The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

বাংলা ভাষা বিভাগ আর্কাইভ

আর এস এস ফিড বাংলা

2008-12-30

বাংলাদেশ: নির্বাচন নিয়ে মাইক্রোব্লগিং

বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে ডিসেম্বর ২০০৮। এবার আট কোটির মতো ভোটার (যার মধ্যে ৫১ ভাগ নারী) ভোট দিতে যাচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দুই বছরের জরুরী আইনের শাষনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যাবে। গত দুই বছরের সামরিক ...

2008-12-25

বাংলাদেশ: টুইটার এবং ব্লগের মাধ্যমে ভূমিকম্প সম্পর্কে জানানো

গত ২৭শে জুলাই বাংলাদেশ সময় রাত বারোটা একান্ন মিনিটে একটি মাঝারী মাত্রার ভূমিকম্প হয়েছিল যার কম্পন ঢাকায় অনুভুত হয়েছিল। রাসেল জন তার ব্লগে জানাচ্ছেন: আমি বিছানায় শুয়ে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার বিছানা দুলতে লাগল। তিন সেকেন্ডের মধ্যেই কম্পন থেমে গেল। আমার প্রথম অনুভুতি ছিল যে একটি ...

2008-12-24

বাংলাদেশের নির্বাচন ২০০৮ এবং ইন্টারনেটের ব্যবহার

আগামী ২৯শে ডিসেম্বর, ২০০৮ বাংলাদেশ একটি বহুল প্রতিক্ষিত সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। গত নভেম্বরে সমাপ্ত বহুল প্রচারিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল যে প্রার্থীরা সিটিজেন মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে নির্বাচনী প্রচারণা এমনকি নির্বাচনী ব্যয় মেটাতে অনুদান সংগ্রহ করেছেন। তবে বাংলদেশের নির্বাচনের প্রেক্ষিত ভিন্ন কারন সাড়ে চোদ্দ কোটি লোকের ...

2008-12-15

বাংলাদেশ: ব্লগাররা নকল তাজ মহল কেলেন্কারীর উদঘাটন করেছেনছবি postভিডিও post

আপনি যদি আগ্রার (ভারত) তাজ মহল দেখতে যেতে না পারেন তাহলে তাজ মহল আপনার সাথে দেখা করতে আপনার দেশে আসবে। গত কয়েকদিন ধরে প্রচার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি আজব আর মজার খবর পড়ছি। এটা প্রথমে এএফপি জানিয়েছে আর তারপরে দ্রুত বাংলাদেশ, ভারত আর আন্তর্জাতিক বাজারের সংবাদ মাধ্যমগুলো এটা তুলে ধরেছে (এর ...

2008-11-10

ওবামা বাংলাদেশের জন্যেও

সারা বিশ্বের অনেক জাতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন- এর উপর নজর রেখেছিল। বাংলাদেশীরাও তার ব্যতিক্রম ছিল না। সম্প্রতি ভয়েসেস উইদাউট ভোটস -এ প্রকাশিত এক লেখায় আমরা দেখেছি যে অনেক বাংলাদেশী ব্লগও ওবামা ও ম্যাককেইনের সমর্থনে কণ্ঠ মিলিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটের বারাক ওবামার জয় বাংলাদেশের উপর কি প্রভাব ফেলতে পারে? ব্যাক টু ...

2008-10-30

বাংলাদেশ

বাংলাদেশের সর্ববৃহত বাংলা ব্লগ কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগের আরিল্ড ক্লোকারহাগ বাংলাদেশী ব্লগোস্ফিয়ারের স্বকীয় বৈশিষ্টের কথা বলছেন: “আমার মনে হয় পৃথিবীতে আর কোন দেশ এমন নেই যার বেশীর ভাগ ব্লগাররা কমিউনিটি ব্লগের মাধ্যমে যুক্ত।” তিনি ক্রমবর্ধমান ব্লগ কমিউনিটিগুলোতে ব্লগাররা যাতে তাদের একই নিক ব্যবহার করতে পারেন সে আশা করেছেন।

2008-10-29

বাংলাদেশ, ভারত: কোন জিনিষ আপনাদের শিশুকে অধিকতর লম্বা, শক্তিশালী ও তীক্ষ্ণধীসম্পন্ন করে?

বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত নেসলে ও গ্লাস্কো স্মিথক্লাইনের তৈরী শিশুদের খাদ্যসামগ্রীর দুটো বিজ্ঞাপন-চিত্র সম্প্রতি যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশের ব্যক্তিমালিকাধীন টিভি চ্যানেল এনটিভি (কোথাও ভুলভাবে নেপালী টিভি হিসাবে উল্লেখ করা হয়ছে) ইউরোপ ও পাশ্ববর্তী অঞ্চলের ৫৮টি দেশে প্রচারের জন্য যুক্তরাজ্য থেকে তাদের অনুষ্ঠান পুন:সম্প্রচার করে থাকে। যুক্তরাজ্যের দি এ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড ...

2008-10-20

বাংলাদেশঃ ভাস্কর্য, মৌলবাদ এবং ব্লগার

নতুন এক বিরোধ বাংলাদেশে দানা বেঁধে উঠেছে গত সপ্তাহে। ইসলামবাদী একটা দলের প্রতিবাদের মুখে বাংলাদেশের কর্তৃপক্ষ বাধ্য হয়েছে পাঁচজন বাউলের (মরমী লোক সংগীত শিল্পী) ভাস্কর্য অপসারণ করে ফেলতে যার মধ্যে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের সম্মুখে নির্মাণাধীন ফকির লালন শাহের ভাস্কর্যও রয়েছে। ইসলামবাদীরা মুর্তি প্রতিরোধ কমিটি তৈরী করে সোচ্চার হয়েছে বিমানবন্দরের ...

2008-09-27

বাংলাদেশঃ বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছেভিডিও post

২০০৪ সালের ১৯শে আগষ্ট ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘন ঝোপ-ঝাড়ের মধ্যে গার্মেন্টসের ১৯ বছর বয়সী একজন শ্রমিকের উপর নির্দয়ভাবে ঝাপিয়ে গণধর্ষন ও পাশবিক নির্যাতন করা হয় এবং তাকে মৃত্যুর মুখে ফেলে রাখা হয়। মেয়েটির নাম রাহেলা লিমা আখতার। সেখানে সে গাছাপালার পুরু পাতারাশির মধ্যে নিরুদ্দেশ তিন দিন পড়ে ছিল। ...

2008-06-06

বাংলাদেশ: আপোষকৃত প্রচারমাধ্যম

সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে বাংলাদেশে জাঁকিয়ে বসল প্রচার মাধ্যমের পরীক্ষাও শুরু হলো। ২০০৭ এর জুনে হিমাল সাউথ এশিয়া ম্যাগাজিনের এক বিশেষ প্রতিবেদন উল্লেখ করেছে যে বাংলাদেশের বাংলা ও ইংরেজী প্রচার মাধ্যম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: সামরিক শাসনের সময় বাংলাদেশীরা প্রচারমাধ্যমকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায়, কিন্তু সাংবাদিকরা লোকানুবর্তিতার কাছে ...