The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

ইংরেজী ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড ইংরেজী

2009-11-21

ভারত: কৃষাণীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ছে

Conversations for a Better World
ভারতীয় একদল নারী দেখিয়েছে যে লিঙ্গীয় বৈষম্য ও অর্থনৈতিক শ্রেণীতে নিচের দিকে থাকা সত্বেও তারা জলবায়ু পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হতে পারে এবং যে সমস্ত উপাদান পরিবেশ দূষণ করে তারা সেগুলোর নির্গমনের পরিমাণ কমিয়ে আনতে পারে।

শ্রীলন্কা: সেনানায়কের পদত্যাগ

শ্রীলন্কার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল শরথ ফনসেকা আজ তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং এ ধারণা করা হচ্ছে যে নতুন গঠিত বিরোধী জোটের হয়ে তিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন। শ্রীলন্কার ব্লগাররা এই পরিস্থিতির মূল্যায়ন করেছেন।

যুক্তরাষ্ট্র: ফোর্ট হুডে গণহত্যা সেদেশের সামরিক বাহিনীতে মুসলমানদের উপস্থিতির উপর মনোযোগ প্রদান করেছেভিডিও post

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে দেশটির সামরিক বাহিনীর মেজর নিদাল মালিক হাসানের উন্মত্তের মত গুলিবর্ষণের ঘটনায় ১৩ জন মারা যায় এবং ৩১ জন আহত হয়। এই ঘটনাটি আমেরিকার মুসলমানদের আরো একবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে- বিশেষ করে যে সমস্ত মুসলমান সামরিক বাহিনীতে কাজ করে।

2009-11-20

চীন: খরা আর থ্রি গর্জেস বাঁধ

এই বছরের সেপ্টেম্বর থেকে, বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের তিন গিরিসংকট (থ্রি গর্জেস) বাঁধের সংরক্ষণাগারের উচ্চতা ১৭৫ মিটার বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। অক্টোবরে, হুনান আর জিয়াংজি প্রদেশে ভয়ঙ্কর খরা হয়েছে বিশেষ করে ইয়াংজি নদীর মধ্য আর নিম্ন অঞ্চলে। খরা আর এই বাঁধের মধ্যে কি কোন সম্পর্ক আছে?

2009-11-18

আজারবাইজান: ব্লগারদের শাস্তি দেয়া হয়েছে

আজারবাইজানের বাকুর একটি আদালত ব্লগার আদনান হাজিজাদে আর এমিন মিল্লির বিরুদ্ধে অবশেষে শাস্তি ঘোষণা করেন। সমর্থকরা এমন হবে তাই ভেবেছিলেন এবং এই রায় সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া গুলো টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়া

মিউট্যান্টফ্রগ ট্রাভেলগ ব্লগের রয় বেরমান সাম্প্রতিক এক আইনের খসড়া সম্পর্কে লিখছেন যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় পূর্ণবয়স্কদের দ্বৈত নাগরিকত্ব দেয়া হবে।

2009-11-16

মালাউই: খেলাধুলা আর বিস্ময়কর উইন্ডমিল বালক

অক্টোবরের প্রথম সপ্তাহে মালাউই ১-১ গোলে ড্র করেছে ভীতিকর আইভরি কোস্টের ফুটবল দলের সাথে এবং উইলিয়াম কামকোয়াম্বা নামে একজন তরুণ মালাউই বাসী সম্পর্কে একটি নতুন বই আন্তর্জাতিক শিরোনাম হয়েছে।

2009-11-14

মধ্যপ্রাচ্য ও উ. আ.

“ওয়েস্ট ব্যান্কের এক ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিশ্বে প্রথম টুইটারের অনুপ্রেরণায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে,” জানাচ্ছেন অ্যাকুয়াকুল ব্লগের ইমান

আলজেরিয়া-মিশর: ফুটবল খেলাকে কেন্দ্র করে অনলাইনে উত্তেজনাছবি postভিডিও post

গত ১৪ই নভেম্বর কায়রোয়, মিশর বনাম আলজেরিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'টি দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই খেলাটির ফলাফল নির্ধারণ করবে সামনের বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোন দেশটি খেলবে। শনিবারের এই খেলাকে মাথায় রেখে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা তৈরি হচ্ছে। তারা যেমন অনলাইনের বাইরে সাজ সাজ রব করছে, তেমনি এই খেলা নিয়ে অনলাইনেও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। যার ফলে বিষয়টি ভয় দেখানোর এক ছোটখাট যুদ্ধে রূপ নিচ্ছে।

মিশর: এল কোশারির যাত্রা শুরু

মিশরে নতুন ওয়েব ভিত্তিক এক ব্যঙ্গ পত্রিকা চালু হল যার নাম এল কোশারি। ধরে নেওয়া হচ্ছে যে এটি মিশরের সবচেয়ে নিরপেক্ষ সংবাদের উৎসে পরিণত হবে। অনেক ব্লগার একে স্বাগত জানিয়েছে।