GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

বাংলাদেশঃ সব রাস্তা গিয়ে মিশেছে শাহবাগে

অনুবাদগুলোএই লেখাটি পাওয়া যাবে এই কয়টি ভাষায়:

Malagasy · Bangladesh: Mankao Shahbagh Avokoa ny Lalana Rehetra
English · Bangladesh: All Road Leads To Shahbagh
Español · Bangladesh: Todos los caminos conducen a Shahbagh
Français · Bangladesh : toutes les routes mènent à Shahbag
Aymara · Bangladesh: Shahbagh ukarux taqpach thakhinakaw api

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা এবং অন্যান্য বিচারাধীন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার ৪র্থ দিনের মতো শাহবাগ চত্বরে প্রতিবাদ কর্মসূচি চলছে। এ কর্মসূচি পালনে জড়ো হয়েছে সর্বস্তরের হাজারো মানুষ। প্রতিবাদ কর্মসূচি থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, আজ বেলা তিনটা থেকে শুরু হবে ছাত্র-যুব মহাসমাবেশ। মহাসমাবেশের মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সংস্কৃতিকর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবল বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনকে কোনো ব্যানার নিয়ে না আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে। এই মহাসমাবেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

এই অবস্থান প্রতিবাদ লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন কতিপয় তরুণ। এই স্ট্রীমিং এ সহায়তা করছে সৌরভ হাসান, মাহমুদুল আমিন এবং ফাহিম মাহমুদ। আপনারা এই লিন্কে গিয়ে সরাসরি দেখতে পারবেন।

মাটির মানুষ লিখছেন:

একটি মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রীমিং হচ্ছে। ছবির জন্যে কৃতজ্ঞতা - মাটির মানুষ।

একটি মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রীমিং হচ্ছে। ছবির জন্যে কৃতজ্ঞতা – মাটির মানুষ।

এই হচ্ছে সেই ডিজিটাল চোখ, যা দিয়ে শাহবাগ এর আন্দোলন দেখছে দেশ-বিদেশের ২৫০০ এর ও বেশি মানুষ…

আবদুল কাদের মোল্লার বিচারের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলেই শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছিল ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। নীচে কিছু ছবি দেয়া হলো প্রতিবাদের (অনুমতি নিয়ে ব্যবহৃত):

শাহবাগে জনসমুদ্র: ছবি অনিন্দ কবির অভিক

শাহবাগে জনসমুদ্র: ছবি অনিন্দ কবির অভিক

শাহবাগে মশাল মিছিল। ছবি শিশির চৌধুরী

শাহবাগে মশাল মিছিল। ছবি শরৎ চৌধুরী

স্লোগান - ফাঁসি চাই। ছবি আব্দুল আলীম খান

স্লোগান – ফাঁসি চাই। ছবি আব্দুল আলীম খান

প্রতিবাদে শাহবাগে অবস্থান। ছবি শিশির চৌধুরী

প্রতিবাদে শাহবাগে অবস্থান। ছবি শরৎ চৌধুরী

সিলেটে প্রতিবাদ। ছবি জামিল চৌধুরী

সিলেটে প্রতিবাদ। ছবি জামিল চৌধুরী

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। ছবি শিশির চৌধুরী

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। ছবি শরৎ চৌধুরী

টুইটারে কিছু বক্তব্য:

পৃথিবী_সামস: #শাহবাগ সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। ধনী-গরীব-বাচ্চারা-বুড়োরা-মুক্তিযোদ্ধারা। এটিই বাংলাদেশ।

তাহমিমা আনাম: চার দশকেরও বেশী মানুষ বিচার পায়নি আর ধর্ষক এবং খুনীরা মন্ত্রী হয়েছে, আমরা বলছি আর না #শাহবাগ #৭১

আপনারা #Shahbagh এবং #Shahbag হ্যাশট্যাগ ব্যবহার করে এই আন্দোলনটি অনুসরণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .


বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে