GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

সরোজ ঘোষ

অনুবাদকদের জীবনবৃত্তান্ত · 7 টি অনুবাদ · যোগদান করেছেন 8 সেপ্টেম্বর 2012

আর এস এস ফিড  সরোজ ঘোষ আর এস এস ফিড সরোজ ঘোষ
সব অনুবাদকদের দেখুন »

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…
কবিগুরুর এই বাণী আমার জীবনের মূলমন্ত্র। বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছি। পড়াশোনা করেছি বাংলা সাহিত্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তুলনামূলক সাহিত্যে গবেষণার জন্য ২০০৯ সালে লাভ করেছি পিএইচডি ডিগ্রি।

ইমেইল সরোজ ঘোষ

সর্বশেষ পোস্টগুলো সরোজ ঘোষ

27 এপ্রিল 2013

পৃথিবীর ভয়ঙ্করতম দেশে ভ্রমণ

প্রতিদিন আমি ঘুম থেকে জেগে উঠি এক বিভীষিকাময় অনুভূতি নিয়ে, আশায় বুক বাঁধি- আমি হয়তো হুন্ডুরাসের আরেকটি সকাল দেখতে পাবো। আমি বসবাস করি একটি তালাবদ্ধ দরজার পেছনে,এবং কখনো রাস্তায় বেরুবার সাহস দেখাই না। [...]

যদি আপনি এটিই শুনতে চান, তাহলে শুনতে পারেন। কিন্তু প্রকৃত সত্য কিছুটা ভিন্ন।

ব্লগার ক্যারিন স্টেন এর মতে,'পৃথিবীর ভয়ঙ্করতম দেশ’ প্রকৃত অর্থে পর্যটকদের জন্য ততটা বিপজ্জনক নয়।

19 এপ্রিল 2013

ত্রিনিদাদ ও টোব্যাগোঃ সোনালি গ্লোব

ঐতিহ্য সংরক্ষণে অনাগ্রহের জন্য আমাদের ভূখণ্ড থেকে আরো এক টুকরো ইতিহাস সম্ভবত মুছে যেতে বসেছে।

টিল্লাহ ওয়িল্লাহ মনে করেন যে, গ্লোব সিনেমা ত্রিনব্যাগোনিয়ান্সদের পরবর্তী প্রজন্মের জন্য প্রাণপণে সংরক্ষণ করা উচিত। তিনি বলেনঃ “আমি যথেষ্ট পরিমান অর্থ ব্যয় করে সেখানে যেতে এবং দেখতে চাই। শুধু তাই নয়, সেই সব নায়ক-নায়িকার জন্য গলাফাটাতে চাই যারা দর্শনে-শব্দে-অভিনয়ে ঠিক আমারই মতো।”

11 এপ্রিল 2013

চীনা কর্তৃপক্ষ বাতিল করলো ইন্দো চলচ্চিত্র উৎসব

চীনের ইয়ুন্নান বহুসাংস্কৃতিক উৎসবসে দেশের স্বাধীন প্রামাণ্যচিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এই উৎসবটি কোন ব্যাখ্যা ছাড়াই কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করেছে। চুই ওয়েইপিং, যিনি একজন সমাজ-সমালোচক এবং বেইজিং চলচ্চিত্র একাডেমির অধ্যাপক, তিনি সিনা ওয়েইবতে এ বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, এধরনের পদক্ষেপ দেশের মননশীল শক্তিকে হত্যা করবে। আরো বিস্তারিত চীনা গণমাধ্যম প্রকল্পে।

ছবি টি অনুবাদ
চেক রিপাবলিক: অস্ত্রাভা শহর থেকে নিজেদের উচ্ছেদ হবার প্রক্রিয়া রুখে দিল যাযাবর রোমারা

পোস্টটি পড়ুন

প্রেন্দনাদ্রাজি নামক অস্ত্রাভা শহরের একটি ছোট্ট পাড়া এই গ্রীষ্মে ছিন্নমূলদের বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সংগ্রামের প্রধান ক্ষেত্রে পরিণত হয়। ডানিয়েলা কান্তোরোভা এই এলাকার ইতিহাস এবং এর বাসিন্দাদের ক্রমাগত সংগ্রামের কথা লিখেছেন।

29 সেপ্টেম্বর 2012

চীন : জাপান-বিরোধী বিক্ষোভে মাওবাদীদের প্রত্যাবর্তনে উদ্বেগ

পোস্টটি পড়ুন

চীনে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ১৫-১৮ তারিখের মধ্যে ঘটে যায় ধারাবাহিকভাবে জাপান-বিরোধী বিক্ষোভ যেখানে মাওবাদীদের সরব উপস্থিতি ঐতিহাসিক তিক্ত স্মৃতিকে ফিরিয়ে এনেছে। এছাড়া মাওবাদী অধ্যাপক হান ডেকিয়াং কর্তৃক আশি বছর বয়স্ক এক বৃদ্ধের প্রহৃত হবার ঘটনাটি চীনের ক্ষুদ্র ব্লগগুলোতে বিগত কিছুদিন ধরে বিশেষ মনোযোগ পাচ্ছে।

23 সেপ্টেম্বর 2012

ছবি টি অনুবাদ ভিডিও টি অনুবাদ
ব্রাজিল: গৃহহীনদের কাছে বই পৌঁছে দিচ্ছে বাইসাইকেল

পোস্টটি পড়ুন

ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়, এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা। এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় ।

12 সেপ্টেম্বর 2012

রাশিয়াঃ উন্নত সড়ক ব্যবস্থার স্বপ্ন দেখছে

পোস্টটি পড়ুন রুনেট ইকো

গত ২১শে জুন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে একটি নির্মাণ চুক্তি নিলামে তোলার নির্দেশ দিয়েছেন যার আওতায় মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মধ্যে নির্মাণাধীন টোল-রোডের অবশিষ্ট ৩৮ কিলোমিটারের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। মেদভেদেভ এই আদেশে সই করে পরিবেশের ওপর এই মহাসড়কের বিরূপ প্রভাব বিষয়ে সম্প্রতি স্তিমিত হয়ে পড়া বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছেন।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে