Global Voices বাংলা ভার্সন » সাদিক
মধ্যপ্রাচ্যের ব্লগারদের ভিতরে প্রেসিডেন্ট ওবামার ভাষণের প্রতিক্রিয়া
কায়রোতে দেয়া বারাক ওবামার আরব ও মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক বক্তৃতার সূত্র ধরে তার ‘স্বঘোষিত বিশ্বনেতা' খেতাব পাওয়া, বক্তৃতা প্রদানের স্থান বেছে নেয়া নিয়ে প্রশ্ন তোলা, তার বক্তৃতায় গুরুত্ব কতখানি ইত্যাদি আলোচনায় সরব ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্লগগুলো।
বক্তৃতা শেষে সৌদি আরবীয় আমেরিকা ভিত্তিক স্টিলিটোস ইন দি স্যান্ড লিখেছে:
৫ মিনিট এবং ২২ সেকেন্ড…আমার জীবনে তাই ঘটে গেল যা আর ঘটবে না। চারটি অংশে বিভক্ত ছিল জেজার বক্তৃতা যা শুনে মনে হল আসলেই পৃথিবীর ছোট ছোট অংশে বিভক্ত রাজ্যগুলি শাসন করার জন্য আর ভিন্ন ভিন্ন নেতার প্রয়োজন নেই।
জেজাই সফল ভাবে কতৃর্ত্ব করতে পারেন এবং বিশ্বে প্রথমবারের মত স্ব-নিযুক্ত বিশ্বনেতা হবার ক্ষমতা রাখেন। তিনি যা বিশ্বাস করেন তা-ই বলেছেন নির্দ্বিধায় কারন তিনি মনে করেন যা অর্জন করা সম্ভব, তা ‘একত্রে' সফল ভাবে বাস্তবায়ন করা যাবে। তাকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করা উচি নয়। তার ঠোট নড়া মানে তিনি মিথ্যা বলছেন।
সিরিয়ান খালদুন জারবু ও খুব সন্তুষ্ট ছিল না। তার ভাষায়:
ওবামার বক্তৃতায় আমি কোন নতুনত্বের স্বাদ পাইনি। উপরন্তু, হোয়াইট হাউসে তিনি পূর্বে যা বলেছেন সেই একই গতানুগতিক ধারার বক্তৃতা এখানেও দিয়েছেন। তবে তার শব্দ বাছাই করে কথা বলাটা আমার ভালো লেগেছে। ‘টেরোরিজম' ও ‘টেরোরিস্ট' এর পরিবর্তে ব্যবহার করেছেন ‘ভায়োলেন্স' ও ‘এক্সট্রিমিস্ট' শব্দগুলো।
বাহরাইনের মাহমুদ আল ইউসেফ বেশ স্পষ্ট ভাবেই বলেছেন বক্তৃতা ভেন্যু সম্পর্কে বলছেন:
আমি বার বার নিজেকে প্রশ্ন করে যাচ্ছি এই বলে যে কেন ওবামা মধ্যপ্রাচ্যের একটি একনায়কতান্ত্রিক রাজ্যকে তার পদধূলি দিয়ে সম্মনিত করলেন। শুধু তাই নয়, তিনি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্যেরও অবাস্তব স্বপ্নে বিভোর হলেন, যে স্বপ্ন আমাদের মধ্যপ্রাচ্যবাসীর কাছে একটি মোহময় মরীচিকা বৈ কিছুই নয়। আমি ভাবছিলাম অন্যান্য ২২টি আরব দেশগুলোর কোনটিকে তার বক্তৃতার স্থান হিসেবে নির্বাচন করা যেত কিনা, কিন্তু পরিশেষে মনে হল এর চেয়ে আদর্শ স্থান আর হতে পারে না।
ইউসেফ বক্তৃতা নিয়ে আরও বলেছেন:
যদিও তিনি অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে কথা বলেছেন যার পরিধি বিস্তৃত ছিল প্যালেস্টইন থেকে শুরু করে নারী অধিকারের কথা, মত প্রকাশের স্বাধীনতা থেকে গণতান্ত্রিক সরকারব্যবস্থা এবং অবশ্যই সন্ত্রাসবাদ বর্জনসহ বিশ্বাসের স্বাধীনতা পর্যন্ত। সই একই বিষয়গুলো নিয়ে বলে গেছেন যা যুক্তরাষ্ট্রের বিগত সরকারপ্রধানরা একে একে বলে গেছেন, সেই সাথে সমব্যথী সুর মিলিয়েছেন বিশ্বের আরো অনেক নেতারা কিন্তু তাদের সমাধানের প্রক্রিয়ায় বরাবর রয়ে গেছে শুভংকরের ফাঁকি।
মিডইস্ট ইউথ -এ বাহরাইনের এসরা লিখেছেন:
ওবামার বক্তৃতা থেকে সত্যিকার অর্থে উপকৃত হবো এমন কিছুই পেলাম না আমি একজন আরব এবং মুসলিম হিসেবে। আমি এসব গালভরা অর্থহীন শব্দ ও আশ্বাসময় বাকচাতুর্য শুনে শুনে অসম্ভব ক্লান্ত। যদিও তার বক্তৃতা শুনতে চরম অনাগ্রহ ছিল, কিন্তু তার বক্তৃতা শুনে অনেকের উচ্ছ্বাস আমাকে অবাক করল, তারা মনে হয় জানে না আমাদের সমস্যার উৎস কোথায়। তাদের ভাবখানা দেখে মনে হয় ‘ওবামা এসেছে সব সমস্যার সমাধান হাতে', যেখানে ওবামা আমাদের সমস্যাগুলো দেখছে খুব হেলাফেলা ভাবে। আমি শুধু এ কারনে ওবামাকে সমর্থন করি যে সে অন্তত যুদ্ধবাজ নয়, তাই বলে আমাদের তার অথবা আর নেতৃত্বের প্রয়োজন এমন মনে করার কোনো কারন নেই।
ইসরাইলের গ্রেসঘোম গোরেনবার্গ ‘সাউথ জেরুজালেমে‘ লিখেছেন:
বারাক ওবামা পরিবর্তন আনতে চান আর এটা ইতিহাসের দাবী। তিনি যা করছেন তা কল্যানকর। উদাহরনে বলা যায়, ছয় দিনের সমর শুরু হবার পর থেকে আজ ৪২ বছর হল। সেই সময় থেকে ‘জুন ৪ লাইন' বাক্যাংশটি ব্যবহৃত হয় যুদ্ধের প্রাক্কালে সামরিক বাহিনীর নির্ধারিত ইসরাইল ও আরব প্রতিবেশীদের মধ্যকার বিভাজন সীমারেখাকে বোঝাতে, মানচিত্রে আঁকা সীমানাকে বোঝাতে নয়। ভূমিগত এই স্বল্প দূরত্বটুকু শান্তি স্থাপনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়। তবে গতকাল থেকে ‘জুন ৪' কথাটি অন্য পুরোপুরি ভিন্ন তাৎপর্য বহন করছে। এখন এর মানে এই দিনটিকে বারাক ওবামা কায়রোতে বক্তৃতা দেবার জন্য নেছে নিয়েছেন। ‘জুন ৪ লাইন' দিয়ে এখন বোঝানো হচ্ছে, ওবামার চিন্হিত এই সীমানাটি মুসলিম বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার প্রতীক অন্য কথায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের পূ্র্বাভাস।
গোরেনবার্গ বক্তৃতার উপর আরো লিখেছেন:
তার বার্তা আমাদের কাছে খুবই মৌলিক ও স্পষ্ট ছিল। প্রথমত, তোমাদের ইতিহাস আমি গ্রহন ও সমর্থন করি। দ্বিতীয়ত, মুদ্রার অপর পিঠের ইতিহাসটুকু যার যার পক্ষ থেকে এমন ভাবে স্বীকার করে নেয়া হোক যেন তা করা হলে নিজের ইতিহাসটুকু জলাঞ্জলি দিলাম এই নেতিবাচক মনোভাবটি না থাকে। আর তা করা হয়ে গেলে অতীতের স্রোতকে তার নিজের মত বয়ে যেতে দাও, তাকে আর আটকাবার চেষ্টা করো না। এগিয়ে যাও সম্মুখে, বর্তমানের পুনরাবৃত্তি না করে ইতিহাসকে তার আপন বেগে চলতে দাও।
গৌরভ মিশ্রার সাথে ভারতে ডিজিটাল এ্যাক্টিভিজম এবং সোস্যাল মিডিয়া নিয়ে ভিডিও সাক্ষাৎকার
এই পোস্টটি গ্লোবাল ভয়েস এ্যাডভোকেসীর অংশ হিসেবে আগামী কয়েক মাসে করা হবে এমন সিরিজের অর্ন্তভুক্ত দ্বিতীয় পোস্ট। আমরা শুরু করেছিলাম ইন্টারনেটে স্বাধীনতা প্রসঙ্গে রবার্ট গুয়েরার সাথে ইন্টারভিউ দিয়ে যিনি ফ্রিডম হাউজের গ্লোবাল ইন্টারনেট ফ্রিডম প্রোগ্রামের প্রোজেক্ট ডাইরেক্টর।
এবারের ভিডিওটিতে আমি ইন্টারভিউ করেছি গৌরভ মিশ্রাকে, গ্লোবাল ভয়েসে যিনি আমাদের কর্মসঙ্গী এবং ২০০৮-০৯ এর আর্ন্তজাতিক মান, যোগাযোগ, প্রযুক্তির এবং গ্লোবাল ইন্টারনেট বিষয়ে জর্জটাউন ইউনিভার্সিটির ইয়াহু! ফেলো। তার সাথে কথা হয় ভারতে ডিজিটাল এ্যাক্টিভিজমে সোস্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে।
ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী শিবসেনার অর্কুট ক্যাম্পেইন থেকে শুরু করে উদারমনা পিঙ্ক চাড্ডি ফেইসবুক ক্যাম্পেইন - এসব কিছুই উঠে এসেছে এই সাক্ষাৎকারে যেখানে গৌরভ ব্যাখ্যা করেছেন দেশটির ধর্মনিরপেক্ষ অবস্থান থাকা সত্ত্বেও কিভাবে ধর্মীয় সংঘাত অনলাইনে প্রতিফলিত হচ্ছে, এমন এক দেশে যেখানে জাতি, গোত্র এবং ধর্মের বিভাজন এখনও খুব স্পষ্ট।
<object width="420" height="270" data="http://blip.tv/play/AYGFrVmDo3E" type="application/x-shockwave-flash"><param name="src" value="http://blip.tv/play/AYGFrVmDo3E" /><param name="allowfullscreen" value="true" /></object>
প্রতিটি ভিডিওর শুরুতে যে থ্রিডি এনিমেটেড গ্রাফিক্স রয়েছে তা আমার বন্ধু তিওনিসিয়া থেকে আসট্রুবাল-এর সৌজন্যে।
দক্ষিন এশিয়া: সুবিধার বিয়ে, হিন্দি ব্লগের বিস্ফোরন, সরকার পরিবর্তনের সময়, মধ্যপ্রাচ্যের মহিলারা
দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্লগ থেকে উঠে আসা গুঞ্জন:
বাংলাদেশ:
কোলকাতার একটি বৃদ্ধ নিবাস ঘুরে এসে ইনসপিরেশনস এন্ড ক্রিয়েটিভ থটসের সাদিক মো. আলম মনে করেন যে ঠিক শিশুদের মতোই, বৃদ্ধরা এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ।
আধুনিকা ব্লগ সুবিধার বিয়ের বিরুদ্ধে তার মত প্রকাশ করেছে, যেমন ধরন বেশি দেখা যায় আয়োজন করে দেওয়া বিয়েতে।
বাংলাদেশ ওয়েব ব্লগের রেহান দেখিয়েছে কিভাবে বাংলাদেশ ১৪ কোটি মানুষের একটি দেশ হয়েও সব বাঁধা প্রতিকূল কাটিয়েও ৬% জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে।
ভুটান:
কুজু-ভুটান ওয়েবলগের জ্যাজইয়ারিস জানতে চেয়েছেন কেন ভুটানের সিভিল প্রতিষ্ঠান গুলো এত দরিদ্র।
ভারত:
কাফিলা ব্লগ হিন্দি ব্লগের বিস্ফোরণ এবং ভারতীয় ব্লগস্ফিয়ারে তার প্রভাব নিয়ে লিখেছেন।
দেশীক্রিটিকের সুধানসু ভারতের ই-কমার্স এবং পরিশোধের গেটওয়ে নিয়ে বিশ্লেষন করেছে এবং মন্তব্য করেছেন যে এটার পরিপক্কতার সময় এসেছে।
ব্লোয়িং ইন দি উইন্ড বলেছেন, নন্দীগ্রামের সাধারণ মানুষের উপরে পুলিশের গুলি চালানোর অর্থ পশ্চিম বঙ্গেও মুখ্য মন্ত্রীর হাত রক্তে রাঙ্গানো। নন্দীগ্রাম কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরের একটি গ্রাম যেখানে উচ্ছেদের প্রতিবাদ জানায় গ্রামবাসীরা। বিশেষ ইকনমিক জোন তৈরীর জন্য সরকার সেখানে বিশাল এলাকা পরিচ্ছন্ন অভিযানে সচেষ্ট।
পাকিস্তান:
দি গ্লাসহাউজ বিশ্লেষন করেছেন কেন পাকিস্তানের চিফ জাস্টিসকে সে দেশের প্রেসিডেন্ট অপসারণ করেছে।
চৌরঙ্গিও কাসিফ আজিজ অবাক হয়েছেন যে এখনই কি সে দেশে সরকার পরিবর্তনে সময় নয়।
শ্রীলংকা:
শ্রীলংকার নাগরিক উদ্যোগে গড়া গ্রাউন্ডভিউস প্রকাশ করেছে জাফনায় সাংবাদিকদের উপরে পুলিশ বাহিনীর খারাপ ব্যবহারের ঘটনা।
এ উইক ইন শ্রীলংকার নিরো মধ্যপ্রাচ্যে শ্রীলংকার মহিলাদের অবস্থা নিয়ে আলোকপাত করেছেন।
দক্ষিন এশিয়া ব্লগ রিভিউ: ক্রিকেট জয় ও আপসেট
২০০৭ এর বিশ্বকাপ ক্রিকেট সপ্তাহান্তে জন্ম দিয়েছে অনেকগুলো বিস্ময়ের৷ আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে আর বাংলাদেশ তাদের নিজস্ব খেলায় হারিয়েছে ভারতকে৷ দুটো ফলাফলই ছিলো অপ্রত্যাশিত, বিশেষ করে প্রথমটি৷ ব্লগস্ফিয়ার জুড়ে তাই হার জিত নিয়ে চলেছে মন্তব্য এবং ভাবনা৷ রিজওয়ান মন্তব্য করেছেন ভারতে বাংলাদেশ দল সম্পর্কে যে ধারনা তা নিয়ে৷
এই উদাহরনকে আর কি বলা যায়? দম্ভ এবং অন্যদেরকে খাটো চোখে দেখার জন্য ভারতের খেসারত৷ যেমটা প্রচলিত কথা আছে, যারা অন্যদের বিচারে নিজেদের সম্পর্কে খুব উচু ধারনা পোষন করে তারাই সবচেয়ে খারাপ বিচারক৷ বাংলাদেশ দল ২০০৬ সালে যথেষ্ট উন্নতি করেছে যা সম্পর্কে উদাসীন ছিলো ভারত৷ বাংলাদেশের টেকনিকে উন্নতি হয়েছে এবং অনেক বিরোধী দলকে হারিয়ে দেওয়ার সাফল্য দেখিয়েছে তারা৷
আনহার্ড ভয়েসেস-এ ব্যক্তিগত বেশ কিছু মতামতের সংগ্রহ করা হয়েছে যারা এর পাঠকদের কাছে মতামত চেয়েছিলো৷
কোথায় ছিলেন আপনি গত রাতে যখন মুশফিক জয়ের জন্য করা চার রানটি করে এবং আপনি কিভাবে এই উত্‍সবটি উযযাপন করেছেন৷ আমাদের সাথে গল্পটি শেয়ার করুন এবং যে জায়গাতেই আপনি ছিলেন তার ছবি পাঠিয়ে দিন৷ আমরা তা প্রকাশ করবো৷
অন্যদিকে পাকিস্তানের হয়েছে দুইগুন ক্ষতি৷ তারা আয়ারল্যান্ডের সাথে হারা ছাড়াও তাদের দলের কোচ বব উলমার মারা গেছেন জ্যামাইকাতে৷
ভারত এবং পাকিস্তানে অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে তারা ভুলে গেছে যে এটা একটি খেলা মাত্র৷ চৌরঙ্গী যেমন লিখেছে কিভাবে পুরো দলকে আত্নহত্যা করা এবং দেশে না ফেরা উচিত৷ এ থেকে প্রতিয়মান যে মিডিয়া ছাড়াও, সমর্থকরা খেলাকে একটি অসুস্থ এবং পাগলামীর পর্যায়ে নিয়ে গেছে৷