GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

ফ্রান্সঃ ছবিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া

অনুবাদগুলোএই লেখাটি পাওয়া যাবে এই কয়টি ভাষায়:

Malagasy · Frantsa : Fihetseham-po An-tsary ny Valim-Pifidianana Filoham-Pirenena
English · France: Reactions to Presidential Election Results in Photos
Nederlands · Frankrijk: Reacties op uitslag presidentsverkiezingen in foto's
polski · Francja: Reakcje na wyniki wyborów prezydenckich na zdjęciach
Filipino · Pransiya: Mga Litrato ng Reaksyon Matapos ang Halalan sa Pagkapangulo
Deutsch · Frankreich: Reaktionen auf die Ergebnisse der Präsidentschaftswahlen in Bildern
عربي · فرنسا: صور تظهر ردود الأفعال على نتائج الإنتخابات الرئاسية
Български · Франция: Реакциите след президентските избори в снимки
македонски · Франција: Реакциите од резултатите од претседателските избори преку фотографии
繁體中文 · 法國:以照片回應總統大選結果
简体中文 · 法国:以照片回应总统大选结果
Português · França: Reações ao Resultado da Eleição Presidencial em Fotos
Español · Francia: Reacciones en fotos a las elecciones presidenciales
Français · France : Les réactions aux résultats de l’élection présidentielle en photos

ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দশম রাষ্ট্রপতি নির্বাচন, যা কিনা ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন,তার ফলাফল ৬ মে ২০১২ তারিখে প্রদান করা হয়েছে। দ্বিতীয় দফা ভোটে সমাজবাদী প্রার্থী ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮.০১ শতাংশ ভোট পেয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের পরে, ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফলাফলের অপেক্ষায়

প্যালেস ডে লা কনকোর্ডোতে যাওয়ার আগে প্যারিসে নিকোলাস সারকোজির সমর্থকরা লা মুতুয়ালিতে জড়ো হয়েছে (শেষ মূহুর্তে প্যালেস ডে লা কনকোর্ডতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়)। সন্ধ্যা ৭টার সময় লা মুতুয়ালিতের একটি কক্ষের দৃশ্য।

সন্ধ্যা ৭ টার সময় মুতুয়ালিতের একটি কামরায়, ছবি টু ইটারের @এফগরেশ্চেল-এর

যদি বিজয় ঘটে এই বাস্তবতায়, ফ্রাসোয়া ওঁল্যাদ-এর সমর্থকরা বাস্তিলে যোগ দেওয়ার আগে সলোফেরিনো সড়কে একত্রিত হয়েছে।

সন্ধ্যা ৭টার সময় বাস্তিলের সামনের দৃশ্য,ছবি টুইটারের @ লরা_বারবো-এর

এক সময় ওঁল্যাদ যে এলাকার মেয়র ছিলেন, সেই তুলে নামক শহরের নাগরিকরা ফলাফলের জন্য গভীরভাবে অপেক্ষা করছে:

তুলের কেন্দ্রীয় এলাকা, ছবি@ওয়েবআরটিকুলেস্টা

ফলাফল ঘোষণা

রাত ৮টার পর্যন্ত ফলাফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায়,বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ কিছু কৌশলের উদ্ভাবন করে। টুইটারে যারা #রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তারা এক সৃষ্টিশীল কৌশলের উদ্ভাবন করে।

টুইটারে #রেডিওলন্ড্রেস হ্যাশট্যাগ

আনন্দ এবং বেদনা

ফলাফল ঘোষণার পর। অনেক সমর্থক তা উদযাপন করছে:

বাস্তিলে উদযাপন, ছবি @সামেশ্চে-এর

বিদায়ী রাষ্ট্রপতির (সারকোজি) শিবিরে ছেয়ে যাওয়া হতাশা দৃশ্যমান:

ইউএমপি (সারকোজি এবং তার দল)-এর কর্মীদের চোখে অশ্রু, ছবি @অ্যালেক্সসালজার-এর

ফলাফল ঘোষণার পর মুতুয়ালিতের সামনে এক বিষণ্ণ পরিবেশ তৈরী হয়:

লা মুতুয়ালিতের সামনে কর্মীরা ফলাফল সম্বন্ধে জানছে, ছবি@ ইয়ানিজোনে-এর

নির্বাচনী প্রচারণার ইতি টেনে উভয় প্রার্থী যে বক্তৃতা প্রদান করেছিলেন তা ( ফ্রাসোয়া ওঁল্যাদ [ফরাসী ভাষায়] এবং নিকোলাস সারকোজির [ফরাসী ভাষায়]) তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .


বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে