামূলক অনুষ্ঠানের তথ্য।

আর্মেনিয়ায় উইমেন রিসোর্স সেন্টার ২৫ নভেম্বর ২০০৮ তারিখে মহিলাদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে মিছিলের আয়োজন করছে।

নভেম্বরের ২৭ তারিখে আর্মেনিয়ায় নারীদের উপর যৌন নির্যাতনের উপর একটা গোল টেবিল আলোচনা হবে। এছাড়াও আমেরিকান দূতাবাস আর অন্যান্য সংগঠনকে ধন্যবাদ কারন তাদের উদ্যোগ আর সহযোগিতায়, আর্মেনিয়ার প্রথম ওয়াকাথন অনুষ্ঠিত হবে আর্মেনিয়ায় গৃহ নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য। নারীর নির্যাতন বিহীন ভবিষ্যতের জন্য এই ওয়াকাথন হবে রবিবার নভেম্বর ৩০, ২০০৮ তারিখে। এটি ‘১৬ দিন ব্যাপী নারীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে কর্মশালা' সাথে সংশ্লিষ্ট যা ২৫ নভেম্বর নারীর প্রতি অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস থেকে শুরু হয়ে ডিসেম্বরের ১০ তারিখ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত চলবে।

ইংল্যান্ডে থাকা আরেকজন আর্মেনিয়ার ব্লগার মার্ক গ্রিগোরিয়ান রিপোর্টটির রাশিয়ান সংস্করণ পোস্ট করেছেন তাদের আর তা নিয়ে একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে সেখানে। রাশিয়ায় থেকে ব্লগার বেসিওনিয়া গ্রিগোরিয়ানের পোস্টে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন আর একটা মন্তব্য রেখেছেন যেখানে তিনি নিজের পরিবারের দু:খজনক ঘটনা তুলে ধরেছেন:

আমার খালাকে তার স্বামী মারতো, যখন তার বাবা (আমার নানা) হস্তক্ষেপ করেন তখন সেই স্বামী তাকেও মারে। এর ফলে নানা সেই স্বামীকে হত্যা করে, আত্মক্ষার্থে। এখন সেই নানাও নেই এবং আমি সম্প্রতি বাড়ী গিয়ে দেখলাম মহিলারা এখনো পুরুষরা যা করে সব সহ্য করে। তারা (নারীরা) আমাকে চুপ করাতে চেয়েছিল যখন আমি একজন মাতাল পুরুষ আত্মীয়কে দরজা দিয়ে বের করে দেই।

আমেরিকায় থাকা আর একজন আর্মেনিয়ান ব্লগার আরেগজান গ্রিগোরিয়ানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন:

Мою тетю избивал муж, когда за нее заступился отец (мой дед), то муж полез и на отца. В итоге дедушка убил этого мужа, это была самозащита. Сейчас уже нет и дедушки, но когда я приезжала домой, то там до сих пор женщины терпят от мужчин всё, пытались шикать на меня, когда я некоего пьянствующего родственника отправила выпроводила за двери.

নারীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। আমাকে যা সব থেকে বেশী বিচলিত করে তা হলো লোকে যখন ‘পরম্পরা' আর ‘যুথবদ্ধ পরিবার' [এই ধরনের পরিস্থিতিতে] এর কথা বলে (অপুর্ব পরিবার আমি নিশ্চিত যখন বাচ্চারা বড় হয় দেখে দেখে যে তাদের বাবা তাদের মাকে প্রতিদিন মারে)।

এই ব্লগার পরে সবাইকে মনে করাতে চেয়েছে যাতে তারা আর্মেনিয়ার নির্যাতনের সংস্কৃতি (যেমন বলা হয় তরুণরা মারামারি করলে সেটা চিন্তার কোন ব্যাপার না) সংক্রান্ত পুরো বিষয়টা ভুলে না যায়।

আর্মেনিয়ায় থাকা ব্লগার পিঘ অবশ্য তিরষ্কারমূলকভাবে বলেছেন যে তিনি প্রতি চতুর্থ মহিলাকে মারবেন অ্যামনেস্টি ইন্টারনেশানালের দাবিকে সমর্থনের জন্য যে আর্মেনিয়ায় প্রতি চতুর্থজন নারী শারীরিকভাবে নির্যাতিত হয়।

আমার ব্লগিয়ানে এই বছরের শুরুর দিকে আমি আজক ডেইলির জন্য লেখা আমার কলামের কিছু অংশ ভাষান্তর করেছিলাম। সেখানে আর্মেনিয়ায় নারীদের উপর নির্যাতনের আরো বিস্তৃত বিষয় যেমন মানুষ পাচার নিয়ে কথা বলেছি, আর তার সাথে নির্যাতনের কথা না মানার বিষয়টাও।

নারীর উপর নির্যাতন যে বাস্তবতা এটি না মানার পিছনে কিছু গর্ব কাজ করে। কারন যদি না মানা হয়, তাহলে [পুরুষরা] জানে যে তারা ভুল। যখন বেশ কিছু এনজিও জানতে পারে যে আর্মেনিয়ার অর্ধেকের মতো নারী শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছে গত বছরে, তখন ৯৫% পুরুষ নিয়ন্ত্রিত সংসদের একজন সদস্য বলেছিলেন যে এই সব অলাভজনক প্রতিষ্ঠান শুধুমাত্র গ্রান্ট খোঁজে আর তাদের পকেটে পুরার জন্য আর্মেনিয়ার ভাবমূর্তিকে নষ্ট করে। “তাদের উচিত আর্মেনিয়াকে এমন কোন আফ্রিকার গোত্রের মতো তুলে না ধরা যারা একে অপরকে খেয়ে থাকে।”

কাজাখস্তান: লাইভজার্নাল বন্ধ
গত ৭ই অক্টোবর থেকে কাজাখস্তানী ইন্টারনেট ব্যবহারকারীরা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক লাইভজার্নালে প্রবেশ করতে পারছেন না। এই ওয়েবসাইটটি সোভিয়েত পরবর্তী রুশভাষী অঞ্চলসমুহে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেশী কিরগিজস্তানী ব্লগাররাও বঞ্চিত হচ্ছেন বিশেষত: যাদের আইএসপি কাজাক টেলিকম থেকে সুবিধা গ্রহণ করে থাকে যা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত কাজাখস্তানের একমাত্র টেলিকম। এক সপ্তাহের বেশী সময় নিশ্চুপ থেকে কাজাক টেলিকম বিগত ১৫ই অক্টোবর ইন্টারনেটের কোন বিষয়বস্তু ফিল্টার করা (বিশোধনে) জড়িত থাকার কথা প্রকাশ্যে অস্বীকার [রুশ ভাষায়] করেছে।

অবশ্য কাজাখস্তান লাইভজার্নালে কয়েকটা স্বাধীন প্রোভাইডার যেমন টুডে টেলিকম এবং ডুকাটের মাধ্যমে প্রবেশ করা যায়। অপ্রতিরোধ্য ইউজারদের অধিকাংশ এখন অগতানুগতিক বাইপাস পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হচ্ছে লাইভজার্নালে ঢুকতে এবং ব্লগিং চালাতে – এই পদ্ধতিগুলোর মধ্যে “মিরর”, “মিলজ ডট রু” এবং বেশ কিছু অনলাইন এনোনিমাইজার্স রয়েছে। কেউ কেউ ব্যবহার করছে “টর”। ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু সাংবাদিক থাকায় তারা সমস্যাটিক প্রচার মাধ্যমে তুলে ধরতে পেরেছে। রয়টার এবং রাশিয়ার প্রধান কিছু সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে। ব্লগাররা প্রস্তুতি নিয়েছে এর বিরুদ্ধে কিছু করার জন্য এবং লাইভজার্নাল পরিচালনাকারী মস্কো ভিত্তিক কোম্পানী এসইউপি কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি প্রেরণ করেছে।

বন্ধ করার সম্ভাব্য সব কারণের মধ্যে একটা হতে পারে প্রযুক্তিগত সমস্যা; কিন্তু তা সাধারণত এত দীর্ঘ সময়ের জন্য থাকে না। প্রধান গুজব হচ্ছে রাজনৈতিক কারণ - প্রাক্তন রাষ্ট্রপতির জামাতা, মিডিয়া টাইকুন এবং গোয়েন্দা সংস্থার হোতা রাখাত আলিয়েভ এর ডায়েরী ও ব্লগিং বন্ধ করা। মানুষ জন তার বিরুদ্ধে নানা অবৈধ কার্যকলাপের জন্য বারবার অভিযোগ উত্থাপন করেছিল কিন্তু গত বছর পর্যন্ত সুকৌশলে সে সব শাস্তি এড়াতে সক্ষম হয়। তবে একটা অভ্যুত্থানের প্রস্তুতি, লোকজনকে অপহরণ, অপরাধ সংঘঠনের দায়ে গত বছর চল্লিশ বছরের জেল সাজা প্রাপ্ত হলে অস্ট্রিয়ার ভিয়েনাতে পালিয়ে যান এবং বিক্ষিপ্তভাবে ইন্টার‌নেটে ক্ষমতাসীন জোটের মানহানীকর নানা বিষয় প্রকাশ করতে থাকেন। যদিও প্রধান ওয়েবসাইট যেটা দিয়ে নিবন্ধগুলো তার লাইভ জার্নালে পুন:প্রকাশিত হতো সেটাকে ফিল্টার (বিশোধন) করা হয় নাই।

কাজাখস্তান: ভাষা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি
কাজাখস্তানি কতৃপক্ষ রাষ্ট্র ভাষার ইস্যুটাকে আবার সামনে নিয়ে এসেছেন। সোভিয়েত যুগে রুশ ভাষার পৃষ্টপোষকতার পরিপ্রেক্ষিতে কাজাখ ভাষা ব্যাপকভাবে অবহেলার স্বীকার হয়। কিছুদিন আগে পর্যন্ত, কতৃপক্ষ রুশ ভাষাকে (রুশ ভাষা এখনো দাপ্তরিক কাগজপত্র এবং অন্যান্য ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে আছে) পুরোপুরিভাবে বহিস্কার করা থেকে নিজেদেরকে বিরত রাখে। তাই বিষয়টা শুধু স্বল্প সংখ্যাক জাতীয়তাবাদীর আন্দোলনে পর্যবসিত হয়। বর্তমানে প্রত্যেকেই টোফেল (TOEFL)-এর মতো কাজাখ ভাষাশিক্ষার মাণ নির্ধারনী পরীক্ষা চালুর কথায় উদ্বিগ্ন। ২০১০ সাল থেকে চাকুরীতে যোগদান করার জন্যে এর প্রয়োজন হবে।

“আমি বারংবার লিখেছি যে কাজাখরা সরকারী চাকুরিতে প্রভাববিস্তারী (তাঁরা তাঁদের মাতৃভাষা জানে কিংবা জানে না -সেটা  কোন ব্যাপারই নয়)। অনেক ভালো চিকিৎসক অথবা চালক দেশ ত্যাগ করবেন- অথবা ব্যাক্তিমালিকানা খাতে চলে যাবেন-কিন্তু সবকিছুই অপরিবর্তিত থাকবে। অন্যভাবে, আমার ছেলেমেয়েরা ভিন্ন কোন দেশে লেখাপড়া করবে”।

লিখছেন স্লাভোয়ারা (রুশ ভাষায়), যিনি দেশের স্লাভিক জনসংখ্যা অধ্যুষিত উত্তরাংশ থেকে আসা এক সাংবাদিক।

একই এলাকার সাংবাদিক দজলিভো লেতো কিছুটা ধণাত্মক মনভাবাপন্ন এবং তবু তিনি বিস্মিত:

“আমি জানিনা তারা কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন? তারা কি বিনামূল্যে ভাষাশিক্ষার কার্যক্রম চালু করবেন? অথবা যারা কাজাখ ভাষা জানেনা তাদের প্রত্যকেই চাকুরিচ্যুত করবেন ২০১০ সাল থেকে? আমি বলতে চাই, যদি তুমি কাউকে ভাষা শেখাতে চাও, বিবেচক হও, সুযোগ তৈরি করো।”

ওদিকে আলিম-আতেনবেক তার পেনশন ফান্ড একাউন্ট সম্বন্ধে বলেছেন:

আমার স্বল্প দিনের কর্মাভিজ্ঞতায় ৩৮৮,০০০ তেঞ্জ সঞ্চয় করেছিলাম। এখন আমার কাছে আছে  ৩৬৮,০০০ তেঞ্জ। “সমন্বিত পেনশন ফান্ড” আমার ২০০০০ তেঞ্জ খেয়ে ফেলেছে যা কিনা মোট আয়ের শতকরা ৫ শতাংশ। ২০০৭ সালের ২০ ভাগ মূদ্রাস্ফিতীকে বিবেচনায় ধরলে, আমি অনেক কিছু হারাচ্ছি। ফান্ড অফিসিয়াল’রা ক্রেডিট-পতনকে দুষছেন কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়: রাষ্ট্রীয় কতৃপক্ষ কি ফান্ড কার্যক্রমকে নিয়ন্ত্রণ করেন অন্যভাবে বললে উর্ধ্বতন ব্যবস্থাপকদের বেতন কিংবা তাদের বিনিয়োগকৃত সম্পদ? এবং এইসব আর্থিক ক্ষতি কি পুণর্বন্টণ হবে?

মেগাখুইমিয়াক অন্যদিকে  অর্থনৈতিক সংকটের শিকার প্রতিষ্ঠানের দিকে দৃষ্টি দিয়েছেন। রাজনীতি কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে তার চমৎকার উদাহরণ হতে পারে নুর ব্যাংক। ক্রেডিট সংকটের এই ব্যাংকের দরপতন ঘটেনি-দরপতন আগেই ঘটেছে, ব্যাংক মালিক রাখাত আলিয়েভ এবং তার সাবেক শ্বশুর রাষ্ট্রপতি নাজারবায়েভ এর মধ্যকার বিবাদের সুত্র ধরে।

শেয়ারের মুল্য স্থিরভাবে বাড়তে থাকে ২০০৭ সালের জানুয়ারী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উর্ধ্বতন ব্যাবস্থাপকদের সাথে বিবাদ প্রকাশ্য হয়ে উঠে (তারা আলিয়েভ কতৃক অপহৃত এবং নির্যাতিত হয়েছিলেন) শেয়ারের মূল্য ৬২,৫০০ হতে ৫২,৫০০ -তে পড়ে যায়। অত:পর যেহেতু ইস্যুটা এক বৃহত্তর সমস্যার পরিবর্তিত হতে থাকে শেয়ারমূল্য ক্রমাগত কমতে থাকে। যখন তদন্ত কার্যক্রম জোরদার হতে থাকে, শেয়ারমূল্য ২৭,৫০০ তে মুখ থুবড়ে পড়ে। এরপর অর্থনৈতিক সংকট শেষ ধাক্কাটা দেয়- শেয়ারে বর্তমান মূল্য ১৭০০০ তেঞ্জ।

মুমো কাল্ট, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মারাত তাঝিনের ওয়াশিংটন ডিসি সফরের উপর লিখেছেন যে সফরে তিনি রাষ্ট্রপতি নাজারবায়েভের বই  উপস্থাপণ করেন।

লোকজন বলাবলি করছিলেন কেন লেখক স্বশরীরে আসেন নি, কেন  তাঝিন বইটাতে দস্তখত দিতে অস্বীকৃতি জানিয়েছেন, কেন তিনি এতো লাজুক এবং স্বল্পভাষী…………যাইহোক উন্মুক্ত শুড়িখানায় পর্যাপ্ত এলকোহল, সুস্বাদু খাবার আর বিনামূল্যের বই জনগণকে প্রশান্ত করে।

ইতোমধ্যে ওয়েদার ক্লক আতঙ্কিত - বিশেষত ককেশাস অঞ্চলের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পটভুমিকায়- দ্যা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনের কারনে:

“কাজাখস্তান কি কোনভাবে রাশিয়াকে উস্কে দিয়েছে? রুশ সেনাবাহিনী রুশ-কাজাখস্তান সীমান্তের ৩০০ মাইলের ভিতরে মহড়া পরিচালনা করছে…।“

এই লেখা নিউরেশিয়াতেও প্রকাশ হয়েছে।

রাশিয়া: বিনা টিকেটের যাত্রী
মস্কোতে বাসে/ট্রলিবাস/ ট্রামে চড়ে কেউ কোথাও যেতে চাইলে ড্রাইভারের কাছ থেকে টিকেট কিনতে পারে। এর জন্য খরচ পড়বে খুব বেশী হলে ২৫ রুবল বা  প্রায় ১ ডলার। আবার বিশেষ কিয়স্ক (রাস্তার পাশের দোকান) থেকে কোন টিকেট কিনলে তার জন্য রয়েছে আলাদা ছাড়। কিন্তু কিছু লোক ঠগবাজী করে বিনে টিকেটে গাড়ীতে চড়তে পছন্দ করে। এ ধরণের বিনা টিকেটের যাত্রীদেরকে রুশ ভাষায় জায়াত বলে ডাকা হয়। কিছুদিন আগে দেখা এ রকম এক ঠগের বৈশিষ্ট্য বর্ণনা করছেন মস্কোভিত্তিক লাইভজার্নাল ব্লগার কোজেনকো (রুশ ভাষায়):

আমি বুঝি না কেন লোকজন বিনে পয়সায় সাধারণ পরিবহনে চড়ে। গাড়ীর কন্ডাক্টরকে ফাঁকি দেবার জন্য তারা গাড়ীর দুই কামরায় মাঝখানের প্রবেশপথ দিয়েই ঢোকে। তারা মনে করে এই ভাবে গাড়ীতে চড়া এক ধরনের বাহাদুরী। পুরো বিষয়টি একেবারেই আমরা ভাবনার বাইরে। যদি তারা বারো বছরের বেশী বয়সের হয় তাহলে আমার উক্তির জন্যে ক্ষমা করবেন, তারা আসলে পুরোপুরি ক্ষতিকর প্রাণী।

আমি আজ এক ট্রলিবাসে করে {(ডিনামো) থেকে  (সোকল)} যাচ্ছিলাম। আমাদের কামরাটি ছিল অর্ধেক খালি। এর মধ্যে ছিলাম আমি আর কিছু পেনশনভোগী প্রবীণ যাত্রী। এমন সময় সামনের দরজা দিয়ে প্রায় আমার বয়সী লম্বা একজন প্রবেশ করলো। পরনে তার একটা কালো পুরোন জ্যাকেট এবং হাস্যকর একটা কালো প্যান্ট, যাতে তাপ্পিমারা রয়েছে।

সে বসার চেয়ারের দিকে পা বাড়লো এবং একটা খালি সিটে ধাক্কা খেল। গাড়ীর ড্রাইভার একজন ছোটখাটো শক্তিশালী মহিলা। সে তার কেবিন থেকে বেরিয়ে এল এবং (আহাম্মকটাকে) বললো যদি সে এই ট্রলিবাস থেকে বের না হয় তাহলে এই বাহন কোথাও যাবে না। সে এক হাসি দিয়ে এই কথার জবাব দিয়ে দিল। আসলে সে সবসময় হাসছিল, যেন একটা পাথরের মূর্তি।

গাড়ীর চালক মহিলাটি গাড়ীর সকল দরজা খুলে দিল। সে নেমে পড়লো রাস্তায়। একটা সিগারেট ধরালো এবং সেখানে সে পায়চারি করতে শুরু করলো। দুই মিনিট পর একজন অবসরপ্রাপ্ত কর্মচারী উঠে দাড়ালো। তার বয়স সত্তর বা তার কাছকাছি। সে তার সীট থেকে উঠে জায়াত-এর (যদি তাকে এ নামে ডাকা যায়) কাছে গেল। তাকে সে অনুরোধ করল যেন এই ট্রলিবাস ছেড়ে চলে যায়। কালো প্যান্ট পরা লোকটা যদিও তার হাসি বন্ধ করলো, “বললো, দাদু (কত বড় শয়তান) তোমার কি (অসুবিধা হচ্ছে)? নিজের সীটে যাও আর সেথায় চুপচাপ বস (গোল্লায় যাক বদমাশ)”। অবসরপ্রাপ্ত কর্মচারীটি আবার অনুরোধ করলে কালো জ্যাকেট আর তাপ্পিমারা প্যান্ট পরা লোকটি হাসতে শুরু করে। বয়স্ক মানুষটি রেগে গিয়ে এসময় তাকে জড়িয়ে ধরে বের করে দেয়ার চেষ্টা করে। শয়তানটা তাকে ধাক্কা দিয়ে সরে যাবার চেষ্টা করে। এই সময় আমি ও আরেক প্রবীণ যাত্রী আমাদের সিট থেকে উঠে দাঁড়াই।

যাই হোক আমরা এই যন্ত্রণাটিকে ট্রলিবাস থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে সমর্থ হই। ড্রাইভার তার কেবিনে ফিরে আসে ও সমস্ত দরজা বন্ধ করে। প্রবীন ব্যাক্তিটি ও আমি পরস্পরের দিকে তাকিয়ে হাসি বিনিময় করি এই ভেবে যে আমরা সভ্য সমাজ গড়ছি, হা হা, এরপর আমরা আমাদের যানে করে আমাদের গন্তব্যে এগুই।

রুশোফোন ব্লগারদের আমেরিকার রাষ্ট্রপ্রধান প্র্রার্থীদের নিয়ে আলোচনা
গতসপ্তাহে, ইজরায়েল ভিত্তিক এলজে ব্যবহারকারী আভা তার রুশোফোন পাঠকদের জিজ্ঞেস করেছিলেন তাদের মধ্যে কারা আসন্ন আমেরিকার নির্বাচনে ভোট দেবার যোগ্যতাসম্পন্ন এবং বারাক ওবামা অথবা ম্যাককেইন, এ দুজনের মধ্যে কার কার পক্ষে কে কে এবং তাদের সমর্থন করার কি কারণ। পোস্টটিতে আমেরিকা, ইজরায়েল, কানাডা এবং রাশিয়া ভিত্তিক ব্লগাররা ৩০০ এর অধিক মন্তব্য করে।

নিচে এমন কিছু প্রাপ্ত মন্তব্য তুলে ধরা হলো রুশ থেকে অনুবাদ করেঃ

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী ওহটরিঃ

“উভয়ই জঘন্য” (একটা উদ্ধৃতি)

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী ইগোরি২৫:

ওবামার পক্ষে। কেননা আমি ডেমোক্রেট। রিপাবলিকানদের বিপক্ষে। তারা অনেক দিন যাবত ক্ষমতায় ছিল এবং দেশের অনেক ক্ষতি করেছে যা সমর্থন করতে পারি না।

এলজে ইউজার আসটার_এক্স৮৬ বলেছেনঃ

আমার দৃষ্টিতে সাম্প্রতিক ডেইলী শো পর্বগুলো প্রকৃতপক্ষে দুজনকেই সমান শক্তিশালী হিসাবে উপস্থাপন করেছে  …তবে আমি ম্যাককেইনের চেয়ে ওবামাকে বেশী পছন্দ করি, কেননা এখন ডেমক্রেটদের সময়।

এলজে ব্যবহারকারী হুইচফারডিনান্দঃ

ওবামার পক্ষে। কারণ মনে হয় খুব কম সম্ভাবনা আছে সে আরেকটা যুদ্ধ শুরু করবে কোথাও, এবং অর্থ এখনও খরচ না হওয়াতে আরেকটা যুদ্ধ হোক গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যেমন গরীবের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিতকরণ অথবা বৈশ্বিক উষ্ণতা দূরীকরণ। মহিলাদের গর্ভপাত করা কঠিন হয়ে পড়বে এমন কিছুও সে করতে যাচ্ছে না।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী মেইডইনমসকো (ইংরেজীতে):

ওবামার পক্ষে।

কারণ আমি চাই অজ্ঞানপ্রসূত বিদ্বেষপরায়ন গাধারা যেন এই দেশ আর না চালায়।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী সেমাঃ

ম্যাককেইনের পক্ষে। প্রথমত, তিনি কেন্দ্রের খুব কাছাকাছি। দ্বিতীয়ত, তিনি যা করা জরুরী মনে করেন অথবা জরুরী মনে করেন না সে বিষয়ে ব্যবস্থা নিতে ভীত নন  - একজন রাজনীতিবিদের জন্য এটা বিরল গুনাবলী। তৃতীয়তঃ তিনি ওবামার মত অমার্জিত নন। দুঃখজনক বিষয় হচ্ছে আমি এখনও এখানের নাগরিক হতে পারিনি।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী ফেডর_এসঃ

ওবামার পক্ষে।

১. বুশের তত্ত্বাবধানে ইরাকের যুদ্ধ এবং সংকট তৈরী হয়েছে। অন্য দলটিকে এখন শাষন করতে দেয়া হোক। দুই-দল পদ্ধতির এটাই তো নিয়ম, নাকি?

২. গেল বার রিপাবলিকানরা অসদুপায় অবলম্বন করে জিতেছিল

৩. স্রেফ কালো একজন প্রেসিডেন্ট পাওয়া বেশ মজারই হবে

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী এসভিলারঃ

ওবামার পক্ষে। আমি নিয়মিত আমেরিকার রাজনীতির খবর রাখি না এবং সম্ভবত কিছু বিষয় আমার চোখ এড়িয়ে গেছে। কিন্তু প্রতিবারই যখন আমি নির্বাচনের খবর শুনি মনে হয় যে ডেমোক্রেটরা নির্বাচনে যৌক্তিক প্রয়োজনগুলো তুলে ধরেছে, অন্যদিকে রিপাবলিকানরা অযৌক্তিক কিছু বিষ্ফোরণের চ্যানেল হাজির করেছে। নির্দিষ্ট কোন প্রার্থীর তুলনামূলক সুবিধাজনক কোন অবস্থান বিষয়ে আমার কোন ধারণা নেই।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী ইলিনঃ

ম্যাককেইন-পালিনের পক্ষে।

যেহেতু আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে আমি সরাসরি ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছি না - সর্বাগ্রে “আমাদের নিজেদের” যা তার পক্ষে আমি। ডানপন্থী বৈদেশিক নীতির জন্য সংকল্পবদ্ধ। পুটিন-মেডভেডেভস এর জন্য ডানপন্থী যুগলদের একটা শক্ত অবস্থান - এটা ইতোমধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যায়িত হয়েছে(যেভাবে দেখি, তবে  ভুলও হতে পারে, নিঃসন্দেহে)। […]

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী কেবিএলসিবিকেএঃ

আভার পাঠকরা সব ডেমোক্রেট হয়ে গেছি দেখছি! ঠিক আছে, এখানে আরেকজন বাড়লো। কম বেশী একই কারণেঃ

১. অন্যদলকে শাসন করতে দাও

২. তারা আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করুক সেটা হতে পারে না

৩. তাদের তুলে নিতে ও ভাগ করতে দাও, আমি লোভী নই

৪. ওবামা বেশ মজার

তবে এতে আমার অবস্থান স্পষ্ট হয় না। ২ নম্বরে আমি বুঝিয়েছি ব্যক্তিগত স্বাধীনতার কথা এবং ৩ নম্বরে বুঝিয়েছি ট্যাক্স। ঠিক কত আমার নিকট থেকে নেবে, ব্যক্তিগতভাবে এটা আমার কাছে কোন বিষয় না, কারণ তারা আর যাইহোক সব কেড়ে নেবে না (এই ক্ষেত্রে)।

ইজরায়েল ভিত্তিক এলজে ব্যবহারকারী টয়ভোঃ

যদি আমেরিকান হতাম, ম্যাককেইনকেই ভোট দিতাম। তার ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্বন্ধে অবহিত নই, কিন্তু একটা রক্ষণশীল অর্থনৈতিক প্লাটফর্ম আমার মতের সাথে মেলে এবং তাদের আন্তর্জাতিক প্লাটফর্ম একই রকম হবে, আইএমএইচও। কিন্তু গর্ভপাত এবং সম-লিঙ্গের বিবাহ বিষয়গুলো আমাকে সিদ্ধান্ত নিতে বাঁধা দিচ্ছে ….. যদিও এটা মনে হয় যে ম্যাককেইন এক্ষেত্রে অনেক উদারপন্থী … কিন্তু এই আলাস্কার মহিলা  …. এটা ভাল হয়েছে যে আমরা আমেরিকান নই, না? আমরা একজন চমৎকার প্রধানমন্ত্রী পেয়েছি [টিজিপি লিভনী] রবিবার থেকে [একজন মহিলা]।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী ইউলী বলেছেনঃ

ম্যাককেইনের পক্ষে।

তিনি প্রকৃতপক্ষে সব প্যারামিটারে উপযুক্তঃ অর্থনীতি, নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, রাশিয়ার সাথে সম্পর্ক, জ্বালানীর স্বাধীনতা। সামাজিক/স্বাস্থ্য বীমা কর্মসূচী আমার কাছে কিছুটা দুর্বল মনে হলেও নিদেনপক্ষে এটা অর্জনযোগ্য। এবং অবশ্যই তার অপ্রশ্নবিদ্ধ সততার জন্য।

দুর্বলতাগুলোঃ

১. দুঃখজনকভাবে তার বয়স

২. সারাহ পালিনকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয়া, কিন্তু আমার ধারণা অনুসারে ওবামা/বিদেনের চেয়ে সারাহ অনেক ভাল।

ওবামা - অনেক বেশী মিথ্যুক এবং শূণ্য প্রতিশ্রুতিদাতা [….]

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী ইয়েনিসেইঃ

একটা উদ্ভট বাজে মনোনয়নের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। দুঃখিত! এই অবস্থায় একমাত্র যা করা যায় তা হলো বিরুদ্ধবাদীদের সাথে একতাবদ্ধ হওয়া।

ওবামার পক্ষে। কেন? একদিক থেকে রিপাবলিকানদের বেশীরভাগ কর্মসূচী ভাল। কিন্তু “যদি ইয়েভটুশেন্কো সামষ্টিক ফার্মের বিরুদ্ধে যায়, তবে আমি তাদের পক্ষে”  (স্বত্ব) [ইয়েভজেনি ইয়েভটুশেঙকো বিষয়ে জোসেফ ব্রোডস্কি - উদ্ধৃতি করেছেন সের্গেই ডোভলাটোভ] - একজন প্রাচীন যোদ্ধা এবং স্কার্টের ভেতরের একজন লাল গ্রীবার এমন একটা সম্মিলন যা কোন কারণ ছাড়াই একটা বাইক চালানোর মত সহজ বিষয়ও অনেক জটিল করে তুলবে।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী নাগুনাকঃ

ওবামার পক্ষে। নানা কারণে। আমার রাজস্ব আর কোনমতেই ইরাকে পাঠাতে চাই না, যখন সড়ক ও সেতু ধ্বংষ হয়ে পড়ছে আমেরিকাতে। “ডিগ, বেবি, ডিগ” হচ্ছে গাধাদের স্লোগান। এতটুকু আশা করা যায় যে ওবামা “সাম্রাজ্যবাদী রাষ্টনায়ক” চেনি এবং বুশের গৃহিত অসাংবিধানিক সব পরিবর্তন গুলো বাতিল করবে।

কানাডা ভিত্তিক এলজে ব্যবহারকারী ড্রাগন_আরইউঃ

ওবামার পক্ষে। তার কাছ থেকে ভাল কিছু আশা করছি না, কিন্তু ম্যাককেইনের শাসনে আমরা বুশের মত একজন মেধাবী ও প্রাজ্ঞ রাজনৈতিকের শূণ্যতা অনুভব করবো।

এলজে ব্যবহারকারী _রোয়ান_ট্রি_:

ওবামার পক্ষে। তিনি একজন ভাল সংগঠনক [হিলারী ক্লিনটন কে হারানো খুব সহজ কাজ নয়] এবং ডেমোক্রেটদের কর্মসূচী আমার সাথে প্রায় মিলে যায় বিশেষত এর সেন্ট্রিস্ট ভার্সন। ম্যাককেইনও ঠিক আছে কিন্তু তার যদি কোন দুর্ঘটনা ঘটে পালিন হবেন রাষ্ট্রনায়ক এবং সবাই তখন আফসোস করবে। প্রসঙ্গত বিদেনও একটা ভয়াবহ চরিত্র হলেও তার রাষ্ট্রপতি হবার সম্ভাবনা খুবই কম।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী মারুসজাঃ

আমি নাগরিক নই, কিন্তু ম্যাককেইন কোন পছন্দ হতে পারে না। সে এবং সারাহ পালিন হচ্ছেন উড়নচন্ডী - রাশিয়ার সাথে বিরুদ্ধে যেকোন সময় যুদ্ধ ঘোষণা করতে পারে।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী ইয়োকাঃ

ওবামার পক্ষে। তার মেধা ও শিক্ষা আছে। সে জানে বিভিন্ন দলের মানুষদের সাথে কিভাবে একটা চুক্তি সমাঝোতা করতে হয় এবং একজন রাষ্ট্রপতির জন্য এই বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তার কর্মসূচীর মধ্যে স্বাস্থ্য বিষয়ক অংশ বেশ ভালভাবে তৈরী করা হয়েছে অথচ ম্যাককেইনের স্বাস্থ্য কর্মসূচী ভাল নয়। শিক্ষা ক্ষেত্রে আমি চাই যে ওবামা প্রাক-বিদ্যালয় শিক্ষার দিকে বেশী গুরুত্ব প্রদান করুক। তাছাড়া অনেকেই বলে যে সে তার নিজের জন্য চমৎকার একটা দল গঠন করেছে।

আমি ম্যাককেইনকে পছন্দ করতাম, কিন্তু নির্বাচনের আগেভাগে তিনি উল্লেখ্যযোগ্যভাবে ডানে ঝুকে পড়েছেন এবং সারাহ পালিনের এর রাষ্ট্রপতি হবার সম্ভাবনা আমাকে সন্ত্রস্ত করে।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারি ভ্যালেরি_পাভলোভঃ

রাশিয়া থেকে যদি সমস্ত প্রক্রিয়াটা দেখলে কোন পার্থক্য খুজে পাওয়া যায় ন আ। এটা অনেকটা ইউনাইটেড রাশিয়া এবং ফেয়ার রাশিয়া পার্টির মধ্য থেকে বেছে নেয়ার মত।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী আইএ্যামফ্রমজাসেনেভোঃ

খুবই ভাল কাজ!

প্রসঙ্গত আমাদের প্রোপাগান্ডা যন্ত্রের এটা প্রধান উদ্দেশ্য - সবাইকে এটা বোঝানো যে অন্যদেশগুলোতেই নির্বাচন মানে একটা কল্পগল্প।

এলজে ব্যবহারকারী ডিজেজেঃ

যদি আমেরিকায় বসবাস করতাম, ওবামাকে ভোট দিতাম। নব্যরক্ষণশীলরা এত বেশী প্রভাবিত যে তারা সবকিছুই সঠিক মনে করে এবং যার জন্য অনেক সমস্যা ইতোমধ্যে তৈরী হয়েছে। তাছাড়া ম্যাককেইনকে আশংকাজনকভাবে আন্দাজ করে ফেলা যায় এবং ওবামা কি কি করেন সেটা দেখা বেশ মজার হবে।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী আমারাও_সানঃ

আমেরিকাতে বর্ণ বিপ্লবের পক্ষে আমরা। ম্যাককেইনের বিজয় দেখতে চাই এবং ওবামা সেখানে নির্বাচনে কারচুপির অভিযোগে অরেঞ্জ রিভ্যুলেশন শুরু করুক, গোলাপ, কমলা সহ জীবনের আরো অনেক রঙ নিয়ে।

ইজরায়েল ভিত্তিক এলজে ব্যবহারকারী ইমদিনঃ

যদি আমেরিকাতে বসবাস করতাম, ওবামাকে সমর্থন করতাম। কিন্তু ইজরায়েল এবং ইউরোপের জন্য ম্যাককেইন সুবিধাজনক।

ইজরায়েল ভিত্তিক এলজে ব্যবহারকারী পিলপিলনঃ

ম্যাককেইনের পক্ষে। সাধারণত রিপাবলিকানরা ইজরায়েলের বিষয়ে কখনও নাক গলায় না। এবং যখন তারা গলায় এটা নিদেনপক্ষে বোধগম্য হয় যে তারা কি এবং কেন চায়।

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী আজবুকিভেদিঃ

আমি প্রকৃতপক্ষে ম্যাককেইনের পক্ষে হলেও এখানে ভিন্ন কিছু বলতে চাই। সবাই লিখছে যে আমরা অপেক্ষাকৃত কম মন্দটাকে বেছে নেব। তবে আমি বলবো আমেরিকাতে দীর্ঘদিন যাবত এত চমৎকার পছন্দ বেছে নেবার সুযোগ পাওয়া যায়নি। ইতিহাসে এটা একটা নতুন পৃষ্ঠা সংযোজিত হলো যা বর্ণ/লিঙ্গ বিষয়ক নয়। তারা দুজনই উজ্জ্বল, মেধাবী, তাদের দেশকে ভালবাসেন এবং এর কিছু পরিবর্তন সাধন করতে চান। তাদের বৈশ্বিক ধারণা ভিন্ন, ম্যাককেইনের অভিমত আমার অভিমতের প্রায় কাছাকাছি, কিন্তু আমার মনে হয় আমেরিকার এই নির্বাচনে লজ্জিত হবার কিছু নেই। উভয়েই শালীন প্রতিযোগী, এই নির্বাচনে খুব কম কাদা ছোড়াছুড়ি হয়েছে, প্রায় সবকিছুই নিয়মানুনগ এবং সম্মানজনক।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী আওয়াজ১৯৫২:

ম্যাককেইন - হচ্ছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রতীক।

সেজন্য আমি ম্যাককেইনকে পছন্দ করবো, আতঙ্ক শেষ না হওয়ার চেয়ে একটা আতঙ্কজনক সমাপ্তি অনেক ভাল।

সংকট অবশ্যম্ভাবী কারণ অনেক বেশী অর্থনৈতিক পরস্পরবিরোধীতা বিশ্বে পুঞ্জিভূত হয়েছে। কিন্তু ওবামা এগুলো বন্ধ করতে পারে কিন্তু এর ফলে অতিরিক্ত আরো পরস্পরবিরোধীতা পুঞ্জিভূত হয়ে সংকটকে ঘনীভূত করে তুলবে।

রাশিয়া ভিত্তিক এলজে ব্যবহারকারী ভেরি_থিন_ট্রেনঃ

অবশ্যই ম্যাক কেইনকে। কারণ আমেরিকার জন্য যত খারাপ নেতৃত্ব হবে সেটা রাশিয়ার জন্য ততই ভাল হবে।

এলজে ব্যবহারকারী কারামব্যানাঃ

আপনার উভয় ঘরেই প্লেগ!

আমেরিকা ভিত্তিক এলজে ব্যবহারকারী সিয়ারঝুকঃ

রালফ নাদের এর পক্ষে আমি।

নাম প্রকাশে অনিচ্ছুকঃ

সিদ্ধান্তহীন ভোটার!

কাজাখস্তান: কে কাজাখস্তানে ভালো আছে
কাজাখস্তান যদিও পৃথিবীর ৫০টি প্রতিযোগী রাষ্ট্রের কাতারে ঢুকতে তৎপর (যদিও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী এইসব প্রচেষ্টা তাদের সামর্থকে কমিয়ে দিয়েছে), এই গণপ্রজাতন্ত্র আর একটা তালিকায় ঢুকতে সমর্থ হয়েছে; দূর্ভাগ্যজনকভাবে, একটা লজ্জাজনক তালিকায়। ইহোট জানিয়েছে যে কাজাখস্তানকে ইবে এর অনলাইন দোকানে দেশ হিসাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে কেউ কোন জিনিষ পাঠায় না তা চুরি হয়ে যাওয়ার কারনে।

কিন্তু কাজাখস্তান- খনিজ পদার্থে ধনী হওয়ায় আর একই সাথে সঠিক আইন প্রয়োগের অভাবে - এখনো অনেক বিদেশীকে আকর্ষণ করে। নেমটশিন প্রায়শ:ই এমন বিদেশীদের সাথে যোগাযোগ করত আর দেখেছে যে এদের মধ্যে যারা কাজাখস্তানে ১০ বছরের বেশী সময় ধরে আছে মানসিকভাবে স্থানীয় কাজাখদের মতো হয়ে যায়, ‘বেশী পরিমান বাস্তববাদী':

একটি মাত্র আলাদা বৈশিষ্ট আছে আমাদের। আমরা, স্থানীয়রা সব সময় ভাবি যে আইনের মধ্যে হয়তো কিছু করা যাবে। বিদেশীরা প্রথম থেকে জানে যে কি পরিকল্পনা এখানে কাজ করছে- আর তারা ন্যায় আচরণ আশা করেনা। আমি এমন কিছু বিদেশীকে জানি- তারা এজন্যে কাজাখস্তান ভালোবাসে। একজন জার্মান বলেছে যে তার দেশে এতো তাড়াতাড়ি সে ধনী হতে পারতো না- আর এখানে সে তাই অত্যাধিক খুশি।

এরমধ্যে আজু গতবছর নেয়া সরকারের সিদ্ধান্ত স্মরণ করেছে- বিদেশে অবস্থিত কাজাখ কোম্পানির শেয়ার কিনে নেয়ার সিদ্ধান্ত -যার সমালোচনা সব পশ্চিমা বিশেষজ্ঞ আর বাজারগুলো করেছিল। “এখন বুশ সমর্থন করেছে একইরকম সিস্টেম-সরকার কর্তৃক কোম্পানী রক্ষা (দেউলিয়াপনা থেকে), রাশিয়ার পূর্বের এমন সিদ্ধান্ত বাদই দিলাম।”

এর মধ্যে অথনৈতিক মন্দার সময়ে কিছু সরকারী খরচ চলতে থাকা ব্লগারদের সমালোচনা কুড়িয়েছে। ডোজলিভো- লেটো চিন্তা করছে যে দেশের প্রতীক পাল্টানোর এতো দরকার কেনো আর সব সরকারী সংস্থাকে জোর করে জাতীয় পতাকা আর প্রতীক এই বছরের ১ ডিসেম্বরের মধ্যে পাল্টাতে হবে কেন।

“শুধুমাত্র একিবাস্তুজে [উত্তর কাজাকিস্থানে একটা মধ্য মানের শিল্প শহর] ৬ মিলিয়ন টেঞ্জে [৫০,০০০ ইউ এস ডলার] এই প্রতীক বদলানোর কাজের জন্য বরাদ্দ করা হয়েছে,” সে লিখেছে।

ডাস নতুন আরম্ভ হওয়া সংসদীয় অধিবেশন নিয়ে সন্দেহগ্রস্ত আর শ্লেষপূর্ণ- প্রত্যেক ডেপুটির সামনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ ল্যাপ্টপ আছে এমপিদের কাজের গুণ বাড়ানোর জন্য। ”আমার মনে হয় বলার দরকার নেই যে বিনামূল্যের ইন্টারনেট আধুনিক মানুষের কাজকে কিভাবে প্রভাবিত করে,” সে বলেছে।

মুমো কাল্ট জানিয়েছে যে প্রেসিডেন্ট নাজারবায়েভ আগামী পহেলা অক্টোবর ওয়াশিংটনে তার বই ‘দ্যা কাজাকিস্থান ওয়ে' প্রকাশন করবেন আর বলেছে যে এই ধরনের অনুষ্ঠান সাধারণত: ১ ঘন্টাব্যাপী হয়ে থাকে, কিন্তু কাজাখ নেতার উপস্থিতি সেখানে ৩ ঘন্টা ব্যাপী হবে।

নিউরেশিয়া.নেট এ একই সাথে প্রকাশিত

দক্ষিণ ওসেটিয়া: যুদ্ধ সম্বন্ধে একজন ফটোসাংবাদিকের মতামত
দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন

ককেশাসের বর্তমান সংঘর্ষপূর্ণ এলাকা থেকে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখনও রাশিয়ার ব্লগোস্ফিয়ারের এখানে সেখানে দেয়া হচ্ছে। দক্ষিণ ওসেটিয়া এবং জর্জিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পরে সেপ্টেম্বরের ৮ তারিখে রাশিয়ার ফটোসাংবাদিক ওলেগ ক্লিমোভ যুদ্ধ সম্পর্কে তার মতামতগুলো তার ব্লগে দিয়েছেন। তিনি লিখেছেন যে যুদ্ধ কেমন ছিল, এর গন্ধ কি এবং এর অভিজ্ঞতা কি ছিল, প্রচার মাধ্যম ও বিভিন্ন প্রপাগান্ডা সম্পর্কে, এবং যুদ্ধের সময়কার লুটপাট (যা মনে হয় সব যুদ্ধেই দেখা যায়) সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন।

[ওলেগ ক্লিমোভের তোলা ‘তস্খিনভ্যালি আর গোরীর মাঝে' থাকা শান্তিরক্ষীদের ছবি]

[ওলেগ ক্লিমোভের তোলা ‘ফিউনারেলের পর তস্খিনভ্যালির ধ্বংসাবশেষের ছবি']

[ওলেগ ক্লিমোভের তোলা ‘তস্খিনভ্যালি আর গোরীর মাঝে একটি গ্রামের' ছবি]

সবচেয়ে খারপ ব্যাপার হলো আমার কাছে যুদ্ধের গন্ধ অসহ্য লাগে। পোড়া ভেঁজা প্লাস্টিক ও কাঠের গন্ধ, মৃত মানুষের গন্ধ ইত্যাদি সম্মিলনে একটি বদ গন্ধ। “যেন এক কড়া সুগন্ধি'। যুদ্ধের এই গন্ধ যেন মানুষের পঞ্চেন্দ্রিয়েরই একটি যার দ্বারা কিছুদিন আগের ঘটে যাওয়া অতীত সম্পর্কে আঁচ করা যায়। আমার সবসময়ই একটি খেদ আছে যে তোলা ছবির কোন গন্ধ থাকে না, যেমন টাকাপয়সারও কোন গন্ধ নেই। থাকলে আমরা সবাই এতদিনে তার দ্বারা অসুস্থ হয়ে পরতাম। যুদ্ধ থামার পরবর্তী সময়গুলোতে বিশেষ করে, যখন আমরা ছিন্নবিচ্ছিন্ন লাশ এবং অন্যান্য বিভীষিকা দেখি ছবির মাধ্যমে।

আজকে, আমি ভেস্তি-২৪ চ্যানেলে (রাশিয়ার একটি সরকারী টিভি চ্যানেল) একটি ডকুমেন্টারী দেখলাম। এখানে বলা হচ্ছে যে জর্জিয়ানরা যুগ যুগ ধরে ‘আবখাজ' ও ‘ওসেটিয়ানদের' বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আমি সত্যিই জানি না ‘জাতিগত বিদ্বেষ' ছড়ানোর বিরুদ্ধে কোন আইন আছে কি না। এই বিদ্বেষ শুধুমাত্র রাজনীতিবিদ আর সাংবাদিকদের মাধ্যমেই ছড়ানো হচ্ছে না, সাধারণ মানুষের মাধ্যমেও। এখন মানুষ মানুষকে ঘৃণা করে। এবং ‘বিজ্ঞ রাজনীতিবিদরা' বলেন যে মানুষের মন বোঝা কঠিন কিছু না.. কিন্তু এক্ষেত্রে মানুষের মনের ভাব বুঝতে কষ্ট হচ্ছে।

জর্জিয়ানদের বাড়ীঘর পুড়িয়ে দেয়া হচ্ছে এবং লুটপাট চালানো হচ্ছে। ওসেটিয়ানদের বাড়ীঘরেও এমন হচ্ছে। এবং তারা ক্রমাগত লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েই যাবে। হয়ত এটিই মানুষের স্বভাব। ‘জাতিগত যুদ্ধ'গুলোতে সবসময়ই এরুপ হয়ে থাকে। বসনিয়া এবং কসোভোতে এমন হয়েছিল। ‘পালা'য় (সারায়েভোর কাছে) এবং নিউট্রাল জোনে রুশ কশাক এবং ভাড়াটে যোদ্ধারা লুটপাট করেছে। এসবটুকুই যেন পূর্ব পরিকল্পিত ছিল। তারা জীবন বাজি রেখে কার্পেট, টিভি সেট ইত্যাদি সার্বিয়ান জোনে নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করেছে। এরা আবার দামী জিনিষগুলো বেসরকারী মার্কেটগুলোতে বিক্রি করেছে। আমি এসব নিজে দেখেছি এবং এর স্বপক্ষে বলতে শুনেছি: “স্বপ্রণোদিত যোদ্ধাদের” তো এছাড়া কিছুই পাবার নেই কারন “অন্য কারো যুদ্ধে” লড়ার জন্যে কেউ তো তাদের সম্মানী দিচ্ছে না।

তস্খিনভালের বাইরে (এবং ভেতরেও) কোন খালি বাসার সামনে একটি গাড়ী থামানো থাকলে বোঝা যাবে যে লুটেরারা ব্যস্ত। আপনি যদি জিজ্ঞেস করেন, “তারা কি করছে?”। তারা উত্তর দেবে “ওহ কিছু না, আমাদের আত্মীয়রা এখানে থাকত..”। এমনকি বেশ কিছু খুনও হয়েছে আর লুটেরারা সব পুরুষই নয় মহিলারাও ছিল। ব্ল্যাকমেইলের ঘটনাও শোনা গেছে। যেমন, এক গ্রামে স্থানীয় পুলিশ সব বাসিন্দাদের ডেকে বলেছে “যদি তোমরা ১০০০০ ডলার না দাও আমরা পুরো গ্রাম পুড়িয়ে দেব!”(এই ঘটনার সত্যতা ডাচ দুতাবাস দ্বারা সমর্থিত)।

জর্জিয়া, রাশিয়া: জাতিগত সম্পর্ক
তিবলিসিতে থাকা লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী শুপাকা লিখেছে (রুশ ভাষায়) যে তিবলিসিতে থাকা জাতিগত রাশিয়ান হিসাবে এখন কেমন লাগে:

আজকে আবার আমাকে জিজ্ঞাসা করা হয়েছে - [জর্জিয়াতে] রাশিয়ানদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়? তারা কি বিপদে পড়বে না যদি তিবলিসিতে রাশিয়ান বলে?

আমার মা আর শাশুড়ী রাশিয়ান। আমি তাদেরকে এমনি জিজ্ঞেস করেছিলাম – তোমাদের সাথে ওরা কেমন ব্যবহার করে? তারা কি তোমাদেরকে অত্যাচার করে? তারা বলল না তারা আমাদেরকে অত্যাচার করে না।

আমার এই মায়েরা জর্জিয়ান নাগরিক, আর তারা রাশিয়ান নেতৃত্বের কাছ থেকে অন্যসব জর্জিয়ান নাগরিকের মতোই সমস্যার সম্মুখীন হচ্ছে।

আমার শাশুড়ীর জন্য এটা সহজ- তার বাবা মা ইউক্রেনে থাকে; আমার মার জন্য কঠিন- তার বাবা আর বোন সার্বিয়াতে থাকে।

মা কাজে, রাস্তায়, দোকানে আর পাবলিক যানবাহনে জর্জিয়ান ভাষা বলে। কিছুটা রুশ টান আসে আর একটু ভুলও হয় আর নতুন কেউ তাকে প্রায় জিজ্ঞেস করে, ”সাদাউরি হার?” মানে “আপনি কোথা থেকে?” জর্জিয়ানরা কোন বিদেশী তাদের ভাষা বললে খুবই পছন্দ করে।

আর আমার শাশুড়ী বেশিভাগ সময়ে রাশিয়ান ভাষায় কথা বলে। বাচ্চাদেরকে সে রাশিয়ান শেখায়ও- বিকালে মাঝে মাঝে সে কোরনেই চুকোভস্কি আর নিকোলাই নোসোভ এর মত লেখকদের লেখা পড়ে শোনায় পড়শী বাচ্চাদের। তার ছাত্র সংখ্যা কমেনি- রাশানদের অভিযানের আগের সময়কার মতই আছে।

আমি আজকে খুব বোকার মতো একটা পরীক্ষা করেছি - আমি লোকদেরকে রাশিয়ান ভাষায় সম্ভাষণ করেছি। বাসে আমি বলছিলাম ‘ওস্তানোভাইত, পজালুইস্তা' [দয়া করে এখানে থামেন] ‘গাশেরেতের' বদলে, দোকানে আমি জিজ্ঞাসা করছিলাম ‘বুটিল্কু বোরঝোমা' [এক বোতল বরজোমি মিনারেল পানি] ‘এরতি বোরদজুমার' বদলে, ঔষধের দোকানে…অন্যান্য বাক্য। আমি কোন খারাপ প্রতিক্রিয়া দেখি নি।

এই মাসের প্রথমে, ১২ আগস্টে, এলজে ব্যবহারকারী ভোইনোডেল (ভাদিম রেচকালোভ, রাশিয়ার মস্কোভস্কি কোমসোমোলেট পত্রিকার যুদ্ধ প্রতিনিধী) এই স্বগোক্তি দিয়েছে মিজ. লোবঝানিদজের, যিনি রাশিয়ার অন্তর্ভুক্ত উত্তর ওসেটিয়া রাজধানীভ্লাদিকাভকাজ এর বাসিন্দা:

- আমার মেয়ের জামাই ওসেটিয়ান। আমার ৮ বছরের নাতীও ওসেটিয়ান হবে- তার বাবার দিক থেকে। আমি নিজে রাশিয়ান, আমার রক্ত আর কি। কিন্তু পাসপোর্টে আমি জর্জিয়ান। এখন পাসপোর্টে তারা জাতিগত ব্যাপারটা কেটে দিয়েছে, কিন্তু আমার শেষ নাম জর্জিয়ান, আমার মৃত স্বামী থেকে পাওয়া। আমার ছেলে পাসপোর্টে জজিয়ান, আর রক্তেও। যদি অবশ্য তার বাবার দিকে দেখা হয়। সে একজন আর্মেনিয়ানকে বিয়ে করেছে। আর এতো কিছুর পর আমি কে - আমার নাতী ওসেটিয়ান, আর আমার নাতনী জর্জিয়ান- যদি অবশ্য তার বাবার দিক থেকে দেখেন?

কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি সব থেকে বেশি চিন্তিত। এখন কিছু একটা হতে পারে। [দক্ষিন ওসেটিয়ানরা] যুদ্ধ থেকে ক্ষিপ্ত হয়ে ফিরে আসবে। আর তারা শুরু করবে… আমি জানিও না কি আশা করতে হবে…

আমার মনে হয়েছিল আমি আতঙ্কিত। আমি [পুলিশকে] ফোন করেছি। এই পরিস্থিতিতে আমি কি করব, আমি জিজ্ঞাসা করেছি। দেখেন, আমার ছেলে জর্জিয়ান। একজন মহিলা পুলিশ জিজ্ঞাসা করলো: সে কোথায় রেজিস্টার্ড, তার নাগরিকত্ব কি? আমি বললাম সে ভ্লাদিকাভকাজ এ রেজিস্টার্ড, রাশিয়ান নাগরিক। সে এখানে জন্মিয়েছে, কখনো জর্জিয়াতে যায় নি। শাকাশভিলির রাজনীতি সমর্থন করে না। কিন্তু আমাদের শেষ নাম লোবঝানিদজে। আমরা কি করবো?

সে আমার কথা মন দিয়ে শুনে বলল: সব ধরনের সাবধানতা অবলম্বন কর। আমরা সব ধরনের লোকে ভরে গেছি, সে বলল। তাকে রক্ষার চেষ্টা কর। একা রাস্তায় যেতে দিওনা। তোমার ছেলের বয়স কতো? আমি জবাব দিলাম, ৩০ হয়ে গেছে। কি করে তাকে আমি বাইরে যেতে দেবনা? আর মহিলা পুলিশ বলল: আমি তোমাকে বুঝতে পারছি, পরিস্থিতি গুরুতর, কিন্তু প্রত্যেককে আমরা একজন করে অফিসার দিতে পারিনা [তাকে রক্ষার জন্য]। এমন ঘটনা কি এর মধ্যে হয়েছে, আমি জিজ্ঞাসা করি। না, এখনও না, সে বলল।

পুনশ্চ:

আগস্টের ৮ তারিখ থেকে মিজ. লোবঝানিদজের সব আত্মীয় ঘরে বসে আছে। তারা কাজেও যায়না। কিন্তু এটা তারা যারা তাদের স্বামীর দিকে আছে। আর্মেনিয়ান আর রাশিয়ান আত্মীয়দের ভয়ের কিছু নেই বলে মনে হচ্ছে। এখনো না।

জর্জিয়া: আঞ্চলিক রিপোর্টার
দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন।

বিচ্ছিন্ন ভূমি দক্ষিন ওসেটিয়া নিয়ে জর্জিয়া আর রাশিয়ার মধ্যে বিরোধ জর্জিয়ার বেশ কিছু সরকারী আর স্বাধীন মিডিয়া সাইটের উপর সাইবার আক্রমণের মাধ্যমেও ছড়িয়েছিল। কিন্তু এতে সাংবাদিকরা যুদ্ধের খবর ইন্টারনেটে দেয়া থামিয়ে দেয়ার বদলে, এর ফল উল্টো হয়েছে। অনেক জর্জিয়ান- মিডিয়া ব্যক্তিত্ব আর নাগরিক সাংবাদিকরা নিজেরা ব্লগ শুরু করেছেন (বিশ্ববাসীর উদ্দেশ্যে) এই বিরোধ নিয়ে লেখা বা মন্তব্য করার জন্য।

গ্লোবাল ভয়েসেস অনলাইনের  ককেশাস অঞ্চলের সম্পাদক অনিক ক্রিকোরিয়ান  কথা বলেছেন দ্যা ইন্সটিটিউট ফর ওয়ার এন্ড পিস রিপোর্টিং  এর কান্ট্রি ডাইরেক্টর শোরেনা রাতিয়ানি  আর ওয়েব সম্পাদক গেওরগি কুপাতাজের  সাথে তাদের নিজেদের ব্লগ রিজিওনাল (আঞ্চলিক) রিপোর্টার নিয়ে যা রাশিয়া-জর্জিয়া বিরোধ তুলে ধরছে:

অনিক ক্রিকোরিয়ান: কবে আঞ্চলিক রিপোর্টার ব্লগ শুরু করা হয় আর কেন?

গেওরগি কুপাতাজে: এটি গত ৮ই আগস্ট স্থাপন করা হয় যখন বেশীরভাগ স্থানীয় জর্জিয়ান ওয়েব সাইট হ্যাক করে বন্ধ করে দেয়া হয়। আমরা সিদ্ধান্ত নেই একটা ব্লগ তৈরি করার কিন্তু গতানুগতিকভাবে না। আমরা কোন মন্তব্য ছাড়া আমাদের সাংবাদিকদের কাছ থেকে খবর শুধু দিতাম। এইসব সাংবাদিকরা আমাদের প্রকল্পে আঞ্চলিকভাবে অংশগ্রহণ করছিল। সেই সময় আমরা রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়াসহ ব্যাপক এলাকা থেকে থেকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেতাম এই বিরোধ নিয়ে।

পরে, আসলে গতকাল আমরা জানতে পারলাম যে আমাদের ব্লগ ওয়ার্ডপ্রেস.কম এর হোস্ট করা ব্লগের মধ্যে ১২তম জনপ্রিয় ব্লগ। ‘পেজ ভিউজ' খুব পরিষ্কার হিসাব না অবশ্যই, কিন্তু বিকেলে আমরা যখন ব্লগটা দাঁড় করাই, সন্ধ্যার মধ্যে প্রায় ৩০,০০০ বার আমাদের ব্লগের পাতা দেখা হয়েছিল পাঠকদের দ্বারা আর এটা শুধুমাত্র প্রথম দিনে। আমাদেরকে অবশ্য মন্তব্য বন্ধ করে দিতে হয় যখন (বলতে গেলে) বিপরীত পক্ষের লোকদের খারাপ মন্তব্য সেখানে দেখা দিতে থাকে।

অ. ক্রি: এটা দু:খের বিষয় কারন লেখার নীচে মন্তব্যে বেশ কিছু দরকারী জিনিষ উঠে আসতে পারে। এটা মডারেট করা কি সম্ভব ছিলনা?

গে. কু.:  হ্যা, এটা দু:খের বিষয় কিন্তু আমাদের এতো লোকবল আর সময় ছিলনা তা করার। প্রথম পাঁচটি লেখার জন্য মন্তব্য খোলা ছিল ব্লগ তৈরির কথা ঘোষণার আগে, কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ১০০টির বেশী মন্তব্য এল। দুর্ভাগ্যবশত: এদের বেশীর ভাগই ঠিক করার দরকার ছিল আর আমাদের এটা করার সামর্থ ছিল না।

অ. ক্রি: দক্ষিন ওসেটিয়ার ঘটনার জন্য সাইটটা শুরু করা হয়, কিন্তু ব্লগিং প্লাটফর্ম ব্যবহার করা কেন এর জন্যে?

গে. কু.:  আমরা সিদ্ধান্ত নিলাম যে এই রকম অবস্থায় জর্জিয়ার ভেতর আর বাইরের কিছু উপকারী উৎসের কাছ থেকে খবর পাওয়ার জন্যে এটি উপযুক্ত মাধ্যম হবে। এখানকার লোকদের জন্যও এটা দরকারী ছিল, বিশেষ করে সেইসব এলাকায় যেখানে তথ্যের সীমিত ব্যাপ্তি ছিল।

শোরেনা রাতিয়ানি: আইডাব্লিউপিআর এর আগে কখনো ব্লগ ব্যবহার করেনি, কিন্তু বিরোধের প্রথম থেকে আমরা এত ফোন পেয়েছি যে (মনে হয়েছে) এটা দরকার ছিল। আমরা স্বল্প সম্পদ আর লোকবল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু গেওর্গি এটাকে চালাতে সমর্থ হয়েছে আর খুব বড় সফলতা পেয়েছে।

অ. ক্রি: আপনারা কেন ওয়াডপ্রেসকে বেছে নিলেন লাইভজার্নাল না নিয়ে যা ভুতপূর্ব সোভিয়েত ইউনিয়নে বেশী জনপ্রিয়?

গে. কু.:  প্রধানত: কারন আমার ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞতা বেশী আর এটাই স্বাভাবিক মনে হয়েছে।

অ. ক্রি: অন্যান্য আইডাব্লিউপিআর অফিস থেকে এই ব্লগের ব্যাপারে আপনারা কি কোন সাড়া পেয়েছেন?

শো. রা.: হ্যা, আইডাব্লিউপিআর এর প্রধান অফিস [লন্ডন] খুব খুশী হয়েছে যা সন্তোষজনক যেহেতু আমরা ঠিক জানতাম না যে এই ব্লগ সাফল্য পাবে যে পরিমান পেয়েছে।

অ. ক্রি: রাশিয়ান ছাড়া অন্য ভাষায় লেখাগুলো দেয়ার কোন পরিকল্পনা আছে কি?

শো. রা.: এটা পরিকল্পনায় ছিল না আর এখনও (রুশ ভাষাভাষী) স্বেচ্ছাসেবকরাই এটা চালাচ্ছে।

অ. ক্রি: আমার ধারনা যে ব্লগ সম্পর্কে আপনাদের আগে কোন অভিজ্ঞতা ছিলনা, কিন্তু এখন কি আপনারা একে তথ্য প্রচার করার একটি মাধ্যম হিসাবে দেখছেন?

শো. রা.: হ্যা, তবে কিন্তু আমাদের সামর্থের উপরও ব্যাপারটি নির্ভর করে। যদিও আমি বলতে পারিনা যে জর্জিয়াতে ব্লগ জনপ্রিয়, এখন আমারা এটা শুরু করেছি, আমি অবশ্যই এতে বেশ আগ্রহ পাচ্ছি।

গে. কু.:  আমি নিজে খুব বেশি কার্যকরভাবে ব্লগ করি না, কিন্তু আমি পড়ি। অবশ্যই এর বড় সম্ভাবনা আছে। জর্জিয়ান ব্লগের ক্ষেত্রে, এখন এর সংখ্যা বাড়ছে, আরা আমার মনে হয় তা বৃদ্ধি পাবে।