গ্লোবাল ভয়েসেস অনলাইন: বাংলা ভার্সন » হিন্দি

ভারত: উৎকট আঞ্চলিক জাতীয়তাবাদ বাড়ছে আর তা থামানোর জন্য কেউ নেই!
ভারতে প্রাদেশিক পর্যায়ে সন্ত্রাসবাদ আর জাতীয়তাবাদের বিষ ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে প্রদেশের কথা শিরোনামে এসেছে তা হলো মহারাষ্ট্র। দক্ষিণপন্থী রাজনীতিবিদ রাজ থ্যাকারে এতদিন শুধুমাত্র মুখের শব্দ ব্যবহার করে উৎকট আঞ্চলিক জাতীয়তাবাদ জাগিয়ে রাখতেন আর ভয় দেখাতেন অ-মহারাষ্ট্রবাসীদেরকে যাদের অনেকে কয়েক প্রজন্ম ধরে মহারাষ্ট্রে বাস করছে আর কাজ করছে!! বিগত কয়েক মাস ধরে বিচ্ছিন্ন কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে এখনো বড় কিছু ঘটার অপেক্ষায়। কিন্তু থ্যাকারের কথা অনুযায়ী এই সব হচ্ছে যেই সিনেমা দেখানো হবে তার বিজ্ঞাপণ মাত্র। আসল ঘটনা কয়েক দিন আগে ঘটেছে যখন বিভিন্ন রাজনৈতিক দলের গুন্ডারা, যেমন রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মান সেনা আর শিব সেনা (রাজনৈতিক দল আর স্বনিয়োজিত নৈতিক পুলিশ যা থেকে বের হয়ে রাজ তার নিজের রাজনৈতিক দল শুরু করেছে) যে কয়টা দক্ষিন ভারতীয় তরুণকে পেয়েছে তাদেরকে মেরেছে, জানিয়েছে নিতিশ (হিন্দি ভাষায়)।

যেসব দক্ষিণ ভারতীয়রা মার খেয়েছে তারা এসেছিল ভারতীয় রেলওয়েতে চাকুরির জন্য পরীক্ষা দিতে। প্রথমে শুধুমাত্র রাজ এর এমএনএস ছিল যারা আঞ্চলিকতার গান গাইতো, যা বেশীরভাগ মানুষ বোঝে স্থানীয় ভোট পাওয়ার জন্য তার নোংরা রাজনীতি হিসাবে। নিতিশ জানিয়েছে যে এখন মনে হয় অন্যান্য রাজনৈতিক দলও এতে অংশগ্রহণ করছে। সে বলেছে যে হঠাৎ করে মহারাষ্ট্রের সব স্থানীয় রাজনৈতিক দল বলছে যে এটা জনগণের লড়াই আর জনগণের প্রতিনিধি হিসাবে তারা এই আঞ্চলিকতা তুলে ধরছে। অন্য কথায় তারা এই সেন্টিমেন্টের কারনে যে ভোট পাওয়া যাবে তার একটা অংশ চায়। আর রেলের চাকুরির জন্য আসা দক্ষিণ ভারতীয় প্রার্থীদের মারার পরে দক্ষিণ ভারতের রাজনৈতিক দল আর নেতারা রাজ থ্যাকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। কয়েকজন যেমন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদব এতদুর পর্যন্ত বলেছেন যে রাজ থ্যাকারে পাগল!!

নিতিশ আর একটা পোস্টে লিখেছেন (হিন্দি ভাষায়) যে জামশেদপুর হাই কোর্ট রাজের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে যা মুম্বাই পুলিশ গ্রহন করেছে। পুলিশ আইন শৃঙ্খলা ভঙ্গকারী এমএনএস কর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করে আর শেষ খবর অনুযায়ী ১১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিতিশ সর্বশেষ জানিয়েছে যে মহারাষ্ট্র পুলিশ শেষ পর্যন্ত সাহসের পরিচয় দিয়ে রাজকে গ্রেপ্তার করেছে। ভিলাস রাও দেশমুখের মহারাষ্ট্র সরকার অনেক চাপের মধ্যে ছিল এই পাগলামী বন্ধের জন্যে যা এই প্রদেশকে বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত রেখেছে আর যার ফলে দিন দিন সহিংসতা বাড়ছে। তবে এটা পরিষ্কার না যে এই গ্রেপ্তার তা থামাবে কিনা, কারন রাজ গ্রেপ্তারের ঠিক পরেই এমএনএস কমীরা সহিংস হয়ে ট্যাক্সি আর অটো রিক্সা ভাংচুর করে আর গাড়ী পোড়ায়। আর নিতিশ জিজ্ঞাসা করেছে যে কি কারনে প্রাদেশিক প্রশাসন রাজ থ্যাকারেকে এতদিন ধরে বাঁচিয়ে এসেছে?!

আমেরিকার নির্বাচনের উপর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী
আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেরিকার বিদেশ নীতি ও প্রার্থীদের উপর আর্ন্তজাতিক মনোযোগ বাড়ছে। কারেন্ট টিভির কালেকটিভ জার্নালিজম (সমন্নিত সাংবাদিকতা) ও গ্লোবাল ভয়েসেসের ভয়েসেস উইদাউট ভোটস (ভোটহীনদের কণ্ঠস্বর)- এর মতো উদ্যোগ আসলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং এই আঞ্চলিক বিষয়ের ক্ষেত্রে বিশ্বের দৃষ্টিভঙ্গী কি তা তুলে ধরে।

কারেণ্ট টিভির কালেকটিভ জার্নালিজম প্রোগ্রাম বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহের মাধ্যমে দেখানো শুরু হয়েছে। এখানে বেশ কিছু ধারাবাহিক ভিডিও সংবাদ প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাকী বিশ্ব আমেরিকার এই নির্বাচনকে কি ভাবে দেখছে। অনুষ্ঠানের নাম দ্যা ভিউ ফ্রম ওভার দেয়ার (ওখান থেকে দেখা)। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমেরিকার বিদেশ নীতির ব্যাপারে তাদের মন্তব্য প্রদান করেছে, ইরাক যুদ্ধ ও ইরানের সাথে সম্পর্ক নিয়ে বলছে এবং তারা মতামত জানাচ্ছে কাকে তারা আমেরিকার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। স্বাক্ষাৎকারগুলো ছিল বিভিন্ন ভাষায়, কিন্ত ভিডিওতে এর ইংরেজী তরজমা করে দেওয়া হয়েছে।

<object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" width="400" height="400"><param name="movie" value="http://current.com/e/89378240/en_US"></param><param name="wmode" value="transparent"></param><param name="allowfullscreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://current.com/e/89378240/en_US" type="application/x-shockwave-flash"  width="400" height="400" wmode="transparent" allowfullscreen="true" allowscriptaccess="always"></embed></object>

উপরের ভিডিওতে আমেরিকার ২০০৮ সালের নির্বাচনের জন্য অন্য টিভির তৈরী করা অনুষ্ঠানের ফুটেজ বা ছবি ব্যবহার করা হয়েছে, তবে এবার বিদেশীদের দৃষ্টিভঙ্গীর উপর মনোযোগ ছিল বেশী। এটি এমন একটা বিষয় যা বেশ কিছুদিন ধরে গ্লোবাল ভয়েস ও রয়টার্স ভয়েসেস উইদাউট ভোটস সাইটে করে আসছে: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মতামত নেওয়া হচ্ছে। যদি এ বিষয়ে কেউ কোন লেখা এই সাইটে প্রকাশ করতে চায় তাহলে এখানে সে জানাতে পারে।

কারেন্ট টিভির পরবর্তী কালেক্টিভ জার্নালিজমের পরিকল্পনা বা অ্যাসাইনমেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির উপর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৃষ্টিভঙ্গী সংগ্রহ করা।

ভারতঃ ভিডিও ভলান্টিয়ারের কমিউনিটি সাংবাদিকতা
ভারতের গ্রাম ও বস্তিগুলোতে উৎসাহী মিডিয়া প্রযোজকদের একটা অলাভজনক সংস্থার নাম ভিডিও ভলান্টিয়ার্স। সংস্থাটি তাদের সমাজের উপযোগী ভিডিও তৈরী করে এবং মাসব্যাপী কমিউনিটির অভ্যন্তরে সহস্রাধিক মানুষকে প্রদর্শন করে থাকে। এগুলো মানুষকে প্রভাবিত করে এবং কাজের জন্য উদ্বুদ্ধ করে। চ্যানেল ১৯ হচ্ছে অনলাইন ভিডিও এর এমন একটা চ্যানেল যেখানে কমিউনিটির জন্য নিজেদের তৈরী ভিডিওগুলি সংরক্ষণ করা হয় বাদবাকী মানুষকে দেখাবার সুযোগ দিতে।

ভিডিও ভলান্টিয়ার্সের সর্বশেষ ভিডিওটি ধারাভীর ধর্মঘট তুলে ধরেছে। ভারতের মুম্বাইতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম ধারাভী। এই ধর্মঘট আহুত হয়েছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে। এই বস্তির প্রতিটা পরিবারকে নির্মাণের জন্য ৪০০ স্কয়ার ফিট বরাদ্দ দেয়া হবে সরকারী এমন প্রতিশ্রুতি পাল্টে সরকারী নীতিনির্ধারণী বিগত সভায় পরিবার প্রতি ৩০০ স্কয়ার ফিট বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত নিচের ভিডিওটিতে ধারাভীর কালো দিবসের পূর্ণ গল্প ও চিত্র রয়েছে:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/hlf8cZICJuk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/hlf8cZICJuk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

চ্যানেল ১৯ এ ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত অন্যান্য ভিডিওগুলো অন্তর্দৃষ্টিসম্পন্ন ও অনুপ্রেরণাদায়ক: নারীরাও খেলতে পারে!, কমিউনিটি সাংবাদিকরা বস্তিবাসীদের জিজ্ঞাসা করছে শিশুরা খেলার জন্য কি করে। দেখা গেছে যে ছেলেরা খেলাধুলা করে অন্যদিকে মেয়েদের গৃহস্থালীর কাজ করতে হয়। এজন্য মেয়েদের খেলতে অনুপ্রাণিত প্রদানের জন্য তারা একজন নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে। পড়াশুনা শুরু করতে কখনও দেরী বলে কথা নেই; ন্যাকড়া ও টুকরো কাপড় কুড়ানো একজন নারী তার ভবিষ্যৎ পরিবর্তন করতে এবং একজন শিক্ষিকা হবার জন্য পড়াশুনা করে সার্টিফিকেট অর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

হিন্দি ব্লগ: ধূমপান নিষেধ এবং ক্রিকেটারদের নিলাম
টুডেখবর এক রিপোর্ট প্রকাশিত করেছে। এই রিপোর্টের বিষয় এক বেসরকারী প্রতিষ্ঠানের করা এক জরিপ যাতে দেখা যাচ্ছে বেশীর ভাগ মেয়ে ধূমপায়ী পুরুষদের থেকে দুরে থাকতে চায়। জরিপের ফল অনুযায়ী শতকরা ৭৫ ভাগ  মেয়ে ধূমপায়ী পুরুষদের বিয়ে করতে চায় না, আর ৬৭ ভাগ মেয়ে ধূমপান করা পুরুষের সাথে প্রেম বিহারে যেতে চায় না। তবে পুরুষের সহ্য ক্ষমতা অনেক বেশী, যদিও শতকরা ৪৭ ভাগ পুরুষ বলেছে যে তারা ধূমপায়ী মহিলাদের সাথে থাকতে চান না। জরিপটি ধুমপায়ীদের সমন্ধে আরও কিছু তথ্য দিচ্ছে।  শতকরা ৪৬.৪ ভাগ লোক জানাচ্ছেন  তারা সিগারেট ধরেছেন বন্ধু বা সহকর্মীদের অনুপ্রেরণায়।  ওদিকে শতকরা ৩০ ভাগ ধূমপায়ী বলছেন ধুমপান করলে তারা মানসিক উদ্বেগ থেকে মুক্তি পান।

কিছুদিন আগে বিসিসিআই( বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইনডিয়া) আইপিএল বা ইনডিয়ান প্রিমিয়ার লীগ নাম্নী ভারতের ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট লীগের পরিকল্পনা প্রকাশ করেছে। এর জন্য কিছুদিন আগে বিভিন্ন টিমের এক নিলাম অনুষ্ঠান হয়ে গেল। ভারতের কোটিপতি ব্যাবসায়ী মুকেশ আম্বানী , মদ ব্যাবসায়ী বিজয় মাল্য এবং চলচিত্র তারকা শাহরুখ খান, জুহি চাওলা, এবং প্রীতি জিনতা ও অন্য সব নামকরা ব্যাবসায়ীরা এইসব টিম কিনে নিয়েছেন। সম্প্রতি ভারতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হল। আইপিএল এর বিভিন্ন দল তাদের নিলাম ডেকে কিনে নেয় এ বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে চালু হতে যাওয়া প্রথম  আইপিএল টুর্নামেন্টে খেলার জন্যে।

টুডেখবর জানাচ্ছে যে লীগে হায়দ্রাবাদ টিম মনে হচ্ছে সব চেয়ে শক্তিশালি দল হিসেবে আবির্ভূত হয়েছে।  দলটির ক্যাপ্টেন ভি, ভি এস লক্ষনকে দলের আইকন খেলোয়াড় (নিলাম যোগ্য) হতে দেয়া হয় নি ফলে তার দলের পক্ষে বেশ কিছু বিদেশী তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানো সম্ভব হয়েছে। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার এন্ড্রু সাইমন্ডস ও এ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটি দল নিলামে ৫ মিলিয়ন ইউএস ডলার ব্যায় করতে পারবে ফলে প্রত্যেকটি দলেরই সমান সুযোগ ছিল তার দলকে আইকন খেলোয়াড় দিয়ে সাজানোর জন্যে। এই চারজন খেলোয়াড়ের সবাই তুখোড় ব্যাটসম্যান যদিও এদের মধ্যে আফ্রিদি অল রাউন্ডার।  এদের যে কোন একজনই  বিশ্বের যে কোন বোলিং আক্রমণকে  ছিন্নভিন্ন করে ফেলতে পারে এবং ছোট সংস্করণের ক্রিকেটে তারা সেরা। একই ভাবে চেন্নাইও দলে ভালো খেলোয়াড়দের  ভিড়িয়েছে। তাদের ক্যাপ্টেন এম ,এস, ধোনী ভারতের ওয়ানডে দলের ক্যাপ্টেন। ধোনীকে পাবার জন্য তারা নিলামে খরচ করেছে ১.৫ মিলিয়ন ডলার। নিউজিল্যান্ডের অল রাউন্ডার জ্যাকব ওরাম ও প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কেও দলে ভিড়িয়েছে চেন্নাই। এছাড়া চেন্নাই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ও শ্রীলংকার মাস্টার অফ স্পীনার  মুত্তিয়া মুরালীধরনকে নিলামে কিনতে সমর্থ হয়।  শাহরুখ খান ও জুহি চাওলার দল কোলকাতা মনে হচ্ছে না তেমন ভালো দল গড়তে পেরেছে, যদি তাদের দলে আছে সৌরভ গাঙ্গুলী, ভারতের প্রাক্তন অধিনায়ক। তার সাথে আছে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ও ওয়েস্ট ইন্ডিজের তারকা  ব্যাটসম্যান ক্রিস গেইল। কোলকাতার বোলিং ডিপার্টমেন্টে রয়েছে বিশ্বের অন্যতম দ্রুত গতির বোলার পাকিস্তানের শোয়েব আখতার। একই ভাবে মুকেশ আম্বানি মনে হয় না তার দলে ভালো খেলোয়াড়কে নিতে পেরেছেন। যার ফলে তাকে নির্ভর করতে হচ্ছে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন তেন্ডুলকার , শ্রীলংকার বিস্ফোরক ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং উদ্বোধনী বোলার শন পোলকের উপর। প্রীতি জিনতার দল মোহালী কেবল একটা বড় তারকাকে দলে ভেড়াতে সমর্থ হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার পেস বোলার ব্রেট লি, যার সাথে থাকবেন ছক্কা মারার বাদশা যুবরাজ সিং এবং শ্রীলংকার কুমারা সাঙ্গাকারা  ও মাহেলা জয়বর্ধনে। নিলামে অন্য দলগুলো খানিকটা হতাশ হয়ে ফিরেছে (মানে বড় খেলোয়াড় কেনার ব্যাপারে)। এখন টুর্নামেন্ট শুরুর পরই বোঝা যাবে তাদের কম বিখ্যাত খেলোয়াড়রা প্রতিপক্ষের বিখ্যাত খেলোয়াড়দের বিপক্ষে কেমন করে।

রিজেক্টমাল -এর দীলিপ মন্ডল  জানাচ্ছেন ভারতীয় সরকার পরবর্তী পাঁচ বছরে এইডস মোকাবেলায় ব্যয় করবেন ২.৯ বিলিয়ন ডলার। এই কাজে সরকারের সাথে যোগ দেবেন অন্য আন্তর্জাতিক সংগঠন গুলো। এই প্রোগ্রামের উদ্দেশ্য এটি নিশ্চিত করা যাতে লোকজনের এইডস না হয়।  তিনি( মন্ডল) যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এর জন্য টাকা দেবেন তাদের নাম উল্লেখ করেছেন। এদের মধ্যে রয়েছে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যারা এই প্রোগ্রামে দেবেন ৩৫৬ মিলিয়ন ডলার। একই প্রোগ্রামের জন্য ৪৪৭ মিলিয়ন  ডলার আসবে দি গ্লোবাল ফাইট ফর এইডস, টিউবারকুলেসিস এন্ড ম্যালেরিয়া নামক প্রতিষ্ঠানটি থেকে যা সারা  বিশ্ব জুড়ে এইডস, যক্ষা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এছাড়া অন্যদের মধ্যে বিশ্ব ব্যাংক দেবে ২৮১ মিলিয়ন ডলার। যারা এই প্রকল্পে টাকা দিয়েছে তাদের নাম এখানে ন্যাশনাল  এ্যাডভাইজারি কাউন্সিল অফ ইনডিয়ার ওয়েব সাইটটিতে দেখা যাবে। দীলিপ লিখছেন পাঁচ বছরে ২.৯ মিলিয়ন ডলার মানে বছরে অর্ধ বিলিয়ন ডলার , এই পরিমাণ ব্যয় হবে এমন একটি রোগের জন্যে যাতে বছরে ২০০০ লোক মারা যায় (এবং এই সংখ্যাটি কোন ক্রমেই তেমন বাড়ছে না)। অথচ ২০০৬-০৭ সালে মাত্র ১০ মিলিয়ন ডলার ব্যয় করা হয় ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রামের জন্য এবং এ বছর তা  বেড়ে ৩৫.৫ মিলিয়ন ডলারে দাড়িয়েছে। সমস্যাটি হচ্ছে বছরে চার লাখ চল্লিশ হাজার জন লোক ক্যান্সারে মারা যায়। অন্য দিকে প্রতি বছর যক্ষায় মারা যায় ৩৭০,০০০ জন লোক। এই রোগটির জন্য বছরে ব্যয় হয় ৫৬.৫ মিলিয়ন ডলার। যক্ষা রোগটিও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই বিশাল বাজেট এইডসের জন্য ব্যয় করা  হচ্ছে এবং এই টাকা রোগ টিকে কমিয়ে আনার জন্যে না অন্য কোন উদ্দেশ্যে ব্যয় হবে তা নিয়ে লেখকের  মনে সন্দেহ রয়েই গেছে।

হিন্দি ব্লগঃ বিজ্ঞাপন থেকে আয়, বলিউড আর অন্যান্য গল্প
বেশ কয়েক জন ব্লগার যারা ইংরেজীতে লিখেন তাদের কোন সমস্যা হয় না বেশ কিছু বিজ্ঞাপন তাদের ব্লগে যুক্ত করে দিয়ে ভালো আয় পেতে। কিন্তু ঝামেলা হয় যখন আপনি ইংরেজীতে  ব্লগ না করে অন্য ভাষাতে করেন কারন তখন বিজ্ঞাপন দেবার সুযোগ কমে যায়। যখন হিন্দিতে ব্লগ করা হয় তখন গুগুল এড সেন্স এর মত প্রোগ্রাম থেকে বিজ্ঞাপনের আয় প্রায় শূন্য হয়ে যায়।

যেসব হিন্দি ওয়েবসাইট একটু ভালো আয় পায় তা হল শুধুমাত্র মিডিয়া হাউজের বড় সংবাদ ওয়েবসাইট বা বড় আর জনপ্রিয় পোর্টাল যারা এডসেন্স এর মতো এড প্রোগ্রাম থেকে নয় বরং সরাসরি বিজ্ঞাপন পায় বলে। কিন্তু বোল হাল্লাতে সাক্ষাৎকারের সময় জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে অবস্থা এর চেয়ে ভালো হবে। হিন্দি ব্লগে জিতু নামে পরিচিত আর বর্তমানে জনপ্রিয় হিন্দি ব্লগ সঙ্কলক নারাদ এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা জিতেন্দ্র মনে করেন যে হিন্দি ব্লগারদের উচিত নির্দিষ্ট বিষয়ে লিখে নিজেদের জন্যে আলাদা একটি অবস্থান তৈরি করে নেয়া।

তিনি মনে করেন যে হিন্দি ওয়েবসাইটের ভালো দিন আসছে আর বড় ওয়েবসাইট গুলোর দরকার ভালো বিষয়বস্তু আর হিন্দি ব্লগাররা সেই দাবি পূরণ করতে পারে। আর একটা বিষয় হল সাম্প্রতিক কালে গুগুল এডসেন্স এর মত সাধারণ পাবলিক এড প্রোগ্রাম হিন্দি ভাষার এড দেয়া শুরু করেছে আর অচিরেই বিজ্ঞাপনদাতারা নিজেরাই জনপ্রিয় ব্লগের সাথে সরাসরি যোগাযোগ করবে।

আর যদি আপনি কতিপয় ব্লগকে বিশ্বাস করেন তাহলে জনপ্রিয় যোগব্যায়াম গুরু বাবা রামদেভ এখন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির কাছ থেকে ( হ্যা, যিনি বিগ ব্রাদার শো জিতেছিলেন ইউ কে তে) যিনি সম্প্রতি যোগ ব্যায়ামের উপর তার নিজের একটা ডিভিডি বাজার জাত করেছেন। আর এটাই সব না, গুঞ্জন আছে যে মাল্লিকা শেরাওয়াত একজন প্রবাসী ভারতীয় প্রযোজকের কাছে তার চলচ্চিত্রের একটা গানের জন্য ১ কোটি রুপি চেয়েছে আর সেই প্রযোজক সেখান থেকে এত দ্রুত বেরিয়ে গিয়েছে যে দ্য ফ্লাশ তা দেখলে লজ্জা পেত !!

হর্শবর্ধন জানাচ্ছেন যে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ১২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে আর আগামী ১৬, ১৭ আর ১৮ই ফেব্রুয়ারি একটি বড় এলামনাই সম্মিলন আয়োজন করছে। এটি হবে একটি আন্তর্জাতিক ব্যাপার বেশ কিছু অনুষ্ঠান আর সিম্পোজিয়াম সহ।

লিন্ক: নারাদের সৌজন্যে