The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

রেজওয়ান অনুবাদকের সংক্ষিপ্ত বৃত্তান্ত

আর এস এস ফিড রেজওয়ান

আরও জানুন রেজওয়ান

1797 টি অনুবাদ · যোগদান করেছেন 2007-02-23

আমি তোমাদেরই কোন একজন। সাহিত্যিক নই তবে সাহিত্য পড়তে ভালবাসি। টেকি নই তবে টেকনলজি পছন্দ করি। গাইতে পারিনা তবে সঙীতে ভেসে থাকি। জীবনের এক সন্ধিক্ষনে অবস্থান করছি।

ইমেইল রেজওয়ান
সব অনুবাদকদের তথ্য »

2009-11-06

সিরিয়া: সমুদ্রে তীরের গল্প

ছোট্ট ভূমধ্যসাগরীয় শহর টার্তুসের এক ইংরেজী সাহিত্যের প্রফেসর আর মাতৃভূমিতে ভ্রমণরত একজন সিরিয়-কানাডিয় লেখক সি ব্রিজ নামে একটা ক্যাফেতে কিছু সময় দৃষ্টি বিনিময় করেছিলেন। এভাবেই মারিয়া আর আবু ফারেজ তাদের (অনলাইনে প্রকাশিত) উপন্যাসের রোমাঞ্চকর যাত্রা শুরু করেন, আর তা পাঠকদের জন্যে দেয় এক নতুন আসক্তি।

বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট

Conversations for a Better World
বলিভিয়ার আন্দেজ পর্বতমালায় হিমবাহ গলে যাওয়া বেশ চিন্তার উদ্রেক করেছে কারণ স্থানীয় অভিবাসী জনগোষ্ঠী সুপেয় পানির জন্যে এগুলোর উপর নির্ভর করে এবং ভবিষ্যৎে পানির সরবরাহ এখন হুমকির সম্মুখীন।

নেপাল

সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে হিমালয় পর্বতমালার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে মাউন্ট এভারেস্ট পর্বতের বেজ ক্যাম্পে নেপালী মন্ত্রীসভার একটি মিটিং ডাকা হবে। ইউনাইটেড উই ব্লগ! ফর এ ডেমোক্রেটিক নেপাল এ নিয়ে দেশের ব্লগারদের প্রতিক্রিয়া তুলে ধরেছে

2009-11-05

নাইজেরিয়া: ব্লগাররা নাইজেরিয়ার ঋণাত্মক ভাবমূর্তি নিয়ে বিতর্ক করছেন

এটা জানা কথা যে নাইজেরিয়ার ভাবমূর্তির সমস্যা আছে- ৪১৯ ইন্টারনেট প্রতারণা, দুর্নীতি, ব ভূমি এলাকায় তেল ডাকাতি- অনেকের কাছেই এইসব বিষয়গুলো মনে আসে যখন আফ্রিকার সব থেকে জনবহুল এই দেশের কথা ওঠে।

2009-11-04

পাকিস্তান: দক্ষিণ ওয়াজিরিস্তানে অপারেশন

অপারেশন রাহ-এ-নিজাত (উর্দুতে মুক্তির পথ) হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক তেহরিক-ই-তালিবান নামক চরমপন্থী গোষ্ঠীর উপরে শেষ আঘাত হানার সাম্প্রতিক চেষ্টা। তালিবানদের এই দল পাকিস্তানকে ভীতির মধ্যে রেখেছে। ব্লগাররা আলোচনা করছে যে এই অপারেশনের সাফল্য কেন পাকিস্তান এবং সারা বিশ্বের জন্যে গুরুত্বপূর্ণ।

ইরান

ইউটিউবে নাগরিক সাংবাদিকের তোলা একটি ভিডিও ফিল্ম দেখাচ্ছে যে আজকে তেহরানে প্রতিবাদকারীদের উপর নিরাপত্তা রক্ষীরা চড়াও হয়েছে।

বাংলাদেশ

বাংলাদেশ কর্পোরেট ব্লগ ভিক্ষুকদের জন্যে আলাদা ভিক্ষার স্থান নির্ধারণের সরকারের সিদ্ধান্তের পর্যালোচনা করছে

জর্ডান: সামাজিক পরিবর্তনের জন্য ভিডিও!ভিডিও post

গত কয়েক বছরে জর্ডানে ইন্টারনেট মাধ্যমে উচ্চ মাত্রার স্বাধীনতার কারনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন সামাজিক উদ্যোগ তৈরি হয়েছে। মোহাম্মদ আজরাক এই পোস্টে আরামরাম (Aramram) নামক তেমন একটি উদ্যোগের কথা বলছেন।

2009-11-02

সিঙ্গাপুর জানিয়েছে ব্লগারদের তাদের স্পন্সরদের ব্যাপারে জানাতে হবে

সিঙ্গাপুরের প্রচার মাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) নতুন একটি নীতিমালা তৈরির চিন্তা করছেন যেখানে ব্লগারদেরকে জানাতে হবে তারা তাদের লেখার জন্য উপহার বা অর্থ পাচ্ছেন কি না। ব্লগাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার দৈনিক দ্যা জাকার্তা পোস্ট সম্প্রতি দেশের আঞ্চলিক প্রতিনিধি কাউন্সিলের নতুন সদস্য-সদস্যার একটি ছবি ছাপিয়েছে যাতে দেখা যাচ্ছে যে অধিবেশন চলা কালে তাদের কেউ কেউ ঘুমাচ্ছে। এই ছবি ইন্দোনেশিয়ার ব্লগ জগৎে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।