GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

শ্রাবণ

অনুবাদকদের জীবনবৃত্তান্ত · 117 টি অনুবাদ · যোগদান করেছেন 22 আগস্ট 2012

আর এস এস ফিড  শ্রাবণ আর এস এস ফিড শ্রাবণ
সব অনুবাদকদের দেখুন »

ছোটবেলায় প্রথম লিখাটির কথা এখনও মনে পড়ে আর হাসি পায়; কবিতা, একটি নদীকে নিয়ে। কি যে আবোলতাবোল লিখেছিলাম তা বোঝার জন্য কবিতাটির শেষ লাইনই যথেষ্ট , “সেই নদীটির নাম বিরাট বঙ্গোপসাগর”! তবে নদীকে ভুল করে “বিরাট বঙ্গোপসাগর” বানিয়ে দিলেও মনের অজান্তে লেখালেখি নিয়ে এক বিরাট স্বপ্নের বীজ সেদিনই বুনে দিয়েছিলাম। সেই বীজের চারাটি ডালপালা ছড়িয়ে প্রত্যাশাকে কতটুকু স্পর্শ করে তারই প্রতীক্ষায় আছি এই আমি…..ভাললাগে রাতে খোলা আকাশের নীচে বসে চাঁদ দেখতে আর বৃষ্টিতে ভিজতে…

ইমেইল শ্রাবণ

সর্বশেষ পোস্টগুলো শ্রাবণ

5 মে 2013

হাইতি: “ভালো কারাগার, কম সংখ্যক বন্দী”

হাইতির আরও কারাগারের প্রয়োজন নেই। এখানে প্রয়োজন ভাল কারাগার এবং কম সংখ্যক বন্দী।

হাইতি চেরি কিছু মজার পরিসংখ্যান উল্লেখ করেছেন, যা তাঁর মতামত সমর্থন করে।

4 মে 2013

চীনের বিজ্ঞান কথাসাহিত্য

চীনা বিজ্ঞান কথাসাহিত্যিক ফেই ডাও এর সঙ্গে এলএআরবি’র আলেক অ্যাশ চীনের বিজ্ঞান কথাসাহিত্য নিয়ে আলোচনা করেছেন।

পেরুর লিমায় ইন্টারনেট স্বাধীনতা শিবির

campamento-por-la-libertad

আপনি কি লিমায় আছেন? আপনি কি ইন্টারনেট সংরক্ষণের জন্য কিছু করতে চান? ২০১৩ সালের ইন্টারনেট স্বাধীনতা ক্যাম্প: লিমাতে দুই দিনের মুক্ত সংস্কৃতি ও কার্যক্রম [স্প্যানিশ ভাষায়] – এ স্বাক্ষর করুন।

মে ৪ এবং ৫, ২০১৩  তারিখে, কর্মী, ডিজাইনার, লিনাক্স ব্যবহারকারী, অডিও-ভিডিও শিল্পী, আইনজীবী ও সাংবাদিকরা ‘ইন্টারনেট প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থায় মৌলিক সহযোগীতা’ [স্প্যানিশ ভাষায়] এর জন্য মিলিত হবেন। আপনিও #yaratpp  হ্যাশট্যাগের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করতে পারেন।

ছবি টি অনুবাদ ভিডিও টি অনুবাদ
শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহ

পোস্টটি পড়ুন

গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে। কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশগুলো শান্তিপূর্ণ ছিল।

2 মে 2013

সৌদি আরবঃ একটি মানবাধিকার স্বাক্ষরের জন্য কারাগারে ৩৬ দিন

সৌদি টুইটার ব্যবহারকারী মোহাম্মদ আল-অলায়ানকে তার গাড়ির উপর নির্বিচারে আটক বন্ধের বিরুদ্ধে একটি চিহ্ন থাকার জন্য ৩৬ দিনের জন্য আটক করা হয়। আল-অলায়ান টুইটারে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

1 মে 2013

নিঃসঙ্গ সৌদি প্রতিবাদকারীর ১৮ মাসের কারাগার

২০১১ সালের ১১ই মার্চ সৌদি আরবে যখন বিক্ষোভ দিবসের ডাক দেওয়া হয়, তখন মুষ্টিমেয় কয়েকজন প্রতিবাদকারী বহু পুলিশের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে একমাত্র আটককৃত ছিলেন খালেদ আল-জোহানি। ২৫ শে জুলাই,২০১২ পর্যন্ত তিনি আটক ছিলেন। অনেকেই ভেবেছিলেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যাইহোক, গত সোমবার রিয়াদ অপরাধ আদালত তার মামলার রায় প্রদান করেছে।

27 এপ্রিল 2013

সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ’ বিষয়ের অন্তর্ভুক্তি

পোস্টটি পড়ুন

পশু প্রেমীদের জন্য শুভ সংবাদ। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় সেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন 'চরিত্র এবং নাগরিকত্ব শিক্ষা' পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ’ বিষয়টির অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

পাকিস্তানের আসন্ন নির্বাচন বর্জন করছে আহমাদিরা

পোস্টটি পড়ুন

২,০০,০০০ সদস্য নিয়ে গঠিত পাকিস্তানের আহমাদি সম্প্রদায় আসন্ন নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রদায়টির প্রতি রাষ্ট্রের বৈষম্যের প্রতিবাদে তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

26 এপ্রিল 2013

ছবি টি অনুবাদ
সমকামী বিয়েকে বৈধতা দিল উরুগুয়ে

পোস্টটি পড়ুন

আর্জেন্টিনার পর সমকামী বিয়েকে বৈধতা দানকারী দ্বিতীয় লাতিন আমেরিকান দেশে পরিণত হয়েছে উরুগুয়ে। সেখানে বিবাহ কে সংজ্ঞায়িত করা হয়েছে “একই বা বিপরীত লিঙ্গের দুটি মানুষের মধ্যে স্থায়ী মিলন” হিসেবে।

24 এপ্রিল 2013

ডিজিটাল নিরাপত্তা পেতে আরব মানবাধিকার কর্মীদের জন্য আইনি গাইডYour Legal Guide to Digital Security for Arab Human Rights Activists

জিভি এডভোকেসী

মিশরের দ্যা এসোসিয়েশন অব ফ্রিডম অব থট এন্ড এক্সপ্রেশন তাঁদের ডিজিটাল স্বাধীনতা কর্মসূচির অংশ হিসাবে একটি "ডিজিটাল নিরাপত্তার জন্য আইনি গাইড" জারি করেছে। গাইডটি ডিজিটাল মত প্রকাশের স্বাধীনতায় আগ্রহী ক্যম্পেইনার, মানবাধিকার কর্মী ও আইনজীবীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, কম্পিউটার বা ডাটা (তথ্য) সংরক্ষণ বা বিতরণ করার জন্য ব্যবহৃত অন্য যেকোনো ডিভাইসের মধ্যে সংরক্ষিত যোগাযোগ এবং তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যও ব্যবহৃত হবে।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে