বিশেষ ফিচার বাহাসা
2009-11-13
ইন্দোনেশিয়া: দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো
ইন্দোনেশিয়ার নেট নাগরিকরা দেশটির দুর্নীতি দমন প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তার মুক্তি চাচ্ছেন যাদের তথাকথিত ক্ষমতার অপব্যবহার আর ঘুষ গ্রহণের জন্য গ্রেপ্তার করা হয়েছে। অনেক নাগরিকদের কাছেই এই দুই ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে জাতির লড়াইয়ের প্রতিভূ।
2009-10-06
ইন্দোনেশিয়া: ভূমিকম্পের পরে মৃতের সংখ্যা বাড়ছে
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ -এ এসে দাঁড়িয়েছে এবং আরো হাজার খানেক লোক এখনো নিখোঁজ, এবং এ ব্যাপারে ভয় রয়েছে যে, তারা হয়তো মারা গেছে। ইন্দোনেশিয়ার মাইক্রোব্লগাররা, ত্রাণ ও উদ্ধার কাজে ইন্টারনেটের সাহায্য নিচ্ছে।
2009-09-22
ইন্দোনেশিয়া: শীর্ষ উগ্রবাদীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে
নুরদিন এম. ইন্দোনেশিয়ার অন্যতম শীর্ষ চরমপন্থী, পুলিশের খাতায় সে এক নম্বর অপরাধী। পুলিশের সাথে এক বন্দুক যুদ্ধে তিনি নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার টু্ইটাররা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে।
2009-09-02
ইন্দোনেশিয়াতে সন্ত্রাস দমন
আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার টেলিভিশনে এক রিপোর্টে দেখিয়েছিল সন্ত্রাস বিরোধী ইউনিট দেন্সাস ৮৮ এবং পুলিশ বাহিনীর সাথে শীর্ষ সন্ত্রাসী নুরুদ্দিন মোহাম্মাদ টপ এর দলের লোকের মধ্যে বন্দুক যুদ্ধ। ইন্দোনেশিয়ার নেটনাগরিকরা এর প্রতিক্রিয়া জানিয়েছে।
2009-08-31
ইন্দোনেশিয়া: সুহার্তো পুত্রের লক্ষ্য দেশটির রাষ্ট্রপতি হওয়া
হুতোমো মান্দালা পুত্রা ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুহার্তোর কনিষ্ঠ সন্তান। তিনি এক বিস্ফোরণের মাধ্যমে দেশটির রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। তিনি তার পিতার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গোলকারের চেয়ারম্যান পদ পদে চান। ইন্দোনেশিয়ার ব্লগাররা এই দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক এই প্যাঁচ নিয়ে কথা বলছে।
2009-07-24
ইন্দোনেশিয়া: অনলাইন জাতীয়তাবাদ
গত শুক্রবারের যুগল বিষ্ফোরণ ছয় বছরের শান্তিপূর্ণ আর নীরব ইন্দোনেশিয়ার সমাপ্তি ঘোষণা করেছে। জাতি যখন সন্ত্রাসী হামলার নিন্দা করছে, ইন্দোনেশিয়ার তরুণরা অনলাইনে জাতীয়তাবাদের মানসিকতা দেখাচ্ছে।
অনেক ইন্দোনেশিয়ান টুইট পাঠাচ্ছেন যেমন #ইন্দোনেশিয়াইউনাইট ট্যাগ ব্যবহার করে ‘আমরা ভীত নই’ এই বাণী দিয়ে। এটি এমন একটা কথা যা মানুষ সরাসরি বলতে সাহস করবে না, ...
2009-05-14
ইন্দোনেশিয়া: দুর্নীতি দমন প্রধান হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন
ইন্দোনেশিয়ার দূনীর্তি দমন কমিশন (কেপিকে) এর প্রধান আন্তাসারি আজহারকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে ঔষধশিল্পের মালিক নাসরুদ্দিন জুলকারনাইনকে হত্যার পরিকল্পনার জন্য।
নাসরুদ্দিন মাথার আঘাতের কারনে মারা গেছেন। যে দুইজন মধ্য এপ্রিলে নাসরুদ্দিনকে গুলি করেছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আর তারা আন্তাসারির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে।
গত সোমবার ইন্দোনেশিয়ার পুলিশ আন্তাসারিকে সন্দেহভাজন হিসাবে নিশ্চিত করেছে। ...
2009-04-08
2009-02-28
ব্রুনাই: বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ
গত মাসের প্রচন্ড বৃষ্টিপাত বেশ বন্যা আর ভুমিধ্বস সৃষ্টি করেছে দেশে। দেশের চারটা জেলায় ২০০টিরও বেশী পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তি আর কৃষিক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এর ফলে সবাই একসাথে এসেছে কম ভাগ্যবানদের সাহায্যের জন্য যারা প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত হয়েছেন।
২০০৯ সালের ৩রা ফেব্রুয়ারী সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে আক্রান্তদের ...








