2008-10-29
ইজরায়েলঃ সাধারণ নির্বাচন অভিমূখে যাত্রা
ইজরায়েলের ক্ষমতাসীন দলের নেতা জিপি লিভনী শাসকদলীয় জোট গঠনের চেষ্টা পরিত্যাগ করেছেন। গতমাসে ক্ষমতাসীন কাদিমা দলের প্রধানের পদ থেকে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে হটিয়ে অভিষিক্ত হবার পরে একটা সরকার ধরে রাখার জন্য সচেস্ট ছিলেন। রাষ্ট্রপতি সিমন পেরেজের সাথে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে লিভনি বলেছিলেন তিনি ধর্মভিত্তিক দল শাস এর এমন দাবীর সাথে ...
কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেটর
গতমাসে গ্লোবাল ভয়েসেস এনভায়রনমেন্ট (পরিবেশ শাখা) দৃষ্টি দিয়েছিল মানচিত্র, অনলাইন গোষ্ঠী এবং কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেটর এর দিকে। এরপরে নতুন নতুন আরো ক্যালকুলেটর (গণক) আত্মপ্রকাশ করেছে এবং মানুষের কার্বন নির্গমণ হিসাব করার জন্য এই পোস্টে আমরা এমন কিছু নতুন টুল তুলে ধরেছি:
পিইআইআর – পারসোনাল এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট রিপোর্ট
পিইআইআর ...
বাংলাদেশ, ভারত: কোন জিনিষ আপনাদের শিশুকে অধিকতর লম্বা, শক্তিশালী ও তীক্ষ্ণধীসম্পন্ন করে?
বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত নেসলে ও গ্লাস্কো স্মিথক্লাইনের তৈরী শিশুদের খাদ্যসামগ্রীর দুটো বিজ্ঞাপন-চিত্র সম্প্রতি যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশের ব্যক্তিমালিকাধীন টিভি চ্যানেল এনটিভি (কোথাও ভুলভাবে নেপালী টিভি হিসাবে উল্লেখ করা হয়ছে) ইউরোপ ও পাশ্ববর্তী অঞ্চলের ৫৮টি দেশে প্রচারের জন্য যুক্তরাজ্য থেকে তাদের অনুষ্ঠান পুন:সম্প্রচার করে থাকে।
যুক্তরাজ্যের দি এ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড ...
2008-10-28
ইয়েমেনঃ মুষলধারে বৃষ্টিঝড়ে ৪০ জন হত
ইয়েমেনে ৪০ জনের বেশী মানুষ নিহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছে মুষলধারে বৃষ্টি হাধরামাউত এ আঘাত হানলে।
মুমেন্টস ইন ওয়ার্ডস ফ্রম হাধরামাউট এ লিখতে গিয়ে ওমর বারসাওয়াদ সেই ঘটনা আমাদের জানিয়েছেনঃ
হাধরামাউত এবং এর আশেপাশে ভ্রমণ এখন নিরাপদ নয় এবং তা ভয়ংকর হতে পারে। গত তিনদিন যাবত হাধরামাউত, ...
2008-10-26
বলিভিয়াঃ সরকার-পন্থী পদযাত্রার লা-পাজে আগমন
2008-10-23
চীনঃ মাইক্রোসফট বনাম নেটনাগরিক
চীনে মাইক্রোসফটের উইন্ডোজ জেনুইন এ্যাডভেটেজ (ওজিএ) সফটওয়ারের বিতর্কিত উদ্বোধন দেশের অসংখ্য পাইরেটেড ইউজারদের আতঙ্কিত করে তুলেছে।
একটা জেনুইন উইন্ডোজ সফটওয়ারের দাম পড়ে চীনা মুদ্রায় ১০০০ রেনমিনবি, একজন মানুষের মাসিক জিডিপির সমান। অন্যদিকে যে কোন পাইরেটেড উইন্ডোজ রাস্তায় ফেরি হয় মাত্র ৫ রেনমিনবিতে যা ১ ডলারেরও কম। তাছাড়া, জেনুইনের মতই ...
2008-10-21
কাজাখস্তান: লাইভজার্নাল বন্ধ
গত ৭ই অক্টোবর থেকে কাজাখস্তানী ইন্টারনেট ব্যবহারকারীরা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক লাইভজার্নালে প্রবেশ করতে পারছেন না। এই ওয়েবসাইটটি সোভিয়েত পরবর্তী রুশভাষী অঞ্চলসমুহে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেশী কিরগিজস্তানী ব্লগাররাও বঞ্চিত হচ্ছেন বিশেষত: যাদের আইএসপি কাজাক টেলিকম থেকে সুবিধা গ্রহণ করে থাকে যা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত কাজাখস্তানের একমাত্র টেলিকম। এক সপ্তাহের বেশী সময় ...
সোমালিয়া: পাইরেসিকে সম্মান জানানোর কিছু নেই
পাইরেসি বলতে প্রচার মাধ্যমের স্বত্ব লঙ্ঘন করে নকল করা অথবা দীর্ঘ-অতিবাহিত জীবন পদ্ধতি নিয়ে টক লাইক এ পাইরেট ডে তে উদযাপনের মত কোন বিষয় বিবেচনা করার প্রবণতা কারো কারো থাকতে পারে। বস্তুত কিছু দেশে পাইরেসি বা জলদস্যুগিরি এবং সমুদ্র প্রতিরক্ষা এখন একটা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক প্রসঙ্গ। আজকের ভিডিওতে দেখবেন বিশ্ব ...
ডোমিনিকান রিপাবলিক: ডোমিনিকান ফ্যাশন'০৮ প্রতিবেদন
সম্পাদকের বক্তব্য: ডোমিনিকার ব্লগ ডুয়ার্ট ১০০১ [স্প্যানিশ ভাষায়] এ প্রকাশিত জোয়ান গুয়েরিরোর একটি ব্লগ নিবন্ধের অনুবাদ এবং অনুমতি সাপেক্ষে পুন:প্রকাশ করা হলো।
ডোমিনিকানা মোডা অথবা ডিএম০৮ (ডোমিনিকান ফ্যাশন) ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে অনেকেই অংশ নিতে এবং/অথবা অনুষ্ঠানটি সম্বন্ধে খোঁজ খবর রাখছে বিকল্প প্রচারমাধ্যমে। আমরা কিছুটা অনুসন্ধান চালিয়েছি ...
জাপান: আলুক্ষেত উচ্ছেদে প্রচার মাধ্যমের পক্ষপাত প্রদর্শন
গত ১৬ই অক্টোবর জাপানী টিভিতে প্রদর্শিত হয়েছে সরকারী বাহিনী ওসাকার আলু ক্ষেত থেকে ক্রন্দনরত নার্সারী স্কুলের শিশুদের উচ্ছেদ করছে। আলুক্ষেতটি কিয়োটা ও ওসাকার মধ্যে একটা মহাসড়ক (দ্বিতীয় বৃহত্তম কেইহান হাইওয়ে) সম্প্রসারণের অংশ হিসাবে দখলে নেয়া হয়। এই ঘটনা অসংখ্য জাপানী নেট ইউজারদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এবং তারা প্রচারমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ...






