GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

টোগো: ছাত্রদের পাঁচ সপ্তাহের বিক্ষোভের পর ক্ষণভঙ্গুর শান্তি চুক্তি

অনুবাদগুলোএই লেখাটি পাওয়া যাবে এই কয়টি ভাষায়:

Français · Togo : Trêve fragile après cinq semaines d'agitation étudiante
Malagasy · Togo: Fiatoana Kely Taorian'ny Dimy Herinandro Nisian'ny Hetsi-panoheran'ny Mpianatra
Español · Togo: Tras cinco semanas de protestas estudiantiles surge una débil tregua
русский · Того: хрупкое перемирие возникает после пяти недель студенческих протестов
polski · Togo: niepewny rozejm po pięciu tygodniach studenckich protestów
Português · Togo: Tréguas Frágeis Emergem Depois de Cinco Semanas de Protestos Estudantis
English · Togo: Fragile Truce Emerges After Five Weeks of Student Protests

পূর্ব আফ্রিকার দেশ টোগোর শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবীতে যে সংগ্রাম অব্যাহত রেখেছেন আজ তা পঞ্চম সপ্তাহে উপনীত হয়েছে, সাময়িকভাবে এ যুদ্ধংদেহী অবস্থা প্রশমিত হলেও রাজধানী লোমে-তে এখনো উত্তেজনা বিরাজ করছে।

মুভমেন্ট পুর লোপেনিউসিমেন্ট দেস এটুদেন্টস টোগোলীজ- মিট (টোগোর ছাত্রদের দাবী পুরণ করার জন্য আন্দোলন)-এর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে শান্তির সুবাতাস বইছে বলে মনে হয়। গত ৩০ জুন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সংগঠনের সভাপতির পদ টি পরিবর্তন করতে চাইলে ছাত্রদের দাবীর মুখে তা পুনর্বহাল [ ফরাসী ভাষায়] করা হয়। লোমে বিশ্বিবিদ্যালয়ের একজন ছাত্র আবু সেইডু এর আগে ক্যাম্পাসে সমস্যা সৃষ্টি করলে, তাকে বহিস্কার করা হয়।

ধারণা করা হয়েছিল তাকে পুনর্বহালের ফলে সমঝোতার পথ উন্মুক্ত হবে। প্রতীকি এ জয় লাভের পর মিট-এর পক্ষ থেকে ১ জুলাই, ২০১১, শুক্রবারের বিক্ষোভ বাতিল করা হয়, তা সত্বেও শিক্ষার্থীদের একাংশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং বিক্ষোভ করে।

The July 1, 2011 demonstration in Lomé, Togo. Image by Morgan Coolpot Bello on Facebook.

১ জুলাই, ২০১১ টোগোর রাজধানী লোমেতে এক বিক্ষোভ প্রদর্শিত হয়। ছবি মরগান কলপট বেল্লো'র, তার ফেসবুক থেকে নেওয়া।

চার্লস লে বন, স্থানীয় এক ব্লগার ১ জুলাই-এর ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে একটি পোষ্ট লিখেছেন [ফরাসী ভাষায়]। তার এই পোস্টের সূত্রমতে:

en craignant que cette journée ne soit un vendredi noir, vu le soutien de la quasi totalité des parti politiques, de la société civile et des organisations de défenses des droits de l’homme, le gouvernement est revenu dans la nuit du jeudi 30 juin sur la décision d’exclure pour six (6) ans le président du MEET.

শঙ্কা রয়েছে যে , এটা হয়ত একটা কৃষ্ণ শুক্রবারে পরিণত হবে, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং মানবাধিকার রক্ষা সমিতির সমর্থনের কথা বিবেচনা করে, সরকার মিটের সভাপতির ছয় বছরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়।

১লা জুলাই এক ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয় যেখানে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা একদল ছাত্রকে প্রহার করছে, সিলভিয়া কমবেই নামের টোগোর সাংবাদিক তা ইউটিউবে পোস্ট করে। কমবেই দাবী করেছে যে, এই ভিডিও ধারণ করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে প্রহার করেছে। এই ভিডিও শুরু হবার পর ২৫ সেকেণ্ডের সময় আপনারা শুনতে পাবেন একজন পুলিশ তাকে ফরাসী ভাষায় বলছে, “যেন সে তার ক্যামেরা দিয়ে দেয়, সে তা করতে অস্বীকার করে, সে বলে “কেন, আমি তা দেব, কারণ আমি তো আমার কাজ করছি?”:

তবে টোগোর ছাত্রদের মূল যে দাবী, উন্নত শিক্ষার পরিবেশ, শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা, তা পুরণ করা হয়নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .


বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে