ব্লগারদের সঙ্গে কোন বক্তব্যগুলো বেশি মিল রয়েছে এবং তারা কিভাবে তার সর্বশেষ উদ্যোগগুলো ব্যাখ্যা করেছে এবং বুঝেছে সেটা তুলে ধরে আরইউনেট ইকো’র প্রদায়ক ডোনা ওয়েলেস কেন্দ্রীয় বিধানসভায় রাষ্ট্রপতি পুতিনের বক্তব্যের (রুশ ভাষায়, ইংরেজী ভাষায়) প্রতি নেটনাগরিকদের বিভিন্ন প্রতিক্রিয়া সংকলিত করেছেন [ইংরেজী ভাষায়]।
20 ডিসেম্বর 2012
গল্পগুলো মাস 20 ডিসেম্বর 2012
কিম কারদাশিয়ানের বাহরাইন সফর থেকে এখনও কম্পন
আমেরিকান সমাজকর্মী ও রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের বাহরাইন সফর এখনও সংবাদ ও সামাজিক মাধ্যমগুলোতে নতুন নতুন খবরের জন্ম দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ তাঁর কিছু ধারাবাহিক টুইটের মাধ্যমে এটা পরিষ্কার করে বলেছেন যে বাহরাইনের ভিসা না পেয়ে তিনি কতটা মর্মাহত হয়েছেন। কেননা ১লা ডিসেম্বর কারদাশিয়ান বাহরাইনে একটি মিল্কশেক দোকান উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন।
মিশরের নীরব সংখ্যাগরিষ্ঠরা এখনো নীরব
রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সি এবং তার মুসলিম ব্রাদারহুড স্বাধীনতা এবং ন্যায়বিচার পার্টির ঠেলে দেওয়া একটি নতুন সংবিধানের জন্যে মিশরীয়রা ভোট দিচ্ছে। দুই পর্যায়ের এই গণভোটের দ্বিতীয় দফাটি শনিবারে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় দিবসে বাহরাইনীদের প্রতিবাদ
১৬ ও ১৭ ডিসেম্বর বাহরাইনে সরকারি ছুটি। প্রথম দিনটি হল জাতীয় দিবস আর পরের দিনটি হল বাদশাহ হামাদের ক্ষমতায় আরোহণের দিন। রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে বিগত বছরগুলোতে যারা জীবন দান করেছেন তাঁদের স্মরণে এ দিবস পালিত হয়। যদিও অনেকেই দিবস দুটো উদযাপন করেছেন আবার অনেকেই এ অশান্ত আরব দেশটিতে বিক্ষোভ করতে রাস্তায় নেমে এসেছেন।
ইরান: নিষেধাজ্ঞা এবং অপ্রতুলতা, স্বাস্থ্য পরিষেবার জন্যে টাকা নেই
হিমোফিলিয়া জটিলতায় আক্রান্ত ১৫-বছর বয়েসী মানুচেহর এসমাইলি-লিউজি ঔষধপত্রের অভাবে মৃত্যুবরণ করার পর থেকে ইরানীরা তাদের স্বাস্থ্য সংকট বিশ্লেষণ করছে। এক্ষেত্রে নিষেধাজ্ঞার নিশ্চিত একটি ভূমিকার পাশাপাশি তাদের নিজেদের সরকারের অযোগ্যতা এবং দুর্নীতির ভূমিকাও রয়েছে।






































কিন্তু আন্না হাজারে কোথায় গেলেন?....উনিই আমাদের দ্বীতিয় গান্ধিজি।