সর্বশেষ পোস্টগুলো বিজয়
16 মে 2012
সৌদি আরব: ৭ মে তারিখটিকে সৌদি আরবে উদারনৈতিক দিবস হিসেবে পালন করা হচ্ছে
৭ মে তারিখে সৌদি উদারনৈতিক একটিভিস্টরা, দেশটির উদারনৈতিক দিবস উদযাপন করার জন্য অনলাইনে জড়ো হয়েছে। মূলত উদারনৈতিক চিন্তার স্বীকৃতি প্রদান এবং তাকে গ্রহণ করার উদ্দেশ্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইরান: রাজনীতিবিদের কার্টুন আকার জন্য কার্টুনিস্টের ২৫টি বেত্রাঘাত শাস্তি
ইরানের আরাক অঞ্চলের প্রাক্তন রক্ষণশীল সংসদ সদস্য আহমাদ লোতফি আস্থানির এক কার্টুন আকার কারণে কার্টুনিস্ট মাহমোদ শোকরেইকে শাস্তি হিসেবে ২৫ টি বেত্রাঘাত করার আদেশ প্রদান করা হয়েছে। কার্টুনিস্টের সমর্থনে অনলাইনে একটি আন্দোলন শুরু করা হয়েছে।
14 মে 2012
ভেনেজুয়েলাঃ “ভিডিও কারাকাস, সিটি অফ ফেয়ারওয়েল” নামের ভিডিও অভিবাসন নিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে
দৃশ্যত মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলার ব্লগস্ফেয়ারে সমালোচনার এক বিস্ফোরণ এবং উপহাস সৃষ্টি হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে এক ভিডিও, যার নাম কারাকাস কিউদাদ ডে ডেসপেডিডাস (‘কারাকাস, বিদায়ের নগরী’ ) । এই ভিডিও ভেনেজুয়েলার অভিবাসনের অভিজ্ঞতার উপর ১৭ মিনিটের কিছু সাক্ষাৎকার একত্রিত করেছে এবং এর কারণ আবিষ্কার করেছে যে কেন এখানকার বেশ কিছু নাগরিক ভেনেজুয়েলার প্রবাসীদের সাথে যোগ দিচ্ছে।
ইউরোপঃ অর্থনৈতিক সঙ্কট অভিবাসন বিরোধী রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছে
ফরাসী রাষ্ট্রপতি নির্বাচনের হয়ত পরিসমাপ্তি ঘটেছে, তবে বাস্তবতা হচ্ছে বিদায়ী রাষ্টপতি নিকোলাস সারকোজি তাঁর প্রচারণার মূল লক্ষ্যবস্তু হিসেবে অভিবাসন বিরোধীতাকে বেছে নিয়েছিল, যা এখনো ওয়েবে এক বহুল আলোচিত বিতর্কের বিষয়। অনেক নেট নাগরিক বিস্মিত এই কারণে যে নির্বাচনে ডানপন্থীদের সাথে মাখামাখির এই বিষয় তাঁর পরাজয়কে স্বাগত জানিয়েছে নাকি এর বিপরীতে, এই ঘটনায় ভোটাররা তাঁর প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে।
11 মে 2012
ভিডিওঃ রোবট আমাদের দেখাচ্ছে, কি ভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়
অনলাইন নিরাপত্তা একটি জটিল বিষয়, যা উপলব্ধি করা বা কিভাবে একে মোকাবেলা করা যাবে সে সম্বন্ধে জানা বেশ কঠিন। একটি মিষ্টি অ্যানিমেটেড রোবট ব্যবহার করে, ‘ট্যাটিকাল টেক কালেকটিভ’ স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মাধ্যমে আরো অনেক নাগরিককে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছে যে, কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়।
10 মে 2012
ভারত
আনডিসকভার ইন্ডিয়ান ট্রেজার ব্লগ সংবাদ প্রদান করছে যে, ভারতের কেরালা রাজ্যের একটি গ্রাম কোধিনি, যেখানকার অধিবাসীর সংখ্যা মাত্র ২০০০ জন, তাদের মধ্যে ৩৫০ জোড়া যমজ জুটি রয়েছে। যমজ জন্মানোর ক্ষেত্রে বিশ্বের যে কোন স্থানের চেয়ে গড়ে এই গ্রামের হার ৭০০ গুণ বেশী।
9 মে 2012
ফ্রান্সঃ ছবিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া
ফরাসী রাষ্ট্রপতি নির্বাচন ২০১২–এর ফলাফল ৬ মে ২০১২-এ প্রদান করা হয়। নির্বাচনে ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১.০৯ শতাংশ এবং বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮.০১ শতাংশ ভোট পেয়েছেন। অনলাইনে নির্বাচন বিষয়ক ছবিতে আনন্দ এবং বেদনা উভয় দৃশ্য ধরা পড়েছে।
ভারত: সেভ ইয়োর ভয়েসের ফ্রিডম ফাস্ট নামক আন্দোলন
রাজ্য সভায়, নতুন প্রণীত আইটি আইন ২০১১-এ বিলুপ্তকরণের উদ্যোগে গতিবৃদ্ধির জন্য সেভ ইয়োর ভয়েস নামক আন্দোলনের অসীম ত্রিবেদী এবং অলোক দিক্ষিতের পালন করা অনশন ধর্মঘট আজ পঞ্চম দিনে পা দিল। যতদিন না সরকার কিংবা বিরোধী দল এই বিষয়ে সাড়া প্রদান করছে, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছে।
8 মে 2012
কেনিয়াঃ বেক ব্লগ পুরস্কার ২০১২
৫ মে ২০১২-এ, ব্লগার এ্যাসসিয়েশন অফ কেনিয়া ( বেক) সেই সমস্ত ব্লগারদের পুরস্কার প্রদান করছে, যারা নিয়মিত ভিত্তিতে লিখে থাকেন, চমৎকার এবং প্রয়োজনীয় সব লেখা, যে সমস্ত লেখা সৃষ্টিশীল এবং উদ্ভাবনী চিন্তায় ভরপুর। গুণগত মানসম্পন্ন লেখাকে তুলে ধারার প্রচেষ্টার অংশ হিসেবে বেক এই পুরস্কার প্রদান করেছে।
২০১২-এর সেরা ব্লগ: বিজয়ীর নাম ঘোষণা
এক মাসের ভোট যুদ্ধ এবং জুরিদের আলোচনার পর, এ বছরের সেরা ব্লগের পুরস্কার বব্স প্রতিযোগিতা- বিজয়ীদের খুঁজে নিয়েছে। ইউজার ভোটে বিজয়ী নির্ধারণ ছাড়াও, ব্লগার, মিডিয়া বিশেষজ্ঞ এবং একটিভিস্ট একদল জুরি, ছয়টি বহুভাষিক বিভাগের জন্য সেরা ব্লগ, আন্দোলন এবং মিডিয়া প্রজেক্টটিকে নির্ধারণ করেছে।






























আর এস এস ফিড বিজয়











Its really global voice.Twitter is one ....