GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

অনুবাদ প্রকল্প: বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতা ঘোষণাকে রক্ষা করুন

জিভি এডভোকেসী এই পোস্টটি জিভি এডভোকেসী (গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসী) প্রকল্পের, যা বিশ্বব্যাপী বাক স্বাধীনতা নিশ্চিত করা ও অনলাইন সেন্সরশীপের বিরুদ্ধে লড়াই করার নিমিত্তে গঠিত একটি গ্লোবাল ভয়েসেস প্রকল্প। · সবগুলো পোস্ট

অনুবাদগুলোএই লেখাটি পাওয়া যাবে এই কয়টি ভাষায়:

Italiano · Petizione per la tutela dei diritti umani online
Español · Proyecto de traducción: Declaración para proteger la libertad global en Internet
Français · Tous ensemble pour la Déclaration en faveur de la protection de la liberté d'Internet
Português · Projeto de Tradução: Declaração para Proteger a Liberdade Global na Internet
Malagasy · Tetikasa Fandikateny: Fanambarana Fiarovana Ny Fahalalahan'ny Aterineto Ankapobeny
Swahili · Mradi wa Tafsiri: Kauli ya Linda Uhuru wa Intaneti Ulimwenguni
عربي · مشروع ترجمة بيان حماية حرية الإنترنت حول العالم
Deutsch · Petition für die Wahrung der weltweiten Internetfreiheit
srpski · Projekat Prevođenja: Peticija za Zaštititu Slobodnog Interneta Svugde u Svetu
polski · Projekt Tłumaczeniowy: Światowa petycja w sprawie ochrony wolności internetu.
繁體中文 · 翻譯計畫:捍衛全球網路自由宣言連署活動
简体中文 · 翻译计划:捍卫全球网络自由宣言连署活动
Català · Projecte de traducció: Protegeix la Llibertat d'Internet Global
አማርኛ · የትርጉም መርሐ ግብር፤ ዓለምአቀፍ የበየነ መረብ ነጻነትን ጥበቃ መግለጫ
日本語 · グローバルなインターネットの自由を保護を求める声明
فارسی · پروژه‌ی ترجمه: بیانیه‌ی حمایت از آزادی جهانی اینترنت
한국어 · 번역 프로젝트: 글로벌 인터넷 자유 보호 성명서
English · Translation Project: Protect Global Internet Freedom statement

আগামী সাতদিন ধরে, গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া অনুবাদকরা একটি উন্মুক্ত অনলাইন আর্জি অনুবাদ করবে যা আইটিইউ সম্মিলনের প্রাক্কালে অনলাইনে মানবাধিকার রক্ষার লক্ষ্যে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং বিভিন্ন দেশের সরকারী সদস্যদের কাছে ইন্টারনেটের উন্মুক্ততা রক্ষার আবেদন জানাবে।

বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতা সনদটি যে কোন ব্যক্তি বা নাগরিক সংগঠন সই করতে পারেন। এটি নিম্নরুপ:

বিশ্বের বিভিন্ন দেশের সরকারেরা ডিসেম্বরের তিন তারিখ জাতিসংঘের একটি অংগ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর একটি গুরুত্বপূর্ন চুক্তিতে ঐক্যমত্যে পৌছানোর জন্যে মিলিত হবেন। বিশ্বের অনেক দেশের সরকার ইন্টারনেটের উপর শাসনে জন্যে আইটিইউর ক্ষমতা বৃদ্ধির কথা বলছেন যা আদতে ইন্টারনেটের স্বাধীনতা ও সৃষ্টিশীলতায় বাধা দেবে, ব্যবহারে খরচ বাড়াবে, এবং অনলাইনে মানবাধিকার খর্ব করবে। আমরা সব নাগরিক সংগঠন এবং সব দেশের অধিবাসীদের কাছে আর্জি জানাচ্ছি বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে নিম্নলিখিত ঘোষনাতে সই করতে:

ইন্টারনেট শাসন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত স্বচ্ছ ও জবাবদিহীতামূলক প্রক্রিয়ায় এবং সুশীল সমাজ, সরকার এবং বেসরকারী সেক্টরের প্রতিনিধিত্বের মাধ্যমে নেয়া উচিৎ। আমরা আইটিইউ এবং এর সদস্য সংস্থাগুলোকে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে ইন্টারনেট শাসনে আইটিইউর ক্ষমতা প্রসারের যে কোন প্রস্তাবকে রুখে দেবার আহ্বান করছি। না হলে অনলাইনে মানবাধিকার চর্চা বাঁধাগ্রস্ত হবে।

এই আর্জিতে সই করার জন্যে অনুগ্রহ করে বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতা ওয়েবসাইট এ যাবেন। প্রথমে আপনার নাম, ইমেইল অ্যাড্রেস, সংগঠনের নাম (যদি কোন নাগরিক সংগঠনের হয়ে সই করতে চান), প্রতিষ্ঠানের ইউআরএল ইত্যাদি দিন এবং আপনার দেশের নাম নির্দেশ করুন।

সব অনুবাদগুলো পিটিশন সাইটে পাওয়া যাবে, যা হোস্ট করা হয়েছে কানাডাভিত্তিক ডিজিটাল অধিকার দল
ওপেন মিডিয়া কর্তৃক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .


বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে