The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

ফরাসী ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড ফরাসী

2009-10-29

মরোক্কো: একটি উদার শাস্তি

গত সেপ্টেম্বরে জিনেব চিটিট নামের এক মরোক্কান তরুণীকে গৃহপরিচারিকা হিসেবে কাজের সময়ে খারাপ ভাবে মারা হয়। গত সপ্তাহে ঘোষণা করা হয় যে জিনেবের আক্রমণকারী, তার চাকুরিদাতার স্ত্রীকে এই অপরাধের জন্য ৩ বছরের জেল আর ১৩০০০ ডলার জরিমানা করা হয়েছে। এ নিয়ে ব্লগাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

2009-10-27

গুয়াডেলুপ: পানি দিবস

ক্যারিবীয় দ্বীপমালার একটি দ্বীপ গুয়াডেলুপ যার অধিবাসীরা ফরাসী ভাষায় কথা বলে। দ্বীপটিকে ডাকা হয় “সুন্দর পানির দ্বীপ” বলে। এই দ্বীপের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ব্লগাররা গুয়াডেলুপের পানি দিবস (লে জুর্নে ডে ল’উ এ গুয়াডেলুপ) উপলক্ষে আয়োজিত সম্মিলন নিয়ে তাদের ভাবনা লিখেছেন।

2009-10-04

মরোক্কো: শিশু শ্রম আবার বিতর্কের শীর্ষে

মার খাওয়া রক্তাক্ত একটি ছোট মেয়ে হাসপাতালের বেডে ধুঁকছে। ১০ বছর বয়সেই সে গৃহপরিচারিকার কাজ নিয়েছিল। জয়নব চিটিট এর জীবন কেটেছে এক ধন্যাঢ্য গৃহকর্তার কাজ করে যে তাকে মারত এবং খাবার দিতে অস্বীকার করত।

2009-09-30

মরোক্কো: বৃষ্টিকে অভিযুক্ত না করাছবি postভিডিও post

সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় মরোক্কোর ব্লগাররা দেশটির পয়:নিষ্কাশন ব্যবস্থা যথাযথ গড়ে না উঠার জন্য অসন্তোষ প্রকাশ করেছে। বন্যার ছবি ও ভিডিওর দৃশ্য তোলার জন্য তারা বাইরে বের হয়ে আসে। যে সমস্ত দৃশ্য মূল ধারার প্রচার মাধ্যমে খুব কমই প্রচারিত হয়েছে সেই সমস্ত ছবি তারা তুলে ধরে। এটা তাদের সিটিজেন সংবাদ প্রকাশ করা।

2009-09-20

মরোক্কো: এক্টিভিস্ট যারা জনসম্মুখে রোজা ভাঙ্গবে, তার জন্য শাস্তি পাবে

রমজান মাসে মুসলমানরা দিনের বেলা কোন ধরনের খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে। মরোক্কোর একদল অ্যাক্টিভিস্ট জনসম্মুখে রোজা ভাঙ্গার দাবী জানাচ্ছে যা মরোক্কোর অপরাধ আইনে এক শাস্তিযোগ্য বিষয়। এই ঘটনার উপর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে ব্লগামাতে।

2009-09-07

মরোক্কো: কাসা নেগ্রা অস্কারে মরোক্কোর প্রতিনিধিত্ব করবে

মরোক্কোর ছবি কাসা নেগ্রা ২০১০ সালের একাডেমি পুরস্কার (অস্কার) প্রতিযোগিতায় মরোক্কোর প্রতিনিধিত্ব কারী ছবি হিসেবে মনোনীত হয়েছে। মরোক্কোর ব্লগাররা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

2009-08-21

মরোক্কো: ম্যাগাজিন নিষিদ্ধ করায় ব্লগারদের প্রতিক্রিয়া

ফরাসী পত্রিকা লে মন্ডকে মরোক্কোর আরও দুটি সংবাদপত্রের সাথে মরোক্কোর সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে একটি জনমত জরীপ প্রকাশের জন্যে - যেখানে দেশবাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজা মোহাম্মদ ষষ্ঠ সম্পর্কে তাদের মূল্যায়ন দিতে। ব্লগাররা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেই চলেছে।

2009-08-16

মরোক্কো: ”আমি শতকরা ৯ ভাগ”

মরোক্কো সরকারের সিদ্ধান্তে দুটি বিশিষ্ট ম্যাগাজিন তেল্কুয়েল আর নিচেইনের আগাস্ট সংখ্যা নিষিদ্ধ করা মরোক্কোর ব্লগ জগৎকে রাগিয়ে তুলেছে। এ নিয়ে ব্লগারদের প্রতিক্রিয়া তুলে ধরা হল।