সর্বশেষ পোস্টগুলো পান্থ রহমান রেজা (Pantha)
11 এপ্রিল 2013
ব্লগারদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা'র অভিযোগ, তদন্তে সরকার
ইসলামপন্থীদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের মধ্যেই বাংলাদেশে টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ ইসলামবিদ্বেষী ও রাষ্ট্রবিরোধী ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। পুরস্কারজয়ী ব্লগার আসিফ মহিউদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর টার্গেট হতে পারেন!
5 এপ্রিল 2013
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ব্লগারদের গ্রেফতারে প্রতিক্রিয়া
বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে এ পর্যন্ত চার ব্লগারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আবার আমার ব্লগের অ্যাকসেসও বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। ব্লগার গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের অনেক কমিউনিটি ও ব্যক্তিগত ব্লগ অনির্দিষ্টকালের জন্যে ব্লগ বন্ধ করে প্রতিবাদে নেমেছে।
30 মার্চ 2013
শাভেজ পরবর্তী লাতিন আমেরিকা: পরিবর্তন ও ধারাবাহিকতা
বর্তমান সময়ের আন্তর্জাতিক রাজনীতিতে পদছাপ রেখে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক এবং লাতিন আমেরিকায় সমাজতন্ত্র পুনর্জাগরণের নেতা হুগো শাভেজ ফ্রিয়াস। কিন্তু তার উত্তরাধিকার হিসেবে তিনি কী রেখে গেলেন?
25 মার্চ 2013
আগামীতে হংকং কি আজকের তিব্বতের মতো হবে?
তিব্বতের জনগণের সাথে সংহতি জানাতে হংকংয়ের একটি অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক একটি সম্মেলনের আয়োজনের করে। গত ২০১৩ সালের ১০ মার্চ তিব্বতের গণজাগরণের ৫৪ বছর উদযাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে যোগ দেয়া অনেকেই বিশ্বাস করেন, তিব্বতের বর্তমান অবস্থা থেকে হংকংবাসীর শিক্ষা নেয়ার দরকার আছে। এবং হংকং-এ সে অবস্থার পুনরাবৃত্তি এড়িয়ে চলতে হবে।
23 মার্চ 2013
লাতিন আমেরিকার সংস্কৃতি: কমিক বই ও তার পেছনের কথা
লাতিন আমেরিকার নতুন কমিউনিকেশন চ্যানেল প্রতিষ্ঠার চেষ্টা আমাদের, যা এই অঞ্চলের দেশগুলোর শিল্প- সংস্কৃতির মধ্যেকার দূরত্ব কমিয়ে আনবে, সেতুবন্ধ স্থাপন করবে। আমাদের সাথে থেকে সেগুলো দেখে নিন। আমরা সেখানকার কমিকস, আর্টওয়ার্কস, প্রজেক্ট ও উদ্যোক্তাদের সাথে কথা বলবো। জানতে চেষ্টা করবো লাতিন আমেরিকাকে। আশা করি, এই পোস্টের মাধ্যমে লাতিন আমেরিকার সংস্কৃতির উৎসব দেখতে পাবেন।
14 মার্চ 2013
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের প্রতিবাদে জামাত-শিবির সারাদেশে ব্যাপক সহিংসতা শুরু করে। পুলিশের ওপর আক্রমণ, রাস্তা অবরোধ, যানবাহন, দোকানপাট ভাংচুর ছাড়াও তাদের আক্রমণের লক্ষ্য ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। দেশের বিভিন্ন স্থানে তারা হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
21 ফেব্রুয়ারি 2013
নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশ
গত ১৪ ফেব্রুয়ারি উদ্যমে উত্তরণে শতকোটি ক্যাম্পেইনের অংশ হয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সারাবিশ্বের সাথে পথে নেমেছিল বাংলাদেশের হাজারো নারী-পুরুষ। তারা নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন। বিশ্বের প্রায় ২০৩টি দেশে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
17 ফেব্রুয়ারি 2013
বাংলাদেশ: শাহবাগ আন্দোলনে জড়িত ব্লগারকে খুন করা হয়েছে
বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগার খুন হয়েছেন। তিনি থাবা বাবা নামে বিভিন্ন ব্লগে লিখতেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশে যে শাহবাগ আন্দোলন চলছে, এই আন্দোলনের সাথে ব্লগার রাজীব হায়দার শুরু থেকেই জড়িত ছিলেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই অনলাইনে যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও ধর্মান্ধতার বিরুদ্ধে লেখালিখি করে আসছিলেন।
10 ফেব্রুয়ারি 2013
বাংলাদেশ: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নারী ও শিশুরাও শাহবাগে
শাহবাগে ফাঁসির দাবিতে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্লগার এবং অনলাইন অ্যাকটিভিস্টদের পাশে এসে দাঁড়িয়েছেন নারীরাও। সাথে নিয়ে এসেছেন তাদের কোলের সন্তানকেও। শাহবাগ যেন হয়ে উঠেছে নারী-পুরুষের জেগে ওঠার সম্মিলিত তরণি। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন হচ্ছে, সেখানে নারী ও শিশুদের উপস্থিতি নিয়ে লিখেছেন পান্থ রহমান রেজা।
6 ফেব্রুয়ারি 2013
বাংলাদেশ: সোশ্যাল মিডিয়ার আগুন ছড়িয়ে পড়েছে রাজপথে
গত ৫ই ফেব্রুয়ারি ২০১৩ মঙ্গলবার গুরুতর যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার ফাঁসি চেয়ে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বিওএএন) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয় যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে।






























আর এস এস ফিড পান্থ রহমান রেজা (Pantha)









কিন্তু আন্না হাজারে কোথায় গেলেন?....উনিই আমাদের দ্বীতিয় গান্ধিজি।