- Global Voices বাংলা ভার্সন - http://bn.globalvoicesonline.org -
আফ্রিকার শীর্ষ রাজনৈতিক টুইটার ব্যবহারকারী? চলুন গার্ডিয়ানের তালিকা ত্রুটিমুক্ত করি
লিখেছেন Pernille Baerendtsen · অনুবাদ করেছেন শ্রাবণ On 8 নভেম্বর 2012 @ 9:28 pm | No Comments
In ইংরেজী, ওয়েবলগ, কেনিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, রাজনীতি, সাব সাহারান আফ্রিকা
৩০ অক্টোবর ২০১২ দ্যা গার্ডিয়ান পত্রিকায় “আফ্রিকার শীর্ষ টুইটার ব্যবহারকারী: “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” [1] শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয় । দ্যা গার্ডিয়ানের ডেভিড স্মিথ কি এই নমুনা দিয়ে খুব সহজেই পার পেয়ে যাবেন?
গ্লোবাল ভয়েসেসের সাব সাহারান আফ্রিকার ব্লগারেরা অন্তত তাই মনে করেন।
এই তালিকা থেকে বেশ কিছু দেশকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে একজনও ফ্রাঙ্কোফোন অথবা লুসোফোন রাজনীতিবিদের নাম নেই। এছাড়া নারীরা কোথায়? আফ্রিকার নারী রাজনীতিবিদরাও এগিয়ে যাচ্ছেন। বর্তমানে মালাউই ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট মহিলা, যেখানে অতি সাম্প্রতিক সময়ে আফ্রিকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য [2] নির্বাচিত হয়েছেন বিশ না পেরুনো একজন উগান্ডান তরুণী।
গুরুত্বপূর্ণ জনগণ এবং দেশগুলো কি সত্যিই দ্যা গার্ডিয়ানের তালিকায় চিহ্নিত হয়েছে?
তালিকাটিতে কোন রাজনীতিবিদদের* প্রকৃতই থাকা উচিৎ? সেখানেও অনুসারী বনাম সম্পৃক্ততা বিষয়টিও বিবেচ্য । যেহেতু তালিকাটি আসলেই “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” এর সম্পর্কে তাই আমাদের গোত্রের কিছু সদস্য লক্ষ্য করেছেন যে অনুসারীদের সংখ্যা এবং বিতর্ক /সম্পৃক্ততা মাঝে বড় ধরণের পার্থক্য থাকতে পারে। একজন সদস্য বলেছেনঃ
কেনিয়ার মার্থা কারুয়ার মতো রাজনীতিবিদরা আরও বেশী টুইটারে যুক্ত হচ্ছেন, যদিও তাদের অনুসারীর সংখ্যা অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের চেয়ে অনেক কম।
[3]
মার্চ ২০১১, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাজামি মুসানজে শহরের ইবিরুঙ্গা টেনিস কোর্টে শিশুদের সাথে সাক্ষাৎ করেন। একজন কেনিয়ান ব্লগারের পাঠানো টুইটার আমন্ত্রণে তিনি সেখানে যান। ছবিটি স্যাভিকেনিয়ার সৌজন্যে ।
আমরা আরো বেশী বুদ্ধি-শক্তি সম্পন্ন একটি ব্যাপক বিকল্প তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও এতে [4] অবদান রাখতে পারেনঃ
যখন আপনি একজন রাজনীতিবিদকে এই তালিকায় যোগ করবেন, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো সরবরাহ করুনঃ
তালিকাতে নাম যোগ করে অথবা আফ্রিকার ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূত হিসেবে কাদের বিবেচনা করা উচিৎ তা নির্বাচনের সর্বোত্তম পদ্ধতির প্রস্তাব করে অনুগ্রহ করে আমাদের সাথে অংশ নিন [4]।
*আমরা সক্রিয় রাজনীতিবিদদের (রাজনৈতিক টুইপকারি অথবা নেতাদের নয়) উপর মনোযোগ দিচ্ছি।
Article printed from Global Voices বাংলা ভার্সন: http://bn.globalvoicesonline.org
URL to article: http://bn.globalvoicesonline.org/2012/11/08/32739/
URLs in this post:
[1] “আফ্রিকার শীর্ষ টুইটার ব্যবহারকারী: “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা”: http://http://www.guardian.co.uk/world/2012/oct/30/africa-twitter-blogs-politicians
[2] আফ্রিকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য: http://http://globalvoicesonline.org/2012/09/22/uganda-teenage-girl-becomes-africas-youngest-mp/
[3] Image: http://globalvoicesonline.org/2011/03/08/rwanda-blogger-invites-president-through-twitter/kagame-tshirt/
[4] এতে: http://bn.globalvoicesonline.orghttp://https://docs.google.com/document/d/1AQ_9UmFLmGpfOzuC3mfJF12fu1vRWRbQFdZYWzkHFXA/edit
Click here to print.
Copyright © 2008 গ্লোবাল ভয়েসেস অনলাইন: বাংলা ভার্সন. All rights reserved.