Global Voices বাংলা ভার্সন » কৌশিক আহমেদ
ইজরায়েল: ঠান্ডাকে উষ্ণ আলিঙ্গন
তুষার ও বরফযুক্ত বৃষ্টিতে ইজরায়েলকে এই সাপ্তাহিক ছুটির দিনগুলোকে (২০০৯ সালের ফেব্রুয়ারীর শেষভাগ) শীতল করলেও এর অধিবাসীরা একে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। বৃষ্টির ঋতু শেষের দিকে থাকায়, অনেকেই ভীত এ বৎসরের কম বৃষ্টিপাত হয়তো গ্রীষ্মে ভয়াবহ খড়ার কারণ হবে।
পশ্চিমা দেয়ালে বৃষ্টি (গ্রীন প্রফেটের ফ্লাস৯০ এর সৌজন্যে)
গ্রীন প্রফেট থেকে ইলানা টাইটেলবাউম লিখেছেন:
যদিও জানালার শার্শিতে বৃষ্টি পতনের শব্দ আমরা পুলকিত হয়ে উঠিছিলাম, একই সাথে দুশ্চিন্তায় বিড়বিড় করছিলাম- ‌‌‌‌'যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়।'
দ্যা মুকাতা ব্লগে লিটশে লিখেছেন:
শেষপর্যন্ত, তুষার পড়েছে বেইট-এলে! মাসের পর মাস অপেক্ষার পরে শীতের দেখা মিললো!
বেইট এল পাহাড়ে তুষারপাত, ইয়াশাই ফ্লেশার এর সৌজন্যে
কুমাহ-এ ইয়াশাই ফ্লেশার পবিত্রভূমিতে তুষারপাতের আরো কিছু ছবি প্রকাশ করেছেন, যার মধ্যে বেইট-এল পাহাড়ের এই ছবিও আছে।
চেকপয়েন্ট জেরুজালেম এর ডিয়ন নিশানবাউম লিখেছেন যে ইজরায়েলী সুপারমডেল বার রাফায়েলিকে সদ্য পানি বিতরণ কর্তৃপক্ষ বেছে নিয়েছেন জনগনকে পানি সংরক্ষণ বিষয়ে শিক্ষাপ্রদানের জন্য। এই সঙ্কটের দিকে দেশটির মনোযোগ আকর্ষণের একটা প্রচেষ্টায় রাফায়েল আরো কিছু তারকার সাথে যোগ দিবেন।
কাদিমার ওয়েবসাইট হ্যাক হয়েছে, বেন্জি লেভিটের সৌজন্যে
এদিকে হোয়াট ওয়ার জোন??? এর বেঞ্জি লভিট, যিনি ইজরায়েলী ব্লগস্ফিয়ারের জনপ্রিয় হাস্যরসাত্মক লেখক নির্বাচনের সময় রাজনৈতিক দল কাদিমার ওয়েবসাইট হ্যাক হবার পর কৌতুক করেছেন:
অস্ত্রবাহী ক্ষ্যাপা বালকদের নিয়ে কি করবেন? সত্যি কথা বলতে কি, আমি জানি না সে অস্ত্র নিয়ে কি করছে তাই তাকে আমি একজন সন্ত্রাসী বলতে পারি না। এটা যদি একটা পানি অস্ত্র হতো তাহলে ভয়াবহ খরার মধ্যে এটা সত্যিকারের অপরাধ হতে পারতো।
বিপরীতভাবে, ম্যাট বেনিয়ন রিজ এর বর্তমানে পানি স্বল্পতার ভূ-রাজনীতির উপলক্ষ্য নিয়ে গভীর দৃষ্টি রয়েছে। রিজ তুলে ধরেছেন যে আঞ্চলিক পানি স্বল্পতা ইজরায়েল ও এর প্রতিবেশীদের মধ্যের নাজুক নিরাপত্তা ভারসাম্যকে হুমকিগ্রস্ত করে তুলেছে। শীতে পরিচালিত কাস্ট লিড অপারেশনের বড় একটা ধকল সামলে গাজার পয়:নিস্কাশন ব্যবস্থা এখন নামমাত্র চলছে। উত্তরে সিরিয়া পঞ্চম বৎসরের মত অপর্যাপ্ত বৃষ্টিপাতের মুখোমুখি। উভয় দেশই আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে আসন্ন দীর্ঘ, শুষ্ক গ্রীষ্মকাল মোকাবেলায়। রিজ পর্যবেক্ষণ করেছেন:
এটা হচ্ছে নাটকের সর্বশেষ পরিচ্ছেদ যা মধ্যপ্রাচ্যের সত্যিকারের সঙ্কট হিসাবে অভিধা পেতে পারে - ক্রমাগত পানি স্বল্পতা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদের বিশাল সমস্যা তৈরী করছে…শিক্ষাবিদরা বহু বছর যাবত সতর্ক করে দিয়ে আসছিলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ একসময় পানির জন্য হতে পারে, ভূমির চেয়ে…হয়তো মরুভূমিকে বোঝানো হয়নি উৎকর্ষতার জন্য।
সন্ত্রাসের বিরুদ্ধে মিশরীয় ব্লগাররা ঐক্যবদ্ধ হয়েছেন
মিশরের আল হুসেইন শহরে ২২শে ফেব্রুয়ারী সংগঠিত বোমাবাজিতে একজন ফরাসী পর্যটক নিহত ও ২০ জন মানুষ আহত হলে মিশরীও ব্লগস্ফিয়ারে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে সে কথা লিখেছেন ঈমান আব্দেলরহমান।  আজকে আমি লিখবো মিশরী ব্লগারদের একটা গ্রুপ ও সন্ত্রাস মোকাবেলায় তাদের উদ্যোগের কথা।
এই উদ্যোগ সম্বন্ধে স্প্রিং তার ব্লগে লিখেছেন:
إحنا المصريين بنحب بعضنا و بنحب بلدنا. شايفين اللي حصل في الحسين من كام يوم؟ حركة خايبة آخر حاجه. تيجوا ندعم بلدنا و نبين للعالم اننا بنحبها؟ تروح كلنا للحسين يوم الخميس الجاي. غالبا كل اللي هايقرا الكلام ده هايوافقني ، ماحدش هايرفض الا اللي عايزين خراب البلد ..أيوه لازم كلنا نروح هناك ، نصلي في الحسين ، نقعد على قهوة و نشتري حاجه من خان الخليلي ، ننفع الناس يعني و نحيي المكان .. لازم كلنا نلبي الدعوة ، دي مصر اللي بتدعينا. ها قلتوا ايه؟ خلوا معادنا مع مصر يوم الخميس خراب مصر مش هانسمح بيه أبدا.خمسين مليون مصري في الحسين يوم الخميس
خدامينك يا مصر
আমরা মিশরীরা একে অপরকে এবং দেশকে অত্যন্ত ভালবাসি। আপনারা কি দেখেছেন কিছুদিন আগে আল হুসেইনে কত ভয়াবহ একটা ঘটনা ঘটলো? কি নেক্কারজনক কাজ! আসুন আমরা আমাদের দেশকে সহযোগিতা করি এবং সমস্ত বিশ্বকে দেখিয়ে দেই আমাদের দেশপ্রেম! চলুন আমরা বৃহস্পতিবার আল হুসেইনে সমবেত হই। এই পোস্ট যারা পড়ছেন তাদের বেশীরভাগই আমার সাথে একমত হবেন সেটা নিশ্চিতভাবেই জানি, একমাত্র মিশরের ক্ষতি কামনাকারীরা ছাড়া। হ্যা.. আমাদের সেখানে যাওয়া উচিত, সেখানের ঐতিহাসিক মসজিদে আমরা প্রার্থনা করতে পারি, একটা কফি শপে বসতে পারি, খরিদ করতে পারি খান-এল-খলিলী থেকে কিছু পণ্য..এভাবে হয়তো আমরা সেখানের ব্যবসায়ীদের সাহায্য করে জায়গাটির পুনরুত্থানে ভূমিকা রাখতে পারি…. আমাদের প্রাণপ্রিয় মিশরের জন্য এই আহবানে সবার সাড়া দেয়া উচিত… মিশর এখন আমাদের ডাকছে। সুতরাং কি ভাবছেন আপনারা? বৃহস্পতিবারই তাহলে সই? ৫ কোটি মিশরীয়কেই বৃহস্পতিবার আল হুসেইনে দেখতে চাই দেশ সেবায়।
এই সংবাদ আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেবার জন্য ব্লগারদের এই অংশ একটা ফেসবুক গ্রুপ তৈরী করেছেন।
১৪ই ফ্রেব্রুয়ারী আন্দোলন নামে পরিচিত ব্লগারদের ভিন্ন একটা গ্রুপ মিশরব্যাপী ভিন্ন একটা আয়োজনের সূচনা করেছিল এবং যা ১লা মার্চ অনুষ্ঠিতও হয়েও গেল। এই আয়োজনের উদ্দেশ্য ছিল প্রতিটি পর্যটকের হাতে একটা ফুল দিয়ে মিশরে অভ্যর্থনা জানানো।
এই আয়োজনের ছবি এখানে দেখা যাবে এবং ভিডিও দেখা যাবে এখানে:
শেষকথা হচ্ছে:
في حب مصر إلتقوا هؤلاء الشباب وإنتشروا في منطقة الحسين فكانوا كالورد يفووحون روائح طيبة بعثت النشوي في نفوس المصريين أصحاب البازارات والبسمه في وشوش السياح والطمأنينه في قلوب رجال الشرطة المتوجسين خيفه من أي تجمع حتي ولو كان بالشكل الذي فعلوه
شل الله يد كل جاحد مريض تمس يده بلدنا بالأذي
মিশরকে ভালোবাসার নামে যে সমস্ত ব্লগার এবং ফেসবুক ব্যবহারকারী আল হুসেইন ভ্রমণ করেছেন, পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিখাঁদ হাসি দিয়ে তারা ব্যবসায়ীদেরও হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, পর্যটকদের চেহারায় স্ফুর্তি আর সতর্ক পুলিশদের দিয়েছেন স্বস্তি এবং নিরাপত্তার অনুভব।
ইজরায়েলঃ লিন্ডসে লোহান কি ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন?
লিন্ডসে লোহান ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন এমন আলোচনায় সরব ইজরাইলী ব্লগস্ফিয়ার। ব্যক্তিগত মুখবহির (ফেসবুক) পৃষ্ঠায় গত সপ্তাহে লোহান এমন আশাবাদ ব্যক্ত করেছেন যে তার ধর্মান্তরিত হওয়া তাকে ইহুদী প্রেমিকা সামন্থা রনসনের আরো কাছাকাছি নিয়ে আসবে। লোহান এবং রোহান এখন লন্ডনে একটা পারিবারিক বার মিটজবাহতে হাজিরা দিচ্ছেন।
এই ঘোষণা কিছু মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
চেকপয়েন্ট জেরুজালম এর ডিঅন নিসেনবাম গভীর মনযোগ দিয়েছেন ভাবছেনঃ
আবেদনময়ী অভিনেত্রী লিন্ডসে লোহান প্রেমের নামে ইহুদী ধর্মান্তরিত হবার প্রস্তুতি নিচ্ছেন?
সিম্পলী জিউজ জিজ্ঞেস করেছেনঃ
সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের প্রধান রাব্বি কি একে খুশী হবেন?
এলডার অব জিওন আবেদন জানিয়েছেনঃ
এখন কাজ করার সময়…..একটা তহবিল গঠন করতে যাচ্ছি যেন অন্যান্য যেকোন ধর্মের সাধুদের একটা বড় পরিমাণ অনুদান দেয়া যায়; যদি তারা ইহুদী ধর্ম বাদ দিয়ে তাদের স্বীয় ধর্মে লোহানকে অন্তর্ভূক্ত করতে পারে। ঠিক - আপনারা তাকে কনফুসিয়ান অথবা রাস্টাফারিয়ান বানান এবং জিতে নিন বিশাল অঙ্কের অর্থ।
ইতোমধ্যে, লিন্ডসের সম্পর্কচ্যুত বাবা ও প্রাক্তন মন্ত্রী মাইকেল লোহান নিজের মতামত ব্যক্ত করেছেনঃ
সে এখন ইহুদী ধর্ম ঘেটে দেখছে। এর আগে চার্চ অব সাইন্টোলোজি অনুসন্ধান করেছে, কাব্বালাহ চেষ্টা করেছে এবং এখন ইহুদী ধর্ম। আমার মনে হয় এটা তার আরেকটা অধ্যায়। কিন্তু যেভাবেই হোক সে তার জীবনে ইশ্বরকে সম্পৃক্ত করেছে এবং আমি সে জন্য খুশী।
লন্ডনের ডেইলী মেইল যারা এই সংবাদ প্রথম দিয়েছিল, জানিয়েছেঃ
সিনাগগে ঢুকে একজন ফটোগ্রাফার লিন্ডসেকে জিজ্ঞেস করেছিল তিনি ধর্ম পরিবর্তন করছেন কিনা। লিন্ডসে জানিয়েছেন, “আমি চেষ্টা করছি”।
দি ডেইলী মেইল আরো লিখেছে যে লন্ডনে লোহান এবং রনসন আরো কয়েকবার সিনাগগের গিয়েছেন ধর্ম পরিবর্তনের পদ্ধতি বিস্তারিতভাবে জানার জন্য। আনুষ্ঠানিকভাবে ইহুদী ধর্মে অন্তর্ভূক্ত হতে সাধারণত এক বৎসর লেগে যায় এবং যা করা হয় একজন রাব্বির সহাযোগিতার যিনি তাকে ইহুদী ধর্মের বিশ্বাস ও ঐতিহ্যবাহী চর্চাগুলো শেখায়।
অন্যান্য বিখ্যাত সেলিব্রিটি যারা ধর্ম পরিবর্তনের চিন্তা করছেন যাদের মধ্যে আছেন লিওনার্দো ডি-ক্যাপরিও, যার প্রেমিকা হলেন ইজরায়েলী একজন সুপার মডেল বার রাফায়েলি। ডিক্যাপারিও ধর্মান্তরিত না হলে রাফায়েলির পরিবার কোন বিবাহ প্রস্তাব গ্রহণ করবে না বলে জানিয়েছে।
এই লেখক বলছেন যদি ব্রিটনী স্পিয়ার্স মুসলমান হতে পারেন তবে সবকিছুই সম্ভব।
চীন: মালভূমি হুমকির মুখে
চীনের পরিবেশ ও আবহাওয়ার বিষয়গুলোর দিকে গুরুত্ব প্রদানের জন্য “চায়না গ্রীন” নামে একটা ইন্টারএ্যাটিভ সাইট সম্প্রতি যাত্রা শুরু করেছে। তাদের প্রথম প্রকল্প তিব্বতের মালভূমি নিয়ে যেখানে তুলে ধরা হয়েছে মালভূমিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কিভাবে মানবজাতির এক-তৃতীয়াংশকে ভয়ংকর মৃত্যুঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটা এ জন্য যে এশিয়ার বেশীরভাগ বড় বড় নদীগুলো উৎস এই মালভূমি থেকে।
নিচে এই প্রকল্পের একটা ট্রেইলার দেয়া হলো, দেখতে হলে ক্লিক করুন।
<object width="440" height="278"><param name="movie" value="http://preview.michaelzhao.net/PlateauCrisis/trailerOriginOfRivers.swf"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://preview.michaelzhao.net/PlateauCrisis/trailerOriginOfRivers.swf" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" width="440" height="278"></embed></object>
সাইটটিতে রয়েছে আরো অনেক ভিডিও, সাক্ষাৎকার এবং ইন্টারএ্যাকটিভ স্লাইডশো যা তুলে ধরেছে মাউন্ট এভারেষ্টের হিমাবাহের পরিবর্তন।
কাজাখস্তানঃ রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে সাংবাদিক গ্রেফতার
“আলমা-আতা-ইনফো” পত্রিকার প্রধান সম্পাদক, রমাজান ইয়েশারগেপভকে এ বৎসরের জানুয়ারী মাসের প্রথমদিকে গ্রেফতার করেছে রাষ্ট্রের প্রধানতম বিশেষ সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাদেশিক কর্মকর্তারা। কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর তারাজ থেকে অনেক পথ পাড়ি দিয়ে আলমাতার এপার্টমেন্টে এসে তাকে বন্দী করে নিজেদের শহরে নিয়ে যায়। গ্রেফতারের দিন থেকে ইয়েশারগেপভ অনশন শুরু করেন।
সরকারী ভাষ্য অনুযায়ী তিনি রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত হয়েছেন। ঘটনা পরিক্রমায় জানা যায় গেলো শরৎকালে জাতীয় নিরাপত্তা পরিষদের একজন নিজস্ব প্রতিনিধির ফাঁস হওয়া তথ্যের বরাতে ধারণা করা হয় তারাজের বিশেষ বিভাগের কর্মকর্তারা স্থানীয় ব্যবসা হস্তগত করার সাথে জড়িত। একেবারে ক্ষুদ্র কলেবর ও প্রকাশনায় নিরীহ মানের ইয়েশারগেপভের পত্রিকা এ বিষয় নিয়ে “কে দেশ চালায় - রাষ্ট্রপতি নযারবায়েভ নাকি জাতীয় নিরাপত্তা পরিষদ?” শিরোনামে একটি খবর ছাপায়।
খবরটি ছাপার পর পরই ইয়েশারগেপভ নানাবিধ হুমকি পেতে থাকেন। বাধ্য হয়ে ২০০৮ এর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দুতাবাসে রাজনৈতিক আশ্রয়ও প্রার্থনা করেন। অবধারিতভাবে দুতাবাস আবেদনে তেমন গুরুত্ব প্রদান করে নি - তবে ইয়েশারগেপভ এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্য কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহবান জানায়। কিন্তু ৬ই জানুয়ারী তাকে আটকদেশ দেয়া হয় ও পরে গ্রেফতার করা হয়। “অন্যায় দাপ্তরিক সুবিধাগ্রহণ” এবং “রাষ্ট্রের গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ ও ফাঁসের” অভিযোগে ৮ বৎসর পর্যন্ত জেলভোগের বিধান রয়েছে।
সাম্প্রতিক অগ্রগতি হলো - ওএসসিই বিশেষ প্রতিনিধি মিকলস হারাজটি কাজাক প্রচারমাধ্যমের স্বাধীনতার স্বার্থে ইয়েশারগেপভকে ছেড়ে দিতে কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন। জেল ও হুমকি প্রদানকে তিনি চরমতম সামাজিক এবং রাজনৈতিক সমস্যা নিয়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের ওএসসিই প্রতিশ্রুতির বরখেলাপ বলেও উল্লেখ করেছেন। রাষ্ট্রের গোপনীয়তা ও সাংবাদ-সূত্র সম্পর্কিত আইন সংশোধনের জন্য কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন ওএসসিই কর্মকর্তা।
অসংখ্য স্থানীয় বেসরকারী সংস্থা এবং প্রচারমাধ্যমের অধিকার বিষয়ক পর্যবেক্ষক কর্তৃপক্ষের পদক্ষেপ বাতিলের জন্য সোচ্চার হয়েছে এবং বলেছে যে ক্ষমতাবানদের অবৈধ কার্যকলাপের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। গতকাল প্রধান বিরোধী দল “আজাত” বলেছে যে “আলমা-আতা ইনফো” পত্রিকা বন্ধ এবং এরপরেই রামাজান ইয়েশারগেপভের আটকাদেশ প্রমান করেছে যে যারা বিরাজিত সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরে এবং নিজেদের অবস্থানে সুদৃঢ় থাকে সরকার যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে, দূর্ণীতির বিরুদ্ধে নয়।
কিউবা, যুক্তরাষ্ট্র: নিষেধাজ্ঞার উপরে ভোট গ্রহণ
জাতিসংঘের সদরদপ্তরে (নিউইয়র্কে) জাতিসংঘ সাধারণ পরিষদ কক্ষ। ছবি তুলেছেন: লিউক রেডমন্ড এবং ক্রিয়েটিভ কমনস লাইনসেন্সের আওতায় ব্যবহৃত। লিউকের ফ্লিকর ফটোস্ট্রিম দেখুন।
কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের (অর্থনৈতিক) নিষেধাজ্ঞাকে নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল একটা প্রস্তাব অনুমোদিত হয়েছে। গত ১৭ বৎসরের মত এবারও, কিউবার পৃষ্ঠপোষকতায় উত্থাপিত প্রস্তাব ভোটে জয়ী হয়েছে এবং দেশত্যাগী ও কিউবার অভ্যন্তরের ব্লগারদের এ বিষয়ে অনেক বক্তব্য রয়েছে:
দি কিউবান ট্রায়াঙ্গাল সরাসরি প্রসঙ্গটি অবতারণা করেছেন:
এই ঘটনায় বিশেষ দৃষ্টি না প্রদানের হয়ত আপনার হাজারো কারণ থাকতে পারে। কিন্তু কিউবার কুটনৈতিক পরিমন্ডলে এটি একটি তুমুম আলোচিত ঘটনা। নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনৈতিক বিপর্যয় প্রসঙ্গে কিউবার বক্তব্য বিতর্কে বেশ লক্ষণীয়ভাবে উপস্থাপনা করা হয় (২০০৭ সালে ৩.৭৭ বিলিয়ন ইউ এস ডলার), যার সত্যতা যাচাই করা সম্ভব না এবং এর পাশাপাশি কিউবার নিজস্ব অর্থনৈতিক নীতিমালার প্রভাব কিন্তু আমলে নেয়া হয় নি। প্রস্তাবটির না আছে কোন কার্যকরী ক্ষমতা, আর জাতিসংঘের না আছে এটি বাস্তবায়নের কোন ক্ষমতা। প্রস্তাবটিতে উল্লেখ করা হয় যে আরোপিত নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক আইন অমান্য করে যেন অন্য একটা দেশের সাথে বাণিজ্যে বিরত থাকার অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই বিতর্ক কিউবার পক্ষে জোরালোভাবে যাবে এবং যুক্তরাষ্ট্রের নীতিকে ‘গণহত্যা' আলঙ্করিকভাবে বলা হচ্ছে না, আন্তর্জাতিক আইনও তাই বলছে এমনই বোঝানো হচ্ছে।
চাইল্ড অব দ্যা রেভল্যুশন একমত যে এর জন্যে ভোট “শর্তযুক্ত নয় এবং যার ফলে এর বাস্তবায়নের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না”। তবে এই ব্লগার কিন্তু অনুমোদন করেছেন:
এটা  ক্যাস্ট্রো ভ্রাতৃদ্বয়ের আরেকটি প্রোপাগান্ডা বিজয় তুলে ধরে।
হাভানা টাইমসকে আশাবাদী মনে হচ্ছে এই সম্ভাবনা নিয়ে যে ভোট হয়তো কোন পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে, বিশেষত: এই সত্যের আলোকে যে যুক্তরাষ্ট্রের নতুন একটা প্রশাসন সরকারের পরিচালনায় আসছে ২০০৯ সালে:
যদিও ভোট শর্তহীন, জানুয়ারী যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের একটা সুযোগ থাকবে বৈশ্বিক মনযোগের দিকে দৃষ্টি দিতে অথবা প্রতিবেশী কিউবার সাথে এর অর্ধশতাব্দী ব্যাপী বৈরিতা বজায় রাখতে।
দি কিউবান ট্রায়াংগল এই অভিমত ব্যক্ত করেছেন যে ভোট মানুষজনকে কিছু বিষয় মনে করিয়ে দিয়েছে:
প্রথমত: কিউবা জানে কিভাবে বহুমুখী কুটনীতি চালাতে হয়।
দ্বিতীয়ত: যখন অনেক সরকারই কিউবার মানবধিকার চর্চা বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার সাথে একমত, দৃশ্যত: সবাই একমত, রেজল্যুশনের মতানুযায়ী, যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিউবার মানুষের মধ্যে বিরুপ প্রভাবের সৃষ্টি করছে। এবং মোটামুটি সবাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অপসারণের জন্য আবেদন করতে ভোট দিতে আগ্রহী।
তৃতীয়ত: যদি নতুন একটা যুক্তরাষ্ট্রের প্রশাসন সিদ্ধান্ত নেয় এটা যে কিউবা ইস্যুতে তার মিত্রদের এবং অন্যান্যদের সাথে আন্তরিকভাবে কাজ করতে চায় তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তৃতীয় দেশের ব্যাংক ও কোম্পানীর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ ইত্যাদি পদক্ষেপ একটা প্রতিবন্ধকতা।
ইতোমধ্যে, এল ক্যাফে কুবানো মনযোগ আকর্ষনের চেষ্টা করেছেন তিনি যা ভাবছেন তাকেই প্রধান কারণ উল্লেখ করে:
এটা বিশেষ ঘটনা নয় যে “জাতিসংঘের সাধারণ পরিষদ বুধবার স্বত:স্ফূর্ত ভোট দিয়েছে ৪৬ বৎসর যাবত সমাজতান্ত্রিক দেশ কিউবার উপরে আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা অপসারণের জন্য”? ঠিক আছে তাহলে মুক্ত নির্বাচন এবং গণতন্ত্রের কি হবে?
পরিশেষে, হাভানা ভিত্তিক জেনারেশন ওয়াই একটা মজার অভিমত তুলে ধরেছেন:
ভোটের ফলাফল ভেবে, আমি প্রতিদিন আরোপিত অন্য একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করতে চাই। এই প্রতিবন্ধক আমাকে বাধা দেয় আমার দেশে প্রবেশ ও বের হওয়া থেকে, মুক্তভাবে একটা ক্ষুদ্র রাজনৈতিক দলে যোগ দেয়া অথবা ছোট্ট পারিবারিক ব্যবসা করার জন্য। সরকার কর্তৃক একটা অভ্যন্তরীণ সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা কিউবানদের হাজারো জাগতিক ও মানষিক ক্ষতি করেছে। আমি গ্রানমা পত্রিকার জন্য খবর সংগ্রহ করার সিদ্ধান্ত নিলাম - যার জন্য অনেক খাটা দরকার - জাতিসংঘে আজকের বিতর্কের ফলাফল বের করার চেষ্টা করলাম। আমি সড়কে নামলাম এবং সেখানে শুধু সেই নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতাই দৃশ্যমান যা আমাদের উপরে আরোপ করে যাচ্ছে আমাদের নেতারা - এমন একটা দেয়াল যারা বিরুদ্ধে জাতিসংঘের কেউ আজ ভোট দিতে যাবে না।
আর্জেন্টিনাঃ বুয়েনোস আইরেস এ অনুষ্ঠিত হলো “উই মিডিয়া ২০০৮”
প্রথমবারের মত ল্যাতিন আমেরিকাতে উই মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হলো, এ বৎসরের ১৪-১৫ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক শহর হয়েছিল আর্জেন্টিনার বুয়েনোস আইরেস। মিডিয়া বিশেষজ্ঞ আইফোকোস বাৎসরিক সম্মেলন মায়ামীতে আয়োজন করতো কিন্তু এ বছর ক্যারিন পত্রিকার সাথে মিলে আর্জেন্টিনায় সম্মেলনকে অনুষ্ঠিত করেছে। অন্যান্যদের মধ্যে মিডিয়া কর্মী, ওয়েব উদ্যোক্তা এবং ব্লগাররা ল্যাতিন আমেরিকান আর্ট মিউজিয়াম অব বুয়েনোস আইরেস (স্প্যানিশে সংক্ষেপে বলা হয় মালবা ) এ সমবেত হয়েছেন বিভিন্ন বিষয়ে  যেমন “মিডিয়া এন্ড ব্লগস”, “ইন্টারনেট, মার্কেটিং এন্ড সোসাইটি” এবং “কমিউনিকেশন, নিউ জেনারেশন এবং অনলাইন কমিউনিটি’ র উপরে বহুমূখী বক্তার আলোচনা শুনতে।
জর্জ গোবির তোলা ছবি এবং ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত
সম্মেলন কক্ষে বক্তা ও দর্শক হিসাবে উপস্থিত ব্লগাররা অনুষ্ঠানের বিবিধ বিষয় বিস্তৃত আকারে তুলে ধরেছেন। বুয়েনোস আইরেসের পত্রিকা ক্লারিন তাদের ওয়েবসাইটে একটা প্রতিবেদন প্রকাশ করেছে “টকিং এবাউট উই মিডিয়া বুয়েনোস আইরিস [স্প্যানিশে] নামে যেখানে অনুষ্ঠান সম্পর্কিত ব্লগ ও মিডিয়া লিংকসমূহ প্রদান করা হয়েছে। বোটোন ডি ইনিসিও [স্প্যানিশে] এর মার্টিন একটা ব্লগ পোস্ট লিখছেন “উই মিডিয়া ফ্রম দি আর্জেন্টাইন টুইটোস্ফিয়ার [স্প্যানিশে]” নামে যেখানে তার বিবেচনায় উই মিডিয়ার অনেক সেরা কিচিরমিচির তুলে ধরেছেন।
মিডিয়াতে তরুনদের ভূমিকা সবসময় আলোচিত একটা বিষয়, এর মধ্যে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালায় স্থানীয় ফটো-ব্লগার (ফ্লোগার) লা-কামবিউ [স্প্যানিশে] এর নাটকীয় ভঙ্গি, নৈপুণ্য ও সফলতার কথা উদাহরণ হিসাবে প্রায়শই তুলে ধরা হয়। সম্মেলন আয়োজকরা আরো তিনজন তরুন ব্লগারসহ তাকে অনুষ্ঠানে আমন্ত্রন জানায় ইন্টার‌নেট এবং অন্যান্য সামাজিক সফটওয়ার যেভাবে তারা ব্যবহার করে তা উপস্থাপনের জন্য। ই-ট্রু [স্প্যানিশে] র জোস তার বোনাস উই মিডিয়াঃ এডলসেন্টস [স্প্যানিশে]  পোস্টে আলোচনা থেকে উপসংহার তুলে ধরেছেনঃ
-Son gente común con distintas características y que se identifican en un mundo virtual y en un mundo real a la vez. No es nada del otro mundo. Todos lo hacemos al ingresar en Internet.
-Los medios no los comprenden. Escriben cualquier cosa de sus formas de vivir. Y encima los categorizan mal. ¿Falta de interés o de información?
-No son fenónemos, no son “nosotros”, “ellos” o “personas comunes”, somos todos iguales, con distintas características.
En un evento en donde la mayoría pertencía a prestigiosas empresas de medios, agencias de publicidad, son bloggers o están interesados en el tiempo, los adolescentes demostraron que no son un fenómeno al cual tenerle miedo. Para nada.
- তারা স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী সাধারণ মানুষ যাদের সাথে সমভাবে ভার্চুয়াল ও বাস্তব বিশ্বে একাত্ম হওয়া যায়। অন্য কোন গ্রহ থেকে নয়। আমরা যখন অনলাইনে থাকি তখন এসবই করি।
- মিডিয়া তাদের বুঝতে পারে না। তাদের জীবনপদ্ধতি সম্বন্ধে যা ইচ্ছে তাই লিখে দেয়। তদুপরি ভুলভাবে তাদেরকে শ্রেণীবদ্ধ করে ফেলে। এটাকে কি আগ্রহের না তথ্যের অভাব বলবো?
- তারা বিষ্ময়কর কিছু নয়, তারা “আমরা”, “তারা” অথবা “সাধারণ মানুষ” নয়, আমরা সবাই একই, স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত।
স্বনামধন্য মিডিয়া কোম্পানী, প্রচার সংস্থা, ব্লগার অথবা আগ্রহীদের আধিক্যপূর্ণ একটা অনুষ্ঠানে টিনএজারা হাতেকলমে দেখিয়েছে তাদেরকে ভয় পাবার মত কিম্ভুত কিছু নয় তারা। মোটেও না।
তথাপি সবাই একমত নয়। ডটপড [স্পানিশে] এর ফেডরিকো লিখেছেনঃ
es importante poner especial énfasis en algo concreto, ya que si bien el periodismo y los blogs son de alguna manera moneda corriente, algunos de los disertantes han llegado a menospreciar a la blogósfera y eso puede no ser tomado con buenos ojos. Tenembaum por ejemplo empezó hablando de los blogs y después los mezcó con la famosa flogger “Cumbio“, algo que a mí sinceramente me pareció degradante, amén de que ya parece un cliché hablar de esta mina xD.
কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষ নজর দেয়া জরুরী। সাংবাদিকতা এবং ব্লগ খুবই পরিচিত হওয়া স্বত্বেও কয়েকজন বক্তা ব্লগস্ফিয়ারকে অবমূল্যায়ন করেছেন এবং তা সুনজরে দেখা যায় না। উদাহরণসরূপ বলা যায় ব্লগ সম্পর্কে বলতে গিয়ে টেনেমবাম শেষে বিখ্যাত ফ্লোগার কামবিউর সাথে গুলিয়ে ফেলেন যা আমার কাছে অবমাননাকর মনে হয়েছে এবং এই মেয়ে “এক্সডি” র উল্লেখ বিষয়টিকে হালকা করে ফেলেছে।
আনব্লগড [স্প্যানিশে] এর এনড্রেস আর্জেন্টিনা থেকে গ্লোবাল ভয়েসের লেখক জর্জ গোবির অংশগ্রহণ সম্বন্ধে লিখেছেনঃ
“Comunidades conectadas y multitudes organizadas” con Jorge Gobbi de Global Voices, Juan Cruz Mones Cazón de Idealistas.org y Paulien Osse de Wage Indicator Foundation. Cada uno de ellos estuvo contando sobre el proyecto en el que participan y sin duda Global Voices fue el que se llevó los premios, ya que la ronda de preguntas estuvo principalmente dedicada a Gobbi. Global Voices básicamente es una red de colaboradores de todo el mundo que toma información de blogs en cada país y la misma es publicada en distintos idiomas, también traducida por un grupo de traductores colaboradores de los distintos idiomas. En Argentina, Jorge es el único colaborador en la parte de escritura.
গ্লোবাল ভয়েসের জর্জ গোবি, আইডিয়ালিস্টাস.অর্গ এর জুয়ান ক্রুজ মোনস কাজোন এবং ওয়েজ ইন্ডিকেটর ফাউন্ডেশনের পৌলিন ওসের বিষয় ছিল “কানেক্টেড কমিউনিটিস এন্ড অর্গানাইজড ক্রাউডস”। প্রত্যেকে তাদের অংশ নেয়া প্রকল্প সম্বন্ধে বলেছেন এবং গোবিকে নিদৃষ্ট করে প্রাথমিকভাবে এক গুচ্ছো প্রশ্ন ছুড়ে দেবার পরে নিঃসন্দেহে গ্লোবাল ভয়েস পুরষ্কার ঘরে তুলে নিয়েছে। গ্লোবালভয়েস আদপে বিশ্বের নানা প্রান্তের কিছু সহযোগীদের নেটওয়ার্ক যারা এক একটা দেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত ব্লগের তথ্য সংগ্রহ করে এবং পরে একদল সহযোগী বিভিন্ন ভাষায় সেগুলো অনুবাদ করে থাকে। আর্জেন্টিনায় জর্জ হচ্ছেন একমাত্র স্বেচ্ছাসেবী যিনি নিবন্ধ লিখে থাকেন।
আগ্রহীরা ক্লারিনের নিবন্ধটি দেখতে ও ব্লগের মন্তব্য পড়তে পারেন এবং অনুষ্ঠানের ছবি দেখতে পারেন ফ্লিকর পুল থেকে।
প্যালেস্টাইনের ফুটবল ইতিহাস
একজন ব্লগারের বক্তব্য অনুযায়ী ফিলিস্তিনিরা তাদের নিজেদের ফুটবল ইতিহাস রচনা করেছে এমন একমাত্র দল হিসাবে যার কোন দেশ নেই কিন্তু নিজস্ব স্টেডিয়াম আছে।
ফিলিস্তিনি হাইথাম সাব্বাহ উত্তেজনা, গর্ব আর খুশীতে টগবগ করে ফুটছেন লিখতে গিয়ে:
শেষাবধি ফিলিস্তিনিরা ফুটবলের মাধ্যমে তাদের জাতীয় অহঙ্কার প্রকাশের নতুন একটা পথ পেয়েছে।
ইতিহাসের দিকে তাকিয়ে সাব্বাহ ব্যাখ্যা করেছেন:
এক যুগ ধরে প্যালেস্টাইনী ফুটবল দল তাদের নিজেদের মাঠের খেলা আরব দেশগুলোতে যেমন জর্দান, কাতারে খেলছে যদিও ১৯৯৮ সাল থেকে দেশটি ফিফার সদস্য। কারণটা সহজ: বহু বৎসর যাবত প্যালেস্টাইনের একটা নিজস্ব মাঠের দাবীকে অগ্রাহ্য করা হয়েছে এবং ইসরাইলী আধিপত্যের কারণে দলটি বাধ্য হয়েছে বিদেশে ট্রেনিং নিতে ও খেলতে। আজও এর থেকে ব্যতিক্রম কিছু হয় নি, ইজরায়েল এখনও ফিলিস্তিনি ভূখন্ড অধিকার করে রেখেছে। তথাপি প্রতিরোধের একটা অবলম্বন হিসাবে নিজ ভূখন্ডে প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলে প্যালেস্টাইনী ফুটবল টিম ইতিহাস রচনার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনিরা নিজেদের মাটিতে জর্দানের মুখোমুখি হচ্ছে – এমন একটা দল নিয়ে যাদের নিজেদের খেলার মাঠ আছে কিন্তু দেশ নাই।
সাব্বাহ এর লেখা আরো পাওয়া যাবে এখানে।
ডায়ানা খেলার মাঠে ছিলেন, তিনি সেখানের দৃশ্য এভাবে লিখেছেন কাবোবফেস্টে:
এটা একটা অভূতপূর্ব দৃশ্য, প্রথম বারের মত নিজেদের দলের খেলা দেখার জন্য নতুনভাবে সংস্কারকৃত ফয়সাল হুসেইনী স্টেডিয়াম পূর্ণ হয়ে গেছিল ৮ হাজার প্যালেস্টাইনী ফুটবল সমর্থক দ্বারা।
তিনি আরো উল্লেখ করেছেন:
আন্তর্জাতিক ফুটবল খেলার উপযোগী রূপে অক্টোবর থেকে স্টেডিয়ামটি সংস্কার করার কাজ চালাচ্ছিল ফিফা এবং পিএফএ । ফিফা সভাপতি জোশেফ ব্লাটার ফয়সাল হুসেইনি স্টেডিয়াম উদ্বোধন করেন যিনি দিনের শুরুতে রামাল্লাতে প্যালেস্টাইনী মহিলা ফুটবল লীগেরও শুভ সূচনা করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে ব্লাটার ঘোষনা করেন, “ফুটবল মানুষকে একত্রিত করে”। অবশ্য ব্যতিক্রম হলো আপনি গাজাতে বসবাস করলে খেলায় অংশ নিতে প্রতিবন্ধকতা আরোপ করা হবে যদি আপনারা প্যালেস্টাইন দলের সদস্যও হয়ে থাকেন অথবা আপনি শতকরা ৯০ ভাগ প্যালেস্টাইনীর একজন হন যারা এই খেলা দেখতে আসতে পারে নাই ইজরাইলের অপছন্দনীয় ভ্রমণে প্রতিবন্ধকতা আরোপের কারণে (স্টেডিয়ামটি দেয়ালের ভেতরে আল-রামে অবস্থিত এবং ফুটবল খেলা দেখার জন্য ইজরায়েলের অনুমতি-পত্র সংগ্রহ করতে হয় ফিলিস্তিনিদের)।
খেলা দেখার জন্য উত্তেজিত দর্শকদের উৎসাহ বন্ধ করতে পারে নি এতদসত্বেও। ডায়ানা লিখেছেন:
এসব সত্বেও পরিবেশ ছিল তরঙ্গায়িত, ফিলিস্তিনি গান (যার মধ্যে আমার পছন্দের কুফিয়া গানও ছিল – সমস্ত স্টেডিয়াম জুড়ে বাজছিলো) ও প্রচুর প্যালেস্টাইনী পতাকা উড়ছিল এবং একটা চমৎকার খেলা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের।
খেলাটির ফলাফল ছিল ড্র।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রুইজড আর্থ এই বিজয়ের একটা অংশ হতে চাইছিলেন – কিন্তু হতে পারেন নি:
আচ্ছা, এটা কৌতুকপ্রদ নয় এখন আর। প্যালেস্টাইনী ফুটবল উত্তেজনায় সংক্রমিত হয়ে গতকাল কমপক্ষে ৪ ঘন্টা অনলাইনে কাটিয়েছি স্রেফ প্যালেস্টাইনী জাতীয় দলের জার্সি খুঁজে দেখতে ও কিনতে। রবিবার রামাল্লাতে জর্দানের বিরুদ্ধে প্যালেস্টাইনের জাতীয় দলের ফলাফলের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করার দায়িত্ব হিসাবে গর্বিতভাবে জার্সি পড়ে লন্ডনে ঘুরে বেড়াতে চেয়েছিলাম (নিদেনপক্ষে বেশী ঠান্ডা পড়ার আগ পর্যন্ত)। প্রতি মুহূর্তে আপনি যে বিরক্তিকর ক্লাব ফুটবল জার্সি দেখেন তা রাজনৈতিকভাবে বাতিল করার চেষ্টা হিসাবে।
ফলাফল আসলে কিছুই না। দৃশ্যত: আমার আশা ছিল নামিবিয়া অথবা কাজাকাস্থান অথবা ক্যাসিনো সমৃদ্ধ ক্ষুদ্র দ্বীপ দেশ ম্যাকাউ (জনসংখ্যা মাত্র ৪ লাখ) এর জাতীয় দলের জার্সি সংগ্রহ, ব্যবসার জন্য।
যুক্তরাজ্য থেকে ভিউ ফ্রম নর্থ ব্রিটেন বলেছেন আধুনিককালে একটা জাতির পরিচিতির একটা বড় অবলম্বন হচ্ছে খেলাধুলা। তিনি উল্লেখ করেন:
সত্যি বলতে কি খেলাধুলার জগতেই একমাত্র প্যালেস্টাইন দাপ্তরিকভাবে অস্তিত্বশীল, অন্য সব জায়গায় ফিলিস্তিনিরা পরিচিত হয় প্যালেস্টাইনী কর্তৃপক্ষ হিসাবে, এমনকি জাতিসংঘেও।
সত্যিকারের প্যালেস্টাইনী ফুটবল দল পশ্চিম তীরে খেলছে এটা ফিলিস্তিনিদের জন্য প্রতিনিধিত্বমূলক। একে পূর্ণ স্বাধীন প্যালেস্টাইনের পথে আরেকটা ধাপ এগুনো বলা যায়।
স্কাই নিউজ অন ইউটিউব থেকে তিনি এই ভিডিওটির লিংক দিয়েছেন:
<embed src="http://www.youtube.com/v/fLpSjDKYlk0&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed>
মিশরঃ অবাধ যৌনাচারীরা ইন্টারনেটের মাধ্যমে মিলনস্থল ঠিক করে
আবদ্ধ কপাটের আবডালে নানা গোপনীয়তা জন্মে। কিন্তু মিশরে যৌনসম্ভোগের জন্য প্রথম অবাধ কোন ক্লাব স্থাপনের খবর দেশটিকে বিশাল একটা ধাক্কা দিয়েছে বললেও কম বলা হবে। এই ক্লাবের সাথে একটা ক্ষুদ্র প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে – ক্যাফেতে মুখোমুখি সাক্ষাৎ পর্বের আগে যুগলরা অনলাইনে প্রথমে পরিচিত হয়ে ওঠে।
আল আরাবিয়া সংবাদ সাইটের তথ্যমতে একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে স্ত্রী বদল সহ দলবদ্ধ যৌনাচার এবং সম্ভোগ অনুষ্ঠান আয়োজনের জন্য।
যুগলটি অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কার্যক্রম জানিয়ে বিবাহিত দম্পত্তিদের আহবান করেছিল। তিনমাসের মধ্যে ৪৪টি যুগল ইন্টারনেটে প্রদত্ত বিজ্ঞাপনে সাড়া দিয়েছে।
ইজিপসিয়ান ক্রোনিকলস এর জেইনোবিয়া রেগে গেছেন। তিনি লিখেছেন:
সব অপরাধ পাতায় এমনকি কোন কোন সম্মুখ পাতায় শিরোনাম হয়েছে এই মহালজ্জাস্কর সংবাদটি, মিশরের ইতিহাসে এমন কিছু এই সর্বপ্রথম ঘটলো। ক্লাব পরিচালনাকারী বিবাহিত যুগলকে পুলিশ গ্রেফতার করেছে এবং এই ক্লাবের সদস্য ছিল বাকী ৪৪ যুগলকেও এখন খুঁজে বেড়াচ্ছে। পুরুষটি ৪৮ বৎসর বয়স্ক একজন সরকারী কর্মকর্তা এবং তার স্ত্রী ৩৮ বৎসর বয়সী নেকাব পরিহিতা স্কুল শিক্ষিকা!! হ্যা, ঠিক তাই, স্ত্রী ছিলেন বোরখা পরিহিতা আরবী স্কুল শিক্ষয়ত্রী, এটা আমার জন্য একটা বড় আঘাত ছিল কারণ আমি বুঝি অথবা জানি যে তার মত একজন মহিলার নিজের ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে ভাল জ্ঞান থাকার কথা, প্রজন্মের পরে প্রজন্ম সে বড় করে চলছে, হা ইশ্বর!!
আরেকটা পোস্টে জেইনোবিয়া উল্লেখ করেছেন যে এই যুগলরা হয়তো ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত মনে হচ্ছে এই যৌনসম্ভোগ ক্লাব ফেসবুকের একটা গ্রুপ ছিল, হ্যা ফেসবুক, বিশ্বাস করুন অথবা না করুন ইতোমধ্যে আমি একটা তাৎক্ষণিক সার্চ দিয়ে পেয়ে গেলাম তিনটা যৌনসম্ভোগী আরব গ্রুপ, একটা মিশরের অত্যন্ত ব্যক্তিগত গ্রুপ, আরেকটা সৌদি আরবে এবং শেষটা আমিরাতে। প্রযুক্তির বাজে ব্যবহার, আমি আর কি বলতে পারি!!??
জেইনোবিয়ার হতাশা বুঝতে হলে আপনাকে জানতে হবে কিভাবে অনলাইন কর্মীরা তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাবার জন্য ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহার করে থাকে।
মিশরীয় একটা পত্রিকা আল মাসরি আল ইউম অনলাইনে এই ঘটনা তুলে দিয়েছে। ২৫০ জনের বেশি মানুষ সেখানে মন্তব্য করেছে এবং এখানে প্রতিক্রিয়ার কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো।
তারেক সালাহেলদিন মন্তব্য করেছেন:
اذا لم تستحى فافعل ما شئت وهؤلاء لا حياء ولا دين
যদি আপনার লজ্জা না থাকে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন এবং ঐ সমস্ত মানুষের কোন লজ্জা বা ধর্ম নাই।
মোহাম্মদ আইয়ুব বলেছেন:
ما هذا الانفلات الاخلاقى الذى يحدث فى المجتمع وكأننا نعيش فى اوروبا وامريكا وليس فى مجتمع اسلامى - اعتقد ان سبب هذا الفجور هو قنوات الدش ومواقع النت الاباحية التى يجب ان يتم عمل بروكسى عليها مثل بعض الدول الاسلامية وربنا يحفظنا جميعا ومن الافضل عدم الافصاح عن مثل هذه المواضيع حتى لا تصبح اشياء عادية
আমাদের সমাজের নৈতিক অবক্ষয় দেখে মনে হয় আমরা ইউরোপ অথবা আমেরিকাতে বসবাস করি, মুসলিম সমাজে নয় – আমি বিশ্বাস করি এর কারণ স্যাটেলাইট চ্যানেল এবং ইন্টারনেটের প্রাপ্তবয়স্ক সাইট যেগুলো বন্ধের জন্য অন্যান্য ইসলামিক দেশের মত একটা প্রক্সি সংস্থাপন করা জরুরী। ইশ্বর আমাদের সবাইকে রক্ষা করুন। এগুলো যেন নিয়মিত না হতে পারে সেজন্য এসমস্ত বিষয় তুলে না ধরাই মঙ্গল।
এবং ওয়ায়েল বলেছেন:
ولا هى النهاية ولا البداية هى طبائع فى النفس الأنسانية وطبعا بعد اللغاء دور الدين فى المجتمع فلا يوجد أى رادع للنفس الأنسانية وطبعا سمعت عن حوادث سرقة وقتل بدون اى اعتبار لنفس كما لوكنا نعيش فى غابة بل نحن كذلك
এটাই প্রথম অথবা শেষ নয়। এটা মানুষের প্রকৃতিগত একটা বিষয় এবং অবশ্যই ধর্মের ভূমিকা রিক্ত হবার পরে বাধা দেবার মত কিছু অবশিষ্ট নাই। জীবনের প্রতি কোন সহানুভূতি প্রদর্শন না করে চুরি ও হত্যার কথা আমরা শুনে থাকি – যেন মনে হচ্ছে আমরা জঙ্গলে বাস করি, আসলেও তাই।
আদেল আল ওয়ারডানি একমত পোষণ করেছেন যে এমন সংবাদ প্রকাশিত হওয়া উচিত নয়ঃ
لماذا لا يحجب نشر مثل تلك البشاعات حتى لا تنتشر ويستسهلها من لا دين لهم ولا أخلاق وإن كان لا بد فيمكن نشر الخبر علي أنها شبكة دعارة دون تفصيلات كثيرة . ده رأيي .
এমন ভয়ংকর ঘটনার বিস্তৃতি রোধ করার জন্য এগুলো প্রকাশ করা ঠিক নয় নইলে যাদের কোন ধর্ম ও নৈতিকতা নাই তাদের পক্ষে অনুরূপ কাজে প্রভাবিত হওয়া সহজ হবে। যদি সংবাদটা প্রকাশ করতেই হয় তবে কোন বিস্তারিত উল্লেখ ছাড়া ঘোষণা দিতে হবে যে পতিতালয়ের একটা চক্র ধরা পড়েছে। এটা আমার অভিমত।
আপনার কি মনে হয়? এমন গল্প কি প্রকাশিত হবে অথবা বদ্ধ কপাটের আড়লে কেবল গুঞ্জন করতে থাকবে?
মরোক্কোঃ হ্যালৌঈন এখন আর বিদেশীদের নয়
হ্যালৌঈনের একটা তালগোল পাকানো ঐতিহ্য রয়েছে; প্রাচীণ কেল্টিক একটা উৎসবের ঐতিহ্য হিসাবে হ্যালৌঈন ইউরোপে উদযাপিত হওয়া শুরু হয় এবং এর পরে যুক্তরাষ্ট্রের দিকে পা বাড়ায় যেখানে এই দিবসটিকে শিশুদের জন্য ছুটির দিন হিসাবে বরণ করে নেয়া হয়েছে।
সাম্প্রতিককালে হ্যালৌঈনের আমেরিকার সংস্করণ বাদবাকী বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং মরোক্কো এর ব্যতিক্রম নয়।
মারাকেশে বসবাসরত একজন বিদেশী ম্যাডাম মোনেট বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেনঃ
হ্যালৌঈন দৃঢ়ভাবে মরোক্কোতে জায়গা করে নিচ্ছে।
আমি মারাকেশে বাস করি, নিশ্চিতরূপে সেখানে হ্যালৌঈন উদযাপন করি আমেরিকান স্কুলের শ্রেণী অনুষ্ঠানে। কিছু বাচ্চারা স্কুলে বাড়তি পোষাকে সজ্জিত হয়ে আসে। বেশ কয়েক বৎসর যাবত মারাকেশে ব্যক্তিগতভাবে আয়োজিত ট্রিক-অর-ট্রিটিং এবং একদম ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকানরা হ্যালৌঈন উদযাপন করে। কিন্তু গেল বৎসর প্রথমবারের মত মরোক্কোর কয়েকটা ছেলেমেয়ে আমার বাসার ডোরবেল বাজালো এবং বললো, ট্রিক অর ট্রিট! আমরা কিছু নাস্তা জোগাড় করতে সমর্থ হয়েছিলাম। এ বৎসর তাই এক বাক্স ক্যান্ডি নিয়ে তৈরী থাকবো।
তিনি আরো বলেছেন:
ফ্রেঞ্চ ও আমেরিকান বিদ্যালয়ে পড়ুয়া মরোক্কোর বাচ্চারা হ্যালৌঈন সম্বন্ধে বহু বছর থেকেই জেনে আসছে এবং অন্যান্য  ছেলেমেয়েরা এখন দোকানে মুখোশ বিক্রি হতেও দেখছে। তদুপরি সৌদি আরবের ছাড়াও আমেরিকার প্রচুর চলচ্চিত্র এবং টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের কল্যাণে মরোক্কোতে সম্প্রচারিত হয়। আমার মনে হয় একটা প্রজন্মের মধ্যেই মরোক্কোতে হ্যালৌঈন উদযাপনকারী একটা দল এবং হয়তো অনুষ্ঠান ও ট্রিক অর ট্রিটিং দেখা যাবে।
দি ভিউ ফ্যম ফেজ  উল্লেখ করেছেন ফেজে হ্যালৌঈন উদযাপিত হতে যাবার কথা:
এসময়ে হ্যালৌঈন মরোক্কোর ঐতিহ্যবাহী কোন অনুষ্ঠান নয়, কিন্তু দি ভিউ ফ্রম ফেজ এমন গুঞ্জন শুনেছে ৩১শে অক্টোবর হ্যালৌঈন অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। আমাদের একজন সাহসী স্বেচ্ছাসেবিকা জানিয়েছেন তিনি বিশেষ পোষাকে সজ্জিত হবেন, বাইরে বের হবেন এবং ছবি তুলবেন। এই জায়গাটা দেখুন।
কিন্তু সবাই যে উদযাপন করছে তা নয়। পিস কর্পসের স্বেচ্ছাসেবী হিলারী আমেরিকার হ্যালৌঈন উৎসবে অংশ নিতে না পারায় বিমর্ষ হয়েছেন:
বাড়ীর জন্য মন কাঁদে এবং এখন হ্যালৌঈন চলে আসায় ম্যাথিউ, বেকি এবং জেমসের সাথে পানশালায় যেতে না পেরে …. কেসিএডির হ্যালোইন অনুষ্ঠান এবং এই উৎসবের জন্য সচারচর কেনা তিনটা পোষাক না পড়তে পেরে - আমি বিমর্ষ তবে এও জানি এখানে হ্যালৌঈনে প্রচুর মজা হবে এবং মরোক্কোর মানুষজন দিনটা কিভাবে দেখে থাকে, যুক্তরাষ্ট্রে আমাদের সাথে তার কতটুকু মিল-অমিল রয়েছে তার একটা অভিজ্ঞতাও হবে  … নতুন গল্প শোনার জন্য তৈরী হউন।