The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

চৈনিক ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড চৈনিক

2009-11-20

চীন: খরা আর থ্রি গর্জেস বাঁধ

এই বছরের সেপ্টেম্বর থেকে, বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের তিন গিরিসংকট (থ্রি গর্জেস) বাঁধের সংরক্ষণাগারের উচ্চতা ১৭৫ মিটার বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। অক্টোবরে, হুনান আর জিয়াংজি প্রদেশে ভয়ঙ্কর খরা হয়েছে বিশেষ করে ইয়াংজি নদীর মধ্য আর নিম্ন অঞ্চলে। খরা আর এই বাঁধের মধ্যে কি কোন সম্পর্ক আছে?

2009-11-06

চীনের তৈরি কৃত্রিম তুষারপাত

গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে। গত ২২ বছরের মধ্যে এবারই সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল। এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়। ঘটনাটি অনেককেই বিস্মিত করে। পরে নিউজ মিডিয়া জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর।

2009-10-31

চীন: নোবেল জয়ের স্বপ্ন

এই মাসে চীনের পত্রিকা ও অনলাইন ফোরাম পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী চার্লস কাও-এর সংবাদে ভরে গিয়েছিল। বিদেশে বাস করা আরেকজন চীনা নাগরিক আরো একবার এই সম্মান জনক পুরস্কার লাভ করলেন, ক্ষণস্থায়ী এই গৌরব জনক মুহূর্ত মুহূর্তেই পাল্টে গেল এক মূল্যবান প্রশ্নে: কখন চীন তার নিজের মাটিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর জন্ম দেবে?

2009-10-29

চীন: স্নাতকের অভিসন্দর্ভ নাকি বাস্তব প্রশিক্ষণ?

পূর্ব ও পশ্চিমা বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয়তা আর কার্যাবলী সব সময়ই বেশ বিতর্কিত বিষয়। চীনে মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে উন্নতির অন্যতম উপায় হচ্ছে শিক্ষা আর গত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে বছরের শুরুতে অর্থনৈতিক যে সুনামি হানা দিয়েছে এ অঞ্চলে তার ফলে বিশ্ববিদ্যালয় স্নাতকের বেকারত্বের সমস্যা ...

2009-10-03

চীন: কখন সানশাইনের আগমন ঘটবে

কমিউনিস্ট পার্টির এক দুর্নীতি বিরোধী নীতি, “সানশাইন অ্যাক্টের” কারণে শীঘ্রই চীনের সকল সরকারি কর্মকর্তাদের তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। কিন্তু সরকারি কর্মকর্তাদের এই আইনের বিরোধিতা করা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইনে, যা চীনা জনগণের মাঝে এক বিতর্কের সৃষ্টি করেছে।

2009-09-24

চীন: বেইজিং-এর ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ অনুশীলনের উপর বিরক্ত

অক্টোবরের ১ তারিখ গণ প্রজাতন্ত্রী চীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। কুচকাওয়াজের জন্য বেইজিং-এ, সে সময়ে প্রায় ১ লাখের বেশি মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে জড়ো হবে। যেহেতু ছাত্রছাত্রীদের জন্য এই কুচকাওয়াজ অনুশীলনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, সে কারণে অনেকে এর উপর বিরক্ত। হংকং-এর এক দৈনিক পত্রিকা আপেল ডেইলি ২০০৯ সালের ...

চীন: মূল চীনের ব্লগাররা তাইওয়ানের মলিন সরকারি ভবনের পরিহাসমূলক পর্যালোচনা করেছে

ব্লগার লভ সে ডে শু ক্যাঙ্গ সম্প্রতি ছবির মাধ্যমে এক সংবাদ প্রকাশ করেছে, যার শিরোনাম, ‘তাইওয়ানের কিছু প্রশাসনিক ভবনের ছবি দেখুন’। এই বিষয়টি বেশ কিছু কৌতূহলজনক মন্তব্য তৈরি করেছে।

2009-09-20

চীন: একটি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা

অক্টোবরের ১ তারিখে চীন গণ প্রজাতন্ত্র তার ৬০ তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এই উপলক্ষ্যে এক তারকা খচিত ছবি, দি ফাউন্ডিং অফ রিপাবলিক সেপ্টেম্বরের ১৭ তারিখে মুক্তি পেয়েছে। এই ছবি ইন্টারনেটে এক সক্রিয় উত্তপ্ত আলোচনার সৃষ্টি করেছে। চলচ্চিত্র নিয়ে এই সমালোচনা নয়, এখানে অভিনয় করা তারকা অভিনেতাদের জাতীয়তা নিয়েই যত আলোচনা তৈরি হয়েছে।

2009-09-17

তাইওয়ান: প্রাক্তন রাষ্ট্রপতির আজীবন কারাবাসের প্রতিক্রিয়ায়

সেপ্টেম্বরের ১১ তারিখে, তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি চেন সুই- বিয়ানকে শাস্তি হিসেবে আজীবন কারাদণ্ড প্রদান ও ২০০ মিলিয়ন এনটিডি বা তাইওয়ানী মুদ্রা ( প্রায় ৬.১৩ মিলিয়ান আমেরিকান ডলার) জরিমানা করা হয়। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও মুদ্রা পাচারের দায়ে তার এই শাস্তি। চেনের স্ত্রী উ শু-জেনেরও শাস্তি হিসেবে আজীবন কারাবাস প্রদান করা হয়েছে, তার পুত্র চেন চিচ-চুং এবং পুত্রবধূ হুয়ান জুই-চিং-এর মুদ্রা পাচারের দায়ে ২০-৩০ মাসের কারাদণ্ড হয়েছে।