The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

ইরান: বিক্ষোভ নিয়ে আরো নাগরিক ভিডিও

2009-06-29 @ 17:28 EDT · মূল লেখাটি পোস্ট করেছেন হামিদ তেহরানি

অনুবাদ করেছেন রেজওয়ান · মূল লেখাটি দেখুন


দেশ:
ইরান
বিষয়:
বাক স্বাধীনতা, নির্বাচন, সরকার, মানবাধিকার, প্রচার মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ
ভাষা:
ফার্সী

 

১৫ই জুন সোমবার তেহরানে প্রায় লাখেরও বেশী লোক মিছিল করেছেন সংস্কারক প্রেসিডেন্ট প্রার্থী, মির হুসেইন মুসাভির হয়ে। তার দাবি যে নির্বাচনের ফলাফল যেন বাতিল করা হয় যেখানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ১২ই জুন এর নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই মিছিল রক্তক্ষয়ের মধ্য দিয়ে শেষ হয় এবং অন্তত ৭ জন প্রতিবাদকারী জীবন হারান।

ব্রিটেনের চ্যানেল ৪ টেলিভিশনের রিপোর্ট অনুসারে, (বিদেশী রিপোর্টিং এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচারিত হয়েছে) জনতা পাথর ছুঁড়ে মেরেছে আর সরকারপন্থী বাসিজ মিলিশিয়ার একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। হেলমেট পরা একজন মিলিশিয়া বাতাসে তার একে-৪৭ থেকে গুলি ছোঁড়েন একঝাঁক পাথরের আক্রমণে পিছু হটার আগে। ইউটিউবে আরো নাগরিক ভিডিও আছে যে এই আক্রমণ কেমন করে হলো:

এই গুলিবর্ষণের ঘটনার পরের দিন সকালে তেহরানের রাসুল আকরাম হাসপাতালের কর্মীরা হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। নীচের ভিডিওতে একজন বিক্ষোভকারী একটা প্লাকার্ড ধরে আছেন যেখানে লেখা: ”৮জন শহীদ”:

গুলি করা বা অত্যাচার বিক্ষোভকে দমাতে পারেনি, আর হাজার হাজার লোক তেহরানে মঙ্গলবার আবার মিছিল করেছেন। অন্যান্য শহরেও বিক্ষোভ বাড়ছে। শিরাজ থেকে নেয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ছবি পুড়িয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .