Global Voices বাংলা ভার্সন » অদিতি

ইরান: আবেগী শিল্পী রাসুলোভ স্মরণে
এ বছর আগস্ট মাসের শেষে ইরানগামী বোয়িং ৭৩৭ বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়ায় প্রাণ হারান ৬৮ জন যাত্রী। এই দুর্ঘটনার শিকার হলেন ইরানের নবীন শিল্পী মহসীন রাসুলোভ-ও। রাসুলোভ নেশায় ছিলেন আদ্যন্ত আলোকচিত্রী, শিল্পী, কার্টুনিস্ট এবং ছবি-ব্লগার।

খবরে প্রকাশ, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। গত ২৪ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেক বিমানপোতের অদূরেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। বহু ইরানী ব্লগার, ছবি ব্লগার, এবং শিল্পীরা তাঁদের ব্লগে এবং সাইটে চব্বিশ বছর বয়সী এই প্রতিভাবান আলোকচিত্রীকে স্মরণ করেছেন।

ইরানী ছবি-ব্লগার এবং রাসুলোভের বন্ধু কসুফকে অনেক ধন্যবাদ — তার সহায়তায় আমরা এখানে রাসুলোভের কিছু সৃষ্টি উপস্থাপন করছি। তাঁর ছবির তিনটি শ্রেণী এখানে প্রকাশ করা হল, শিলাচিত্র, শহর-জীবন এবং ব্যক্তিগত সৃজন।

আপনারা রাসুলোভের বেশিরভাগ ছবিই দেখতে পারেন তাঁর নিজস্ব ছবি-ব্লগ ‘মুজভিল‘-এ। বিমান দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে শেষ ছবিটি আপলোড করা হয়েছে।

শহর জীবনের অনেক ছবিই রাসুলোভ তুলেছেন, তার মধ্যে একটি…

অথবা এইটি দেখুন, এই ছবিতে বিরুপ প্রকৃতির সামনা সামনি হবার সাহস আমাদের বিস্মিত করে…

শিলাচিত্র (গ্রাফিটি) রাসুলোভের অন্যতম পছন্দের বিষয় ছিল, এবং তাঁর সৃষ্টি তাঁকে খ্যাতিমান করেছে…

রাসুলোভের আরো শিলাচিত্র দেখা যাবে এইখানে…

মিশর: ন্যাশনাল থিয়েটার জ্বলছে
মনে হচ্ছে মিশরীয়রা তাদের জীবনে নীরোকে ফিরিয়ে আনতে সফল হল। আর এই মিশরীয় নীরো, যে জায়গাগুলি পোড়াতে চান, তার তালিকাটি বেশ দীর্ঘ। কয়েক সপ্তাহ আগে তিনি মিশরের সংসদকে দিয়ে এই পোড়াবার কাজটি শুরু করেছেন, - আর এবার মিশরের জাতীয় নাট্যশালার (ন্যাশনাল থিয়েটার) পালা।

মিশরীয় ব্লগার এল-হানেম আজকের দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে এখানে লিখেছেন। তিনি বলেছেন,(মূল লেখাটি আরবীতে):

شب حريق في صالة العرض بالمسرح القومي بوسط القاهرة مساء اليوم السبت في وقت يسود فيه الهدوء التام مع استعداد المسلمين لتناول طعام الإفطار بعد غروب الشمس.

وقالت مصدر بالإدارة العامة للدفاع المدني والإطفاء إن النيران بدأت في الاشتعال في نحو الخامسة وخمس وثلاثين دقيقة بتوقيت القاهرة وبدأت بستارة المسرح واستمرت نحو ساعتين ولم تؤد إلى وقوع إصابات باستثناء بعض حالات الاختناق المحدودة.

وأضاف أن أكثر من 30 سيارة إطفاء انتقلت إلى المسرح المشتعل الذي يقع في ميدان العتبة حيث توجد الإدارة الرئيسية للحماية المدنية بالعاصمة.

ورجح أن الحريق نتج عن تماس كهربائي تلاه انفجار بعض أجهزة التكييف داخل قاعة المسرح وهو ما أدى إلى انهيار جزء من ديكورات وواجهات المسرح المطلة على ميدان العتبة.

আজ বিকেল পাঁচটায় কায়রোর কেন্দ্রীয় এবং ব্যস্ততম অঞ্চলে অবস্থিত ন্যাশনাল থিয়েটারের একটি হলে আগুন লাগে। এখন পবিত্র রমজান মাস চলছে, তাই তখন শহর ছিল শান্ত, মুসলিমেরা তাঁদের উপবাস ভঙ্গের জন্য প্রস্তুত হচ্ছিলেন। মিশরের অগ্নি নিবারক দপ্তর জানাচ্ছেন, কায়রোর স্থানীয় সময় বিকেল ৫-৩৫ মিনিটে আগুন লাগে …থিয়েটারের পর্দা পুড়ে যায়, দুই ঘণ্টা ধরে এই অগ্নিলীলা চলতে থাকে। সৌভাগ্যবশত: হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে কয়েকজনের সামান্য ক্ষতি হয়েছে। এল আট্টাবা স্কোয়ারে অবস্থিত এই থিয়েটার কায়রোর অগ্নি নিবারক দপ্তরের প্রধান অফিসের রাস্তাতেই পড়ে। সেখান থেকে ৩৫টিরও বেশি ট্রাক থিয়েটারে পাঠানো হয়।

খুব সম্ভবত, বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই আগুনটা লেগেছে। আগুন লাগার পর প্রথমে থিয়েটারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিস্ফোরণ হয়। এই বিপত্তিতে থিয়েটার হলের সাজসজ্জার বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হল।

মিশরীয় রেলওয়ের ১২৫ বছর পূর্তি উৎসব
মিশরীয় ব্লগার জেইনোবিয়া এখানে মিশরীয় রেলপথের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর উচ্ছ্বাস জানিয়েছেন।

ঐতিহাসিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে আমরা ইংল্যাণ্ডের পরেই বিশ্বের দ্বিতীয় দেশ, যেখানে রেলপথ চালু হয়েছিল। আজ থেকে ১২৫ বছর আগে, ১৮৫৬ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে মিশরে রেলপথের উদ্বোধন হয়, যা কিনা আফ্রিকায় তথা প্রাচ্যে প্রথম রেলপথ।

সেটা ছিল খেদিভে আব্বাস প্রথম-এর যুগ। আলেক্সান্দ্রিয়া থেকে কায়রো পর্যন্ত ২০৯ কিলোমিটার এই রেলপথ চালু হয়। খেদিভে আব্বাস প্রথমকে আমরা খুব বেশি লোক মনে রাখিনি। ১৮৫০ সালে ৫৬০০০ পাউণ্ডের বিনিময়ে এই রেলপথ তৈরির জন্য তিনি রবার্ট স্টিফেনসন নামে এক প্রকৌশলীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। ১৮৫১ সালে স্টিফেনসন মুখ্য প্রকৌশলী হিসেবে আলেক্সান্দ্রিয়া থেকে কায়রো পর্যন্ত রেলপথ গড়বার দায়িত্ব গ্রহণ করেন। ১৮৫৫ সালে তিনি মিশরের ‘কাফর জায়াত' এবং ‘বেনহা'তে দুটি এমন সেতু উদ্বোধন করেন যেগুলিকে প্রয়োজনে সরানো যায়।

আরবদেশ: ফুয়াদ আল ফারহানের মুক্তি
বিনা বিচারে জেদ্দায় ১৩৭ দিন আটক থাকার পর সৌদি আরবের ব্লগার ফুয়াদ আল ফারহান ছাড়া পেলেন। ফারহানকে এই সুদীর্ঘ সময় ধরে বন্দী করে রাখার কারণ যে কী, তা নিয়ে অন্যান্য ব্লগারদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তাঁরা সবাই কিন্তু আজ ফারহানের মুক্তির খবরে আনন্দিত ও উত্তেজিত। তাঁরা আশা করছেন, আরো যে সকল ব্লগার বন্দী আছেন, তাঁদেরও মুক্তির সম্ভাবনা উজ্জ্বল।

গ্লোবাল ভয়েসেস এডভোকেসী অনুসারে, ২০০৭ সালের ১০ ডিসেম্বর অনির্দিষ্ট “নন-সিকিউরিটির নিয়মকানুন লঙ্ঘনের” অভিযোগে আল ফারহানকে গ্রেফতার করা হয়। ‘নন-সিকিউরিটির নিয়মকানুন' ব্যাপারটা যে কী, তা কিন্তু স্পষ্ট নয়।

সৌদি আরব:

সৌদি জিন্সের কাছে ফারহানের মুক্তির খবরটা একটা দারুণ দিন শুরু করবার পক্ষে সবচেয়ে উপযুক্ত খবর। তিনি লিখছেন:

‘ভোর সাড়ে পাঁচটায় আমার আই-ফোনে মেসেজ আসার বিপ বিপ শব্দে আমার ঘুম ভেঙে গেল। মেসেজটি পাঠিয়েছেন আমার বন্ধু ফুয়াদ আল ফারহানের স্ত্রী। তিনি লিখেছেন, ফারহান ছাড়া পেয়েছেন এবং বাড়ি ফিরে এসেছেন। এইরকম দুর্দান্ত খবর দিয়েই তো আমি আমার সকাল শুরু করতে চাই।'

আল ফারহানের বন্ধু-ব্লগার সৌদি আরবের মাশি ৯৭, মোট ১৪০টি অভিনন্দন বার্তা পেয়েছেন যখন তিনি এই ঘোষণাটি করেন (মূল ঘোষণাটি আরবীতে) –

“মাত্র কয়েক মিনিট আগে সৌদি ব্লগার ফৌয়াদ আল ফারহান কারাগার থেকে মুক্তি পেয়ে তাঁর বাড়িতে ফিরেছেন।

আল্লাহকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।”

আরেকজন সৌদি ব্লগার ইব্রাহিম, ফারহানকে কেন আটক করা হল তার ব্যাখ্যা দাবী করেছেন। তিনি লিখেছেন (মূল লেখাটি আরবীতে),

ফুয়াদ আল ফারহানের মুক্তির খবরে গতকাল আমরা দারুণ খুশি ছিলাম।

আমরা আজও খুশি।

কিন্তু আমার প্রশ্ন, মুক্তি তো হল…কিন্তু এরপর কী?

চার মাস সে হাজতে বা প্রহরায় (আমরা এ দুয়ের মধ্যে তফাত করি না) কাটাল, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কারণ দেখানো হয়েছে নন-সিকিউরিটি সম্পর্কিত অভিযোগ এবং কিছু আইন ভাঙা।

এসব উদ্ভট কথায় আমি হতভম্ব।

একজন ব্লগার হিসেবে আমি জানতে চাই, কোন্‌ আইন সে ভেঙেছে আর নন-সিকিউরিটি সম্পর্কিত কী অপরাধ সে করেছে। এই একই আইন যেন আমরাও না ভেঙে ফেলি, একই অপরাধ আমরাও না করে বসি, সে জন্যই জানাটা জরুরী। তারা যদি ‘আইন ভাঙা হয়েছে' এই তকমা লাগাতে পারে, তাহলে আমাদেরও জানা প্রয়োজন, কোন্‌ আইন ভাঙা হয়েছে।

রশীদ আবু আলসামহের মাথাতেও কিছু প্রশ্ন এসেছে, এবং তিনি লিখেছেন:

২০০৭ সালের ১০ ডিসেম্বর ফুয়াদকে জেদ্দায় গ্রেফতার করা হল আর চার মাস ধরে হাজতে রাখা হল কারণ তার ব্লগে এমন কিছু এন্ট্রি ছিল, যা সৌদি আরবে দুর্নীতি কমিয়ে জবাবদিহিতার কথা বলে।

মুক্তি পাবার পর সে কি আবার ব্লগ লিখবে? একমাত্র ফুয়াদের কাছেই এ প্রশ্নের জবাব আছে। আমি নিশ্চিত যে খুব শীঘ্রই এর উত্তর আমি পাবো। তবে এই মুহূর্তে ফুয়াদ নিশ্চয়ই সমস্ত কঠিন পরীক্ষাকে ভুলে তার পরিবারের সাথে সময় কাটাতে চায়।

মিশর:

মিশরের আল আনানীও ফারহানের মুক্তির খবরে উত্তেজিত। তিনি শুভেচ্ছা জানিয়েছেন (মূল আরবী ভাষায়):

আজ আরব ব্লগারদের দারুণ আনন্দের দিন। ফুয়াদ আল ফারহানের মুক্তির পর সৌদি ব্লগারদের নিশ্চয়ই খুশির সীমা নেই। আমরা, সিনাই থেকে আমাদের নিজেদেরকে এবং সেই সমস্ত মানুষকে অভিনন্দন জানাচ্ছি, যাঁরা কঠিন সময়ে ফৌয়াদের পাশে ছিলেন। আমরা আল্লাহ্‌-এর কাছে  সমস্ত আরব ব্লগারদের মুক্তি প্রার্থনা করি, বিশেষত সিনাই-এরই ছেলে মুসাদ আবু ফজরের মুক্তি, যার ব্লগের নাম আমরা বাঁচতে চাই (উই ওয়ন্ট  টু লিভ)।

সিরিয়ায় বন্দী আছেন, এমন একজন ব্লগারের মুক্তির জন্য অপেক্ষা করে আছেন মিশরের জেইনোবিয়া। তিনি লিখছেন:

‘ফুয়াদ ও তার পরিবারকে উষ্ণ অভিনন্দন। আশা রাখি, আরবে যে সমস্ত ব্লগার বন্দী আছেন, বিশেষত, সিরিয়ার তারেক খুব শীঘ্রই মুক্তি পাবেন এবং পরিবারের সাথে মিলিত হতে পারবেন।'

বাহরাইন:

বাহরাইনের ব্লগার মাহমুদ আল ইউসিফ সমস্ত ঘটনা বিস্তারিত জানতে চেয়ে লিখেছেন:

আমরা তার মুক্তির বিস্তারিত খবর জানি না…ফুয়াদকে যে কী কী ত্যাগ স্বীকার করতে হল আর কর্তৃপক্ষ তাকে কোন্‌ কোন কাগজে সই করিয়ে মুক্তি দিলেন, সবই আমাদের অজানা। তবে আশা করি, সব কাহিনীই খুব তাড়াতাড়ি শুনতে পাবো।

যাই হোক, ফুয়াদের মুক্তির খবরে আমি সত্যিই খুব খুশি।

সুস্বাগতম ফুয়াদ !!

বাহরাইনের এসরা ভাবছেন যে ফুয়াদ আল ফারহান আদৌ আর ব্লগ লিখবেন কিনা। তিনি লিখছেন:

‘ফারহানকে মুক্ত এবং নিরাপদ দেখতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। কিন্তু তার সাথে যা ঘটল, তারপর সে কি আর ব্লগ লিখবে? আশা করি, গত কয়েক মাসে যা ঘটেছে, তা সে কখনই সহ্য করবে না।'

সুদান:

দ্য সুদানীজ থিঙ্কার নিচের ঘোষণাটি করেছেন,

১৩৭ দিন হাজতবাসের পর সৌদি ব্লগার ফুয়াদ আল ফারহান মুক্তি পেলেন। তাঁকে বন্দী থাকতে হল কারণ তিনি তাঁর মনের কথা অত্যন্ত নম্রভাবে এবং চারুশীলতার সাথে জানিয়েছিলেন। অথচ, ধর্মীয় নেতাদের মৃত্যু ঘোষণা করে গালভরা চেঁচানি আর অসার বক্তৃতা মেনে নিতে সৌদি-সরকারের কোনো সমস্যা হয় না।

বাহ !! চমৎকার !!

এদিকে মানবাধিকার তথ্যের যে আরবী নেটওয়ার্ক আছে, তারা দাবী করেছে, ফুয়াদের সমস্ত ব্লগ থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এরা বলছে:

‘ফুয়াদ আল ফারহান-এর  মুক্তি নি:সন্দেহে খুব আনন্দের খবর। কিন্তু এই আনন্দের পাশাপাশি আমরা এটা জানার জন্য উদগ্রীব অপেক্ষায় আছি যে সৌদি সরকার কবে ঘোষণা করবে, ফারহানকে গ্রেফতার করা হয়েছিল কেন, আর কেই বা তাকে গ্রেফতারের আদেশ দিয়েছিল। আমরা এও দাবী করছি যে ফারহানের সমস্ত ব্লগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।'

সৌদি আরব: অফিস-কারায় বন্দী সারারাত
পড়ন্ত বেলায়, অফিসের সময় ফুরোবার পরেও কি আপনি কখনো অফিসের কাজে মগ্ন থেকেছেন ? সাধু সাবধান!! সৌদি আরব থেকে এআরছয়আবন আমাদের জানাচ্ছেন (আরবী ভাষায়) অফিসে এক রাত্রির আটকে পড়ার রোমহর্ষক কাহিনী।

কী বলছেন তিনি?

আল্লাহকে ধন্যবাদ , আমি এই সপ্তাহেই আমার নতুন চাকরির জায়গায় কাজ শুরু করলাম। যেহেতু আমি এখানে নতুন, নিজের দক্ষতা ও আগ্রহ  প্রমাণের জন্য আমায় পরিশ্রম করতেই হবে…হ্যাঁ, কঠোর পরিশ্রম। অফিসটি একটি আন্তর্জাতিক সংস্থার এজেন্ট, এর জেদ্দার অফিসটি এখনো ঠিকমতো চালু হয় নি, আমিই এখানকার প্রথম কর্মী আর এখনো পর্যন্ত আমিই একমাত্র কর্মী হিসেবে অফিস চালাচ্ছি। বেশ মজাই লাগছে। কী, হিংসে হচ্ছে তো?  কিন্তু গতকাল যা ঘটল, তারপর আর কেউ আমায় হিংসে করবেন না।

অফিসের কাজকর্ম ভালভাবে বুঝে নেবার জন্য আমি বেশ কিছু কাগজপত্র, ফাইল বাড়ি নিয়ে গিয়েছিলাম। খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়ে নিজেকে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন ছিল। তারপর রাত্রি সাড়ে এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি। বড় রাস্তায় এসে পড়েছি, এক পাশে সমুদ্র, অফিসের ঠিক পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ মনে হল, নেমে গিয়ে কাগজপত্রগুলো অফিসে রেখে আসি। যেমন ভাবা তেমনি কাজ। অফিসে গিয়ে ওগুলো রাখলাম, এমন সময় কী একটা লেখা চোখ টানল, সেটা পড়তে শুরু করলাম। সময় চলল নিজের গতিতে। এ বাবা!! চমকে উঠে দেখি রাত সাড়ে বারোটা! তাড়াতাড়ি উঠলাম বাড়ি যাব বলে। নিচে নেমে এসে দেখি বিল্ডিঙের দরজা সব তালা বন্ধ। সিকিউরিটি গার্ডকে দোষ দেওয়া যায় না। অত রাতে সব অফিসই বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিক শুনশান।

দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু বেরুনোর কোনো রাস্তা তো নেই। কি আর করা!! অগত্যা অফিসেই ফিরে গেলাম। এয়ার কন্ডিশনারটা চালালাম। একা একাই খানিক হাসলাম। তারপর সোফায় শুয়ে ঘুম। ঘুম ভাঙল পরদিন সকাল সাড়ে সাতটায়।

লোকজন যখন সেজেগুজে সারাদিনের জন্য তৈরি হয়ে অফিসে আসছে , তখন আমি, অবিন্যস্ত আমি অফিস থেকে বাড়ি ফিরছি।

অদ্ভুত অভিজ্ঞতা, হা হা…কী বলেন?