Global Voices বাংলা ভার্সন » সোনিয়া

গণস্বাস্থ্য প্রকল্প নাগরিক মিডিয়া ব্যবহার করবে সম্প্রদায়ের কন্ঠ শক্তিশালি করতে
মূল রাইজিং ভয়েসে প্রকাশিত

রাইজিং ভয়েসেস আর ওপেন সোসাইটি ইন্সটিটিউটের হেলথ মিডিয়া ইনিশিয়েটিভ আনন্দের সাথে তাদের নতুন ছয়টি স্বাস্থ্য সম্পর্কিত নাগরিক মিডিয়া প্রসার প্রকল্পের ঘোষনা করছে। আমরা ৫০ টিরও বেশী দেশের স্বাস্থ্য কর্মী আর সংস্থার কাছ থেকে ১১০ টিরও বেশী প্রকল্প প্রস্তাবের আবেদন পেয়েছি। ছয়টি প্রকল্প চুড়ান্ত মনোনয়ন পেয়েছে যারা সব থেকে বেশী নাগরিক মিডিয়ার টুলগুলো যেমন ব্লগ, পডকাস্ট আর অনলাইন ভিডিওর মাধ্যমে গনস্বাস্থ্যের প্রচারনার কাজ করবে বলে দরখাস্ত দিয়েছে। তারা এসব টুল ব্যবহার করে তাদের চলমান গণস্বাস্থ্য উদ্যোগগুলোকে এগিয়ে নেবে আর যে সমস্ত সম্প্রদায়ে তারা কাজ করে তাদেরকে শক্তিশালি করতে উদ্যোগী হবে।

রোমানিয়ার ব্রাসোভো কাসা স্পেরান্টি হস্পাইস সেন্টার তাদের নার্স, ডাক্তার আর কর্মীদের প্রশিক্ষন দেবে কি করে অডিও আর ভিডিও যন্ত্র ব্যবহার করা যায় যাতে যে সকল রুগী প্রাণ নাশক রোগে ভুগছে তাদের কথা সরাসরি সবাইকে জানানো যায়। সেন্টারের কর্মীরা তাদের অনলাইন মিডিয়া প্রশিক্ষন আর ইন্টার এক্টিভ ওয়েবসাইট এর প্রশিক্ষণ ব্যবহার করে উপশমকারি সেবার লক্ষ্য, সাফল্য আর বাধা ব্যাখ্যা করতে পারবে যা গুরুত্ব দেয় জীবনের সায়ান্হে অবস্থিত রোগী আর তার পরিবারের সেবার, যা আবার বিশেষ গুরুত্ব দেয় সেইসব লোকদের যারা বৃদ্ধ, বাচ্চা আর ক্যান্সার বা এইচআইভি/এইডস রোগে আক্রান্ত।

ডারবান, সাউথ আফ্রিকার কোয়া মাসু শহরে কোয়া মাসু কমিউনিটি এডভান্সমেন্ট প্রোজেক্ট (কে-ক্যাপ) তাদের এখায়া ইম্যাজিনেশান ল্যাব ব্যবহার করবে শহরের ভিতরের ২০ জন নতুন নাগরিক সাংবাদিককে প্রশিক্ষণ দিতে যারা কিভাবে স্বাস্থ্য সমস্যা তাদের স্থানীয় সম্প্রদায়কে আক্রান্ত করছে সেই খবর সবাইকে জানাবে। ১৯৯৮ সালে গুগু দালামিনিকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় যখন সে জানায় যে সে এইচআইভি পজিটিভ। ২০ জন নাগরিক সাংবাদিক যাদেরকে কে-ক্যাপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারা এইচআইভি আর এইডস এর সাথে যে ঘৃণা জড়িত আছে তার যেমন সম্মুখীন হবে তেমন স্থানীয় স্বাস্থ্য সমস্যা আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরবে।

ড্রপ-ইন -সেন্টারের পাভেল কুটসেভ ব্লগ পোস্ট, ছবি, পডকাস্ট আর অনলাইন ভিডিও ব্যবহার করবে কিয়েভ, ইউক্রেনে অবস্থিত একটা ক্ষতি নিয়ন্ত্রণ কেন্দ্র তার কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে। এই ব্লগ যারা প্রতিদিন মাদক ব্যবহার করে তাদের জন্য তথ্যের দার উন্মোচণ করবে আর ব্যাখ্যা করবে এই বাস্তবতা যে তারা কি করে সারা দেশের গনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

রোমানিয়ার কাম্পুলুং মল্দোভেনেস্ক এ অবস্থিত ওরিজন্টুরি ফাউন্ডেশন একটা ব্লগিং ক্লাব তৈরি করবে মানসিক সাস্থ্য সেবা গ্রহণকারিদের জন্য যা তাদেরকে প্রশিক্ষন দেবে কি করে ওয়েবলগ রাখতে হয়, অনলাইন সাইটে কি করে ভিডিও আপলোড করতে হয়, আর সামাজিক নেটওয়ার্ক কি করে ব্যবহার করতে হয়। এই সব জ্ঞান তাদেরকে তাদের কাহিনী অন্যকে শোনাতে আর তাদের পরিচয় গোপন করতে সাহায্য করবে।

কঙ্গোর ব্রাজাভিলে আজুর উন্নয়ন সংস্থা তাদের এইডস নেটওয়ার্ক আফ্রিকা ইনিশিয়েটিভের অংশ হিসাবে স্থানীয় এইডস সংস্থার কমিউনিকেশন অফিসারদের প্রশিক্ষন দেবে ডিজিটাল মাধ্যমে কাহিনী বলায়, পডকাস্টিং এ আর ব্লগ তৈরি করতে যেখানে কঙ্গোতে যারা এইচআইভি আর এইডসে আক্রান্ত তাদের প্রতি পক্ষপাতিত্ব আর ঘৃনার নথি লিপিবদ্ধ করা যায়। একে পরে এডভোকেসি, শিক্ষা আর এইচআইভিতে আক্রান্তদের অধিকার প্রতিষ্ঠায় ব্যবহার করা যাবে। প্রত্যেক কমিউনিকেশন অফিসার ব্যাখ্যা করবে যে কি করে এইডস স্থানীয় সম্প্রদায়কে জর্জরিত করছে। তারা জানাবে তাদের কার্যক্ষেত্র  সম্পর্কে আর যারা এইচআইভি আর এইডসে আক্রান্ত তাদের দৈনন্দিন জীবন কেমন।

পরিশেষে রয়েছে ফ্রন্টএইডস প্রজেক্ট যা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নাগরিক মিডিয়া ব্যবহার করবে রাশিয়ার আশেপাশে ২০টা এলাকায় যে সব লোক এইচআইভি, হেপাটাইটিস আর টিবিতে আক্রান্ত তারা চিকিৎসা সেবা পাচ্ছে কি না দেখার জন্য। এই প্রতিক্রিয়াশীল ব্লগ সাইট সংযোগকারী হিসাবে কাজ করবে আর নাগরিক মিডিয়ার তথ্য ভান্ডার হিসাবে কাজ করবে রাশিয়ার আশপাশের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে।

এই ছয়টি প্রকল্প তাদের ভৌগোলিক আর কাজের ধরনের দিক থেকে পৃথক , কিন্তু তাদের প্রত্যেকের ইচ্ছা হচ্ছে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া নতুন মিডিয়া ব্যবহারে যাতে তারা তাদের কাজ আর তারা যে সম্প্রদায়ের জন্য কাজ করে তার সম্পকে সচেতনতা তৈরি করতে পারে।

সৌদি আরব: হিজাব আর ফ্রান্স
২০০৪ সাল থেকে ফ্রান্স তাদের স্কুলে ছাত্র-ছাত্রীদের কোন ধরনের ধর্মীয় প্রতীক আর ধর্মকে নির্দেশ করে এমন পোশাক পরতে নিষেধ করেছে - যার মধ্যে মেয়েদের ইসলামী মাথার কাপড় বা হিজাব রয়েছে। ব্লগাররা বলছেন যে সৌদি মহিলারা এই নিষেধাজ্ঞার প্রতিবাদ করছে ৪ বছর পরে।

সৌদি জিন্স ব্লগের আহমেদ আল ওম্রান একটি সংবাদপত্রের রিপোর্টের ব্যাপারে তার প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেছেন। এই রিপোর্টে ফ্রেঞ্চ এই নিষেধাঞ্জার বিরুদ্ধে প্রতিবাদ করা এক ছাত্রীর সাক্ষাৎকার আছে।

এই ব্লগার বলছেন:

কয়েক বছর আগে ফ্রেঞ্চ সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় প্রতীক নিষেধ করার সিদ্ধান্ত নিয়েছিল তখন এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপীই হয়েছিল। বিশেষ করে অনেক মুসলিমের কাছে মনে হয়েছিল যে এটা সরাসরি হিজাবকে লক্ষ্য করে করা হয়েছে। আমার কাছে যেমন এই ফ্রেঞ্চ নিয়ম বোকার মতো মনে হয় প্রায় একি রকম বোকার কাজ মনে হয় ফ্রান্সে স্কলারশিপ পাওয়া কিছু সৌদি মহিলার এই নিষেধাজ্ঞার উপর তাদের মন্তব্যকে বিশেষ করে এটি তাদের পড়াশোনার উপর কি প্রভাব ফেলবে সেই সম্পর্কে তারা যা বলেছে।

পত্রিকায় সাক্ষাতকার নেয়া একজন মহিলা চান সৌদি কর্তৃপক্ষ যেন ফ্রেঞ্চ কর্তৃ্পক্ষের সাথে এই ব্যাপারটা ফয়সালা করে, যাতে সৌদি মহিলারা তাদের হিজাব রাখতে পারে। সৌদি জিন্স তাকে আক্রমণ করে বলেছেন:

একমাত্র উপায় আমাদের কর্তৃপক্ষ এটা ঠিক করতে পারে বলে আমি মনে করি। তাদের কেউ একজন ফ্রেঞ্চ নাগরিকত্ব নিক, তারপর সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন জিতুক, আর তারপর সে সংসদকে এই আইন পরিবর্তন করতে বলুক। বেশ সহজ, তাই না? জনাবা আব্দুল হাদিকে কোন অপমান না করেই বলতে চাই যে আপনার কি মনে হয় না কয়েক ঘণ্টা ব্যয় করে ফ্রান্স আর এর আইন সম্পর্কে সাধারণ কিছু তথ্য আপনার জানা উচিত ছিল এখানে স্কলারশিপের আবেদন করার আগে?

আর এক ছাত্রী এমনও আবেদন করছে যেন সরকার কর্তৃক ফ্রান্সের স্কলারশীপ বন্ধ করে দেয়া হয়। দু:খিত জনাবা, কিন্তু ফ্রেঞ্চ আইন আপনার বিশ্বাসের সাথে বৈপরীত্য তৈরি করে বলেই আপনি অন্যদের ভালো শিক্ষা গ্রহণের সুযোগ নষ্ট করতে পারেন না যতক্ষণ এটা তাদের বিশ্বাসের সাথে ঠিক আছে।

একজন পাঠক হালা ইন দ্য ইউ এস এ আল ওম্রানের বলার ধরনে খুশি না। তিনি বলছেন:

সৌদি জিন্স আপনার ব্যঙ্গ পূর্ণ কথা আমার ভালো লাগে নি, ওই মেয়েগুলো এখানে মানুষ হয়েছে, মাথা ঢাকার এই চল এটা একটা পবিত্র ধারণা, আপনি কি করে এমন করে বললেন? মানুষ আইন সম্পর্কে কি ভাবছে তা বলতে পারে, আইন আর পলিসি সব সময় পরিবর্তিত হচ্ছে কোন নতুন আর যোগ্য মতামতের ভিত্তিতে আর গণতন্ত্র বাধ্য করে সবার এমন কি বিদেশীদের মতামত ভেবে দেখার… মানুষ ফ্রান্সের মতো মুক্ত দেশে তাদের মতামত জানাতে পারেন, তাই না!!!

ক্রসরোড অ্যারাবিয়া সংবাদপত্রের এই লেখা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন:

এই আরব সংবাদপত্রের খবর বলছে যে সৌদি মহিলারা ফ্রেঞ্চ মেডিক্যাল স্কুলে হিজাবের কারনে সমস্যায় পরছে। এই লেখা আর কিছু ছাত্রী গুলিয়ে ফেলেছে ফ্রেঞ্চ আইনকে যেখানে ধর্মীয় প্রতীক প্রাথমিক আর মাধ্যমিক স্কুলে নিষিদ্ধ করা হয়েছে ( যার মধ্যে কিপেহ, ইয়ারমুলকে আর বড় ক্রুশ ও মানা করা হয়েছে) আর মাথা ঢাকা মেডিক্যাল স্কুলে অস্বাস্থ্যকর বলে নিষিদ্ধ করা হয়েছে - এই দুটির মধ্যে।

ফ্রেঞ্চ বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা আইনত নিষিদ্ধ না। মেডিক্যাল স্কুলে অন্য ব্যাপার আছে। আমি বুঝি যে সৌদি মেডিক্যাল স্কুল এটা সমস্যা হিসেবে দেখে না কিন্তু ফ্রেঞ্চরা অন্য রকম ভাবে।

জাপান: ৫৩ বছর আগের মৃত্যুদন্ড সম্প্রচার
৫৩ বছর আগে জাপানে রেকর্ড করা একটা মৃত্যুদন্ডের অডিও টেপ যা গত ৬ই মে নিপ্পন সাংস্কৃতিক সম্প্রচার এ আর ২৯শে এপ্রিল আসাহি টেলিভিশনের সুপার মর্নিং শো তে দেখানো হয়েছে, তা এখন দেশের ব্লগারদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশের মৃত্যুদন্ড প্রথার ব্যাপারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৫০ মিনিটের এই অডিও রিপোর্ট যেখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির জীবনের শেষ মুহুর্তগুলোর কথা আছে, এই প্রথম যা সবার জন্যে উন্মুক্ত করা হল। এটি প্রচারিত হল জাপান যখন নাগরিক বিচার ব্যবস্থার প্রয়োগের দিকে যখন যাচ্ছে তখনই আর অতি আলোচিত হিকারি হত্যা মামলা নিয়ে বিতর্ক এখনো চলছে।

হ্যাপি রোড ব্লগে একজন ব্লগার লিখেছেন:

অবশ্যই আমি এটা শুনেছি। ৬ই মে তে নিপ্পন সাংস্কৃতিক সম্প্রচার একটি টেপ শুনিয়েছে যা ৫৩ বছর আগে একটি মৃত্যুদন্ড কার্যকর করার সময় কালে রেকর্ড করা হয়েছিল। ১৯৫৫ তে এই টেপ রেকর্ড করা হয়েছিল যাতে ওসাকা ডিটেনশান সেন্টারের প্রধান পর্যালোচনা করতে পারেন মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদিদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়। ৫৫ মিনিটের এই অনুষ্ঠানে আসামির নাম বলা হয়নি, আর মৃত্যুদন্ডের আগের দিন আসামির বড় বোনের সাথে কথার ১০ মিনিটের একটা টেপ আছে আর ফাঁসির সময়েরও। ফাঁসির আসামি তার বোনকে বলেছে, “কেঁদো না, আমরা হাসতে হাসতে বিদায় নেই।” আর ফাঁসির ঠিক আগে জেল রক্ষীর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। পায়ের নিচের বোর্ড সরার আওয়াজ শোনা যায় যখন সূত্র (বৌদ্ধ মন্ত্র) পাঠ করা হচ্ছে তখন। আমার ভাবনা হল…হুম। চারিদিকে এত জঘন্য অপরাধের মধ্যেও এক পলকের জন্যে আমি মৃত্যুদন্ড প্রথা তুলে দেয়ার কথা চিন্তা করেছিলাম।

বেশ কিছু ব্লগার নিপ্পন সাংস্কৃতিক সম্প্রচারের পক্ষপাতিত্ব মূলক এই প্রচারের বিরুদ্ধে বলেছেন। ব্লগার মোরিরি বলেছেন:

আমি বলবো না যে আমি মৃত্যুদন্ডের পক্ষে, কিন্তু আমি তা তুলে দেয়ার বিপক্ষে, আর সেই প্রেক্ষিতে নিপ্পন সাংস্কৃতিক সম্প্রচারের এই প্রচার আমার কাছে একপেশে মনে হয়েছে। এখানে আসামির মৃতুদন্ডাদেশ পাওয়া আর তা কার্যকর হওয়া আর শুধু তার কথা শোনা গেছে, আর তাই আমার কাছে এটা একপেশে মনে হয়েছে। এটা স্পষ্ট ওই আসামির পক্ষের একটা সম্প্রচার, আর এটা স্বাভাবিক যে এটার ফলে মানুষ ‘মৃত্যুদন্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর ব্যাপারে দু:খিত হবে'। কিন্তু আমরা যদি এটা মেনে নেই যে এই ফাঁসির আসামি আসলেই অপরাধী, তাহলে যথাযথ ব্যাখ্যা নিশ্চয় আছে যে কেন তাকে মৃত্যুদন্ড দেয়া হল। তাহলে এটা একটা ঠিক সম্প্রচার হবে।

ব্লগার তাকাও ইয়োশিকি তর্ক করেছেন যে মৃত্যুদন্ডের দায় শিরি - টোরি খেলার মাধ্যমে জাপানী নাগরিকের উপর বর্তাচ্ছে:

আসুন শিরি-টোরি খেলি (জাপানি শব্দ খেলা)। কে মৃত্যুদন্ডের সময় পায়ের নিচের তক্তা সরাবে? কারন বিচার মন্ত্রীর কাছ থেকে একটা কাগজ এসেছে। কিন্তু বিচার মন্ত্রী তার সিল এই কাগজে কেন দিয়েছেন? কারন সে বিচার মন্ত্রী হয়েছে। আমি তখন ভাবলাম সে বিচারমন্ত্রীর দায়িত্ব কেন নিল? কারন নাগরিকরা তাকে বেছে নিয়েছে। আর এখানে এই শিরি-টোরির খেলা শেষ হয়। অন্য কথায় যেহেতু লজিক যেহেতু প্রথম অবস্থানে ফিরে গেছে যেখানে নাগরিকরা পার নীচের তক্তা সরাচ্ছে, তাই এটা সরানোর ব্যাপারটা নাগরিকদের কাছে সম্প্রচার করা যেতে পারে। মানুষ এই সম্প্রচারের ব্যাপারে তাদের মতামত মুক্তভাবে জানাতে পারে, আর স্বাভাবিকভাবে তারা যাকে খুশি বিচারমন্ত্রী করতে পারে।

গ্লোবাল ভয়েসেস গণস্বাস্থ্য সম্পাদক খুঁজছে
গ্লোবাল ভয়েসেস একজন গণস্বাস্থ্য সম্পাদক খুঁজছে।

কাজ: গণস্বাস্থ্য সম্পাদক সাপ্তাহিক আর্টিকেল লিখবেন গ্লোবাল ভয়েসেসে যা সাম্প্রতিক উন্নয়নশীল দেশের গণস্বাস্থ্য আর মানবাধিকার বিষয় যা বিভিন্ন সিটিজেন মিডিয়া যেমন ব্লগ, পডকাস্ট আর ভিডিও ব্লগে প্রকাশিত হয়েছে তা তুলে ধরবে। তিনি বাকি গ্লোবাল ভয়েসেস সম্পাদকীয় কর্মীদের সংসর্গে কাজ করবেন (ব্যবস্থাপনা, আঞ্চলিক আর ভাষার সম্পাদক) আর আশা করা হবে যে তিনি নিয়মিত অনলাইন সম্পাদকীয় মিটিং এ অংশগ্রহণ করবেন।

যেহেতু গ্লোবাল ভয়েসেস একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান, তাই গণস্বাস্থ্য সম্পাদককে তার বর্তমান অবস্থান পরিবর্তন করতে হবে না। তবে এই কাজ করার জন্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তার কাজের মধ্যে থাকবে:

বর্তমান সিটিজেন মিডিয়া বলয়ে উন্নয়নশীল দেশের গনস্বাস্থ্যের উপর ব্লগ, পডকাস্ট আর ভিডিওব্লগ খুঁজে বের করা।

গ্লোবাল ভয়েসেসের পাঠকদের কাছে তুলে ধরা যা কি করে স্বাস্থ্যকমীরা সিটিজেন মিডিয়াকে ব্যবহার করছেন গণস্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য।

রাইজিং ভয়েসেসের সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত সিটিজেন মিডিয়া প্রসার অনুদান প্রতিযোগিতায় নির্বাচিত ব্যক্তি বা সংস্থাদের স্বাক্ষাতকার নেয়া আর পরিচয় করানো।

গণস্বাস্থ্য ব্লগার আর সাংবাদিক যারা এই ধরনের গল্পের উপর রিপোর্ট করতে চায় তাদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করা।

এটি একটি খন্ডকালীন কাজ যার জন্যে পর্যাপ্ত সম্মাননা (বেতন) রয়েছে, এমন কারো জন্য যিনি উন্নয়নশীল দেশের স্বাস্থ্যকমীদের আওয়াজকে তুলে ধরতে চান। যারা সিটিজেন মিডিয়াতে কাজ করছেন তাদের জন্যে এটি বিশ্বের ব্লগার সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ারও একটা খুব ভালো সুযোগ।

যোগ্যতা: যোগ্য প্রার্থীর একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী থাকবে আর সিটিজেন মিডিয়া আর গণস্বাস্থ্য উভয় ক্ষেত্রেই পর্যাপ্ত অভিজ্ঞতা থাকবে। ইংরেজী ভাষায় লেখা আর সম্পাদনার যোগ্যতা অবশ্যই লাগবে আর সমসাময়িক ও আধুনিক কিছু প্রযুক্তি্, ওয়েবসাইট আর বিশ্ব সিটিজেন মিডিয়ার কিছু ধারার সাথে পরিচিত থাকা খুবই জরুরী। আশা করা হবে বিশেষ করে সাব সাহারান আফ্রিকা, পূর্ব ইউরোপ আর মধ্য এশিয়া সম্পর্কে পরিচিতি থাকবে। তার স্বাধীনভাবে দায়িত্বের সাথে কাজ করার ক্ষমতা থাকবে যা শুধু দূর থেকে পরিচালনা করা হবে।

মূলত: ইংরেজী ছাড়া আর একটি ভাষায় লেখা আর পড়ার তার ক্ষমতা থাকবে আর অন্য কয়েকটা ভাষায় কাজ চালাবার মতো যোগ্যতা। আমেরিকা আর পশ্চিম ইউরোপের বাইরের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন করতে আপনার সিভি আর আগ্রহের কারন ব্যাখ্যা করে একটি চিঠি দয়া করে outreach@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠান। আবেদন পাঠাবার শেষ তারিখ ২৪শে মে ২০০৮।

প্যান্জিয়া দিবস: ১০ই মে ভিডিওর মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা হবে
২০০৮ সালের দশই মে গ্রিনউইচ মান সময় সন্ধ্যা ৬টায় চার ঘণ্টা ব্যাপী একটি অনুষ্ঠানে ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এটি যে কারনে উল্লেখযোগ্য তা হল, প্যান্জিয়া দিবস নামের এই অনুষ্ঠান ছয়টি স্থান থেকে সাতটি ভাষায় সারা পৃথিবীতে প্রদর্শিত হবে যা ইন্টারনেট, টেলিভিশন বা মোবাইল ফোন দিয়ে দেখা যাবে। এটি আয়োজন করা হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্যে আর তা হল একে অপরের জীবন সম্পর্কে জানা আর আমরা মানুষেরা কোন দিক থেকে এক তা বোঝা। কোন দিক থেকে আলাদা সে দিকে চিন্তা না করে বরং সম্মিলিত ভাবে শান্তির লক্ষ্যে কাজ করা।

মিশরীয় চলচিত্র নির্মাতা জেহানে নুজায়েমের ইচ্ছা অনুযায়ী এই উদ্যোগ নেয়া হচ্ছে। টেড পুরস্কার বিজয়ী হিসেবে এক লাখ মার্কিন ডলার পুরস্কারের সাথে তাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেয়া হয়েছিল, যেখানে তিনি পৃথিবী পাল্টানো এমন একটি দিন এমন চাইতে পারেন যেখানে পৃথিবীর সবাই চলচ্চিত্রের মাধ্যমে এক সাথে হবে। তার ২০০৬ এর পুরস্কার গ্রহণের ভাষন এখানে দেখা যাবে।

যেহেতু প্যান্জিয়া দিবস মানুষকে এক সাথে করার একটি উদ্যোগ তাই দর্শক শ্রোতাদের প্রতি এক আবেদনের জবাবে তারা  এই পর্যন্ত ১০৩৭টি ব্যাক্তিগত ভিডিও আপলোড করে সমর্থন জানান প্যান্জিয়া ডে ভিডিও চ্যানেলে।

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/Pl3xHIsvF9o&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/Pl3xHIsvF9o&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

উদাহরণ হিসেবে উপরের ভিডিও তাঞ্জানিয়ার একটি চিত্রকলা বিষয়ের ছাত্রের, তার প্রতিদিনের জীবন আর তার গৃহহীন বাচ্চাদের আঁকা শেখানোর স্বপ্ন নিয়ে করা। নীচে রয়েছে জেমস স্টিফেন ব্রাউনের ভিডিও চ্যাদোর গল্প:

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/JNChMQbyk28&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/JNChMQbyk28&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

প্যান্জিয়া দিবসের আয়োজন বিশাল: কায়রো, কিগালি, লন্ডন, লস এঞ্জেলেস, মুম্বাই আর রিও দে জেনিরো থেকে চলচ্চিত্র, লাইভ গানের অনুষ্ঠান আর বক্তারা একসাথে মিলিত হবেন পৃথিবীকে অনুপ্রাণিত করার জন্য। একশ'র ও বেশী দেশের ২৫০০০ এরও বেশী চলচ্চিত্র থেকে এই সব চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এদের সব ক'টির মধ্যে কিছু মিল আছে যা আমাদেরকে অনুপ্রাণিত, পরিবর্তন করতে আর অন্যের চোখ দিয়ে জীবনকে বুঝতে সাহায্য করে। জর্ডানের রানি নূর একজন বক্তা হবেন, তার সাথে থাকবেন সংগীত শিল্পী বব গেল্ডর্ফ, সি এন এন থেকে ক্রিস্টিয়ানা আমানপুর আর ইরানি রক দল হাইপারনোভা। এসব জায়গায় মানুষ যেমন এক সাথে হবে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দল আর সমর্থকরা এক সাথে হয়ে নাম লেখাতে পারেন জানানোর জন্যে যে আপনারাও যোগ দিচ্ছেন। আপনি একটি উন্মুক্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনার শহরে বা নিজেই একটি সমাবেশের আয়োজন করতে পারেন।

কিন্তু প্যান্জিয়া দিবস ৪ ঘন্টার জন্য শুধু এক সাথে হওয়ার বিষয় না। আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা শুরু করা আর পরিবর্তন আনা। এখানে অন্য সবাই শুধুমাত্র দর্শক না হয়ে সরাসরি অংশগ্রহণ করতে পারে। পার্টনার সংস্থা নোকিয়ার সহযোগিতায় তরুণ চলচ্চিত্রকাররা গ্রাম্য এলাকায় মানুষকে, রিফিউজি ক্যাম্পে, চলচ্চিত্র স্কুলে ভিডিও সম্বলিত মোবাইল দিয়েছে যার মাধ্যমে তারা তাদের গল্প বলতে পারে। লোকে তাদের নিজেদের ভিডিও আপলোড করতে পারে একটি নোকিয়া এন৯৫ ৮ গিগাবাইট মডেলের মোবাইল ফোন জেতার জন্য। এই পার্টনারশীপের ফলে দেখা যায় একজন মিয়ানমারের শরণার্থী বাচ্চাদের হাসি ধারণ করছেন, আরেকজন আফগানিস্তান এর শরণার্থী ক্যাম্পে থাকা ইরানি পরিবার তাদের আশার কথা বলছেন, ব্যাঙ্গালোরে একজন ভারতীয় অশত্থ গাছ কাটার আর বাচ্চারা নতুন গাছ লাগাচ্ছে তার দৃশ্য ধারণ করছে। এই পাতায় আপনারা এইসব এবং অন্যান্য ভিডিও দেখতে পারেন।

তাই অনেক ভাবে অংশগ্রহণ করা যায়। এই সুযোগ হারাবেন না আর অন্যদেরকেও জানাবেন।

তাইওয়ান: অলিম্পিক গেমসে আমাদের স্বপ্ন কি?
চীন যখন ২০০৮ এর অলিম্পিক গেমস এই বলে আয়োজন করতে চায় “এক পৃথিবী, এক স্বপ্ন” তখন এই স্বপ্ন সম্পর্কে আমরা কি আশা করতে পারি?

শুমান অলিম্পিক মশালের সংস্কৃতির শুরুর কথা বলেছেন:

প্রাচীন অলিম্পিক গেমসের আগে প্রাচীন গ্রীক লোকেরা একটি মশাল জ্বালাত অলিম্পিয়ান জিউসের মন্দিরের সামনে। মশালধারী মশাল ধরে দৌড়াতো আর চিৎকার করত “যুদ্ধ থামিয়ে অলিম্পিকে যোগ দেন!” মশাল যেখানে যেত, যুদ্ধ যেখানে থামত। গ্রীসের লোক অলিম্পিক গেমসে যেত আর তারা ঘৃণা আর যুদ্ধ ভুলে যেত। এর ফলে মশাল যা মূলত: সংকেত পাঠানোর মাধ্যম ছিল তা পরে শান্তি, আলো আর বন্ধুত্বের প্রতীক হয়ে যায়।

শুমান অবশ্য বলেছেন:

এই আশীর্বাদপুষ্ট মশাল রাস্তা দিয়ে দৌড়ুচ্ছে ইঁদুরের মত প্রতিবাদকারীদের সরিয়ে রাখতে। চীনের সরকার এই মশালকে কলংকিত করেছে।

অনেক তাইওয়ানী আলোচনা করেছেন যে তাদের কি উচিত অলিম্পিক মশালের আনুষ্ঠানিকতা বাদ দেয়া যেহেতু চীন সরকারের মানবাধিকার লংঘণের অনেক নজির আছে। এ ডাব্লু বলেছেন চীন সরকারের অলিম্পিক গেমস অনুষ্ঠানের পেছনে কারন কি:

চীনের সমাজতান্ত্রিক পার্টি অলিম্পিক গেমস আয়োজন করে তাদের ক্ষমতায় থাকার বৈধতা জাহির করতে চায়। মানুষ যখন খেলার মাঠে সাবাসী দেবে, মানবাধিকার কর্মীরা তখন খুব সম্ভবত জেলে কষ্ট পেতে থাকবে। পশ্চিমের রাজনৈতিক নেতারা যখন চীন সরকারের প্রতি তাদের সম্মান দেখাবে উদ্বোধনী অনুষ্ঠানে, তখন চীনের সমাজতান্ত্রিক পার্টি চাইবে চীনকে সারা জীবন শাসন করতে।

ডোর এন্ড উইন্ডো ব্লগ আলোচনা করেছে কাদের অলিম্পিক মশালকে কলুষিত করার দায়িত্ব নেয়া উচিত?

সব দেশের নেতাদের দায়িত্ব নেয়া উচিত মশালকে কলুষিত করার দায়িত্ব নেয়ার।

কোথায় সে সব দেশ যারা গণতন্ত্র হিসেবে গর্ব করে?

কোথায় সে সব দেশ যারা স্বাধীন হিসেবে গর্ব করে?

কোথায় সে সব দেশ যারা বিশ্ব পুলিশ হিসেবে আছে? তারা কি পক্ষপাতগ্রস্ত?

ভালো। আমরা দেখতে পারি তাদের বাইরের সদাচারন শক্তিশালি একনায়কতন্ত্রের কাছে কিভাবে দমে যায়।

ডাক্তার৬১ এই অলিম্পিক মশাল রক্ষার ব্যাপারটিতে আশ্চর্য হয়েছেন:

এই প্রথম অলিম্পিক গেমস আয়োজনকারী একটি দেশ বিদেশে থাকা চীনাদের কাজে লাগাচ্ছেন অলিম্পিক মশালকে রক্ষা করার জন্য।

অন্য দিকে, অনেকে অবাক হচ্ছে যে কি করে যারা তিব্বতকে সমর্থন করছে তারা অলিম্পিক মশাল বয়কটের ব্যাপারটায় জড়াতে পারে। ফোরামভিজিটর বলেছেন,

তিব্বতীরা বিদেশীদের কাছ থেকে যে সমর্থন পায় তা দেখে আমি অবাক, বিশেষ করে বিদেশে থাকা তিব্বতীরা যখন বিদেশে থাকা তাইওয়ানিজদের থেকে বেশী কিছু না। আমার মনে হয় তিব্বতীদের কাছ থেকে আমাদের শেখা উচিত বন্ধুদের কি করে রক্ষা করতে হয়।

ডোর এন্ড ইউন্ডো ব্লগ বয়কটকে সমর্থন করেছে:

দিনের পর দিন মশাল মিছিল দেখে আমি দীর্ঘশ্বাস ফেলেছি। চীন সরকার যখন তিব্বতকে দমন করছিল, আমরা তখন অলিম্পিক মশাল নিয়ে একটাও কথা শুনি নি। সিঙ্গাপুর তো চীন সরকারের কাজকে সমর্থন ও করছিল। হায়!

তবে ন্যায় বিচারকে চাপিয়ে রাখা যায় না। মানবাধিকারের সমর্থনে লোক যখন এগিয়ে এসেছে অনেক নেতা তখন বলেছেন যে তারা অলিম্পিকের উদ্বোধনীতে যাবেন না। আমরা আমাদের কাজের মাধ্যমে না জানালে কোন আওয়াজ নেই।

মোবোবেইজিং২০০৮ মনে করেন তাইওয়ানের উচিত বয়কটে যোগদান করা:

চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ভয় দেখিয়েছে। এই মুহূর্তটি কাজে লাগিয়ে আমাদের উচিত সীমান্ত ছড়ানো বয়কটে অংশগ্রহণ করা, আর চীন সরকারকে বলা উচিত ডান হাতে অলিম্পিক মশাল ধরে বাম হাতে মিসাইল না ধরতে। চীন সরকারের কথা দেয়া উচিত যে তারা তাইওয়ান সমস্যা সশস্ত্র উপায়ে সমাধান করতে চাইবে না।

চীনের জন্য যখন বয়কটটি একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন তারা লোককে বলেছে খেলা আর রাজনীতিকে না মেলাতে। কিন্তু এই অনুরোধের মূল্য নেই।

জন্নিও বলেছেন:

আগের কিছু অলিম্পিক গেমসে চীন অংশগ্রহন করে নি রাজনৈতিক কারনে, কিন্তু এখন তারা আমাদের বলছে রাজনীতি আর খেলা না মেলাতে। এই দ্বিমুখী নীতি বুঝতে অসুবিধা হচ্ছে।

নো জাস্টিস ব্লগ তর্ক করেছে:

রাজনীতি কি রাজনীতি? তাইওয়ান যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে যোগদান করতে চায় যেটা রাজনৈতিক সংস্থা না, তখন তারা আমাদের আঁটকায় কেন?

২০০৮ বেইজিং অলিম্পিক বয়কট শুধু একটা রাজনৈতিক ব্যাপার না। সারা পৃথিবীর লোক একে অপরের সাথে কি স্বপ্ন ভাগ করতে চায় সেটাও এখানে ব্যাপার।

মিশর: সারা দুনিয়াকে বয়কট করা
সারা দুনিয়ার মানুষ কিছু দেশের জিনিষ বয়কটের মাধ্যমে অর্থনৈতিক চাপ ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে। আরো দেশ এই বয়কটের তালিকায় যুক্ত হওয়ায় মিশরীয় ব্লগার তারেক এই নতুন ধারণা দিয়েছেন। তিনি আবেদন করেছেন, দুনিয়াকে বয়কট করতে। তারেক লিখেছেন:

قاطعوا المنتجات الدنماركية بسبب الرسوم المسيئة

و المنتجات الهولندية بسبب الأفلام التي تسخر من الدين

و المنتجات الأمريكية بسبب معاملتهم الغير إنسانية للعرب

و المنتجات البريطانية بسبب تفتيشهم للبابا شنودة في المطار

و المنتجات الصينية بسبب عدم إيمانهم بأي من الديانات السماوية

و المنتجات المصرية لأن بعض الناس يسبون الدين لبعض حين يتشاجرون

لذلك و إيمانا بدور هذه المدونة في حماية الأديان السماوية و الأخلاق الحميدة

فإننا ندعوكم أن تقاطعوا العالم

قاطعوا العالم يا عال

ড্যানিশ জিনিষ বাদ দেন আপত্তিকর কার্টুনের জন্য।

ডাচ জিনিষ চলচিত্রের মাধ্যমে ধর্মকে ব্যঙ্গ করার জন্য।

আমেরিকান জিনিষ ও কারন তারা অমানবিকভাবে আরবদের সাথে ব্যবহার করে।

ব্রিটিশ জিনিষ কারন তারা পোপ শেনুদাকে বিমানবন্দরে সার্চ করেছিল।

চৈনিক জিনিষ কারন তারা কোন একেশ্বরবাদী ধর্ম কে মানে না।

মিশরীয় জিনিষ বাদ দেন কারন কিছু লোক ঝগড়ার সময় অন্য লোকের ধর্ম কে গালি দেয়।

এই জন্য, এই ব্লগের বিশ্বাস যা বের হচ্ছে তা থেকে একেশ্বরবাদী ধর্ম আর ভালো ব্যবহার কে ধরে রাখার জন্য আমি আবেদন করছি যে আপনারা দুনিয়াকে বয়কট করেন!

সারা দুনিয়াকে বয়কট করেন।

মাঘরেব নেটিজেনরা ৮ বছরের ইয়েমেনী মেয়ের তালাকের ব্যাপারে সাড়া দিয়েছেন
তিউনিশিয়ার ব্লগ স্টুপিয়ুর !! উন নুভু ডিপার্ট !! (স্টুপর !! একটা নতুন আরম্ভ!!) ইয়েমেন টাইমসের একটি রিপোর্টের উপর তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই রিপোর্টে ৮ বছরের একটা মেয়ে ৩০ বছরের একটা লোকের কাছ থেকে তালাকের আবেদন করেছে যার সাথে তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছিল বলে সে দাবি করে।

ইয়েমেন টাইমসের সাংবাদিক হামেদ থাবেত ঘটনাটি বর্ণনা করেছেন:

এপ্রিল ২, বুধবার নজূদ মুহম্মদ নাসের নিজে আদালতে এসেছিল তার বাবা মুহম্মদ নাসেরের বিরুদ্ধে তার মামলা লড়ার জন্য উকিল খুঁজতে যে তাকে দুই মাস আগে ফায়েজ আলি থামের নামে তার থেকে ২২ বছরের বড় একজনের সাথে জোর করে বিয়ে দিয়েছে। বাচ্চাটি তালাকের আবেদন ও করেছে শারীরিক আর যৌন নিপীড়নের কারনে।

ইয়েমেনী আইন অনুযায়ী নজূদ আদালতে যেতে পারে না কারন সে নাবালিকা। তার পরেও বিচারক মুহম্মদ আল- কাথি তার অভিযোগ শুনে বাবা আর স্বামীকে গ্রেপ্তারের আদেশ দেন।

স্টুপিয়ুর !! উন নুভু ডিপার্ট !! লিখেছেন:

আমরা যখন ৮ বছরের ছিলাম তখন আমরা ক্যাপ্টেন মাজেদ, গোল্ডেরাক আর তাকায়া তদোরকি দেখতাম (এগুলো সব মরোক্কো/ উত্তর আফ্রিকার টেলিভিশনে দেখানো কার্টুনের চরিত্র যা বেশ কিছু বছর আগে দেখানো হত)।  আমরা এই বয়সে বল, লুকোচুরি আর মার্বেল খেলেছি। আমাদের মেয়েরা পুতুল দিয়ে খেলেছে বা শিক্ষক বা নার্স হওয়ার অভিনয় করেছে।

এখন ৮ বছর বয়সে তাদের আদালতে আসতে হয় তাদের উপর জোর করে চাপিয়ে দেয়া স্বামী থেকে তালাক চাইতে।

নজূদ মুহম্মদ নাসের একটা কম বয়সী মেয়ে যে সানার আদালতে হাজির হয়েছিল এবং বিচারকের সাহায্য চেয়েছিল। সেখানে সে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে একজন যৌন নিপীড়নকারী লোকের সাথে বিয়ে দেবার জন্য।

“প্রত্যেক বার আমি বাইরে খেলা করতে চেয়েছি, সে আমাকে মেরে শোয়ার ঘরে যেতে বাধ্য করত।” কত দূর পর্যন্ত এই সব মানুষ নামের কলঙ্ক গুলো যাবে?

একবিংশ শতকে আমরা কি করে এই ধরনের কথা শুনতে পারি? আর তারপর প্রশ্ন করি যে কেন আরবদের বদনাম! আমরা এখনও জিজ্ঞাসা করি কেন লোকে আমাদেরকে বর্বর সন্ত্রাসী মনে করে।

আর আমাকে এটা বলার চেষ্টা করবেন না যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা! এমন প্রায়শ:ই ঘটে কিন্তু বলা হয় না। এটি শুধুমাত্র বাচ্চা না বড় মেয়ে আর মহিলাদের সাথেও ঘটে।

তার লেখাটার নাম “এই আরবরা যারা এমন না” অনেক ধরনের পাঠকদের মন্তব্য টেনেছে যেমন সাধারণ “এটি বিরক্তিকর” থেকে এই ছোট মেয়েটির সাহসের প্রশংসা করে আর এই আশা করা যে এমন আর কোথাও হবে না:

তারা বাচ্চা মেয়েটির নিষ্পাপ ভাব কেড়ে নিয়েছে! আর বিচারকের সামনে একা যাওয়ার জন্য কি সাহস!! এই ধরনের অমানবিক কাজ বন্ধ করা আর শাস্তি দেয়া উচিত। আমি আশা করি আমরা এদের মতো কখনো হব না!

আর একটি মন্তব্য মনে করিয়ে দেয় যে পেডোফিলিয়া কোন জাতিগত বিদ্বেষের ব্যাপার না বরং রাষ্ট্রের দায়িত্ব:

আরবরা অন্য সবার মতো মানুষ! পেডোফাইলদের (শিশু যৌন নির্যাতনকারী) যে কোন জায়গায় পাওয়া যায়, আর এটা ঘৃণার বিষয়। এটা জাতিগত বিদ্বেষের ব্যাপার না বরং কিছু দেশ দায়িত্ব নেয় না আইনের মাধ্যমে বিয়ের একটা বয়স নির্ধারণ আর মতামত নেয়া ব্যাপারটি ঠিক করার।

এই উক্তির উত্তরে আর একজন লিখেছেন:

ভালো বলেছেন মাদ জেরবা, পশ্চিমিরা ৮ বছরের মেয়েকে বিয়ে করে না কারন আইন তাদের বাধা দেয়, তবে তা তাদেরকে ধর্ষণে বাধা দেয় না…

একজন আবেগী ব্লগার বলেছেন:

কোরিয়েরা দেল্লা সেরা (একটি জনপ্রিয় ইটালীয় পত্রিকা) তে আমি মেয়েটির কথা প্রথম পড়লাম। বিশ্বাস করেন আমার চোখে পানি এসে গিয়েছিল আর ৫ মিনিট আমি কোন কথা বলতে পারি নি। ইয়েমেনের মতো দেশকে তিরস্কার করা উচিত: ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা এক ধরনের সন্ত্রাস আর তারা এটা সহ্য করছে। আমার জন্য এটা নির্যাতনের থেকেও খারাপ… আমি সত্যি সত্যি হয়রান…এটার জন্য … আমার মধ্যে অনেক ঘৃণা জমেছে!

তার ভাবের পুনরাবৃত্তি করে আর একজন লিখেছেন:

গর্ব করার মতো কিছু না … তাদের সোনালি দিন ( বা ঘুমাবার দিন) অবশ্যই অতীত হয়ে গেছে। আর জেগে ওঠা নিকটে হবে না…

শেষে একজন ব্লগার ইয়েমেনে সমাজতন্ত্রের দিনের কথা বলেছেন:

আর এটা ভাবা যে এডেনে ১৯৭২ সালে এই দেশ সমাজতন্ত্রের জন্য চেষ্টা করেছে, যেখানে মেয়েরা তাদের ছেলে বন্ধুদের সাথে হাই স্কুলে দ্বিতীয় বার চিন্তা না করে গেছে… এই গল্প আমাকে এত দু:খিত করেছে যে আমার ফেটে পড়তে ইচ্ছা করছে।

কোরিয়াঃ নাটকের রাজ্য
কোরিয়ার নাটক এখন কোরিয়ার বাইরেও জনপ্রিয়। এই জনপ্রিয়তা নাটকের একটি চালু নাম আছে, হালিয়ু (কোরিয়ান ঢেউ)। সুন্দরী তরুণী আর সুসজ্জিত তরুণ, তাদের মধ্যে ভালোবাসা বা ত্রিমাত্রিক ভালোবাসা… এরাই কোরিয়ান নাটকের মুখ্য চরিত্র। বিদেশে কোরিয়ার নাটক রপ্তানী একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে।

হালিয়ুর সাফল্যের ফলে কোরিয়ায় চ্যানেলরা নিজেদের মধ্যে কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে আর নাটক তৈরির বাজেট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রোগ্রামের রেটিং ঠিক করে নাটক কত লম্বা হবে আর তার গল্প কি হবে। ইন্টারনেটের মাধ্যমে বোঝা যায় দর্শক প্রত্যেকবার কেমন প্রতিক্রিয়া দেখায়। ভক্তরা নাটকের ওয়েবসাইটে যে মতামত রাখে তা নাট্যকার বা প্রযোজকের মতামতের থেকেও গুরুত্বপূর্ণ।

সম্প্রতি কোরিয়ার নাটকের বেশ সমালোচনা হয়েছে। একটি নতুন নাটক যা নাটক নির্মাতা ও কলা কুশলী নিয়ে কথা বলে তা বেশ জনপ্রিয় হয়েছে। আর এই নাটকের লেখক ও প্রযোজক বলেছে যে তারা দর্শকের মতামতের ভিত্তিতে নাটকের শেষ অংশটি পরিবর্তন করবে না। তারা আরও বলেছে যে গতানুগতিক ভালবাসার গল্প নয় বরং কর্মজীবিদের জীবন তাদের নাটকের মূল উপজীব্য হবে।

কিন্তু ব্লগার তারা কোরিয়ার নাটকের বিশেষত্ব আবার স্মরণ করিয়ে দিয়েছেন:

কেন কোরিয়া ভালোবাসার নাটক করতে পাগল?

২১ শতকে কোরিয়া নাটকের রাজ্যে পরিণত হয়েছে। এই নাটকের রাজ্য এখন ধ্বংসের পথে। যারা নাটককে বিপদে ফেলছে তারা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে না কেন? কত নাটক হয়েছে যেখানে কর্মজীবি, যেমন নাটকের প্রযোজক, লেখক, পরিচালক, অভিনেতা আর অন্যান্য দের দিয়ে প্রধান চরিত্র করা হয়েছে। কিন্তু শেষে প্রেমের গল্পই হয়।

আমি সম্প্রতি একটা নাটক দেখা শুরু করেছিলাম। মজার ছিল তাই তা দেখে যাচ্ছিলাম আর তাদের হোমপেজও দেখছিলাম দর্শকদের মতামত দেখার জন্য। আর তার পরে এই ধরনের সাইট আর না দেখার সিদ্ধান্ত নেই। এর আগে আর একটা নাটকের ওয়েবসাইটে দেখেছিলাম অভিনেতাদের ভক্তরা একে অপরের সাথে অশোভন ভাবে কথা বলছে। আমি ওখানে আর সময় ব্যয় করা ঠিক মনে করি নি। কিন্তু মনে হল অভ্যাস পাল্টায় নি। আমি শুনেছি যে মাত্র ১% দর্শকরা হোমপেজে তাদের মতামত দেয়।

আমি আসলে সেই সব নাট্যকারদের পছন্দ করি যারা এই ১% দর্শকের চাপে পড়ে নাটকের শেষ পাল্টায় না। আসলে তারা কেন গল্পটা লিখেছিল তা ভুলে গিয়ে কিছু লেখক পরগাছার মতো এদিক ওদিক মানুষের কথায় দুলতে থাকে। এদের কে মেরুদন্ড বিহীন মনে হয়।

আমি যে নাটক এখন দেখছি তার তৈরির উদ্দেশ্য টা দেখি। এটা কোরিয়ার নাটক যা প্রেম সর্বস্ব তাকে তিরস্কার করে তৈরি হচ্ছে। আর তার পর তারা দেখিয়েছে যে তারা এমন নাটক করতে চাচ্ছে না যা আগে হয়েছে। তারা চাচ্ছে এই নাটকের মাধ্যমে কর্মজীবিদের কথা বলতে। কিন্তু গল্পের ধারণা আর দর্শকদের মতামত দেখে মনে হচ্ছে মূল ধারণা থেকে নাটকটা পালটিয়ে যাবে। আমি হতাশ হচ্ছি। ”এটা এমন যে তারা যে উদ্দেশ্যে শুরু করেছিল তা বেশ বড় ছিল … মনে হচ্ছিল অন্য প্রেম কাহিনী থেকে তাদের টা আলাদা হবে। যাদের চাকরি আছে, যেমন অভিনেতা, প্রযোজক, ম্যানেজার, শুধু একটা প্রেম কাহিনী যারা তৈরি করাতে ব্যস্ত এই। তারা কিন্তু প্রেম কাহিনী দিয়েই শেষ করতে পারে।” আমি চিন্তিত।

ঔষধ বিক্রেতাদের তাদের কাজ করতে দাও … ডাক্তারদের তাদের কাজ … লেখকদের তাদের গল্পের কাজ করতে দাও…

সব থেকে গুরুত্বপূর্ণ হল যে লেখকরা তারা হয়ত গল্প পাল্টাতে চায়না.. তবে দর্শকরা চাপ দিতে থাকলে, তারাও তো মানুষ আর সহজেই বিভ্রান্ত হয়ে যায় তারা, তাই… আমি ভীত যে এই নাটকের শেষ অন্য দিকে যাবে। নাটকের একটা লাইন বলে, “দর্শক? তাদের মান তত উঁচু না।” এটা উত্তর হতে পারে। অবশ্য অনেকে আছে যারা অন্য আরও ভালো গল্প দেখতে চায়। কিন্তু তারা সংখ্যালঘু। বেশীর ভাগ চায় মূল চরিত্ররা প্রেম করুক আর তাদের ইচ্ছা মতো গল্প শেষ হোক। ৫-১০ বছর আগের তুলনায় অবস্থা পাল্টায় নি। আর গল্পের মাধ্যমে তারা নিজেদের সন্তুষ্টি পেতে চায়। কিন্তু তিন জনের মধ্যে সম্পর্ক থাকলে, একই গোত্রের দুইজনের সমর্থকদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পক্ষ গল্পের শেষে জিতলে অন্য পক্ষ আহত হয়।

দয়া করে একঘেয়ে প্রেমের গল্প বন্ধ করুন

মনে হয় যারা নাটক দেখে তারা সনাতন প্রেমের গল্প না দেখালে রেগে যেতে পারে। সত্যি বলতে কি, যারা এই নাটক দেখে আর মজা পায়… আমার মনে হয় তারা ভালোবাসা খুঁজছে না, কিন্তু তাতে দেখা যায় যে মূল চরিত্ররা তাদের গন্তব্য খুঁজে পায় আর সঙ্গীও। এটাই শেষ হতে হবে যেমন প্রযোজক মূল উদ্দেশ্য হিসেবে বলেছিলেন…

কোরিয়ার নাটকের গোপন রোগ; চিকিৎসা কি আছে?

নাটক আমাদের দেশের- অতীত থেকে বর্তমান পর্যন্ত – ডাক্তারি নাটকে তারা ডাক্তার নিয়ে কথা বলে না, বরং প্রেমের উপর জোর দেয়। আইনজীবিদের নাটকে সব উকিল প্রেমে পড়েছে… পুলিশ, পাইলট, হোটেল, প্রচার মাধ্যম, ব্যবসায়ী, খেলোয়াড় আর রাজনৈতিক ইতিহাস…সব নাটক প্রেমের কথা বলছে। আসল তৈরির কথা ভুলে যায় এমন কোন নাটক আমি দেখতে চাই না। আমেরিকা, জাপানে অনেক নাটক আছে প্রেমের নাটকের বাইরে। আমরা এই একঘেয়েমির বাইরে কেন যেতে পারি না? আমরা এমন আটকিয়ে আছি কেন?

কোরিয়ার নাটকের প্যারোডি ও আছে যা আমেরিকার কৌতুকাভিনেতারা করে। তারা মজা করে কোরিয়ার নাটকের বৈশিষ্ট্য দেখায়।

কাজাখস্তান: নওরিজ উদযাপন
মধ্য এশিয়ার অধর্মীয় বসন্ত উৎসব নওরিজ, তুলে ধরে প্রকৃতির নতুন রুপ। প্রাচীন মেসোপটেমিয়া থেকে আবির্ভুত, এই ছুটির নাম এসেছে পারস্য থেকে যেখানে তাজিক ভাষায় নভরুজের মতো এটির অর্থ নতুন দিন। সোভিয়েত ইউনিয়নের সময় নওরিজকে তাদের মতবাদের সাথে সামঞ্জস্যহীন ভাবা হত আর তাই তা বাদ দেয়া হয়েছিল। প্রজাতন্ত্র গুলোর স্বাধীনতার পর তা আবার ফিরে আসে।

প্রায় এক দশক মানুষ এটা বুঝতে পারে নি- অথনৈতিক মন্দা আর ছুটি উদযাপনের ঐতিহ্যের অভাবে মানুষ রাস্তায় তাবু খাটিয়ে আর শাশলিক (কাবাব) খেয়ে এটা উদযাপন করত। আসলে অন্য সব নতুন ছুটি - স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র আর সংবিধান দিবস – সবই প্রায় একভাবে উদযাপিত হতো। কিন্তু ২০০০ সালে তেলের দাম বাড়ার পর থেকে দেশের সম্পদ বাড়তে থাকে এবং এই উদযাপনের ব্যাপ্তি আর আয়োজন পাল্টিয়েছে। অবশ্যই আপনি ছুটিটা তার মর্যাদা নিয়ে পালন করার কথা তখনই ভাবতে পারেন যখন হাতে টাকা থাকে।

গত সপ্তাহে আমি ব্লগারদের জিজ্ঞাসা করেছিলাম নওরিজ সম্পর্কে তাদের অনুভূতি ও মতামত জানাতে, যেহেতু এটা ঐতিহ্য বাহি এবং রাষ্ট্র দ্বারা আরোপিত নতুন ছুটি। ইহোট   বলেছেন যে নওরিজ গতানুগতিক ইংরেজী নতুন বছরের আনুষ্ঠানিকতা থেকে বেশী কিছু কারন এতে সার বস্তু আছে, যা ইকুইনোক্স (সায়ন -দিন-রাতের সন্ধিক্ষণ) মেনে চলে এবং অন্য দিকে ইংরেজী ক্যালেন্ডারের নতুন বছর রোমান প্রশাসনিক ব্যবস্থার অন্তর্গত। বিরেহারজ আপত্তি করেছে: “ নওরোজ গ্রহনযোগ্য না, এটি দেবদেবীর পূজার ছুটি, আমার জন্য আর একটি সাধারণ ছুটি এটা।”

প্যাসিফিস্ট ও এর সমালোচনা করেছেন: “আমি কখনো এটি উদযাপন করি নি আর কোন মানেও খুঁজে পাই না। আমি যখন স্কুলে ছিলাম , কর্তৃপক্ষ জোর করে নওরিজে কিছু করাত। জোরপূর্বক কিছুই কোন মজা হয় না।” হোয়াইটউইমেনও এই ছুটির কিছু বুঝতে পারেন না, যদিও তিনি স্বীকার করেছেন যে অন্য ছুটিতেও তিনি উত্তেজিত হন না।” আমি জানি নওরিজ বসন্তের শুরু, আর আমি সব সময় এই দিনের অপেক্ষায় থাকি। ছুটির জন্য না, গরম আবহাওয়ার জন্য।”

কিন্তু জরিপে দেখা গেছে যে বেশীর ভাগ ব্লগার নওরিজ পছন্দ করেন। রাজগ্লাজ বলেছেন এটা তাকে আনন্দ দেয় কারন এটি পুন:জন্ম আর পুন:জাগরণের সাথে যুক্ত, আর মনে করেন এটা দেহ তত্তের সাথে সম্পৃক্ত – হরমোনের বসন্ত উৎসব। আইএ রোবোট ছুটির ধারনাটি পছন্দ করেন আর চমৎকার আবহাওয়ার কথাও বলেন ”ছুটি আনন্দ বিহীন হতে পারে না, জৈব পদার্থরা এ সময় জেগে ওঠে”।  রাশিয়ার সাথে সীমান্তের একটা ‘কম' কাজাখ এলাকা পাভ্লোদার থেকে স্লাভোয়ারা  নওরোজ খুবই পছন্দ করেন: ”আমার মনে হয় এটা সত্যিই একটি সীমান্ত অন্চল যখন নওরিজ বসন্ত আসে।”

ডলফিন কেজেড আর পুলেমেতচিজ্জা বিশ্বাস করেন বসন্তের এটা প্রথম ছুটি , মার্চ ৮ আন্তর্জাতিক নারী দিবস বাদ দিলে যা সি আই এস দেশ গুলোতে সোভিয়েত নিয়মে পালিত হয়।” এটা সত্যিকারের বসন্তের ছুটি, মার্চ ৮ তারিখের থেকে অবশ্যই আলাদা, আপনাকে কোন নারী বা অন্য কাউকে কোন উপহার দিতে হবে না- শুধু নওরিজের শুভেচ্ছা সবাইকে জানানো। ভালো!” লিখেছেন পুলেমেতচিজ্জা।

অনেকে এই ছুটিতে শহরের বাইরে প্রথম বেড়াতে যায় বা পাহাড়ে পিকনিক করতে। ক্রেজি টি৩ডি ভাবছেন এই ছুটি কি করে আনন্দের না হয়: “বসন্তের আমেজ, ঠান্ডা থেকে গরম আবহাওয়া শুরুর সময়, নদীতে ট্রাউট মাছ ধরা বা পাহাড়ে মজার গ্রিল – এর থেকে ভালো আর কি হতে পারে মরা শীতের পর?” কাতেনা৭ আর লুলু রাজি তাদের পরিবারের সাথে এই ছুটি উদযাপন করে থাকে শহরের বাইরে গিয়ে আর এটা ঠিক যে সমাজে এই ছুটি আসন করে বসেছে।

লামান্জ যোগ করেছেন: “আমি এই ছুটি ভালোবাসি, যদিও এটা সরকারী ভাবে শুরু করা হয়েছে। এটা আমাদের পারিবারিক ছুটিতে পরিণত হয়েছে - আর যেহেতু আমাদের পরিবার বহু গোত্রীয় আমরা তাই নওরোজ আর ইস্টার পালন করি এক সাথে!” আলতানিয়া স্টার এই ছুটির ভাল স্মৃতি মনে করেছেন, যেহেতু তিনি তাদের দলে পড়েন যারা ছোট বেলা থেকে নওরোজ পালন করে: “সব কিছু জীবন্ত হয়ে যাচ্ছে, আর ঘোড়া, খাবার, মিষ্টি দিয়ে উৎসব হচ্ছে। আমি এখন অপেক্ষা করি আমার বিশাল পরিবারের সাথে দেখা হওয়ার জন্য … মজার ব্যাপার… নওরিজ একটা ছুটি যেটা ফিরে এলো,” সে বলেছে।

আক্তোবা, পশ্চিম কাজাকিস্থান থেকে ঝুল্ডিজ সন্দেহ প্রকাশ করেছেন যে নওরিজ সত্যি সত্যি কাজাখস্তানে স্থান পেয়েছে কিনা- হয়তো, লোকে হয়তো তাতে অভ্যস্ত হয়েছে শুধুমাত্র। হোয়েলভার্ট আরো সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় কর্তৃপক্ষের অতিরিক্ত উৎসাহের কারনে: “আমার মনে হয় এটা আরো খারাপ জটলা হচ্ছে- তারা ফার গাছ লাগিয়েছে নওরোজের জন্য! পূর্বে মূল স্কোয়ারের যে কোন ইয়ার্টে ঢোকা যেত আর খাবার চেখে দেখা যেত। এবারের উৎসব একটা টিনসেল শো মনে হয়েছে”।

হয়তো কাজাকিস্থানের বহুগোত্রীয় জনগণ নওরিজ সম্পর্কে ভালো চিন্তা করে কারন এটা বসন্তের শুরু আর তা ছাড়া ছুটিটি অরাজনৈতিক। অন্য কোন নতুন ছুটি মানুষের এই ভালোবাসা লাভ করার বড়াই করতে পারে না।