ইন্দোনেশিয়ার একটি অলাভজনক এনজিও হচ্ছে সাহাবাত আনাক। এটি টিউটোরিয়াল প্রোগ্রাম পরিচালনা করা, রাস্তায় কিশোরদের জন্য একটি কার্যকলাপ কেন্দ্র তৈরি, পথের বাচ্চা শিশুদের জন্য কিন্ডারগার্ডেন স্কুল তৈরি এবং রাস্তায় বাচ্চাদের জন্য ট্রানজিট হাউস তৈরির মাধ্যমে জাকার্তার পথশিশুদের সাহায্য করছে।
সর্বশেষ পোস্টগুলো শ্রাবণ
23 মে 2013
ফিলিস্তিনঃ গাজা বাসীরা পেল কেএফসি’র স্বাদ
সাত ঘন্টা অপেক্ষা করার পর কেনটাকি ফ্রাইড চিকেন পেয়েছেন বলে ফিলিস্তিনির গাজা থেকে আনাস হামরা অভিযোগ করেছেন। সাম্প্রতি নিউ ইয়র্ক টাইমস তার গল্প নিয়ে প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে, গাজাবাসীরা মিশরের আল-আরিশ থেকে তাদের কেএফসি’র সরবরাহ পাচ্ছেন, যেগুলো গোপন টানেল মাধ্যমে চোরাচালানী হয়ে এসেছে।
22 মে 2013
ইন্টারনেট ব্যবহারে আরও কড়াকড়ি আরোপ করল ইরান
বেশ কিছু রিপোর্ট বলছে যে, ইরানী শাসকরা ইতিমধ্যেই ব্যাপকভাবে সেন্সর করা ইন্টারনেট নিয়ন্ত্রণে অন্য পদক্ষেপ গ্রহণ করছে। আইটিইরানের রিপোর্ট অনুযায়ী সাইফন, কেরিও এবং ওপেন ভিপিএন ইত্যাদি ফিল্টারিংভেদী সফ্টওয়্যার ইরানী সরকারের ওয়েবসাইট ব্লক করার ক্রমাগত প্রচেষ্টার বিরুদ্ধে আর কার্যকর নয়।
21 মে 2013
তথ্যচিত্র: ফিলিস্তিনিদের জোরপূর্বক নির্বাসন
নাকবা দিবসের স্মৃতির উদ্দেশে “দৃশ্যমান ফিলিস্তিন” গ্রাফিক দল “একটি চলমান স্থানচ্যুতি” শিরোনামে তাদের সর্বশেষ ইনফোগ্রাফিক মুক্তি দিয়েছে। "ফিলিস্তিনিদের উদ্বাস্তু হওয়া এবং জমির ক্ষতির পরিমাণজ্ঞাপক তালিকা করার একটি চেষ্টা"।
11 মে 2013
সৌদি প্রতিবাদকারীর আদালতের বিচার প্রত্যাখ্যানঃ “আমি নারীদের অবনতি সহ্য করব না”
সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সমিতির সহ প্রতিষ্ঠাতা ডঃ আব্দুলকারেম আল-খুদার চলমান বিচারের পঞ্চম অধিবেশন আজ অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী সেশনের মতই, বিচারক প্রকাশ্য আদালতে মহিলাদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া প্রত্যাখ্যান করা অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন, তাঁরা আদালতে নয়; বাড়িতে থাকবে।
10 মে 2013

আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাস
চীন থেকে পিটার আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাসের সুপারিশ করেছেন।
8 মে 2013
মিশরীয়দের মুরসিকে নির্বাচনের কারণ…
গত ২৪ জুন তারিখে মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ মুরসির পক্ষে ভোট দেওয়া মিশরীয়রা টুইটারে অনুতপ্ত হয়েছেন - এবং তাদের খেদ একটি নতুন হ্যাশট্যাগে স্পষ্টঃ "আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ.."
6 মে 2013
ভেনিজুয়েলা আদিবাসী বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যময় ধ্বনি

ভেনিজুয়েলা আদিবাসী বিশ্ববিদ্যালয় (ইউআইভি) এর সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য সুপরিচিত। সারা দেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়। ইউআইভি তে প্রতিনিধিত্ব করা শিক্ষার্থীদের অসংখ্য দেশীয় ভাষায় কথা বলতে শোনা যায়। এখানে এসব ভাষার কিছু নমুনা রয়েছে যেগুলো ইউ আই ভি তে প্রশিক্ষণের সময় রেকর্ডিং করা হয়। রাইজিং ভয়েসেস সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে রেকর্ডিং গুলো আপলোড করা হয়েছে। Here are some examples of these languages uploaded to Rising Voices' Soundcloud account that were recorded during our workshops held at the UIV.
মেক্সিকো এবং কোস্টারিকা সফরে প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২ মে তারিখে মেক্সিকো এবং কোস্টারিকা সফর শুরু করেছেন। এই সফরের মূল উদ্দেশ হচ্ছে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্প্রসারণ ও শক্তির সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি নিরাপত্তা, অভিবাসন, সরকার ও অবৈধ মাদক পাচার নিয়ন্ত্রণ বিষয় গুলোও গুরুত্ব পাবে।






























আর এস এস ফিড শ্রাবণ









কিন্তু আন্না হাজারে কোথায় গেলেন?....উনিই আমাদের দ্বীতিয় গান্ধিজি।