The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

রেজওয়ান অনুবাদকের সংক্ষিপ্ত বৃত্তান্ত

আর এস এস ফিড রেজওয়ান

আরও জানুন রেজওয়ান

1826 টি অনুবাদ · যোগদান করেছেন 2007-02-23

আমি তোমাদেরই কোন একজন। সাহিত্যিক নই তবে সাহিত্য পড়তে ভালবাসি। টেকি নই তবে টেকনলজি পছন্দ করি। গাইতে পারিনা তবে সঙীতে ভেসে থাকি। জীবনের এক সন্ধিক্ষনে অবস্থান করছি।

ইমেইল রেজওয়ান
সব অনুবাদকদের তথ্য »

2009-11-12

আফঘানিস্তান ,
যুক্তরাষ্ট্র

ব্রেভ নিউ ফাউন্ডেশন ইউটিউবে একটি ভিডিও এবং একটি পিটিশন প্রকাশ করেছে যাতে আমেরিকার কিছু প্রাক্তন সৈনিক যুবক সে দেশের রাষ্ট্রপতি ওবামাকে আফঘানিস্তানে নতুন করে সৈন্য প্রেরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে।

2009-11-11

মরোক্কো: এই যে সূর্য আসছে

মরোক্কো নভেম্বরের প্রথম সপ্তাহে প্রায় ৯ বিলিয়ন ডলার মূল্যের এক সৌর শক্তি প্রকল্প প্রণয়নের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে দেশের শক্তি উৎপাদনে পূনর্ব্যবহারকারী শক্তির অংশ বৃদ্ধি করা। বেশীরভাগ ব্লগাররা একে সমর্থন করছেন এবং তাদের মন্তব্য প্রকাশ করেছেন।

ইরান: সবুজ আন্দোলন আবারো বিরোধিতা করলো শাসকদেরভিডিও post

ইরানের প্রতিবাদী সবুজ আন্দোলন গত ৪ঠা নভেম্বর আয়োজন করে এক বিশাল পথ বিক্ষোভের যা নিরাপত্তা বাহিনীর জোরদার দমনের মুখোমুখি হয়। যেমন আশা করা হচ্ছিল, ইরানের নাগরিক সাংবাদিকরা এই ‘ইতিহাসকে’ আবার তাদের মোবাইল ফোনে ধারণ করেন ও ইউটিউবে তুলে দেন।

চীন ,
ভারত

চায়না ম্যাটার্স ব্লগ দালাই লামার সাম্প্রতিক ভারত এবং নেপাল সফরের রেশ ধরে ভারত এবং চীনের মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে লিখেছে

2009-11-09

ভেনেজুয়েলা: চিত্রশিল্পী জেসাস সোতোর কাজের সাথে মিথস্ক্রিয়া

ভেনেজুয়েলার চিত্রশিল্পী ও ভাস্কর জেসাস সোতোর (১৯২৩-২০০৫) শিল্পকর্ম উপভোগ করা যায় দেখা, ছোঁয়া আর তার অংশ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার মাধ্যমে। তার শিল্পকর্ম দেখার পর কিছু নেট নাগরিক বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।

হাঙ্গেরি, সার্বিয়া: সীমান্তে শোকাবহ ঘটনা

গত অক্টোবরে ১৯জন কসোভো আলবেনীয় হাঙ্গেরী-সার্বিয়ার সীমান্তবর্তী নদী পার হয়ে বেআইনী ভাবে সীমান্ত অতিক্রম করতে চেষ্টা করেছে। এদের মধ্যে ১৫জন নিরুদ্দেশ রয়েছে এবং তিনটি মৃতদেহ পাওয়া গেছে নদীতে। মারিয়েট্টা লে হাঙ্গেরীর ব্লগ জগৎের প্রতিক্রিয়া তুলে ধরেছেন।

মিশর: এক পুরুষ ব্লগার নকল সতীচ্ছদ কিনেছেন

নকল সতীচ্ছদ কীট নিয়ে এত কিছু বলা ও লেখা হয়েছে যে মিশরীয় পুরুষ ব্লগার মোহামেদ আল রাহহালকে তা একটা কিনতেই হল। মারওয়া রাখা বিস্তারিত জানাচ্ছেন।

কিরগিজস্তান

প্রতিশ্রুতিশীল রাষ্ট্র কিরগিজস্তানে গণতন্ত্র কেন কার্যকরী হচ্ছে না সে সম্পর্কে মত প্রকাশ করেছেন ব্লগার আহাদ আবদুররাহমোন

2009-11-07

ভুটান

ভুটান একটি কম পরিবেশন দূষণকারী দেশ। তবে এই দেশটি পরিবেশ দূষণের হুমকির মুখে এর উন্নয়ন এবং জীবন যাত্রার মান বৃদ্ধির প্রচেষ্টার কারণে। “পরিবেশ রক্ষার দিকে গুরুত্ব দেয়া কি উচিৎ যদি তা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বাধা হয়ে দাঁড়ায়?” প্রশ্ন করছেন ‘অন দ্যা জব' ব্লগের ডি। তিনি যুক্তি দেখাচ্ছেন: “মানুষ এবং পরিবেশের মধ্যে বেছে নিতে হলে, মানুষকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।”

2009-11-06

সিরিয়া: সমুদ্রে তীরের গল্প

ছোট্ট ভূমধ্যসাগরীয় শহর টার্তুসের এক ইংরেজী সাহিত্যের প্রফেসর আর মাতৃভূমিতে ভ্রমণরত একজন সিরিয়-কানাডিয় লেখক সি ব্রিজ নামে একটা ক্যাফেতে কিছু সময় দৃষ্টি বিনিময় করেছিলেন। এভাবেই মারিয়া আর আবু ফারেজ তাদের (অনলাইনে প্রকাশিত) উপন্যাসের রোমাঞ্চকর যাত্রা শুরু করেন, আর তা পাঠকদের জন্যে দেয় এক নতুন আসক্তি।